somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিতেছে আওয়ামীলীগ বিএনপি, হেরেছে বাংলাদেশ

০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশেনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে যান প্রায় ১০০ জনেরও বেশি সফর সঙ্গী নিয়ে। তার এ সফরকে কেন্দ্র করে তেঁতে ওঠে সেখানের অতিরাজনীতিক বাংলাদেশিরা। জন এফ কেনেডি এয়ারপোর্টে আওয়ামীলীগ নিউইয়র্ক শাখার নেতা কর্মীরা যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। তারা হাতে হাতে নিয়ে যায় ফুল ও ফেসটুন। তাদের ফেসটুনে লিখা ছিলো প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম। একই ভাবে নিউইয়র্ক বিএনপি শাখার নেতা কর্মীরা জড়ো হয়েছিলো সেখানে। তাদের হাতে ছিলো কালো পতাকা এবং ফেসটুন। তাদের ফেসটুনে লিখা ছিলো, শেখ হাসিনা যেখানে প্রতিরোধ সেখানে।

ঢাকার প্রায় সবগুলো মিডিয়া আগেই আভাস দিয়েছিলো প্রাধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রবাসী আওয়ামীলীগ এবং বিএনপি সমর্থকরা মুখোমুখি হতে পারে। সেখানে ঘটতে পারে অপ্রিতিকর ঘটনা। এ খবর পত্রিকার পাতায় সবাই পড়েছে। আওয়ামীলীগ ও বিএনপির নেতা-নীতিনির্ধারক, প্রাশাসন, নির্বাচন কমিশনসহ সবাই। কিন্তু কেউ কোন কথা বলেনি। বরং নিরব সমর্থন যুগিয়েছে। অবশেষে যা হবার তাই হলো। জন এফ কেনেডি এয়ারপোর্টে আওয়ামীলীগ ও বিএনপির প্রবাসী সমর্থকরা তুমুল লড়াই করলো। ১০ জন প্রবাসী আহত হলো। গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আমাদের জঙ্গি আচরণ। এখন প্রশ্ন হলো এ লড়াইয়ে জিতলো কারা, আর হারলো কারা? আওয়ামীলীগ বলেছে, তারা জিতেছে। তাদের প্রতিরোধে বিএনপি জামায়াতের সমর্থকরা পালিয়েছে। একই ভাবে বিএনপি বলছে, তারাও জিতেছে। তাদের প্রতিরোধে আওয়ামীরা পালিয়েছে। তাহলে প্রকৃত অর্থে জিতলো কারা? আমি মনে করি আওয়ামীলীগ এবং বিএনপির দাবী ঠিক। এখানে তারাই জিতেছে। আর হেরেছে বাংলাদেশ । বাংলাদেশের এই হারের জন্য দায়ী কারা? কারা গ্রহণ করবে এর দায়ভার?

পত্রিকায় যখন এবিষয়ে সতর্ক করে খবর ছাপা হয়েছে তখন হাসিনা-খালেদারা সতর্ক হলেন না কেন? কেন তারা তাদের প্রবাসী সমর্থকদের সতর্ক করলেন না? কেন প্রধানমন্ত্রী তার সমর্থকদের এয়ারপোর্টে আসতে নিষেধ করলেন না? কি এমন ক্ষতি হতো ‘শুভেচ্ছা স্বাগতম’ শ্লোগান না শুনলে? তিনি তো প্রধানমন্ত্রী, আমরা তো বেশি দায়িত্বশীলতা তার কাছেই আশা করি। তিনি কেন আমাদের হতাস করলেন?

যারা জেএফকে’তে দাঙ্গা করলো, সেই সব প্রবাসীরা কিসের জোরে দেশের বাইরে রাজনীতি করে? তাদের দল কি প্রবাসে রাজনৈতিক শাখা করার অনুমোতি বা বৈধতা দিয়েছে? দেয়নি। ঢাকার নির্বাচন কমিশনে দলের নিবন্ধন করতে নীতিমালায় উল্লেখ করতে হয়েছে প্রবাসে তাদের কোন শাখা নেই। তাহলে এইসব নিউইয়র্ক শাখা, লন্ডন শাখা বা রোম শাখার মতো শাখা গুলোর ভিত্তি কি? এরা কি শাখার পরিবর্তে সখা হয়ে কাজ করছে?

প্রায়ই ঢাকার নেতারা বিদেশে এসে নিজ নিজ দলের ব্যানারে মিটিং করেন। সংবর্ধনা নেন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ বাঘা বাঘা প্রায় সব নেতারাই আছেন এই কাফেলায়। সম্প্রতি ইতালি সফর করেছেন সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনিসহ বেশ ক’জন সরকার দলীয় নেতা। তারা সবাই নিজ দলের ব্যানারে মিটিং করেছেন। সংবর্ধনা নিয়েছেন। সে খবর মিডিয়ায় প্রচারও হয়েছে। এসব নেতারা কি নির্বাচন কমিশনের আইন ভঙ্গ করেননি? নির্বাচন কমিশনের কমিশনাররা কি পত্রিকায় এসব খবর পড়েন না? নাকি জেগে জেগে ঘুমিয়ে আছেন তারাও!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×