আমার প্রিয় পোস্ট

বিকট

দুই বখাটে বা বোকাটে

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

শেয়ারঃ
0 0 0


জিমি'০৯
জিমির হাতে একটা পিস্তল
জিমির বয়স এখন চৌদ্দ,
জিমি সিগ্রেটে দেয় সুখটান
এটা রপ্ত করেছে সদ্য।
জিমি'র স্কুল ব্যাগে হার্ডকোর,
জিমি টিফিন টাইম এ ফ্রেঞ্চলিভ
জিমি সেলফোনে কথা রাত..ভোর,
জিমি প্রেমিকার মুখে দেয় জিভ।
জিমি সারারাত জেগে দিনে ঘুম
জিমি এখন বেড়োবে আড্ডায়,
জিমি কোকেনে,রাত নিঝ্‌ঝুম
ছোটে গুলশান থেকে বাড্ডায়।
জিমি খুব জোশে,লিট্‌ল গ্যাংস্টার!
জিমি ইদানিং বেচে ইয়াবা।
ওকে সামলাবে,সময় কার?
অতি ব্যস্ত ওর মা-বাবা!

টাকা পাঠান

ঢাকা শহরে পড়তে পাঠিয়েছেন,চারিদিকে খরচের চক্কর
এটাতো নয় নরসিংদী,
আম্মা, টাকা পাঠান জলদি।
এখানে চোখ ধাঁধাঁনো বর্ণিল আলো
চৈনিক খাবার মুখে রোচে ভালো।
ডাইনিংয়ের খাবার নয় ধন্বন্তরী,
আম্মা,টাকা পাঠান তাড়াতাড়ি।
এখানে বিকেল বেলায় মন উচাটন
নিউমার্কেটে গিয়ে কাটাই কিছুক্ষণ,
হয়তো কাউকে দিতে হবে ফ্রেন্ডশীপ কার্ড
টাকা পাঠান within October third.
দেশে আসছিনা ছুটিতে ,পড়ার যা চাপ!
(তাছাড়া ওখানকার সবটাতেই গ্রাম্যতার ছাপ)
ভাল আছি এখানেই,ভাল লাগে ঢাকা
যথাশিঘ্রী পাঠিয়ে দ্যান এই মাসের টাকা।

 

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫
সব্যসাচী প্রসূন বলেছেন: ভাইডি আমার তো সুর বসাতে ইচ্ছে করছে... জটিল গান হবে :)

আমার নতুন লেখাটা দেখেন নাই কেলা?? ;)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: দ্বিতীয় গানটায় সুর বসানো হৈসে। প্রথমটা নিয়ে কি করা যায়?:( তোমার নতুন লেখা দেখুমনা, কি কও! কিন্তু অনেক ভাইবাও কোন কমেন্ট করতে পারিনাই। খুব খারাপ লাগসিলো ছবিগুলা দেখে।

২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
টীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ


কোরাস
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: হ ধরেন......

৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
ফেরারী পাখি বলেছেন: এইসব কিরে ?

জটিল ব্যাপার স্যাপার। তবে দ্বিতীয় কবিতাটা যেমন সুন্দর হয়েছে, তেম্নি একটা মন খারাপ করা ব্যাপার আছে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: এইগুলা একটু লিরিক লেখার অপচেষ্টা আর কি :``>>

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০
ফেরারী পাখি বলেছেন: তাই নাকি? দ্বিতীয় গানটা শুনতে ইচ্ছা করছে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: যা ভাবতাসেন তা নাগো আপা! নিজে নিজেই সুর মারার টেরাই দিসি। অতি জঘন্য। আর প্রচুর চিল্লাচিল্লি থাকবে, আপ্নার ভালো লাগবেনা :(

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: দুইটারে ধৈরা দুইটা থাব্রানি দ্যান, মন ভালো হয়া যাইবো।

৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
সব্যসাচী প্রসূন বলেছেন: ওক্কে ... দ্বিতীয় গানটা শুনবার মঞ্চায় :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: আমার কনসার্টের এক্টা ফিরি টিকিট দিমুনি!

৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭
অরণ্যচারী বলেছেন: ২য়টা ভালো লাগছে... :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: অহন টেকা দ্যান /:) :)

৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হ্যামার ভাই, হ্যামার পিটায়া গেলাম।


২য় গানটা গাইতে চাই! কেমনে কী করুম কন!
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: কি কন, ঐ গান্টা আমি এতদিন ধৈরা প্রেকটিচ কর্লাম গায়া, আপ্নাকে গিটারিস্ট হিসাবে লৈতে পারি অবশ্য ..দেহি ভাইবা /:)

১০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
ভেবে ভেবে বলি বলেছেন: বাহ, চমৎকার ! :)
আচ্ছা, এটা কি মৌলিক লেখা? :D
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: এ্যাঁ? ওহ বুঝছি, অনেকদিন এক অনুবাদ লটকায় রাখার ফল! হ মৌলিকই।

১১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০
টোনা বলেছেন: আমার কাছে প্রথমটা বেশী ভালো লাগসে ...
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: যাক কেউ একজন ঐটার কথাও কৈলো। ধৈন্যা :) প্রথমটা আমারো বেশ ভালোই লাগে :#)

১২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭
অরণ্যচারী বলেছেন: পোস্টের শিরোনামে টাকার কথা লাগান /:) /:) /:)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: দ্বিতীয়টার শুরুতে স্পষ্টভাবে শিরোনাম লেখা আছে "টাকা পাঠান" এরপরেও যদি মাইনষেরে জবরদস্তি কর্তে হয়, সেইডা দুশ্কের বেফার /:)

১৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: dosto! kiraam achho? duita gaan-e chomotkar hoichhe. ++
ami dhakay.tumi koi? mob.theika dhuklam tmr gaan poirha.
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ওহে দুস্তো! ধন্যবাদ। তোমারে মিস্করি :(

১৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৫
জনৈক আরাফাত বলেছেন: পেলাচ দিয়া গেলাম!
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: প্রীত হৈলাম :) ধৈন্যা!

১৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
সৌম্য বলেছেন: কট্টঠিন হইছে জিমি।
একটা গান আছে না। দ্যা টাউন লুজিয়ানা হ্যাজ এ কান্ট্রি বয় নেম জনি। গো জনি গো গো।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: এইটা যেন কার গান! :| মনে পর্তেসেনা..নাকি শুনিইনাই!

১৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬
আকাশ_পাগলা বলেছেন: হাতে কাম না থাকলে প্রথমটা আমারে দিয়া দ্যান।

ঐটা নিয়া কিছু একটা করি। তয়, কয়েকদিন হালকা চাপ যাইতেছে। কিছুদিন পরেই এটা নিয়ে বসা যায়।

(পুরা চ্রম হইছে বস।)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: নো প্রবস! আমি তো কিছু বাজাইতে পারিনা। তোমগো উপ্রেই ভরসা।

১৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৭
সাদা কালো এবং ধূসর বলেছেন: নিজেরেই নিজে নকল করা শুরু করলেন?
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: কি কৈতে চান?

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: তাইলে টেকা দ্যান...না থাক :)

১৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: চমৎকার গান হবে

কেউ চেষ্টা করবেন নাকি ?
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: দুইজন আগ্রহীরে পাওয়া গ্যাসে। কমেন্ট ৯, আর ১৬ :#)

২০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৯
আসফাকুল আমিন বলেছেন: ওই বস , আমগো চরিত্রহীন ব্যান্ডের লাইগা জিমি রে চাই ;) :P
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: সিরিয়াল আছে যদিও....তয় তমার জন্যে স্পেশাল কনসিডারেশন কর্মু। তোমগো ব্যান্ডের নামটা তো জটলা!!

২১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৮
নাজমুল আহমেদ বলেছেন:
২য় টার গান হুনতাম চাই :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: আইজকা আমার ঠান্ডা লাগসে। গলা ব্যতা!

২২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৮
মাজেদুল ইসলাম বলেছেন: ভাই আপনার লিরিক নিয়ে কাজ করছি,কম্পোজিশন শেষের দিকে এখন Hip-Hop এর জন্য ভাল ভোকাল পেলেই রেকর্ড করব,আশা করি আর বেশি দিন লাগবেনা।ভাল থাকুন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: খুব ভালো লাগলো শুনে, বেস্ট অফ লাক!!

২৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৫
হরিপদ দে বলেছেন: Jolil lagche duitai but 1st one is best.
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ! যাক, দুইটাই ভোট পাইতাসে দেইখা ভালো লাগলো :)

২৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৫
মমমম১২ বলেছেন: প্রথমটা কেমন যেন চেনা চেনা সুর

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: দুইটাই চেনা চেনা লাগতে পারে। কারণ দুইটাই রিপোস্ট। অনেক আগে দিসিলাম এইগুলা, পাবলিক পড়েনাই :(। পরে ড্রাফ্টাইসি।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ!!

২৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৬
সবাক বলেছেন:
সুন্দর এবং সুন্দর হৈছে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: ধন্য,এবং ধন্যবাদ :)

২৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩০
শূন্য আরণ্যক বলেছেন: আইডিয়াটা দারুন --

গান হৈলে ভালোই হবে --

আরেকটু কাটছাট করে দেখতে পারোস --

গানের ভিত্রে তো আর দুইটা অংশ থাকবো না ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: না..দুইটা তো আলাদা আলাদা গান!

২৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৯
উপালি বৈষ্ণব বলেছেন:
শুভ েভার

ভালো লাগলো।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪০

লেখক বলেছেন: এখন তো সকাল হয়ে গ্যাছে! শুভ সকাল। ভালো থাকুন সারাদিন।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪১

লেখক বলেছেন: ঐটা কলেজে থাকতে লেখা :)

৩০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৭
ফিফথ্‌নিক বলেছেন: বাইজান, কনসার্টের একটা টিকিট দিয়া যাইয়েন,
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: আমার মেনেজারকে বল্ব ভেবে দেক্তে :||

৩১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২০
আমি ও আমরা বলেছেন: ্তুমি ভাই জিনিষ একটা বটে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: আপনি বল্লেন বাপ্পী ভাই? ব্যাপক খুশী হৈলাম :)

৩২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৩
শূন্য আরণ্যক বলেছেন: দুইটা আলাদা গান নাকি !!!

একসাথে মিলায়লেই দারুন একটা জিনিস হয় --

প্রিন্স এন্ড দা পপার ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: হ, এইডাও ভালো এক্টা চিন্তা বটেক। মিউজিক ভিডিও বানামু টেকা দে!!

৩৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯
জুল ভার্ন বলেছেন: প্রিয় কবি, ইদানীং কালে ছন্দ/ পদ্য কবিতা হারিয়ে যেতে বসেছে। আমি ব্যক্তিগত ভাবে ছন্দ কবিতার মাঝে নিজের একটা মনস্তাত্বিক বন্ধন অনুভব করি সব সময়ই। আমার প্রিয় সেই ছন্দ কবিতা যখন ইতিহাসের অতল তলে হারিয়ে যাচ্ছিল-তখন অপুর্ব সুন্দর ছন্দে ফিরিয়ে নিয়ে এসেছেন ছন্দ কবিতা বাস্তবতার নিরিখে! আপনার কবিতা দুটোই আলাদা আলাদা একটা গল্প হতে পারতো। হতে পারতো নাটকের প্রধান চরিত্র!
সুন্দর! !
অসম্ভব সুন্দর কবিতা!!!

অনেক অনেক ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: ছন্দকবিতা আমার নিজেরও খুব পছন্দের। আমার লেখালেখির শুরুটাই এভাবে। কবি হতে চাইনাই কখনও, আমার সবসময় ইচ্ছে ছিলো লিরিসিস্ট হওয়ার। এখন আর সেভাবে লেখা হয়না। ছন্দ উধাও নিরুদ্দেশে! তারপরেও যা টুকটাক লিখি, আপনাদের ভালো লাগাতে তৃপ্তি পাই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে। ভালো থাকুন।

৩৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ছন্দ কবিতা..........খুবই টানে।
আর গানের চিন্তা মাথায় থাকলে পড়বার সময় তা বোঝা যায়........
গান শুনবার অপেক্ষায়..........

ভালোলাগা রেখে গেলাম।
ব্লগে এটাই তো আনন্দ.........খুব তাৎক্ষনিক অনুভব জানানো যায়।
শুভেচ্ছা থাকলো হাসান।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি আপু! ছন্দ কবিতা আমার নিজেরও খুব প্রিয়। পড়তে ভালো লাগে, লিখতেও। ভালো থাকুন।

৩৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
দারুণ হইছে !
অনেকগুলো ছেড়া ছেড়া চিত্র, চলচ্চিত্রের মতো এক ফিতায় গাঁথা ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: হ্যাঁ..ওরকমটাই করতে চেয়েছিলাম, ধন্যবাদ :)

৩৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩১
রাতফুল বলেছেন: এগুলো কি লিখেছেন! :(
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: কেন কি হয়েছে!! :(

৩৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬
শাওন৩৫০৪ বলেছেন: প্রথমটা কি নতুন দিছো? ২য়টা তো আগেই পড়ছিলাম....ডুইটার মিলানিটা জোশ হইছে...
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: না, দুইটাই পুরানো। অনেক আগে এই সামুতেই দুইটা দিসিলাম। মাইনষে পড়েনাইক্কা /:)

৩৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮
তমিজ উদ্‌দীন লোদী বলেছেন: ভালো লাগলো।খুব বাস্তব এবং স্পর্শকাতর বিষয়কে উপজীব্য করে লেখা গানগুলো।

ভালো থাকুন,সৃষ্টিশীল থাকুন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: ধন্যবাদ কবি। আপনার লেখার নিয়মিত পাঠক আমি, আপনাকে পাঠক হিসেবে পেয়ে খুব ভালো লাগলো।

৩৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১০
রিয়াজ উল বলেছেন: ভালো লাগলো.....প্রথমটা বেশি ভালো.....
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ রিয়াজ। ভালো থাকুন।

৪০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৯
অদৃশ্য বলেছেন: হাসান ভাই.............. দুইটি লিখাই খুব ভালো লাগলো। অবশ্য বেশ মজাও পেলাম লিখাগুলো পড়ে........


শুভকামনা.......
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ অদৃশ্য। আমারও এ দুটো লেখার পরে বেশ মজা লেগেছিলো :) ভালো থাকুন.....

৪১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৮
নকীবুল বারী বলেছেন: ক্লেলাসিক...............
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: থেংকু B-)

৪২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩
ভেবে ভেবে বলি বলেছেন: ও আচ্ছা, এগুলো রিপোস্ট ! তাই তো বলি, এত চেনা চেনা লাগে কেন??
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: তাই তো বলি না, বলবেন যে তাইতো ভেবে ভেবে বলি :D

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: সইত্য? ধইন্যা!! :)

৪৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
সাইলেন্সার বলেছেন:

দারুণ হইছে.....
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: থ্যাংকস!

৪৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১০
কাব্য বলেছেন:
আমি এইগানগুলার এউক্কা চিডি চাই :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: কুনো ব্যাপার্না! ব্লগার্দের্জন্নে ছিডি, কনচার্টের্টিকিট সভ ফিরি :)

৪৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
সোনালীডানা বলেছেন: হাসান ভাই, ফাটাফাটি হইচে ;) :) -হাসান:P
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: এ্যাঁ, আমার্মিতানি আপ্নে! :)

৪৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৯
তাজা কলম বলেছেন: দুটিই খুব সুন্দর হয়েছে।
বর্তমান সময় বাস্তনুগ হয়ে ওঠে এসেছে কবিতাটিতে। এক কথায় +++++
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তাজা কলম!

৪৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
ভেবে ভেবে বলি বলেছেন: খুবই বোকার মত একটা প্রশ্নঃ সারপোকা তে আর্কাইভ করার জন্য আপনার একটা পোস্টের লিঙ্ক দিতে চাই। কোনটা নেবো একটু বলে দিন না !
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: এইটা আসলেই বোকার মত প্রশ্ন হয়ে গেছে! প্রথমত, আমার কোন লেখা কোন আর্কাইভে দিতে চাওয়াটাই একটা বোকামি। দ্বিতীয়ত, কোনটা দিবেন এটা আমি বলে দিবো! যেটা ভালো লাগসে সেটাই দেন!

৪৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
শ্রাবনের ফুল বলেছেন: গাইতে মুন্চায় :)

হামা ভাই আপনের জন্য নোটিশ :)

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা)

সুপ্রিয় ব্লগার,
আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে সামহোয়্যার পোষ্ট কালেক্টরস(সারপোকা) অত্র সেপ্টেম্বর ২০০৯ এর ১ তারিখ থেকে যাত্রা শুরু করেছে। সারপোকা- এ আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে মেম্বার করে নেয়া হয়েছে Click This Link আপনি স্বেচ্ছায় পোষ্ট আর্কাইভ গঠনের উদ্দেশ্যে একজন মেম্বার হয়েছেন, সুতরাং আপনাকে সারপোকা এর পক্ষ থেকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনার দেখা আকর্ষনীয় পোষ্ট গুলির লিংক , লিংক সাবমিট ফরম্যাটে ( পোষ্টঃ লেখকঃ ক্যাটাগরিঃ লিংকঃ) নিম্নোক্ত লিংকে Click This Link সাবমিট করে আর্কাইভকে সমৃদ্ধ করুন।

মেম্বার হিসেবে আপনার সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।

রনি রাজশাহী
মডারেটর সেপ্টেম্বর ২০০৯
সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা)
[আমরা সবাই সবার, ব্লগের পোষ্ট গুলো আমাদের]
:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: সাথে আছি!

৫০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪
ভেবে ভেবে বলি বলেছেন: কি অদ্ভূত, আমি তো অবশ্যই যেটা আমার পছন্দের সেটাই দেবো। আমি জানতে চাইছিলাম আপনার কোনটা বেশি পছন্দ কারণ সেক্ষেত্রে আমার পক্ষে বেছে নেওয়া সহজ হবে (মিয়া এর বেশি আর কিছু কইতে কইয়েন না, যদি আরো বুঝায়ে বলতে যাই তাহলে আপনিই বলবেন "তৈলমর্দন ভালা পাই না!") !! X((
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: হেহে! আমার বেশি পছন্দ হৈলো ঐ গ্যাংস্টা লিরিকটা B-)

৫১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬
তায়েফ আহমাদ বলেছেন: এরাম একটা কঠিন জিনিস আমার চোখ এড়াইলো ক্যামতে?
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: এড়াইলো কই? ঠিকৈ খুঁইজা বাইর কৈরালাইসেন। এটার বয়স তো বেশি না, মাত্র পনের ঘন্টা হৈছে :)

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: হ....নামডা জানি কিমুন! /:)

৫৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
সোনালীডানা বলেছেন: পুকা! পুকা!! পুকা!!!
মাথার ভিতরে পুকা..........




হ্যাঁ ভাইডি,আমি আপ্নের্মিতা:)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: :) (নির্মল আনন্দ পাওনের ইমো)

৫৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৮
মারুফ হোসেন বলেছেন: জটিল পাঙ্ক লিরিক হইছে...
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: পাঙ্ক.....উহ পুরান দিনের পাঙ্ক রক ব্যান্ডগুলারে মিস্করি :(

৫৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮
পাথুরে বলেছেন: ২ নং টা ভাল্লাগসে.. আগেই পড়সিলাম.. কমেন্ট দেয়া হ্য় নাই.. কিছু কথা বলবো ভাবসিলাম... মুড অফ হয়া গেসে...সরি ভাই..
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৫

লেখক বলেছেন: আশা করি মুড ভালো হয়ে যাবে.... চিয়ার আপ ম্যান!

৫৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৩
মুক্ত বয়ান বলেছেন: পয়লাটা বেশি জুশ। :) :)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২১

লেখক বলেছেন: ছুডো পুলাপাইনগো দেক্তাসি ঐডাই বেশি পছন্দ হৈসে ;) /:)

৫৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৬
নিহন বলেছেন: জাক্কাচ .......।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২১

লেখক বলেছেন: থ্যাংকস!!

৫৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১০
পেন্সিল বলেছেন: ইয়াবা সওদাগরের ছবিটা দারুন হয়েছে...কিন্তু আসল ইয়াবা সম্রাট কিন্তু আমার সাথে লন্ডন থাকে...পরিচয় গোপন করলাম।।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৭

লেখক বলেছেন: বলেন কি! :|

৫৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
তামিম ইরফান বলেছেন: প্রথমটা জটিল লাগছে..........
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: জিমি, দ্যা লিটল গ্যাংস্টার! B-) /:)

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: আগেই দেখসি! :) থ্যাংকস দিতে ভুলে গেসিলাম। অহন বুইঝা লন এক কেজি ধইন্যা পাতা! আর ইসকিরিনশট দিতে শেখার জন্যে অভিনন্দন। এডি ব্লগিংয়ে অনেক কাজে লাগে!

৬১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫
আহমেদ রাকিব বলেছেন: দুইটাই জটিল লাগছে। গান শুনবার মঞ্চায়।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: চিডি বাইর হৈলে আপ্নাকে ফিরি দিমুনি এক্কপি।

৬২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯
শাওন৩৫০৪ বলেছেন: টাকা পাঠান, অরিজিনাল পোষ্ট টা কৈ?
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: সামুর অরিজিনালটা ড্রাফ্ট কৈরালাইসি। আমার ব্লগেও মনে হয় দিসিলাম। মনে নাই।

৬৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
আশাবাদী মানুষ বলেছেন: CD হইলে DHL পাঠাইয়া দিবেন। ভালৈই মনে হইতাছে ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: জ্বী অবশ্যই! আমি আবার কাউকে না বলিনা(ভাগ্যিস মেয়ে হয়ে জন্মাইনাই :P )

৬৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৯
আকাশ অম্বর বলেছেন:

বখাটে প্লাস্‌!
বোকাটে প্লাস্‌!

:)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যপ্লাস!

৬৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১
অদ্রোহ বলেছেন: যাক বহুত দিন পর বাথরুমে গাওয়ার মত একটা লিরিক পাওয়া গ্যাল ;) (সুর আমি দিয়া দিমুনে ;))
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: আচ্ছা গায়ো,তয় টাইলস করা মুজাইকঅলা বাথরুম ছাড়া অন্য কুনো বাথরুমে এই গান গাওয়া হৈলে আইনানুগ ব্যবস্থা লমু কিন্তুক :-/

৬৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯
অদ্রোহ বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা গায়ো,তয় টাইলস করা মুজাইকঅলা বাথরুম ছাড়া অন্য কুনো বাথরুমে এই গান গাওয়া হৈলে আইনানুগ ব্যবস্থা লমু কিন্তুক :-/

এইটা কি কইলেন বড় ভাই,হলের বাথরুমে টাইলস পামু কেমতে ? /:)
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: আইচ্ছা যাও লাগবোনা টাইলস, এই গান গাইবো কৈছে মাইলস :#)

৬৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩০
বাবুনি সুপ্তি বলেছেন: হুম। ভয়ঙ্কর সত্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৭

লেখক বলেছেন: ভয়ঙ্করের মোহে অনেকেই জড়িয়ে যায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: স্লামালিকুম আংকেল। খপর বেশি ভালো না /:)

৬৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২১
রোবোট বলেছেন: কেন ভাতিজা?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: ভালো থাকাটা আসলে খুব কঠিন ব্যাপার :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: কি ব্যাপার! এত খুশী? :)

৭১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
নাজনীন খলিল বলেছেন:
সুন্দর গান! সুর করার পর কেমন হয় শুনতে চাই।+++++++
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। সুর দেয়ার পর কেমন হয় আমিও শুনতে চাই, কিন্তু দিবেটা কে :(

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: আপনি যে এসে কমেন্ট করে গেলেন, এতেই আমি ধন্য :)

৭৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩
হাসান বায়েজীদ বলেছেন: কাইছে! নিজের চরিত্র এরকম অকপটে কয়জন স্বীকার করে....;)

কোবতেয় অতি উত্তম জাঝা
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: জাঝা না, টেকা দেন /:)

৭৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩০
তারার হাসি বলেছেন:
খুব সুন্দর, পড়তেই মজা লাগছে। গান শুনতে আরো ভাল লাগার কথা।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি মনে হয় এই প্রথম আমার ব্লগে কমেন্ট করলেন। ভালো থাকবেন।

৭৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৪
আকাশচুরি বলেছেন: দু'টাই দুর্দান্ত হইসে:)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: আপনের গল্পের সেকেন্ড পার্ট কই? X(

৭৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৭
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: ajobtho tor akane bangla liktiei parcina rager imu hoibek
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: ei dukkhe amio engrazite likhlam

৭৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪
সুবিদ্ বলেছেন: পুরনো জিনিস ছাড়ছো দেখি আবার??? বেশ বেশ.......তো গান করে ফেল এখন!!
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: পুরান চাল যে আসলেই ভাতে বাড়ে,তার প্রমাণ পাইলাম এই পোস্ট দিয়া!

৭৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮
কাক ভুষুন্ডি বলেছেন: কা কা কা......................
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: বখাটে কাকরে দেইখা ভালা পাইলাম ;)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: শুনসিলাম ভালৈ আছি নাকি /:) :)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: কই মাছ বেশি খাইতে গেলে গলায় কাটা বিঁধতে পারে।

৮১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৮
লড়াকু বলেছেন: দুইটাই জটিল। /:)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: কন যে দুইটাই ত্যাদঢ় /:)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: কৈতারিনা :(

৮৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৬
নুশেরা বলেছেন: খাসা!

========================================

আমার ডিপার্টমেন্টে এক আজীব চিজ (শিক্ষক) ছিলেন, ফার্স্ট নেইম নিতাই। অনেক গল্প চালু ছিলো উনার পাগলামি নিয়ে। উনি নাকি ছাত্রজীবনে বাবাকে চিঠি লিখেছিলেন,
"টাকা নাই
টাকা চাই
নিতাই।"
বাবার উত্তর এরকম ছিলো,
"কর মাপ
তোর বাপ"
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩০

লেখক বলেছেন: এই ঘটনাটাতো আমিও শুনেছি,অন্য কারও নামে :) এইটা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জ্বীনের কাহিনী(ঐ যে রুমমেট হাত লম্বা করে কি যে এগিয়ে দেয়) ক্ল্যাসিক দুইটা কাহিনী!

৮৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২
ভাঙ্গন বলেছেন: বাপ্রের্হ...!
দারুন!
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: থেংকু B-)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: জিমিরে টাকা পাঠান /:)

৮৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
রথে চেপে এলাম বলেছেন: সুর বসাইয়া গান কইরা লিংক দিয়া দেন। শুনতে মঞায়। দারুন লিখছেন। +++
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: থ্যাংকস!

৮৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
পাথুরে বলেছেন: ঠক ঠক ঠক
পাওনাদারের টোকা......
(নতুন ল্যাখা চাই)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ইয়ে, মাত্রই তো সপ্তাখানেক আগে লেখলাম, একটু জিরায়া লই? :(

৮৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: চরম স্যাটায়ার মারলেন দেহি বস।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: জিমির বাপ মারে পড়াইলে ভালো হৈতো /:)

৮৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
পাথুরে বলেছেন: অক্কে আমি ঝিমাই..... /:)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আমিও /:)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: মেনি মেনি থ্যাংকস মুক্তা আপু :)

৯১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬
দ্বিজু বলেছেন: সব্যসাচী প্রসূন বলেছেন: ভাইডি আমার তো সুর বসাতে ইচ্ছে করছে... জটিল গান হবে :)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: লালালালালালা......থ্যাংকস :)

৯২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
অপরিচিত_আবির বলেছেন: আধা ডলার আর এমিনেমরাতো লস খায়া যাবে কি লিখলেন!!
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: লস খাইলে খাউক, নো মারসি!

৯৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৫
রাতফুল বলেছেন: ভাইয়া, ভালো আছেন?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: ভালোই আছি ভাইয়া।

৯৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯
রুমমা বলেছেন: ফায়ার ফক্সে কিছুই থিকমত পড়তে লিখহতে পারছিনা।তাই তোমার কবিতা ও পড়ে কিছু বুজতে পারছিনা।
রেস্ট নিতে ইচ্ছা করেনা কি করি বলো।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: আসলে রেস্ট নেয়াটাও অনেক সময় কষ্টকর ব্যাপার। শুয়ে শুয়ে বই পড়তে পারো। রেস্ট তো নেয়া উচিত তোমার এখন।

৯৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০
শামীম হাদী বলেছেন: তোর ঐটা কি এবার দেবার সাহস হইছে???
ঐযে.।আপনারা যত সব.....
ভাই, দিয়ে দে, ঐডাও ফাডাফাডি গান অইবে
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: I don't wanna get banned! Don't try to pull ma leg bambino X(

৯৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
অরণ্যচারী বলেছেন: পাথুরে বলেছেন: ঠক ঠক ঠক
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: ওহ আপনি এসেছেন। টাকা ধার নিসিলেন যে ঐডা ফেরত দিতে? দেন্দেন্দেন :)

৯৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২
অরণ্যচারী বলেছেন: টাকা ফেরত চাইলে খেলুম না। X(X(
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: আচ্ছা টাকা রাইখা দেন। টাকার ন্যাশায় তো চুলগুলা সব হারাইছেন। তয় টাকমাথা ভালৈ লাগতাছে দ্যাক্তে।

৯৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: জিমিকে ধোলাই দেয়া দরকার। X(

অন্যটার প্রতি: আম্মাজানরে না বলে, নিজে টাকা কামাই করেন। X(

শেষের লেখার ছন্দ ছন্দ টাইপটা ভালো লাগছে।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: কঠিন ঝাড়ি! পুলা দুইডা শুনলে হয়।

৯৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৯
অপ্‌সরা বলেছেন: গান গেয়ে রেকর্ড করে শুনাও।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: জ্বী অবশ্যই!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: :)

১০১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২০
ভেবে ভেবে বলি বলেছেন: এত কমেন্ট কেন? কেন কেন কেন??? X(( ;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: আসলে আউল ফাউল ব্লগ তো, তাই এখানে কেউ ভেবে ভেবে বলেনা, এজন্যেই এত কমেন্ট!

১০২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১২
অরণ্যচারী বলেছেন: smallville এ এই ব্যাটা (লেক্স লুথর) বিলিওনেয়ারের পোলা। ;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: আমার খুব বিলিওনেয়ার হওনের শখ, বিলিওন ইয়ার পর হমু ইনশাল্লাহ!!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ!!

১০৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৮
শত রুপা বলেছেন: জিমির হাতে একটা পিস্তল
জিমির বয়স এখন চৌদ্দ,
জিমি সিগ্রেটে দেয় সুখটান
এটা রপ্ত করেছে সদ্য।
জিমি'র স্কুল ব্যাগে হার্ডকোর,
জিমি টিফিন টাইম এ ফ্রেঞ্চলিভ
জিমি সেলফোনে কথা রাত..ভোর,
জিমি প্রেমিকার মুখে দেয় জিভ।
জিমি সারারাত জেগে দিনে ঘুম
জিমি এখন বেড়োবে আড্ডায়,
জিমি কোকেনে,রাত নিঝ্‌ঝুম
ছোটে গুলশান থেকে বাড্ডায়।
জিমি খুব জোশে,লিট্‌ল গ্যাংস্টার!
জিমি ইদানিং বেচে ইয়াবা।
ওকে সামলাবে,সময় কার?
অতি ব্যস্ত ওর মা-বাবা!
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: আমরাও অতি ব্যস্ত, কে কাকে দেখে!

১০৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৮
সুমন অহেমদ বলেছেন: লিরিক্স দারুন. . .
সুরটা কিন্তুক ভালো হওয়া চাই. .
গানের প্রানই হচ্ছে সুর. . .

সত্যিই খুব ভালো লাগলো. .
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: বলেছেন: বসাপ্নাকে কিন্তু ভুকাল বানামু!

১০৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৯
সুমন অহেমদ বলেছেন: ভুকাল হওয়া কোনো ব্যাপারনা, তয় ভোকাল হইতে টাইম লাগবো!!
-------------------------------------------------------------------
আশারাখি সুরটা একটু সময় নিয়ে করবেন, সময় দিলে যেকোনো কাজই সফল হয়। যদিও সফলতা অথবা ব্যার্থতার কথা চিন্তা করে সবাই সবকিছু করেন না। সৃষ্টিশীল যেকোনো কিছুকেই স্বাগত জানানো উচিৎ
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: বসাপ্নিতো স্বাগত জানাইলেন,কিন্তুক গান বানানোর পর পাব্লিক ভাগত না কৈলেই হয়!

১০৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১
অন্যরকম বলেছেন: এইটা কি আ্যাঁ???

নেক্সট বইমেলাই তোমার লিরিকের বই বাইরাইবো তো?????

আরেকটা কথা , ব্লগারদের নিয়া একটা ব্যান্ড বানাই ফেলতে পার... তুমি অফিসিয়াল লিরিসিস্ট!!!!! ;)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: বই, ব্যান্ড সবই না হয় হৈবো। কিন্তুক তুমারে স্পন্সর হয়া লাকপে :) /:)

১০৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
অন্যরকম বলেছেন: :(
মার্কেটিংএর কামটাই নি ধরাইলা....

সম্প্রচারের ব্যবস্থা করতারমু!!!!! /:)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: বলেছেন: আইচ্ছা থাউক, তুমারে স্পন্সর হওয়া লাকপেনা, তুমি চিয়ার গার্লদের দায়িত্বে থাকপা। এইবার খুশী হৈছো? ;)

১০৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩১
অলস ছেলে বলেছেন: গান চালু কর্পার আগে বৈলেন, আয়া পড়মু, বহুদ্দিন কানের পোঁকা ঝাড়াই না।

(জটিলজ্‌ কিন্তু) :)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: এক পোকা ঝাড়াইতে গিয়া আরেকঝাক পোকা ঢুইকা পর্তে পারে, খুব খিয়াল কৈরা কিন্তুক /:)

১১০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১০
মদন বলেছেন: সেইর্কম হইসে :)
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: থেংকু! B-)

১১১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
১৯৭১স্বাধীনতা বলেছেন: জিমির বাপারটা কেমোন জানি........।

কেমোন আচেন ভাই........
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: আপনি!!!!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

১১৩. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৩
পারভেজ বলেছেন: একদম 'ডিজুস' এক্সপ্লেইন করা গান!!
ফাটাফাটি
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই! মাঝে মাঝে না আমারও এরকম উড়াধুড়া হয়ে যেতে ইচ্ছে করে!

১১৪. ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৫
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার চমৎকার !!! তোমার গানগুলোকে কি কাউকে দিয়ে গাওয়াতে পারো না !!! এত দারুন দারুন লিরিক; গান হিসাবে শুনতে ইচ্ছা করছে....

অদ্ভুত অদ্ভুত অদ্ভুত
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আমার ওরকম পরিচিত সার্কেল নাই ভাইয়া। আর সেরকম চেষ্টাও করিনাই। আইলসা মানুষ :(

১১৫. ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৫
কাঠগোলাপ বলেছেন: জটিল লিরিক!!!

গান কমপ্লিট হইলে আওয়াজ দিয়েন হামা ভাই :)
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ok! ধন্যবাদ !!

১১৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
ভেবে ভেবে বলি বলেছেন:

এই পরিমাণ 'গিয়ানি' কমেন্ট হাসান মাহবুব সাহেবের করা!

Sometimes it becomes so tough to believe in ones own eyes! :| =p~ =p~
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: ami ze gyan pochondo kori eitato notun kichu na. bishshobiddaloy er smriticharon post ei khub valovabe bola hoise oita :-B

১১৭. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০০
বোহেমিয়ান কথকতা বলেছেন: সারপোকার লিস্ট থেকে আসলাম :D


দুইটাই জুশ । তবে প্রথমটার সত্যতা আমারে টাচ করল । ব্যস্ত বাবা মারা জানেই না ছেলে/মেয়েরা কি করে ।
চৌদ্দ বছরে পিস্তল , কথা সত্য । স্কুল এর ছেলে মেরে ফেলল শিক্ষক কে! :(

২ এর গান কোথায়? :D :) নাকি আমার মাথায় যেইটা আসছে সেইটা দিয়াই...কিছু কইরা ফালামু? B-) :D


১১৬# কমেন্ট পড়ে হা হা পগে!!!
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: আমি ঐরকম ধনীর দুলাল হৈলে, আর ১৪ বছর বয়সে পিস্তল পাইলে কি কর্তাম এইটা বিবেচনার বিষয় :|
গান দুইটাই প্রক্রিয়াধীন। হাহা। ১১৬ নং কমেন্টকারী অতিশয় ধারালো রসবোধের অধিকারিনী। কিছুই চোখ এড়ায়না তার। খিয়াল কৈরা খুব :(

১১৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭
ভেবে ভেবে বলি বলেছেন: কি অদ্ভুত... আমি এই পোস্টে কি কমেন্ট করতে এসেছিলাম আর ১১৭+রিপ্লাই দেখে কি কমেন্ট করে গেলাম! (ভ্রু কুঁচকে হাসির ইমো)
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: এতদিনে খিয়াল হৈলো তাইলে! :)

১১৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮
ভেবে ভেবে বলি বলেছেন: হ, অ্যাদ্দিনে খিয়াল হৈলো যে ভেবুরেও কেউ 'পাম' দ্যায় ;)
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: পাম দিলাম বিনিময়ে পামটপ দেও।

১২০. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
ভেবে ভেবে বলি বলেছেন: পামটপ? ল্যাপটপের ছোটভাই?
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: হ :D



দেহো কি সোন্দর।

১২১. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২
ভেবে ভেবে বলি বলেছেন: আমার থিকা চায়া আম্নেই তু আমারে দিয়া দিলেন :|
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: ঐটা কেমন লেডিজ লেডিজ লাগতেষে। হের্লিগা।

১২২. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
চতুষ্কোণ বলেছেন: এইরকম দুইটা কবিতা এতদিন চক্ষে পড়লনা ক্যান বুঝলামনা।
প্রথমটার স্টাইলটা ভাল্লাগছে আর দ্বিতীয়টা ছুপার :)
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: থেংকু!

১২৩. ১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
সবাক বলেছেন:
আপনার এ কবিতাটি ই-বুক "এক ব্যাগ কবিতা'র" জন্য নিতে চাই। রাজি আছেন কি না জানাবেন।
১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: রাজি

১২৪. ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১
অন্ধ আগন্তুক বলেছেন: অহ জিমি রে, তর জন্ম সার্থক......কবিতায় ঠাঁই পাইলি।

আর ২য়টার কথা বলি- আমারো লজ্জা লাগে এইটা ভেবে যে, আমিও মাস শেষে একই কাজ করি।কথার একটু হেরফের থাকলেও আসল কথাটা ওইরকম।

খুব ভালো লাগছে।
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: দ্বিতীয়টা মনে হয় অনেকের সাথেই মিলে যাবে। আমি নিজেই তো বাদ নই! ধন্যবাদ পড়ার জন্যে।

১২৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭
রাজসোহান বলেছেন: এই কবিতাডা এর আগে দেকছিলাম

তখন জেনারেল ছিলাম

এখন পিলাচ দিয়া সার্থক করলাম
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: থেংকিউ :)

১২৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫
সাকিরা জাননাত বলেছেন: দারুন...দারুন....... :)
ভেবেছিলাম .... অনেকদিন পার হলো নতুন কোন গল্প পড়বো।
মনেহয় আরো অপেক্ষাকরতে হবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ হাস্যমুখী। নতুন লেখা... কি যে দিই :(

২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। এই দুইটা আমার খুব প্রিয় লেখা।

২২ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৪

লেখক বলেছেন: জেনে প্রীত হলাম :)

২৭ শে জুন, ২০১০ সকাল ৮:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাকে লাল কৃষ্ণচুড়া ফলের শুভেচ্ছা।

২৭ শে জুন, ২০১০ সকাল ৮:১৩

লেখক বলেছেন: সিপিজির কেউ আমার নাম ধরে ডাকেনা। সবাই জুনিয়র। চাম লয় কেডা? নাকি সিপিজির নাম ভাঙায়া খাইতাসো? হালার পুলাপান।

১৩১. ২৭ শে জুন, ২০১০ সকাল ৮:২৬
স্বপ্নকথক বলেছেন: এইডা ছুপা সিপিজি! আসল না! :-* :-/
১৩২. ২৭ শে জুন, ২০১০ সকাল ৮:৩৮
ধ্রুব তারা বলেছেন: বাপরে সিপিজি আসে আবার ছুপা সিপিজি-ও আসে? শোনেন একটা কথা ছিল...ফেসবুকে মেইল পাঠাইসি একটু kindly check করেন
১৩৩. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৭
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ১০১ নাম্বার কমেন্টটা না আমার ভারী ভালো লাগে :`>
২১ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: কেন? ওটা কি এমন!

১৩৪. ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৪
সায়েম মুন বলেছেন: একটা হাসি দিয়া গেলাম। মাইনে পড়ছি আরকি :)
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫১

লেখক বলেছেন: আমিও পাল্টা হাসি দিলাম :#)

১৩৫. ০৮ ই মে, ২০১১ দুপুর ১:১২
আহাদিল বলেছেন: এতোদিন এইগুলান কই ছিল? :-0
০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪২

লেখক বলেছেন: লুকায় রাক্সিলাম!

 

মোট সময় লেগেছে ৩.০০৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই