প্রচণ্ড গরমে করণীয়
প্রচণ্ড গরম, তাই বাইরে বের হতে সাহস হচ্ছে না, কিন্তু অনেক প্রয়োজনীয় কাজও করা দরকার, তাই না? কিছু সাবধানতা অবলম্বন করে ইচ্ছে করলেই প্রয়োজনীয় কাজটি শেষ করে আসা যায়। যেমন
* সাথে থাকতে হবে এক বোতল সিদ্ধ পানি।
* যে ব্যাগটি সাথে যাচ্ছে সেখানে অন্তত দুই কি একটা রসালো ফল থাকবে।
* ছাতা তো অবশ্যই সাথে যাবে। সেই সাথে অতিরিক্ত ঘাম মোছার জন্য একটি সুতির রুমালও থাকবে।
* অবশ্যই সুতি কাপড় থাকবে পরনে।
* যদি রিকসায় যেতে হয় তবে অবশ্যই রিকসার হুড তোলা থাকবে।
* যদি হেঁটে যেতে হয়, ছাতাটি অবশ্যই মাথার ওপরে থাকবে।
* সামনের দিক থেকে রোদ থাকলে অবশ্যই সরাসরি রোদ যাতে কপালের ওপর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
* গরমে কখনও বাসের জন্য অপেক্ষা করলে অবশ্যই ছাতা মাথায় থাকতে হবে।
* প্রয়োজনীয় পানি খেতে হবে। সম্ভব হলে তাজা ফলের রস খেতে পারেন।
* গরমে ফাস্টফুড, রেডি ফুড, ভাজা-পোড়া জাতীয় খাবার পরিহার করাই ভাল।
* শারীরিক যে ধরনের পরিশ্রমে অতিরিক্ত ঘাম ঝরে, সেই ধরনের কাজের সময় কমাতে হবে। যেমন কারো যদি ৪৫ মিনিট-১ ঘন্টা হাঁটার অভ্যাস থাকে তাহলে তাকে ২৫-৩০ মিনিটের মধ্যে তা সীমাবদ্ধ করতে হবে।
এছাড়াও
* প্রতিদিন গোসল করতে হবে।
* পানি স্বাভাবিকের চেয়ে বেশি পান করতে হবে (যেখানে স্বাভাবিকের পরিমাণ প্রতিদিন ৮-১০ গ্লাস, সেখানে ১৪-১৫ গ্লাস পানি খাওয়া প্রয়োজন)।
* লো-ক্যালরি, কিন্তু রসালো মৌসুমি ফল খাওয়া প্রয়োজন, যেমন তরমুজ, পেঁপে, জামরুল, বেলের শরবত, পাকা আম সারারাত বালতির পানিতে ভিজিয়ে রেখে সকালে খেতে হবে।
* দই কিংবা লাস্সি হতে পারে একটি ভাল পানীয়।
* সব সময় ভেজা খাবার গ্রহণ করে শুকনো খাবার বর্জন করা প্রয়োজন।
* মাংসের চেয়ে মাছ ভাল। কম মসলাযুক্ত খাবার, গুঁড়ামরিচের পরিবর্তে কাঁচামরিচের ব্যবহার অপেক্ষাকৃত ভাল এবং স্বাস্খ্যসম্মত।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।