ঘড়িতে রাত ৪:২৮...
স্থান:মালিবাগ চৌধুরীপাড়া, ড্রাগন গার্মেন্টের বিপরীতপার্শ্বে
হঠাৎ একটি গাড়ির লাইটের তীব্র আলোর কারণে দায়িত্বরত দারোয়ান বের হয়ে আসেন...

দারোয়ানকে দেখেই অজ্ঞাত গাড়িটি সামনে এগিয়ে আসে,এবং মহূর্তেই গাড়ি থেকে চার-পাঁচজন নেমে দারোয়ানকে ভেতরে নিয়ে যায়...এবং অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একজন বাইকের(যেটিকে মূলত ডাকাতে উদ্দেশ্যে আসা) দিকে বের হয়ে আসে...

পরে আরো একজন ইশারার চলে আসে সেই সাথে বাইকের ঘাড়টি ভেঙ্গে ফেলে এবং স্টার্টের জন্য চেষ্টা করতে থাকে....

মিনিটখানেকের আগেই সব কাজ শেষ এবং বাইক স্টার্টও দেয়া হলো
আর একই সাথে ডাকাতদের অন্য সদস্যরা ইশারায় বের হবার প্রস্তুতি শুরু করে দেয়


ওদিকে ভেতরে নিরাস্ত্র দারোয়ানদের সাথে ধস্তাধস্তি চলছিলো এবং দারোয়ানদের সামান্য প্রতিরোধ ওদের কাছে কোন ব্যাপারই ছিলো না কারণ এদের কাছে ছিলো অনেক ধারালো অস্ত্র এবং রিভালবার,ডাকাতদল ওদের মারতে মারতে বের হয়ে আসে এবং পালানো প্রস্তুতি শুরু করে



এবং সর্বশেষ একজন দারোয়ানের গাড়িটেনে ধরবার ব্যর্থ শেষ চেষ্টা...

মূলত ভিডিওটা আমার বন্ধুর বাইং-হাউজের সিসি ক্যাম এ ধারন করা এবং ওর কাছে যতদূর বর্ণনা শুনলাম তাতে দারোয়ানরা বুঝে উঠবার আগেই ওদের অপারেশন শেষ এবং পুরো ডাকাতিটাতে ওরা মাত্র এক মিনিটের মতো সময় নিয়েছে...আর বাইকটা(Pulser- 150 cc) অফিসের কারো ছিলো না,ওটা সামনের রেসিডেন্সিয়াল এলাকার কারো ছিলো বলে জানা গ্যাছে....
এখনকার যুগে এক্স-করোলা নিয়া কতোটা প্রফেশনাল হলে এ কাজ এতটা ধূর্ততার সাথে করা সম্ভব!!!
নিচে পুরো ভিডিওটা শেয়ার করলাম...
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


