প্রতুল মুখোপাধ্যায়ের অসাধারণ একটা গান এখানে দিলাম।।প্রতুলকে কি আপনারা চেনেন?অনেকেই হয়ত চিনবেননা এই উপেক্ষিত কিংবদন্তীকে।খারাপ লাগে ভাবতে অসাধারণ একজন শিল্পী যখন তার প্রাপ্য মর্যাদা পেলেন না।"আমি বাংলায় গান গাই" গানটা নিশ্চই শুনেছেন,মাহমুদুজ্জামান বাবুর কন্ঠে?খুব আবেগে আপ্লুত হন নিশ্চই মাঝেমাঝে গানটা শুনে?কিন্ত এটা কি জানেন,গানটার প্রকৃত শিল্পী,বাবু নন,প্রতুল?গানটা প্রতুলের লেখা,সুর করা,এবং গাওয়া।১৯৯৪ সালে এইচ.এম.ভি থেকে প্রকাশিত "যেতে হবে" এ্যালবাম এ গানটা ছিল।শুধু ঐ গানটাই না,তার আরো অনেক অসাধারন গান আছে।তার মধ্যে একটার লিরিক দিলাম এখানে।
আলু বেচো
আলু বেচো,ছোলা বেচো
বেচো বাকরখানি
বেচোনা বেচোনা বন্ধু তোমার চোখের মনি
কলা বেচো কয়লা বেচো,বেচো মটরদানা
বুকের জ্বালা বুকেই জ্বলুক,কান্না বেচোনা।
ঝিঙে বেচো পাঁচ সিকেতে,হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা।
ঘরদোর বেচো ইচ্ছে হলে,করবনাতো মানা
হাতের কলম জনমদুঃখী তাকে বেচোনা।
আপনাদের ভাল লাগলে ভবিষ্যতে ওঁর আরো লিরিক দিবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

