আমার প্রিয় পোস্ট

i want to know about our country

ঝাল ইলিশ পোলাও

৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২১

শেয়ার করুন:                   Facebook


উপকরণ:
ইলিশ মাছ বড় ১টি, পোলাওর চাল ১/২ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, টকদই ১ কাপ, তেল ১/২ কাপ, দারচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, পেঁয়াজ বাটা ৩/৪ কাপ, পেঁয়াজ স্লাইস ৩ টেবিল চামচ, পানি ৪ কাপ, কাঁচামরিচ ২০টি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রনালি:
১। মাছ আঁশ ছাড়িয়ে ধুয়ে মাথা ও লেজ কেটে মাঝের অংশ ৮-১০ টুকরা করুন। একবার বেশি পানিতে ধুয়ে পানি ঝরান। আদা, রসুন, লবণ ও দই মাখিয়ে ১৫ মিনিট মেরিনেট করুন।
২। মাছ রান্নার হাঁড়িতে তেল গরম করে দারচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান। মসলা ভুনা হলে মাছ দিয়ে কম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে মাছ একবার উল্টে দিন। পানি টেনে তেলের উপর উঠলে নামান। হাঁড়ি কাত করে রাখুন।
৩। পোলাও রান্নার হাঁড়িতে মাছের ভুনা মসলা থেকে ২ টেবিল চামচ তেল নিয়ে চুলায় দিন। স্লাইস করা পেঁয়াজ সোনালী করে ভাজুন। পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢাকুন।
৪। পানি ফুটে উঠার সাথে সাথে চাল দিয়ে নাড়ুন। আবার দু-একবার ফুটলে ঢেকে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান।
৫। মাছ মসলা থেকে তুলে আলাদা রাখুন। পোলাওর ঢাকনা খুলে দুই-তৃতীয়াংশ পোলাও তুলে নিয়ে বাকি পোলাওর উপর মাছের তেল, মসলা, চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে তুলে রাখা পোলাও থেকে অর্ধেক দিয়ে ঢেকে ২-৩ মিনিট দমে রাখুন। পোলাওর উপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ঢাকুন। উপরে বাকি কাঁচামরিচ দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট দমে রাখু। ৬ পরিবেশন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রান্না ;

 

  • ৭ টি মন্তব্য
  • ১৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: ইমরান মামা বলেছেন: আহ
৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ভাই লবন ঠিক হইছে ত

২. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৭
comment by: খালবিল বলেছেন: ভালোই হবে ক্ষেতে
৩. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৪
comment by: নিলআকাশেরদুঃখ বলেছেন: এই রেসেপিটা সেইভ করে রাখলাম যখনই খেতে ইচ্ছা হবে দেখে নেব।মিয়া ভাই কি শায়েস্ত খানের আমলের লোক????যে এই যুগেও এই রেসেপি
৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: আবার জিগায়

৪. ৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: দারুন রেসিপি +++
৫. ৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: রাজামশাই বলেছেন: ওরে আমার একটা বাবুর্চী দরকার

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪১১৬