অবশেষে মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা। অভিযোগের আঙ্গুল তুললেন সাবেক প্রেমিক রাজীবের দিকে। প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত নানা ঝড়ঝাপ্টার পর এই প্রথম মিডিয়ার সামনে এলেন বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী। তিনি বললেন, ‘জীবিত একজন মানুষকে মেরে ফেলা হয়েছে। অথচ আমার কী এমন অপরাধ যে আমাকে এভাবে হেয় করা হচ্ছে?’
গতকাল ২৫ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় প্রভার সঙ্গে গ্লিটজের কথা হয়। এক্সক্লুসিভ এই ইন্টারভিউতে তিনি জানান, রাজিবের সঙ্গে গত দুই বছর ধরেই তার সম্পর্ক খারাপ যাচ্ছিলো। প্রভা বলেন, ‘ও খুব ক্রেজী একজন মানুষ। ও কখনই আমাকে ভালোবাসেনি। রাজিবের টার্গেট ছিলো যে কোন মূল্যে আমাকে বিয়ে করা। এজন্য অনেকটা চাপের মুখেই আমার সঙ্গে ওর বাগদান হয়। তবে এরপরেই আমার কাছে ওর উদ্দেশ্য খোলাসা হয়ে যায়। তাছাড়া ও যেসব করছে, আমার মনে হয় রাজিবের সঙ্গে আমার বিয়ে হলে আমাকে সে মেরেও ফেলতে পারতো।’
তিনি জানিয়েছেন ‘রাজিবের সঙ্গে আমার বাগদান হওয়ার পর যখন বুঝলাম সে আমাকে ভালোবাসেনা তখন আমি কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করলাম। এরপর এমনও হয়েছে, টানা ত্রিশদিন আমি কাজ করেছি যাতে ওর সঙ্গে আমার কোন ভাবেই দেখা না হয়।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রভা বলেন, ‘আমি অন্য সব বাঙালী নারীর মতো স্বামী সংসার নিয়ে ভালো থাকতে চেয়েছি। এটাই কী আমার অপরাধ?’
স্বামী ও সহকর্মী জিয়াউল ফারুক হক অপূর্ব সম্পর্কে প্রভা বলেন, অপূর্ব মানুষ হিসেবে খুবই ভালো। তিনি বলেন, ‘আগে থেকেই ও আমার প্রতি যত্নবান ছিলো। তাছাড়া যেমন সহকর্মী হিসেবে একসঙ্গে কাজ করেছি তেমনি ভালো বন্ধুত্বের সম্পর্কও ছিলো আমাদের মধ্যে’।
অপূর্বের সঙ্গে সম্পর্কের শুরু বিষয়ে প্রভা বলেন, তাদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলেও শুরুতে সম্পর্কের বিষয়টা ‘দুজনের কাছেই ধোঁয়াটে’ ছিল। তবে, প্রভা জানান, ‘অর্পূবকে আমার ভালো লাগতো।’
হঠাৎ করে অপূর্বের সঙ্গে বিয়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমার পরিবার থেকেও বিয়ের জন্য চাপ আসছিলো। প্রবাসী এক ছেলের সঙ্গেও পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। সবকিছু মিলিয়ে আমি অনেক চাপের মধ্যে ছিলোম। হাপিয়ে উঠেছিলাম আমি।’
খবরের সূত্র: গ্লিটজ (giltz)
প্রিয় ব্লগার বন্ধুরা,
এটি একটি কপি পোষ্ট...
প্লাস-মাইনাস পোষ্ট নয়।
শুধু মাত্র খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



