শরীরের চোখ
১৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিটি অঙ্গের জন্য
প্রতিটি অঙ্গ কাঁদছে--
কানের জন্য কান
নাকের জন্য নাক
ঠোঁটের জন্য ঠোঁট
বুকের জন্য বুক
কানের চোখ থেকে
নাকের চোখ থেকে
ঠোঁটের চোখ থেকে
বুকের চোখ থেকে
যে কান্না গড়িয়ে পড়ছে
তার সঙ্গে চোখের জলের
কোনও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না
কান্নাগুলো গড়িয়ে গড়িয়ে
পায়ের কাছে আসতেই--
পায়ের জন্য পা খারাপ
চোখের জন্য চোখ খারাপ
নাকের জন্য নাক খারাপ
মাথার জন্য মাথা খারাপ
হয়ে যাচ্ছে
পায়ের কাছে শরীরের সমস্ত কান্না এসে
জমে যেতেই--
চোখের জন্য চোখ ঘুরছে
নাকের জন্য নাক ঘুরছে
মাথার জন্য মাথা ঘুরছে
আর কানের জন্য কান ঘুরতেই--
শরীরের সমস্ত চোখ কপালের চোখে
উঠে এলো
পায়ের উপর দেহের সমস্ত চোখ আছড়ে পড়তেই--
পায়ের জন্য মাথা ঘুরছে, কেবলই মাথা;
গলায় প্যাচ লেগে যাচ্ছে
সমস্ত কান্না এসে থেমে যাচ্ছে ঘূর্ণন গতিবিদ্যায়।
১৩.০৩.২০০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন