আমি নিজেই হতে পারি একজন ব্লাড ডোনেশান সমন্বয়কারী
১১ ই মে, ২০১২ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা সবাই কম-বেশি জানি এক ব্যাগ রক্ত কতটা গুরুত্বপূর্ণ একজন মূমূর্ষ মানুষের জন্য। প্রয়োজনের মূহুর্তে সঠিক গ্রুপের এক ব্যাগ রক্ত জোগাড় করা কতটা কষ্টসাধ্য তা ভূক্তভোগি ব্যক্তি আর যারা একাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারাই জানেন। আমার নিজেরই এ সংক্রান্ত অনেক অভিজ্ঞতা আছে।
অথচ এ কঠিন কাজে আমরা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি নিজের কর্মস্থলে থেকেই তেমন কোন সময় ও শ্রম ব্যয় করা ছাড়াই। আমাদের প্রত্যেকের কাছেই আছে মোবাইল ফোন। সে মোবাইলের ফোনবুকে আছে অসংখ্য বন্ধু, বান্ধব, আত্মীয়-স্বজনের নাম। আসুন সে নামগুলো একটু এডিট করি। তাদের নামের শুরুতে তাদের ব্লাড গ্রুপ যুক্ত করি। যেমন: একজনের নাম শরিফ। আমি লিখতে পারি ওপি শরিফ। ওপি মানে ও পজিটিভ। আবার একজনের নাম শামিম। তার গ্রুপ হয়তো বি নেগেটিভ। আমি লিখতে পারি বিএন শামিম। গ্রুপ কোড শুরুতে লেখার সুবিধা হল নির্দিষ্ট গ্রুপের নামগুলো আমি সহজেই খুঁজে পাবো। ইংরেজি লিখতে সমস্যা হচ্ছে তাই বাংলায় দিলাম।
এভাবে আমরা কারো প্রয়োজনের মুহুর্তে এ তালিকা দেখে নিজস্ব পরিমন্ডল হতেই রক্ত যোগাড় করে দিতে পারব। একজন মুমুর্ষ মানুষ উপকৃত হবে। পেশাদার রক্ত বিক্রেতাদের দৌরাত্ম কমবে। আর রক্ত দানের সুযোগ পেয়ে রক্তদাতা নিজেও উপকৃত হবেন। আমি আজই শুরু করলাম। আপনারাও শুরু করুন। বন্ধুদেরও উদ্ভুদ্ধ করুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন