আমার প্রিয় পোস্ট

"যুদ্ধপাপীদের শাস্তি চাই"

উপমা-র জন্য সবার ভালবাসা ::: (আপডেট)

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৩

শেয়ারঃ
0 0 0



[ আমরা সবাই জানি যে গতকাল রাতে উপমা-কে নিয়ে লেখাটি স্টিকি পোষ্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে। যা নিয়ে গত রাত থেকে ব্লগে তুমুল প্রতিবাদ শুরু হয়েছে। ইতি মধ্যে ব্লগ কর্তৃপক্ষ অনেক ব্লগারদের সাথে সরাসরি যোগাযোগ করে এর কারণ ব্যাখ্যা করেছেন এবং গত রাতেই অনুরোধ করেছেন যে, যেন একটি আপডেট পোষ্ট দেয়া হয়। কারণ একই পোষ্ট খুব বেশি দিন চলাটা অন্য রকম দেখায়। তবে তারা বলেছেন যে, তারা চেয়েছেন, আপডেট পোষ্টটিকে তারা সবার উপরে রাখবেন। মনজুরুল ভাই ব্যস্ত থাকায় আমি এই পোষ্টটি দিলাম। দয়াকরে এই ইস্যূ নিয়ে কেউ কোন রকম ভুল ধারনা আর করবেন না এবং কোন প্রকার মনখারাপ করবেন না।]


উপমা-র জন্য মানবকি পোষ্টার।


"গণস্বাক্ষর" করছে উপমা।

এই পর্যন্ত উপমা-র জন্য যে পরিমাণ অর্থ সাহায্য পাওয়া গেছে, তার আপডেট ও যোগাযোগের মাধ্যম গুলো দেয়া হলো

উপমা-কে অর্থ সাহায্য পাঠানোর উপায়ঃ

#০১
হিসাবঃ ইয়াসমিন Yeasmin
সঞ্চয়ী হিসাব নং ২৯৩৪৫৪২ savings A/C No.2934542
অগ্রণী ব্যাংক লিমিটেড Agrani Bank Limited
আগামসি লেন শাখা Agamosi lane Branch
ঢাকা। Dhaka

#০২
একুশে বই মেলায় "সংহতি প্রকাশন" স্টল নং ১৯২ এর সামনে
(প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত)

#০৩
আজিজ মার্কেটের দো-তলায় লিটল ম্যাগ প্রঙ্গন-এ একটি বক্স রাখা আছে।
অথবা
পাশের "নালন্দা" তে পারভেজ এর রেস্টুরেন্টেও দিতে পারেন।

উপমার মাকে এই ফোন এ পাওয়া যাবেঃ ০১৯২৩৭৯১০৪৮

কালেকশনের আপডেটঃ

১। ২,২০০/- মালয়েশিয়া থেকে। (নাম প্রকাশে অনিচ্ছুক)
২। ১০,০০০/- ঢাকা থেকে। (নাম প্রকাশে অনিচ্ছুক)
৩। ৩০০/- রোদ্দুর (মেজবাহ য়াযাদ ভাইয়ের ছেলে)
৪। ৩০০/- সুমন।
৫। ৬৬,৭৯৮/- (মাছরাঙা)
৬। ২,৫০০/- (আফসানা,ফৌজিয়া)
৭। ১০,০০০/- (রেড সিগনাল)
৮। ৮,৩৬০/- (পরিবর্তণ হোক, ইংল্যান্ড থেকে)
৯। ৬,৮৫৩/- (ব্রোসার্ড, কানাডা থেকে সহব্লগার)
১০। ১,০০০/- (নাজনিন খলিল)
১১। ২,০০০/- (নাম প্রকাশে অনিচ্ছুক)
১২। ৭,০০০/- (নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার)
১৩। ১,০০০/- (জোবায়দা আহসান)
১৪। ৩০০/- (মিজানুর রহমান। বাকের গঞ্জ)
১৫। ৫০০/- (ঐশী। ১২ বছরের এই মেয়েটি ঈদের উপহারের টাকা দিয়েছে)
১৬। ৫০০/- (অমি। হাত খরচের পয়সা বাঁচিয়ে দিয়েছে)
১৭। ১,০০০/- (শম। হাত খরচের পয়সা বাঁচিয়ে দিয়েছে)
১৮। ৫,৫০০/- (কানাডা প্রবাসী এক ভাই দিয়েছেন)
____________________________________________
মোট টাকাঃ ১,২৬,১১১/-

*******************************************************************
একুশে বই মেলা থেকে প্রাপ্ত অর্থঃ
১০-০২-২০০৯ = ৫৩০/-
১১-০২-২০০৯ = ১৫০০/-
১২-০২-২০০৯ = ১২৮৫/-
১৩-০২-২০০৯ = ৯৫১০/-
১৪-০২-২০০৯ = ১২১০/-
১৫-০২-২০০৯ = ৯১৫০/-
_____________________________________________
মোট টাকাঃ ২৩,১৮৫/-

********************************************************************

সর্বমোট টাকাঃ ১,৪৯,২৯৬/-


আপনাদের সবার আর একটু ভালবাসা পেলেই এই মেয়েটি বেঁচে থাকার জন্য আরো বেশি করে স্বপ্ন বুনতে পারে আর তার পরিবার

মূল তথ্য নেয়া হয়েছে ব্লগার মনজুরুল ভাই এর জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি-উপমা! মাগো আর একটু সময় দে...... পোষ্ট থেকে

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উপমাআপডেট ;
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৫
কৌশিক বলেছেন: উপমার জন্য ভালোবাসা
২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৫
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: পোষ্টটিকে ষ্টিকি করা হোক।
৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১০
চাঙ্কু বলেছেন: উপমার জন্য ভালোবাসা & শুভকামনা রইল ।


পোষ্টটিকে ষ্টিকি করা হোক।
৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৩
আইরিন সুলতানা বলেছেন: উপমার জন্য শুভকামনা এবং সবার আন্তরিক প্রচেষ্টা ও নিরলস শ্রমকে সাধুবাদ ।
৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: উপমার জন্য ভালোবাসা ও শুভকামনা ।
৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯
অরণ্য আনাম বলেছেন: মনজুরুল ভাই আপডেট দিয়ে পোষ্ট দেবেন, আশা করছি সেটি স্টিকি করা হবে।
৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২০
কৌশিক বলেছেন: তাইলে ঠিক আছে। আগের স্টিকি পোস্টাটাতে মন্তব্য করতেও ঝামেলা হচ্ছিল। উপমার গণস্বাক্ষরে অংশগ্রহণের ছবিসহ পোস্ট চাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: আচ্ছা দাদা

৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২২
রন্টি চৌধুরী বলেছেন: হ্যা। সেটাই ভাল হবে। মনজুরুল হক আপডেট পোষ্ট হলে সেটা স্টিকি করলেই ভাল। তাতে অনেকে আবার এই বিষয়টা নিয়ে পড়বে। সত্যি কথা হল একি পোষ্ট মানুষ বার বার পড়ে না, তাই একটা পোষ্ট দীর্ঘদিন স্টিকি রাখলে কাজের কাজ কিছু হয় না।

আর এ বিষয়টি নিয়ে ব্লগে এত হইচই এর দরকার ছিল না। কত যে কাহিনী হয় ব্লগে।
৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৯
সত্যের মত বদমাশ বলেছেন: এই পোষ্ট স্টিকি রাখা হউক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: মনজুরুল ভাই আপডেট দিয়ে পোষ্ট দেবেন, যা স্টিটি করা হবে বলে আশা রাখি।

১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩১
দস্যু বনহুর বলেছেন: পোস্টের আবেদন তো একই। শুধু আপডেটের জন্য সরাতে হবে এটা খোড়া যুক্তি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: জ্বী না, এটা খোড়া যুক্তি নয়। আপডেট পোষ্টটি পেতে দেরি হচ্ছে বলেই এমন অনাকাঙ্খিক ঘটনা ঘটেছে।

১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৯
কৌশিক বলেছেন: একটা গণস্বাক্ষরের ছবি ছিল না? উপমা স্বাক্ষর দিচ্ছে? সেটা কিন্তু ভাল উঠেছিলো। আমি একটা জিনিস ভাবছি, ব্লগ যে সমস্ত বাচ্চাদের জন্য কাজ করলো, তাদের নামগুলো কি অদ্ভুত সুন্দর। প্রাপ্তি, শ্বাশত উপম - বাংলায় এর চেয়ে ভাল নাম আর কি হতে পারে?

শ্বাশতের এখন কি অবস্থা? কারো কি কোন জানা আছে কিছু?

১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪২
কষ্ট কষ্ট সুখ বলেছেন: ব্লগ কি ব্যাক্তি কেন্দ্রিক?কয়েকজন ব্লগার জানলেইতো সবাই জানলনা।আমরা যদি জানতাম কৃর্তপক্ষ আফডেট পোস্ট চাচ্ছে তাহলে কি আমরা প্রতিবাদ করে পোস্ট দিতাম?প্রতিবাদ করে পোস্ট দেয়ায় আমি যে নিরাপদ থেকে জেনারেল হয়ে গেলাম এ দায়ভারত্ত কি আমার।

ব্লগারদের প্রতিবাদকে হৈচৈ মন্তব্য করাটা কি সহব্লগারদের জন্য অপমান জনক নয়?আশা করি হৈচৈ শব্দটি প্রত্যাহার করবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: দেখুন, আমি একজন সামান্য ব্লগার। উপমা এবং গণস্বাক্ষর প্রসংগে আমি নিজে তাগিদে কাজ করেছি। আর তাই হয়তো আপনার সবাই আমার নাম জেনেছেন, যা আমি কখনোই চাই নি। আমি সাধারণ, সাধারণই থাকতে চাই।

ব্লগ কোন ব্যাক্তি কেন্দ্রিক নয়। আপনি কী ব্লগ কর্তৃপক্ষ-কে কোন মেইল করেছেন? আমরা ক'জন জানি ব্লগ কর্তৃপক্ষ-র সাথে যোগাযোগ করতে?
এই যেমন আমি, আমি জানতাম না, জানলাম।

ভুল বুঝা-বুঝি হলে সেটার সমাধাণ খুঁজতে হয়। এটা আমরা ভুলে যাই।

ভাষা জ্ঞান আমার কম, তাই হয়তো শব্দ প্রয়োগে ভুল হয়েছে। ক্ষমা করে দেবেন।

তবে, সমালোচনা করা একটি বিশেষ গুণ, অনেকের আছে, আবার অনেকের নেই

১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮
কৌশিক বলেছেন: ধন্যবাদ অরণ্য। তবে আশার বিষয় হলো উপমার পোস্ট আনস্টিকি হওয়াতে ব্লগারদের হৃদয়ের টান স্টিকি হয়েছে, এ উপলক্ষে আরো বেশী কিছু মানুষ হয়তো সাহায্যের হাত বাড়াবে....
১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০২
কষ্ট কষ্ট সুখ বলেছেন: আমার বক্তব্য হয়ত আপনি সঠিক বুঝতে পারেননি তাই আপনি অনেক প্রশ্ন করেছেন।আপনার প্রশ্নগুলোর উত্তর আর একদিন দেব না হয়।

ধন্যবাদ হৈচৈ শব্দ বাদ দিয়ে প্রতিবাদ লেখায়।ভালো থাকবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: আপনি কী বোঝাতে চেয়েছেন? অন্যদিন কেন জবাব দেবেন?

ব্লগ কর্তৃপক্ষকে জানানোর জন্য ইমেইল আছে, ফোন নাম্বার আছে। আর কে এমন আছে বলুন যে সব ব্লগারদের ধরে ধরে জানাবে?

 

মোট সময় লেগেছে ০.৯৯৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভুত
আমি প্রেত
আমি দালাল
আমি হালাল
আমি রাগি
আমি ভাগি
আমি খুনি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ