আমার প্রিয় পোস্ট

বিকট

সে, সে, এবং সে

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৬

শেয়ারঃ
0 4 0


-কত টাকা লাগবে তোর?
-লাখ পাঁচেক
-এত....?
-আমার আর কোন উপায় নেই দোস্ত, ডু অর ডাই সিচুয়েশন..তোর তো অনেক আছে..ব্যবসাটা দাঁড়িয়ে গেলে তোকে শোধ দিয়ে দেব, কসম!
-আরে এসব কি বলিস! তোর জন্যে এতটুকু করতে পারবোনা! কালকে একবার আসিস অফিসে। নটার মধ্যে, ওকে?
বহুজাতিক সদাগরি প্রতিষ্ঠানের এমডি আশ্বাসবাণী দিলো ব্যবসায়ে ক্ষতিগ্রস্থ যুবকটিকে। এখন সে সানন্দে বাড়িওলার হুমকি সয়ে নিতে পারবে। পাড়ার উঠতি মস্তানদের খিস্তিগুলোও সুশ্রাব্য হয়ে উঠবে খুব।
-জ্বী জ্বী বলুন!
-সাত মাসের বাড়িভাড়া বাকি রাখছেন, সাতদিনের মধ্যে না দিলে কিন্তু লাইথ্যায়া বাইর কইরা দিমু কয়া দিলাম। অনেক সইহ্য করছি, এইবার এ্যাকশোন না নিলে চলবনা।
-জ্বী অবশ্যই! অবশ্যই এ্যাকশান নিবেন। কালকের মধ্যেই দিয়ে দেব ভাড়া।
আমার একজন পরিচিত লোক আছে, যে মোটা বেতনের চাকুরি করে। পরিতৃপ্তির সাথে ভাবলো ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। সে আমার বন্ধুও বটে।
-যাবি? ম্যানেজিং ডিরেক্টরকে শুধালো সে।
-চল!

তারা হাঁটতে থাকে নস্টালজিয়ার মসৃণ পথ ধরে।

এসে গেছি! সমস্বরে উল্লাস প্রকাশ করল দুই গীতিকবি।
-আরেকটু জোরে চলনা! গীতিকবি নং এক বলল।
- দৌড়ো দৌড়ো দৌড়ো... এখনও অনেক পথ বাকি।
ওরা দৌড়োতে দৌড়োতে পেড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সবুজ সবুজ প্রাঙ্গন, মাতাল মাতাল কবিতা লেখার রাত, উদাস উদাস ক্লাশরুম, আর নেশা নেশা স্বপ্নঘর।
ওরা পৌছে যায় নতুন গন্তব্যে।
-নাম কি তোমার? দেবশিশু নং এক জিজ্ঞাসা করল।
-আমার নাম?...দেবশিশু নং দুই উত্তর দিতে গিয়ে কার যেন কর্কশ কন্ঠে বাধা পেল।

"অনেক হইয়াছে এবার নিজ নিজ গৃহে ফিরিয়া যাও ধেড়ে যুবকেরা"

সময়
বড়
নির্মম
শাসক

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাঁটতে থাকে এলোমেলো পদক্ষেপে। কাল সকালে বেরুতে হবে। রাত্তিরে তাড়াতাড়ি ঘুমুনো দরকার।
ম্যানেজিং ডিরেক্টর তার নতুন মডেলের গাড়ী করে যেতে যেতে আবেগাপ্লুত হয়। বন্ধুত্বের জন্যে সে মহান হবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আহা! বড়ই আরামদায়ক অনুভূতি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দূরবস্থার বিবরণ শুনে সে তো আজ প্রায় কেঁদেই ফেলেছিলো। বছর পাঁচেকের ব্যবধান। এর মধ্যে কত পাল্টে গেছে বেচারা! জীবনের কাছে মানবিকতার একি পরাজয়! আরো এক চুমুক তরল আগুন গলায় ঢেলে দিল সে। ভেউ ভেউ! কান্না পাচ্ছে তার। ভার্সিটি থেকে বের হবার পরে বেচারার বাপজান ইন্তেকাল ফরমাইয়াছিলেন। এরপরে পৈতৃক ব্যবসা রক্ষা করার জন্যে কি নিরন্তর সংগ্রাম আর প্রতি পদে পদে পরাজয়! ওহ! ইনটলারেবল। লাইফ ইজ সো আনফেয়ার টু সাম পিপল। আরেক পেগ শেষ করতে করতে ভাবেন এমডি সাহেব।

টলোমলো পায়ে ঘরে ফেরেন এমডি সাহেব। তার জীবনসঙ্গিনী একজন নামকরা ডেন্টিস্ট। সে কেমন সরু চোখে তাকিয়ে আছে তার দিকে।
-আজকে কি বেশি টেনে এসেছো নাকি? রোষের সাথে জিজ্ঞাসা করে সে।
- ওহ ফরগেট দ্যাট বেইবি। আজকে আমার মনটা খুব খারাপ। আমার বন্ধুর লাইফ ইজ এ্যাট স্টেক আর আমি আমার বিলাসী জীবনে মত্ত.. শত ধিক আমাকে! গলা ছেড়ে কেঁদে উঠলো সে।
- কি হয়েছে? কার কথা বলছো?
ডেন্টিস্ট জেরা শুরু করল। সবকিছু শোনার পরে সে তার চশমাটা ভালো করে দুচোখের মাঝে এঁটে নিয়ে হিসহিস করে বলল,
-বেকুব!
- কি বললে?
-বললাম যে তুই একটা বেকুব।
- কেন বললে? ও যে বড় অসহায়! আমি ওর জীবন বাঁচাতে চাই। মাস্তানদের কাছে ওর অনেক দেনা, ওরা ওকে মেরে ফেলবে।
-তুই এত বড় একটা কোম্পানির হিসাব নিকাশ মিলাস আর এই সামান্য হিসাব বুঝতে পারছিসনা!
ডেন্টিস্টের দন্ত যেন সাপের বিষদাঁত। ছোবল দেয়ার জন্যে ফুঁসছে সর্পিনী।
- কি হিসাব?
কাতর কন্ঠে জিজ্ঞেস করে বন্ধুর দূরবস্থায় ব্যথিত হরিণশাবক। ভীত চোখে তাকায় ভয়ানক কালসর্পের দিকে।
সর্পিনী হিলবিল করে চলে ফেরে। বিষদাঁতে করে বয়ে নিয়ে আসে হিসেবকারি যন্তর।
ওরা হিসেব করতে থাকে।
৫ বছর বিরতি+ ৫ লাখ টাকা + বন্ধুত্বের অন্যায় সুযোগ=

ত্রিমাত্রিক সমীকরণ। তিনটে সমাধান পাওয়া যায়।

-সঠিক উত্তর কি হবে বল? মাস্টারনী শুধোয় ছাত্তরকে।
- এ্যাঁ..ও.. মাথা চুলকোতে চুলকোতে উত্তর দেয় সে, মিথ্যে বলেছে তাইনা ম্যাডাম? টাকার জন্যে মিথ্যে বলেছে। ওটা দিয়ে সে ফূর্তি করবে।
- ঠিক হয়েছে! তুমি পাস। দশে দশ। নাও, পুরস্কার হিসেবে এক গ্লাস অরেঞ্জ জুস খাও।এটা ইচ্ছে না হলে তোমার ঢাউস বোতলের ঐটাও খেয়ে নিতে পারো।
-হুমমম। ম্যানেজিং ডিরেক্টর গলায় ঢেলে দেয় এক পেগ। আবার সে আবেগাক্রান্ত হয়ে পরে। মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। খুব ভুল হচ্ছে হিসেবে। অংকটা ঠিকমত হয়নি। তার আবার কান্না পায়। পরক্ষণেই প্রবল বিবমিষা অনুভব করে। পাকস্থলি থেকে উগড়ে বের হতে থাকে

বন্ধুতা
মানবিকতা
তার মায়াবতী স্ত্রী করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে।

উগড়ে বের হতে থাকে

স্মৃতির গলিত মাংসপিন্ড

-খুব কষ্ট হচ্ছে? স্বামীর দুর্দশায় ব্যথিত হয় স্ত্রী।

-যা যা সরে যাহ! আমার কাছে ঘেঁষবিনা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর বন্ধুটি বলে। পরক্ষণেই আবার বিকট শব্দে বমি করে সে।

উগড়ে দেয়

হৃৎপিন্ডের একাংশ।

-স্যরি ডিয়ার.. আমার কথায় কিছু মনে করনা। আমি আসলে খুব কনফিউজড.. বেচারাকে কথা দিয়েছি.. ওর সত্যি খুব সমস্যা..কিন্তু এতগুলো টাকা..ধুর..আবেগটাকে যে কেন নিয়ন্ত্রণ করতে পারিনা.. ঐ শালা এতবছর পরে কেন যে আসলো.. কি যে করি..

-অত কিছু এখন ভাবতে হবেনা তোমার। কোমল কন্ঠে বলল তার স্ত্রী। এখন আসো ফ্রেশ হয়ে অল্প একটু খেয়ে নাও। পরে তোমার যা মনে হয় কর।
-ধুশ শালা! কি এক প্যাঁচে পরলাম। অসহিষ্ণুতা প্রকাশ প্রায় তার স্বামীর কন্ঠে।

**********************************************

ক্ষুধামান্দ্য একটা জটিল রোগ। তবে এর সমাধানও আছে আমাদের কাছে। আজকের বিশেষ কনসেশনে আপনারা নাম মাত্র মূল্যে এর চিকিৎসা পাবেন....শুয়ে শুয়ে ভাবছিলো স্বপ্নালু যুবক। একসময় এসবও করতে হয়েছে। তবে এখন তার ভাবনার দিন শেষ। কাল পরশু টাকাটা পেলে সব দেনা শোধ করে দেবে, আর নিজেও একটা ব্যবসা শুরু করবে। ভাবতে ভাবতে এক চিলতে হাসি ফুটে উঠলো তার মুখে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। জোরে জোরে। বার বার।
"কে"?
উত্তরে ওপাশ থেকে আরো জোরে কড়া নাড়ার শব্দ হতে লাগলো।

###############################################

-খাবানা?
-নাহ ক্ষুধা নাই।
-একটু খাও!
- আমি পরে খাব ডিয়ার, তুমি খেয়ে নাও। আমি একটু নিউজটা শুনে আসি কেমন?
-নিউজ আর কি শুনবা! সেইতো..

"আসসালামুয়ালাইকুম, রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি.."
...সেইতো গতানুগতিক সব খবর
রাজনীতি
"বিরোধী দলের নেত্রী এক প্রেস কনফারেন্সে বলেন, ইতিমধ্যেই এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করা শুরু করেছে.."

...হু, ঠিকই বলেছো রাজনীতি, কাদা ছোঁড়াছুঁড়ি..এসবই তো..

স্বামী, স্ত্রী একে অপরের সাথে মতবিনিময় করে।
-আর হচ্ছে খুন। এটা যা বেড়েছে ইদানীং!

" আজ রাতে দক্ষিণ কমলাপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে.."

সে এবং সে বড় বড় চোখ করে টিভি স্ক্রিনের দিকে চেয়ে থাকে।
"সে'ই না?" জিজ্ঞাসা করে সে।
"হ্যাঁ!" উত্তর দেয় সে।
"ভেরি স্যাড ইনডিড"

কয়েকমুহূর্ত নীরবতা। তারপর নামকরা বহুজাতিক কোম্পানির সফল এমডি এবং একজন সুখী স্বামী তার স্ত্রীকে আদুরে কন্ঠে অনুরোধ করে,

"ক্ষুধা লেগেছে ভীষণ। চলো একসাথে ডিনারটা সেরে ফেলি"

ওরা হাসে। ওরা খুনসুটি করে। ওরা খায়। ওরা খেয়েই চলে।

অথবা ওদেরকে গোগ্রাসে গিলে চলে কেউ....




 

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: :)

২. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
অচন্দ্রচেতন বলেছেন: (+)(+)(+) এরপর দাঁতের ডাক্তারের কাছে গেলে সাবধানে থাকবা। বলা যায় না ... বিষদাঁত ... :#)
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: থেংকিউ ভাইয়া। আপনার দাঁতগুলাতো বেশ ভালোই আছে দেখা যাচ্ছে! :P

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: কাহিনীতো আগেই বলছিলাম তোমারে। পড়তে বোরিং লাগেনাই?

৪. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭
রাজসোহান বলেছেন: ওরে হামা দা দারূন হয়েছে

আরো প্লাস++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: ওরে রাজসোহান.. অনেক ধন্যবাদ!

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: এতগুলা পেলাচ! দুকান দিমু ভাবতাসি B-)

৬. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৯
ভাঙ্গন বলেছেন: হাসান মাহবুবের গল্পের যে বৈশিষ্ট্য আমাকে আপ্লুত করে,সেটা হল তাঁর ব্যবহৃত সংলাপ আর গল্পের কথন ঢং।
কারুকার্যে অনবদ্য।
একটানে পড়তে হয়। যেন শেষ করতে না পারলে মধ্যখানে মজাটা কেউ লুফে নিয়ে যাবে।
স্লেং করাটাও বিশেষভাবে চোখে পড়ে।


...
অনেক অনেক বেশি ভাল লাগে।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাঙ্গন! :)

৭. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১০
আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন তো হলো
কেমন আছেন?
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: এইতো আছি ভালোই। অনেকদিন পরে আসলেন আমার ব্লগে!

৮. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: প্রথম অংশে স্ত্রীর সাথে যে কথোপকথনটা, ওখানে তুই করে বলা হয়েছে কেন? এটা কি নিজের বিদ্রোহী মনের চিন্তার সাথে বউয়ের চিন্তাগুলোকে প্যারালাল হিসেবে বোঝানোর জন্য?
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: এই গল্পে বিভিন্নসময় মানুষের চরিত্রগুলো বিবর্তিত হতে থাকে। কখনও হোয়াইট কলার, কখনও তরুণ বয়সের গীতিকবি, কখনও দেবশিশু, আবার অতীত পরিভ্রমণ শেষে সত্যিকারের বন্ধু, কখনও পাঁড়মাতাল, কখনও ভালো মানুষ স্বামী। তার স্ত্রীর চরিত্রও একইভাবে পরিবর্তিত হতে থাকে। বিভিন্ন সময়ের জন্যে বিভিন্ন রকম আচরণ। ঐ সময়টায় তার বউ ক্ষেপে গেসিলো আর কি এত টাকা দেয়ার কথা শুনে। সেই রাগের বহিঃপ্রকাশ।

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

১০. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৩
সেবু মোস্তাফিজ বলেছেন: গল্পের নাটকীয়তায় মুগ্ধ...............++
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: প্রীত হলাম। ভালো থাকবেন।

১১. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নাহ, বোর লাগেনি তো। এখন তালে আছি টাইপো খুঁজে বার করার। :-B
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: পারলে বাইর কর! B-)

১২. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬
চতুষ্কোণ বলেছেন: ভালো লাগলো। অনেক পড়া পরিচিত প্লট, তারপরও... স্টাইলটা আলাদা।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৮

লেখক বলেছেন: থেংকিউ! আমি হৈলাম গিয়া স্টাইলিশ লেখক, অর্থাৎ স্টাইল কৈরা গল্প লেহি =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: এরকমই হয়ে আসছে আদিকাল থেকে....

১৫. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯
আধার রাতের মুসাফির বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++বেশী কইরা দিলাম।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৬. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩১
ুনা বলেছেন: দারুন লিখছেন দাদা। সময়ের ফেরে আমরা সার্থপর হয়ে যায়। অথবা পারিপার্শিক অবস্থা আমাদের সার্থপর করে দেয়।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। পাঠের জন্যে ধন্যবাদ!

১৭. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
আহমেদ রাকিব বলেছেন: স্টাইলিস বর্ণনা। টান টান ভাব ধরে রাখা গেল। ভালো লেগেছে। তবে, মাত্রা আরেকটু কম হলে আরো সুপাঠ্য হতো। হামা, অন্যরকম স্টাইলটা অনেক পছন্দ হইছে।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: থেংকিউ! আসলে গল্পের কাহিনীর চেয়ে ফরম্যাটটাই বেশি জরুরী,আমি মনে করি।

১৮. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সরে গেছে ফ্রন্টপেজ থেকে :(
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: সেতো ম্যালা আগেই সরছে! ব্যাপারনা। টাইপো পান্নাই ম্যাঠাম? :-B

১৯. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫২
ফাহাদ চৌধুরী বলেছেন: লা জবাব !!! জোট্টিল অইছে !!!

পরিচিত দৃশ্যপটের কৌশলগত উপস্থাপনায় সার্থপর সমাজের স্বরূপ উৎঘাটিত । সাসপেন্স আর রিফ্রেইন এর চমৎকার মিশ্রন ।

শেষর কথাটা দুইটা আমারে মারাত্নক স্ট্রাইক করছে !!!

বোধ ও ব্যধির বোঝাপড়ায় বোধের নিঃশব্দ তিরধান !!!
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৬

লেখক বলেছেন: থ্যাংকস ফাহাদ! তোমার কমেন্ট পাইয়া রীতিমত চাঙ্গা অনুভব করতেছি B-)

২০. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৭
নীল ভোমরা বলেছেন: ভাল লেখা! ক্লিনিক প্লাস!
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: হাহা! থ্যাংকস!

২১. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পাইছি তো। ম্যালা টাইপো। কিন্তু এগুলো তো ছোটখাটো সাদামাটা শব্দ... এগুলোও কি একটু কষ্ট করে ঠিকঠাক লেখা যায় না রে?...

নাহ, হতাশ হৈলাম। :(
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আসলে ..আসলে আমাকে দিয়ে হবেনা আমি বুঝে গেছি :( :((

২২. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৩
বিওলাট্রাটা বলেছেন: ভাল লাগল। আমি নতুন বিওলাট্রাটা।
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ! ব্লগে স্বাগতম বিওলাট্রাটা :)

২৩. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২২
সলিল বলেছেন: বিশৃংখল বাস্তবতার সুশৃংখল বহিঃপ্রকাশ। অসাধারণ।।
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সলিল!

২৪. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
বিওলাট্রাটা বলেছেন: কোথায় জানি পড়েছিলাম যতবার হত্যা করছ জন্মাব আবার।
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪০

লেখক বলেছেন: বুঝতে পেরেছি। চিনে নেব আশা করি! আগে কি কথা হত?

২৫. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৭
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এইটা বোধহয় হাসান মাহবুবের লেখা প্রথম গল্প যেখানে কোনও যৌনতা সম্পর্কিত এলিমেন্ট সম্পূর্ণ অনুপস্থিত। B-)
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২

লেখক বলেছেন: হায় হায় এইটা কি করলাম! বিশ্বাস কর ওদের একটা চুম্মার দৃশ্য রাখার ইচ্ছা আছিলো। ভুইলা গেছিগা। আই এ্যাম ছরি :(

২৬. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: রাইত তো কম হৈলো না। আমাগে কবি ভাইজানরে দেহি না ক্যান? উনি কুথায়? ঝাতি উনারে বিছড়ায়।
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: উনি ইদানিং রাইতে তাত্তারি ঘুমায় পরে। সকাল বেলায় ওঠে। আফসুস!

২৭. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:০৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আচ্ছা হামা, গল্পটা পড়তে গিয়ে মনে হচ্ছে কেমন যেন একটা তাড়াহুড়া হয়ে যাচ্ছে কোথাও। স্টেবিলিটি একটু কম। ওভার অল একটু পজ বাড়াতে হতো বোধহয়। ক্যান ইউ ফিল ইট?
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: আমি নিজের লেখার ব্যাপারে ঠিক বুঝতে পারিনা। তবে পজ ইচ্ছা করেই কম দিসি একটু গতিশীল করার জন্যে আর অস্থিরতাটা তুলে ধরার জন্যে।

২৮. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:০৮
পাথুরে বলেছেন:
লগইন করেই একটা লেখায় বসেছিলাম, তাই দেরি হল পড়তে... স্যরি ইনসমমেট!



ষ্টাইলটা অনেক আকর্ষনীয় হয়েছে.. লেখাটা শুধুমাত্র মনযোগী পাঠকদের জন্য.. বিশেষ ক্যারেক্টার সুইচিংগুলা জোস হৈছে... :)
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৫

লেখক বলেছেন: ক্যারেক্টার সুইচিং! দারুন একটা পয়েন্ট ধর্সেন মেইট। এটাই মূল প্রচেষ্টা ছিলো। থ্যাংকস!!

স্যরি বলার কি আছে.. একসময় না একসময় তো আসবেন জানতামই!

আপনার লেখাটা পর্লাম তো, সেইরকম মায়াবতী হৈছে!

২৯. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১০
পাথুরে বলেছেন: ২৬ এ কারে খুঁচান? কিরাম কিরাম লাগে....
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: বুঝতেসিনা! :(

৩০. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

নির্মাণ কৌশল চমৎকার। বিশেষ করে একেক মুহূর্তে একেক রূপ ধারণ করার ব্যাপারটি।

গল্পটি করুণ, মর্মান্তিক। জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষের গল্প। অথচ ফোকাসটা পড়লো এমডি আর ডেন্টিস্টের ওপর। অন্তত অধিকাংশ মন্তব্য পড়ে তেমনই মনে হলো। একজন পরাজিত মানুষের করুণ পরিণতিতে কেউ কাতর হলো না!?! গল্প-পাঠকদের সংবেদনশীলতা কি তবে কমে যাচ্ছে?!?
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ স্যার। এটি মূলত পরাজয়েরই গল্প। শুধু সেই হতভাগ্য যুবকের না.. বিলাসী জীবনে অভ্যস্ত মানুষের বিবেকের কাছে পরাজয়েরও গল্প। বাস্তব জীবনে আমাদের সবারই বোধহয় সংবেদনশীলতা কমে যাচ্ছে। আর পাঠককে কাতর করতে না পারাটা হয়তোবা আমারই ব্যর্থতা..

৩১. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আজ একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আগে আর কখনও ঘটেনি এমন।

:)
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৯

লেখক বলেছেন: কিতা? ভনিতা না কৈরা কৈয়া ফালাও না কেনু?

৩২. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৬
পাথুরে বলেছেন: লেখক বলেছেন: বুঝতেসিনা! :(

-----------
এনসার ও তো মার্সেন। :|
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: চেনা কেউ..এইটা বুঝছি, কিন্তু কে এইটা বুঝতেসিনা। হয়তোবা বোঝা যাবে সামনে।

৩৩. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৮
নাজমুল আহমেদ বলেছেন: এই ব্লগের কাছে আমি এইজন্য ঋনী যে, এইখানকার কিছু কবি আমাকে কবিতা পড়তে শিখাইছে, আর কিছু গল্পকার গল্প পড়তে শিখাইছে :)




দারুন লাগছে :)
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: আমিও এই ব্লগের কাছে একই কারণে ঋণী! থেংকিউ গ্যাংস্টা!

১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: থ্যাংকস তায়েফ!

৩৫. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৪
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: উঁহু... সবেমাত্র পোস্ট দিয়েছো তো, এখন একটু অস্থির থাকার কথা। অস্থিরতাটা কাটুক, তুমি নিজেই বুঝতে পারবা। :)
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: আমি মনে হয় বুঝতে পার্সি। তোমার ব্লগে কমেন্ট দেখো :(

৩৬. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৪
ওসিরিস টিমোন বলেছেন: কিছু বলার নাই, ইনডিড
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৭

লেখক বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ ওসিরিস টিমোন!

৩৭. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:১৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনন্য সাধারণ! আর কিছু বলার নাই! :)
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ উড়ন্ত ওলন্দাজ! অনেকদিন পরে দেখা হল!

৩৮. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
ফ্রেন্ডো! তোমার এইখানে আইসা পুরা শূন্য হইয়া গেলাম। তোমার রকমই আলাদা। খুব মাঝে মাঝে কারো কারো লেখা পড়ে মনে হয় সামুতে আসা সার্থক, এইটা তেমনই একটা গল্প।
আর কী বলবো।
তুমি যে একটা জিনিশ তা আমি চিন্তে ভুল করি নাই। বুড়োদের উচিত তোমার কাছ থেকে পাঠ নেয়া।
তোমার গল্পটা পড়ে একটু বেশি আপ্লুত হইলাম তাই এতো কথা। আমি খুব চেষ্টা করবো তোমার এই গল্পর প্রভাব এড়াতে।

অনেক বড় হও।
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪০

লেখক বলেছেন: তোমার মন্তব্য পৈড়া আপ্লুত হইলাম ফ্রেন্ডো। আমাকে আসলে চিন্তে ভুলই কর্স তুমি। আমি লেখক না.. হৈলেও ভেজাল লেখক। কিন্তু তোমার এই কমেন্ট এর পরে খুব ইচ্ছা হৈতাসে পিওর লেখক হৈতে। জানিনা পারুম কিনা কখনও .. পারলে তোমার এই অনুপ্রেরণা একটা প্রভাবক হিসেবে কাজ করবে নিশ্চিত.. জীবনটা তো খুব অদ্ভুত তাই না!! অন্তত এই মুহূর্তে আমার তাই মনে হৈতাছে..

১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: শুকরিয়া দোস্ত!

৪০. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এইটা কাউরে দিও না, আমি ছাপাবো, যদি বাইচ্চা থাকি
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: কাউরে দিমুনা ফ্রেন্ডো...এইটা তোমার জন্যে

৪১. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৭
কঁাকন বলেছেন: ভালো লাগলো

সবি ক্ষয়ে যায়
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৬

লেখক বলেছেন: কিন্তু এই ক্ষয়ে যাওয়াটা যে কি ভীষণ কষ্টকর আর গ্লানির.... ভালো থাকবেন ক্ষ্যাতিশবোর্ড।

৪২. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৯
মনাডাকাইত বলেছেন: +++++++++++++++
++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++
++++++++++++++++
++++++++++++
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ মনাডাকাইত...গল্পটা প্রিয়তে নেয়ার জন্যে কৃতজ্ঞতা..

৪৩. ১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এইটা একটা মাস্টারপিস হইসে!

কোন শব্দই খুঁজে পাচ্ছিনা!!
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: শব্দেরা শবদেহ হয়ে গেছে...অনেক ধন্যবাদ সাদাত..গল্পটা প্রিয়তে নিয়েছেন বলে সম্মানিত অনুভব করছি..

৪৪. ১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৫
স্বপ্নকথক বলেছেন: এতো পরে দেখলাম?? আমারে মাইনাস!!

হামা, আপনার লেখা দিন দিন আরো ভালো হচ্ছে, কাহিনী কি?
আর আমার হৈতেছে দিন দিন খারাপ.. :(

ভালো লেখা দেখলে আমার মন খারাপ হৈয়া যায়, আমি কেনু ইমন লিখতে পারিনা? আমি একটা স্বার্থপর!
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫০

লেখক বলেছেন: স্বপ্নকথক, তোমার লাস্ট লেখাটা অনেক সুন্দর লাগসে আমার। আমি আশাবাদী তোমার কাছ থেকে আরো অনেক সুন্দর লেখা বের হবে..

১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

৪৬. ১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৩
আকাশ_পাগলা বলেছেন: দারুণ ভাবে বলেছেন।
এর চেয়ে ক্লাসিক আর হত না।
খুব ভাল লাগল।


++++++
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫২

লেখক বলেছেন: আমি চেষ্টা করেছিলাম মাত্র..তোমার ভালো লাগায় প্রীত হলাম পাগলা.. ভালো থাইকো।

৪৭. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৬
করবি বলেছেন: চরিত্র থেকে বের হয়ে আবার সেখানে পুরা আমেজটা নিয়ে ফিরে আশাই
লেখোনির স্বার্থকতা ।

ভালো লাগলো !!
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:১২

লেখক বলেছেন: ধন্যবাদ করবি! হ্যাপি ব্লগিং। আর সেফ হওয়ার জন্যে অভিনন্দন।

৪৮. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৪
মমমম১২ বলেছেন: খুব সাধারণ কিছু কথা, সাধারণ ঘটনা অসাধারণ করে উপাস্থাপনের ক্ষমতা আছে আপনার।

ভাল থাকবেন
আরো আরো লেখা আসুক
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ আপা। চেষ্টা করি আর কি... লেখার মধ্যে থাকতে চেষ্টা করব.. ভালো থাকুন।

৪৯. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৫
ধীবর বলেছেন: নিজেকে শতমুখে ছি ছি দিতে ইচ্ছা করছে। আপনি প্রায়ই আমার লেখা পড়েন, আর আমি কিনা আপনার ব্লগে এই প্রথম আসলাম? বলা বাহুল্য লেখাটির মুন্সিয়ানা দেখে মনে হয় না, যে এই মানুষটি মাঝে মাঝে মন্তব্যের ক্ষেত্রে বেশ কঠিন হতে পারেন। অনেক ধন্যবাদ। আর ++? সেটা অটোমেটিক। :)
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ধীবর! আমার ব্লগে স্বাগতম।

৫০. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৬
রোহান বলেছেন: লাইফ ইজ সো আনফেয়ার টু সাম পিপল .... ইনডিড....

লেখা খুব ভাল্লাগছে.... চরিত্রগুলোর পরিবর্তনগুলো জোস.... থ্যাংকস হামা...
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৪

লেখক বলেছেন: খাইছে আমারে থ্যাংকস দিলে আমি রিপ্লাইয়ে কি কমু! ভালো থাকা হউক!

৫১. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০১
সাকিরা জাননাত বলেছেন: ভালো লেগেছে।বেশি ভালো লেগেছে অংক কষা

"৫ বছর বিরতি+ ৫ লাখ টাকা + বন্ধুত্বের অন্যায় সুযোগ="
খুব ভালো লিখেছেন।:)
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ হাস্যমুখী! ভালো থাকুন।

৫২. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২০
রোহান বলেছেন: আরে এমনি তো থ্যাংকস দেই নাই, থেন্কু দিছি ঐ লাইনডার লিগা... লাইনটা কই যানি একটা খুঁচা দিসিলো আমারে... অবশ্য এখন খুঁচার ভাবটা কাইটা গেছে... সবকিছু নিয়া ভাইবা মন খারাপ কইরা আসলেই লাভ নাই, তার থিকা দাঁত কেলাই :-B :-B
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: আরে আপনের এই কমেন্টটা তো গল্পের সারাংশ হয়া গেছে গা পুরা। মনে ধাক্কা লাগা.. আবার ভুইল্যা যাওয়া.. আপনেরে পেলাচ :-B :-B

৫৩. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩০
শিরীষ বলেছেন: সময়
বড়
নির্মম
শাসক>>

নাহ্ অনেক দেরী হয়ে গেল। পড়তে। এখানে আসতে। সামহয়্যারে তো দেখছি নক্ষত্রের মেলা!

বস, রিকোয়েস্ট রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকেই যে করলাম! গল্পের টার্ন - ছন্দময়তা অসাধারণ লাগলো।

অভিনন্দন!
অভিনন্দন!!


১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: রিকোয়েস্ট রাখতে পেরে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ পাঠের জন্যে। সামহয়্যারের নতুন নক্ষত্রকে শুভেচ্ছা জানাই।

৫৪. ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
জুল ভার্ন বলেছেন: অসাধারন!
অসাধারন!!
অসাধারন!!-এতো সুন্দরের ব্যখ্যা দেয়া সত্যি আমার মত নগণ্য পাঠকের দ্বারা সহজ নয়। তাই বারবার বলতে ইচ্ছে করছে-অসাধারন!!!-এটাই বোধ করি আমার সর্বোত্তম সুন্দরের প্রকাশ।

প্রিয় কবি, ছোট্ট একটা সুপ্ত অভিমানে বেশ কিছুদিন যাবত আপনার পোস্ট পড়েই রেটিং করে চলেগিয়েছি-কোন মন্তব্য নাকরে। সেই অভিমানটুকু এখনো আছে-যা একান্তই আমার হয়ে থাক। আপনার লেখার মুগ্ধতায় আমি সেই অভিমান ভুলে আবার মন্তব্য করেছি আমার মতন করে। আরো লিখবেন-সেই প্রত্যাশায়।

নিরন্তর শুভ কামনা।
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। মানুষ বদলায় প্রতিনিয়ত। পরিবর্তনটা শুভ হলেই মঙ্গল। ভালো থাকুন।

৫৫. ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
দ্রীঘাংচু বলেছেন: শেষটা অনুমেয়, তার্পরো টেনে ধৈরা রাখতে পার্ছে বর্ণনার চমৎকারিত্বের কারণে।
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ হে কাকপক্ষী।

৫৬. ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৩
সুবিদ্ বলেছেন: আরো চাই এমন গল্প
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯

লেখক বলেছেন: আমিও চাই লিখতে!

৫৭. ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২০
সব্যসাচী প্রসূন বলেছেন: চিরচেনা ফর্মেট.. মাগাড় আমার ভাইডির স্টাইলই আলাদা ... বড়ই সুখপাঠ্য হয়ছে... :) ...
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৯

লেখক বলেছেন: থেংকিউ ভাইডি.. স্বীকৃতি পায়া ভালো লাগলো :)

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: মেহরিন সাদিয়া সুমি বলেছেন: ছাইয়া নিকরে মাইনাস

৫৯. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২
হেমায়েতপুরী বলেছেন: /:) /:) /:) গপ্পো খ্রাপ হয় নাই :-< |-) |-)
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: চলে আর কি কুনোরকম /:) :-B 8-|

৬০. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

১. মসৃন--- ণ হবে
২. বেড়ুতে--- বেরোনো আর বেড়ানো দু'টো তো আলাদা জিনিস। এই বাক্যটার ক্ষেত্রে বেরুতে/বেরোতে হওয়ার কথা।
৩. নিরন্তন--- এরকম কি কোনও শব্দ আছে বাংলায়? নিরন্তর হবে।
৪. নিয়ন্ত্রন--- নিয়ন্ত্রণ
৫. হরিনশাবক--- আবারও 'ন' আর 'ণ' এর সমস্যা
৬. কি এক প্যাঁচে পরলাম--- প্যাঁচ কি কাপড় নাকি! 'ড়' হবে।
৭. ক্ষুদামান্দ্য--- ক্ষুধা
৮. কাঁদা ছোড়াছুড়ি--- চন্দ্রবিন্দু পজিশনিং এ গোলমাল। ওটাকে 'ক' এর ওপর থেকে তুলে 'ছ' এর ওপরে দিয়ে দিন (দু'টোতেই হবে কিন্তু, খুব খিয়াল কৈরা)
৯. "কে?--- ইনভার্টেড কমা শুরু করা হয়েছে কিন্তু শেষ করা হয়নি।
১০. ঘেষবিনা--- চন্দ্রবিন্দু তো এত জমায়া কাম নাই! দুই একটা ছাড়েন। আর 'ঘেঁষবি' আর 'না' এর মাঝখানে একটা স্পেস দিলে ভালো হয়।

খুঁজলে মনে হয় আরও পাওয়া যাবে। X((
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: :( তয় ণত্ব বিধান আর চন্দ্রবিন্দু রে অতটা গুরুত্ব না দিলেও চলে!

৬১. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮
মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আমার কথা এবং কাজে কোন মিল নাই, মাইনাস বইল্লা প্লাস দিয়া গেছি।
হি হি হি
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: :) ভাল ভাল

৬২. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২০
মেহরিন সাদিয়া সুমি বলেছেন: মেঘ বলেছে যাবো যাবোর মনে হয় কোন কাম কাজ নাই, মাইনষের ভুল ধইরা বেড়ায়
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: ভুল থাকলে ভুল ধরবেনা?

৬৩. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৭
হোসাইন১৯৫০ বলেছেন:
দারুন রে হামা দা
দারুন
জিও গুরু ।
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ হে হোসাইন ধন্যবাদ!

৬৪. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
তারার হাসি বলেছেন:
"সময়
বড়
নির্মম
শাসক"
আমি এভাবে দেখি না, সময়ই আমার একান্ত বন্ধু যে সব কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়।

সে, সে এবং সে এর লেখকের জন্য অনেক শুভকামনা।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: সময় আপনার বন্ধু হয়েই থাকুক তারার হাসি। অনেক শুভেচ্ছা।

৬৫. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মেঘু ইদানিং খালি বাণামের ভূল ধরে... /:) /:) /:) =p~ =p~ =p~ =p~ |-)
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮

লেখক বলেছেন: :-B

৬৬. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
পল্লী বাউল বলেছেন: মাইনাচ।

যারা এরকম লিখতে পারে তাদের আমি ঈর্ষা করি।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২১

লেখক বলেছেন: স্যরি! :(

৬৭. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
অপরিচিত_আবির বলেছেন: হামা ভাই, মার্কামারা ভাল গল্প। তবে আলাদা আলাদা পার্টগুলার মাঝে স্পেসিংয়ের গোলমাল আছে তাই পড়তে একটু কষ্ট হয়েছে ... ব্যাপার্না অবশ্য, কষ্ট সার্থক!!

গল্পের স্টাইল বিষয়ক কিছু পড়াশোনা করা দরকার, কোন বইপত্রের নাম জানলে জলদি জলদি বলেন।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৯

লেখক বলেছেন: এবার আর আগেরটার মত ১,২,৩ ভাগ কৈরা দেইনাই। একটু বৈচিত্র আনার জন্যে আর কি! তবে দিলেই মনে হয় ভালো হত। গল্পের স্টাইল নিয়া আমারও পড়াশোনা করা দরকার। ভালো কোন বই খুঁজতেসি।

৬৮. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৪
এরশাদ বাদশা বলেছেন: ভাঙ্গনের পর্যবেক্ষন ক্ষমতার প্রশংসা করতে হয়।

অনেক ভালো লেগেছে লেখাটা। ৪০ তম প্লাস আমার।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৬

লেখক বলেছেন: ভাঙ্গন পাঠক হিসেবে সত্যি চমৎকার। লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম এরশাদ বাদশা। অনেক ধন্যবাদ।

৬৯. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমার বলার কিছু ছিলো না...

না বুইঝাই পিলাস। :((

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫৭

লেখক বলেছেন: এইবারও! :(

৭০. ১৩ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫০
পাপতাড়ুয়া বলেছেন: কিছু কমু না।ভালো রে ভালো কইলেই কি আর না কইলেই কি??




স্টাইল টা ভাল্লাগছে।লাস্ট লাইনে জটিল একখান থাপ্পর মারছেন।পিলাচ।;)
১৩ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৭

লেখক বলেছেন: ভালো লাগছে জাইনা খুশী হৈলাম। আমিও আমার অনেক ভালো লাগা কোন লেখায় মাঝে মাঝে অফটপিক কমেন্ট করি!

৭১. ১৩ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:০৮
ফাহাদ চৌধুরী বলেছেন: হাসান ভাই আসেন । থাকলে একটু ফেসবুকে আসেন । চ্যাট এ ।
১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৮

লেখক বলেছেন: স্যরি ফাহাদ, ঘুমায় ছিলাম।

৭২. ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪১
রুমমা বলেছেন: অনেক কষ্টে অর্ধেক টা পড়ছি আর পারমুনা।পরে ঠিকাছে দোস্ত।শীতেও গরম ছুইট্টা গেছে তোর লম্বা গল্প পরতে পরতে!!!!!
১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫২

লেখক বলেছেন: ওরে..তুই আসছিস এতেই খুশী হৈছিরে.. এতদিন কই ছিলি..

৭৩. ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৭
নস্টালজিক বলেছেন: লেখা টা নিয়ে বিস্তারিত আলাপের ইচ্ছা আছে।।

তুমি দারুন একটা স্টাইল নিয়ে আসছো লেখায়।প্রাউড অফ ইউ,বাডি।।
লেখালেখি টা সিরিয়াসলি নিয়ে নাও।।

টু থাম্বস আপ! :)
১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: থ্যাংকস বাডি (ভাইডি'র বিলাতি সংস্করণ :P )

লেখাটা নিয়া আমারও কারো সাথে গ্যাজাইতে ইচ্ছা কর্তাসে তয় মানুষ পাইতাছিনা! সাক্ষাতে কথা হৈবেক।

৭৪. ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৩
হেমায়েতপুরী বলেছেন: আমার ১ নেংটা পোংটা দুস্ত না বুঝিয়া আমার লাস্ট পুস্টে কিছু কটু কথা লিখিয়াছে... কিছু মনে করিওনা... ক্ষমাসুন্দর দৃষ্টি কামণা করি।
১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন: কমেন্ট এবং রিপ্লাই উভয়ই দেখিয়াছি। ব্যাপারনা!

৭৫. ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩
রুমমা বলেছেন: কত কিছু করি কিনতু কিছুই পরিকল্পনা মাফিক করতে পারিনা।সব কিছুর মধ্যে ব্লগিং আর করা হয়না।তারপরও অতি কষ্টে একটা পোস্ট লিখছিলাম কিনতু দেখি সেইভ হয়নাই।তারপরে কুইট করছি ।ধুর
১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৪

লেখক বলেছেন: ওহ নো! কষ্ট করে আবার লিখে ফেল।

৭৬. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০১
ভাবের অভাব বলেছেন: কি যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। একদিকে কাজ করছি আর একদিকে এই লেখাগুলো বসে বসে পড়ছি। কখনও বুঝছি কখনও বুঝছি না। পুরোপুরি মন দিতে পারছি না। আসলে মন পড়ে আছে অন্য কোথাও।
তবে আপনার যে কোন লেখায় খুব আগ্রহ নিয়ে পড়ি, খুব ভালো লাগে। নিজের লেখায় একটা আলাদা স্টাইল তৈরি করে নিয়েছেন। খুব সুন্দর!!!
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ! সময় করে গল্পটা মন দিয়ে পড়ে নিয়েন অবসরে।

৭৭. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
রুমমা বলেছেন: আর কাম পাসনা ঠান্ডা পানি দিয়া গোসল করস!!!!!!!মাইগড!!!!!!!!!!!!!!!!!!!!!!ব্রেভো ম্যন
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: হ B-)

৭৮. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
অগ্নিশিখা বলেছেন: কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমার বলার কিছু ছিলো না...

না বুইঝাই পিলাস।

আমারও একিই অবস্থা..... :(
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: বেশি বুঝা ভালা না!

৭৯. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৯
জেরী বলেছেন: ২ বার বিরতি দিয়া লেখাটা পড়েছি.........এরপর প্লাস :)
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫

লেখক বলেছেন: শুনে ভালো লাগলো জেরী। অনেক ধন্যবাদ!

৮০. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৬
ভাবের অভাব বলেছেন: আমি কিন্তু ভালোভাবে পড়েই মন্তব্য দিয়েছি। :) :) :)
আবারও বলছি খুব সুন্দর!!!
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫

লেখক বলেছেন: আবারও ধন্যবাদ!

৮১. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭
জনৈক আরাফাত বলেছেন: হুম--- লাইফ বড়ই জটিল।
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬

লেখক বলেছেন: জটিল এবং কূটিল।

১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদিত করলাম!

৮৩. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কোনও কাজে না এলে ৬০ নম্বর কমেন্টটা মুছে দেবার অনুরোধ করা হলো।
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: কাজে লাগানো হবে।

৮৪. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭
হেমায়েতপুরী বলেছেন: অনুরোধ না রাখার অনুরোধ করা হইলো।
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: অনুরোধ রক্ষা করা হল।

৮৫. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০০
হাইফেন বলেছেন: he he seirum boss; lou biri lou++++
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: থেংকিউ!

৮৬. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
মুক্ত বয়ান বলেছেন: ধূর। আপনেও অপ্সরা আপু'র মত হইয়া যাইতেছেন। :(
পোস্ট লোড হইতে সময় লাগে সারাদিন, আর কমেন্ট করতে হইলে এত স্ক্রল করতে হয়, শেষে কমেন্টই ভুইলা যাই। :(
মাইনাস। :(
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: ফাঁকিবাজ! অন্যরা তো ঠিকই কমেন্ট করে! X(

৮৭. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৯
আবু মকসুদ বলেছেন:
ভালো লাগলো হাসান ভাই। ডেন্টিস্ট চরিত্রটায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন, আর দেখিয়েছেন গল্প বলার ঢঙ্গে। এই ঢঙ্গ আপনার নিজস্ব অন্তত আমার তাই মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আবু মকসুদ ভাই।

১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: শুট!

১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ধুৎ !

৯০. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
তাজা কলম বলেছেন: গল্পটির স্থাপত্যকর্মে অভিভূত। +
১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: প্রীত হলাম কবি! শুভেচ্ছা রইলো।

৯১. ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
ঘাস্‌ফুল বলেছেন: কতোযে রং'এর মেলা .... ভালো লেগেছে তোমার লেখা।
১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: থ্যাংকস ঘাসফুল!

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: হুশ হুশ!

৯৩. ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমি অবাক হইলাম! কবে লিখলেন!!!
এত পরে পড়লাম!!! /:)

#১ অনেক রেই দেখি experiment করতে গিয়া গল্পটাই আর লিখতে পারে না! ভাষা হয় জুশ! প্যাটার্ন, ফরম্যাটিং হয় অসামান্য কিন্তুয় গল্পই নাই! :((
আমি নিজে হয়ত গল্প একটু আকটু পারি, experiment এর সাহস/ যোগ্যতা এখনো হয় নাই :(

আপনার গল্প পইড়া আমি গল্প ও বুঝলাম , স্টাইল ,প্যাটার্ন ও
সিরাম লাগল ।

#২ (গল্পের স্টাইল নিয়া আমারও পড়াশোনা করা দরকার। ভালো কোন বই খুঁজতেসি। ) এই অংশ টুকু পঈড়া খুশি হইলাম ।
তার মানে আরো experiment!

#৩ গল্পটায় quote করার মত অবস্থা নাই, সবটাই কোট করতে হইব!!! তাই প্রিয়তে!

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: এক্সপেরিমেন্টের কি কোন শেষ আছে! তবে এরপরের এক্সপেরিমেন্ট হবে হয়তো সহজ, সরল, লিনিয়ার গল্প লেখা! তয় সমস্যা হইলো যে একটা গল্প লেখার পরে অনেকদিন আমার মাথা ফাঁকা থাকে, মনে হয় যে এটাই আমার লেখা শেষ গল্প, স্টক থিকা আর কিছু বাইর হৈবোনা :(

প্রিয়তে নিলা দেইখা ব্যাপক খুশী হৈলাম B-)

৯৪. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৯
সেলিম তাহের বলেছেন: লেখনিতে কাব্যময়তার ফর্মটা বেশ লাগলো।
আপনার বাকী পোস্টগুলো সময় নিয়ে ধীরেসুস্থে পড়বার ইচ্ছা রইলো।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ এবং স্বাগতম!

৯৫. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৪
লালসালু বলেছেন: এক্কেরে ফাডাইয়ালাইছেন বস্
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯৬. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
দুর্দান্ত ফরমেট ।

আপনার অন্য গল্পগুলির তুলনায় এটিকে বেশী সরস মনে হচ্ছে আমার কাছে, গল্প বলার নতুন ঢং এর জন্য , এমনকি গল্পের ছলে নির্মম সংবাদ আমাদের পৌছে দেবার জন্যও, যা হয়তো আমরা সবসময়ই দেখি, অথচ কখনই দেখিনা ।

হাসান মাহবুব নামের গল্পকারটির উত্তরণ বেশ ভালোভাবে হয়েছে, এটুকু বলে যায় ।
১৪ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:১০

লেখক বলেছেন: ধন্যবাদ শিপন ভাই। আপনি একটা উল্লেখযোগ্য পয়েন্টের কথা বলেছেন যেটা কেউ বলেনি। এই গল্পে কিছুটা প্রয়াস ছিলো চরিত্রগুলোকে নিয়ে নির্মম রসিকতা করার। ব্ল্যাক কমেডি বলা যায় হয়তো..

গল্প লেখার চেষ্টা করছি টুকটাক, আপনারা পড়েন বলে অনুপ্রাণিত হই। ভালো থাকবেন।

৯৭. ১৪ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:১০
নাজমুল আহমেদ বলেছেন: আপনে ঘুমান কুনসুমে? :-*
১৪ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪২

লেখক বলেছেন: আমিতো ঘুম থিকা উইঠা ব্লগিং করতেসি! আমার ঘুমানোর সময় হইলো এখন অফিস থিকা আইসা ঘন্টাচারেক ঘুমাই, আর সকালে আরো ঘন্টা দুয়েক। তবে কখনও লগআউট করিনা বৈলা মানুষ ভাবে যে জাইগাই আছি =p~

৯৮. ১৪ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৪
রাজসোহান বলেছেন: হামা ভাই......আপনি বললেন রিফ্রেশ দিতে......ক্যামনে?

দিতে হয়? আমি পারি নাতো.........ইক্টু শিখাইবেন?????
১৪ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: কোন ব্রাউজার ইউজ কর? ফায়ারফক্স বা ফ্লক ইউজ করলে উপরের বাম থেকে তিন নাম্বার বাটন হইল রিফ্রেশ বাটন। আর যেইটা কৈছিলাম ঐটা টেস্ট করার জন্যে রিফ্রেশ না দিলেও চলবে। কয়েকবার নিজের ব্লগ দেখো, দেখবা যে হিট অপরিবর্তিতই আছে।

৯৯. ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৫
অনন্ত দিগন্ত বলেছেন: একটানে পড়ে ফেলার মত সুন্দর লেখা ... চমৎকার
১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

১০০. ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৬
রুমমা বলেছেন: শুভ সকাল দোস্ত।কি খবর তোর?
১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: শুভ সকাল। খবর ভাল।

১০১. ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: উরি সব্বোনাশ, ডাবল সেঞ্চুরি হয়ে গেছে! হেহেহে, একটা গল্প লিখেই ঘুমিয়ে পড়ার আর দিন নেই। জোরেসোরে নতুনটার প্রস্তুতি নেয়া শুরু করুন হে ছেলেভেরেটি! :)
১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: হেহে..আপনি প্রথম পাতায় পোস্ট দিলে তো এতদিনে ট্রিপল সেঞ্চুরি করে ফেল্তেন! নতুন গল্পের জন্যে দুআ রাখবেন।

১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার!

১০৩. ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
পারভেজ বলেছেন: চিত্রনাট্যের খসড়া মতোন একটা গাঁথুনি আছে।
গল্পের ভেতরে কাব্যময়তা নিয়ে আসার একটা নান্দনিক চেষ্টা অন্য মাত্রা দিয়েছে।
পড়েছিলাম আগেই, আরেকবার চোখ বুলালাম; বাক্যের কম্পোজিশন নিয়েও ভাবনা আছে মনে হলো।
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই!

১০৪. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৭
দ্রোহি বলেছেন:
সেদিন কাঁকড়ার একটা সালাদ খেলাম। দারুন সুস্বাদু; তবে মাঝে মাঝে শক্ত খোলস দাঁতে বড্ড লেগেছে।

গল্পটাও মাঝে মাঝে দাঁতে লাগলো, তবে কাঁকড়ার চেয়েও সুস্বাদু :)
১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫২

লেখক বলেছেন: মন্তব্যের উপমায় চমৎকৃত! কাঁকড়ার খোলস দাঁতে লেগেছে বলে স্যরি! এরপরে চেষ্টা করব বড় গলদা চিংড়ি রাঁধতে!

১০৫. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০০
অনাবিল বলেছেন: আহা! আমি কোনদিন হামা'র মতো গল্প লিখবো!! সবাই প্লাস দেবে!!! 8-|
১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: প্লাসের কথা বলে বিব্রত করলেন। গল্পটা ভালো লেগেছে কি?

১০৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৬
শত রুপা বলেছেন:
উগড়ে বের হতে থাকে

স্মৃতির গলিত মাংসপিন্ড

১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: শতরুপা! প্রিয় কবি

১০৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৭
ধ্রুব তারা বলেছেন: অনাবিল বলেছেন: আহা! আমি কোনদিন হামা'র মতো গল্প লিখবো!! সবাই প্লাস দেবে!!! 8-| 8-|
১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আরে ধুরো! গল্প কেমন হৈছে সেইটা কন X(

১০৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫১
কিষান বলেছেন: আপনার সব লেখা নিয়া পিডিএফ করে ফেলসি। সময় পাইলে ঐগুলা উল্টায়া পাল্টায়া পড়ি
১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: সত্যি! আমাকে কি মেইল করা যায়?

১০৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০০
খারেজি বলেছেন:


ভয়ানক!

সিস্পলি মুগ্ধ হামা।
১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত ইয়া খারেজি!

১১০. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০১
সাকিরা জাননাত বলেছেন: আপনি দেখি "সে" নিয়ে এখনো আছেন:)
ভেবেছিলাম নতুন কিছু পড়ব।
১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৭

লেখক বলেছেন: হাস্যমুখী, আমি তো পোস্ট দেয়ার ব্যাপারে চরম আইলসা! এই মাসে আর কোন পোস্ট দেয়ার সম্ভাবনা নাই বললেই চলে |-)

১১১. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ভালো লাগলো..........ছবির মত।
কবিতা লেখার কারনেই সংলাপগুলো খুব গভীর মনে হলো।
শব্দগুলোও ।
অনেক শুভকামনা হাসান...................
লিখতে আজকাল ভালো লাগেনা।
তবে পড়তে অনেক ভালো লাগে এখনো..............
আর তা যদি হয় এমন সব লেখা।
১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩০

লেখক বলেছেন: আপনার লিখতে ভালো লাগেনা, পড়তে ভালো লাগে, আর আমার ভালো লাগে লেখা নিয়ে ভাবতে। কত কিছুই তো ভাবি, সব যদি লিখতে পারতাম!

আশা করি শীঘ্রই লেখার প্রতি আগ্রহ ফিরে পাবেন।

অনেক ধন্যবাদ সাজি আপা লেখাটি পড়ার জন্যে। ভালো থাকুন।

১১২. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০
অক্ষর বলেছেন: হামা ভাই, কেমোনাছেন?
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ভালো আছি। আপনার ফেসবুক স্ট্যাটাসটা দেখে খুব ভালো লাগলো (অবশ্য আগেই জানতাম) :) সুখী দাম্পত্য জীবন কামনা করি।

১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদের জন্যে ধন্যবাদ তয় দুআও কৈরেন এক্টু .. মানে হৈলো যে.. :`>

১১৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬
অপ্‌সরা বলেছেন: তুমি একটা এইবার বই লেখো। এত কঠিন এত সুন্দর গল্প লেখো !!!!!!!! অবাক হয়ে যাই।
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৬

লেখক বলেছেন: বই ছাপানোর মত পর্যাপ্ত লেখা এখনও লেখা হয়নাই যে :( হবে কিনা তাও জানিনা। গল্পটা পড়ার জন্যে ধন্যবাদ আপা।

১১৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৬
যাদুকর... বলেছেন: শুধু ভালো বললে...লেখাটাকে খাটো করা হবে।
সেই দুঃসাহস আমার অন্তত. নেই।
শুধু বলবো- আরো লিখবেন।
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ..আমিও লিখতেই চাই.. কিন্তু এইসব কর্কশ দৈনন্দিন..

আপনার লেখাও অনেক ভালো লাগে। "জন্মসূত্রে জাহান্নামী" তো অসাধারণ লেগেছিলো।

১১৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
আহসান জামান বলেছেন: কাব্য, গল্প, দৃশ্য, জীবনবোধ - সবই আছে। এইভাবে চলুক ২০১০।
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ আহসান ভাই! হ্যাঁ তাই হোক!

১১৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: অসাধারণ


(ফোসকা খাইতে আইলেন না...... আপসুস)
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ ভচ!

ভাবসেন যে ভুইলা গেছি! ভুলিনাই ভুলবোনা ফোসকা আমি খায়াই ছাড়মু, আপ্সুস করনের কারণ নাই ভচ!

১১৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫১
পাপতাড়ুয়া বলেছেন: গল্পের বেসিক টা জানার জন্য ভালো কোন বই বা রেফারেন্স আছে দাদা?
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৮

লেখক বলেছেন: আমি এখনও সেরকম কোন বইয়ের সন্ধান পাইনাই। পেলে খুবই ভালো হত। আমার একজন প্রিয় ছোট গল্পকারের নাম বলি। সাহাদুজ্জামান। উনার গল্পগ্রন্থ পড়ে দেখতে পারো। গল্পের আঙ্গিক নিয়ে অসাধারণ কাজ করে থাকেন তিনি।

১১৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯
পাহাড়ের কান্না বলেছেন: নিচে নামতে নামতে মন্তব্য যা ঠিক করি ভুইল্লা যাই। :(
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: আফসুস! :(

১২০. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৯
এম এস সোহেল বলেছেন: মাস খানেক হলো আমি মিরপুরে একটা অটো রিক্সার সাথে মাথায় আঘাত পাই, সংগত কারণে আমাকে সিটি স্ক্যান করতে হয়, ফ্লীমে দেখলাম মাথার দিকটায় পেছানো পেছানো অনেকটা অংশ।ডাক্তার কাছ থেকে জানতে চাইলে উনি জবাব দেলেন এটা হলো আপনার ব্রেইন মানে মগজ, শুনে খুশি হলাম, কিন্তু আপনার লিখা পড়ে মন খারাপ হয়ে গেলো,

আমার মাথায় যদি মগজ থাকে তাহলে আপনার মাথায় কি?

ডাক্তার মিথ্যা বলেনিতো?
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২০

লেখক বলেছেন: হাহা! যে এরকম কৌশলি এবং মজার মন্তব্য করতে পারে তার ভয় পাওয়ার কোন কারণ নেই। ভালো থাকুন।

১২১. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৭
পাপতাড়ুয়া বলেছেন: উনি কি ক্রাচের কর্ণেলের রাইটার শাহাদুজ্জামান?
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২২

লেখক বলেছেন: হ্যাঁ! তবে আমি যে গল্পগ্রন্থটার নাম বলতে চাচ্ছি সেটা কিছুতেই মনে আসছেনা এখন :(

১২২. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫১
অনাবিল বলেছেন: ভালো তো অবশ্যই লেগেছে।

আমিতো প্রশংসা করে বলেছি। আপনি বিব্রত বোধ করলেন কেনো?
:( :(


১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৩

লেখক বলেছেন: থ্যাংকস! না এমনি ভাব ধরসিলাম আর কি :#)

১২৩. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২
শান্তির দেবদূত বলেছেন: তোমার লেখার পড়ি আর অবাক হই! এত ভালো লেখো কিভাবে? তোমার প্রতিটা গল্প একেকটা মাস্টার পিস। সবচেয়ে মজার ব্যাপার, আমি তোমার গল্পে সবসময় "লেট লতিফ", হা হা হা ......
১৭ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:১৯

লেখক বলেছেন: কিন্তু প্রতিটা গল্পেই আপনি কমেন্ট দেন, দেরীতে হলেও। আমি জানি যে আপনি কমেন্ট করে যাবেনই, না হলে তো আপনার দেরী দেখে অধৈর্য্য হয়ে লিংক দিয়ে আসতাম :)

১২৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
সায়েম মুন বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: তোমার লেখার পড়ি আর অবাক হই! এত ভালো লেখো কিভাবে? তোমার প্রতিটা গল্প একেকটা মাস্টার পিস। সবচেয়ে মজার ব্যাপার, আমি তোমার গল্পে সবসময় "লেট লতিফ", হা হা হা ......

---------------কমেন্টে উত্তম জাঝা

হামা ভাই আমারও কিন্তু একই দশা:)

১৭ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:২১

লেখক বলেছেন: নতুন নামে ব্লগিং করতে নিশ্চয়ই সাচ্ছন্দ্য বোধ করছ সায়েম? অনেক শুভেচ্ছা!

১৭ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:২২

লেখক বলেছেন: আসি

১২৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হুদাই কি কয়, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খৃষ্টের সম্মান। টাকা খুব খারাপ জিনিস রে ভাই, সাফল্যও খুব খারাপ জিনিস। মানুষ অহংকারী আর হিসাবী হইয়া যায়। সেই আগের আশ্চর্যজনক তাৎপর্যময় জীবনে সফল মানুষরা খুব কমই ফিরতে পারে। অহংকার তাদের ভিতরের মানুষ সত্তাকে ধ্বংস করে দেয়। খারাপ লাগে।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:২১

লেখক বলেছেন: সবাই গল্পটার ফরম্যাট নিয়ে কথা বলছিলো। আপনি থিমটা নিয়ে বললেন। ধন্যবাদ।

১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: হাসির কি হৈলো! ম্যালাদিন পরে দেখলাম তুমারে বউ বাচ্চা ভালোতো সব?

১২৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৭
চিকনমিয়া বলেছেন: লেকাডা ভালা লাগচে
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৬

লেখক বলেছেন: জেডা তুমিও চিকন আমিও চিকন। চিকনশক্তির জয় হোক B-)

১২৯. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩১
চিকনমিয়া বলেছেন: কতা হাচা:)
খেক খেক খেক
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৭

লেখক বলেছেন: খেক খেক খেক.... হাসিটা কি চমৎকার প্রেম করিতে অমত কার!

১৩০. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
পল্লী বাউল বলেছেন: @ হামা ভাই এবং পাপী ০০৭ :

শাহাদুজ্জামানের গল্পগ্রন্থ :

১। কয়েকটি বিহবল গল্প।
২। পশ্চিমা মেঘে সোনার সিংহ।

আমার খুবই পছন্দের একজন। একসময় হাল্কা ব্যাক্তিগত যোগাযোগ ছিল।

আরেকজন আছেন মাস্টার অব ছোটগল্প : শহীদুল জহির।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৮

লেখক বলেছেন: কয়েকটি বিহবল ছোটগল্প! হ্যাঁ, এই বইটার নামই মনে করার চেষ্টা করছিলাম। গত বইমেলায় কিনেছিলাম। অসাধারণ সব গল্প। এইবার তাহলে পশ্চিমা মেঘে সোনার সিংহ টা কিনে ফেলতে হয়!

শহীদুল জহির এখনও পড়া হয়নি। তবে এবার না পড়লেই নয়। এই বইমেলায় আমি প্রচুর ছোটগল্পের বই কিনবো ঠিক করেছি।

আর যার নাম না বললেই নয়, আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা ভাষার সেরা ছোটগল্পকার।

হুমায়ুন আজাদের একটা মাত্র ছোটগল্পের বই আছে "জাদুকরের মৃত্যু"। না পড়া থাকলে অবশ্যই পড়বেন।

মইনুল আহসান সাবেরের ওপর আমার খুব রাগ! কারণ, আমার কিছু গল্পকে উনি গলা টিপে হত্যা করেছেন! যেসব আমার লেখার কথা ছিলো সেসব থিম নিয়ে আগেই কাজ করে ফেলেছেন উনি :(

১৩১. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫১
আকাশ অম্বর বলেছেন:

স্মৃতির গলিত মাংসপিন্ড
হৃৎপিন্ডের একাংশ


পড়তে ভালো লেগেছে ভ্রাতা।


সময়
বড়
নির্মম
শাসক
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০১

লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা! সময় বড় নির্মম, আমরাও কম না।

১৩২. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৭
পল্লী বাউল বলেছেন: আখতারুজ্জামান ইলিয়াস এর ছোটগল্প অসাধারণ কিন্তু তারঁ অমরকীর্তি কিন্তু তাঁর দুটি উপন্যাস- খোয়াবনামা, চিলেকোঠার সেপাই। বাংলাভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ উপন্যাস।

জাদুকরের মৃত্যু পড়েছি বস। মঈনুল আহসান সাবেরের বিরুদ্ধে একই অভিযোগ আমারও। যদিও আমি লিখতে পারি না। খালি কল্পনা করি। আর ঐ বেটা আমার কল্পনার অপমৃত্যু ঘটিয়েছে। বর্তমান প্রজম্মের অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্পকার।

একটু আগের দিকের ছোটগল্প পড়তে চাইলে শাহেদ আলী পড়ে দেখতে পারেন। আমার কাছে নেশার মতো লাগে। জিবরাইলের ডানার কথা মনে আছে। বাংলা ভাষায় লিখিত বিশ্বমানের ছোট গল্প। যতদূর মনে পড়ে এই গল্পটিকে সত্যজিত রায় সিনেমায় রুপ দেয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
হাসান আজিজুল হকও দারুন। তবে লেখার স্টাইলটা একটু কঠিন মনে হয় আমার কাছে। আত্মজা ও একটি করবীগাছ পড়ে দেখতে পারেন।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: আখতারুজ্জামান ইলিয়াসকে আমার ছোটগল্পের জন্যেই বেশি পছন্দ। দোজখের ওম পড়ে অনেকদিন একটা অদ্ভুত অস্বস্তির মধ্যে ছিলাম।

শাহেদ আলি, জিবরাঈলের ডানা- নোটেড। এইবার খোঁজ করব।

হাসান আজিজুল হকের বেশ কিছু গল্প পড়েছি। আপনার উল্লেখিত গল্পটাও। মাস্টারপিস।

১৩৩. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৪
সায়েম মুন বলেছেন: নতুন নামে ব্লগিং করতে কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ আছে আবার কিছুটা ভয় --১/২ জন যারা নিকটা চিনতো তারা কনফিউজড হয় কিনা:)

শুভেচ্ছার জন্য ধইন্য।

পরবর্তী স্ট্যাইলিশ লেখার প্রত্যাশা রইল!
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: আরে ভয়ের কিছু নাই, নামতো খুব একটা চেঞ্জ হয়নাই। আর প্রোফাইল পিকচারটা আপাতত না বদলানোই ভালো হবে। অবশ্য বদলাতে দেখসি বৈলা মনে পড়েনা! ব্যাপারনা ব্যাপারনা!

পরবর্তীতে একটা চরম ক্ষ্যাত লেখা দিমু ভাবতেসি! একদম টসটসা প্রেমের গল্প। হাহাহা

তবে সিরিয়াসলি..স্টাইল বাদ দিয়া আমার আসলে এখন বানানের প্রতি মনোযোগ দেয়া দরকার। এক লেখায় থাকে চৌদ্দটা কৈরা বানান ভুল। ৬০ নং কমেন্ট দ্রষ্টব্য :(

১৩৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৬
পল্লী বাউল বলেছেন: হামা ভচ, এক্টা উপকার করেন.....

দুটো ইংরেজি গানের ডাউনলোড লিন্ক দেনতো প্লিজ.....

১। লর্ড আই এম ওয়ান..... ফাইভ হান্ড্রেড মাইলস এওয়ে ফ্রম হোম।
২। জনি জনি .... আই ক্যান্ট মেরি ইউ।
(গান দুটো ফারুকি ব্যচেলার সিনেমায় ব্যবহার করেছিল)


কাজ শেষে কমেন্ট ডিলেট প্লিজ।
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: গানগুলা আমার কাছে আছে, কিন্তু ডাউনলোড লিংক তো জানিনা :(

১৩৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৫
নীজর্ন বলেছেন: ভাই আপনের ই-মইল আডি টা দিলে খুশি হব। লেখাটা ভালো লেগেছে। + দিলাম।
১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩৬. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪১
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার ধারাটা আমার বেশ ভালো লাগলো

শুভকামনা থাকলো
১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ চিটি আপা

১৩৭. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
ইচ্ছে বলেছেন: ভালো লাগলো:)
১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ ইচ্হে!

মেইল করে আপনার নামটা পরিবর্তন করে নিতে পারেন! আপনি সম্ভবত "ইচ্ছে" রাখতে চেয়েছিলেন নামটা, তাইনা?

১৩৮. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
ইচ্ছে বলেছেন: এত দিন তো ঠিকই ছিল আজ হঠাৎ আপনি বলার পর দেখি এই অবস্থা....

দেখি মেইল করে...
১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আমি বলার পর মানে! হাহাহা! হ্যাপি নাম চেঞ্জিং :#)

১৩৯. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৫
সত্যাশ্রয়ী বলেছেন: ভাল লেখা। ভাল লেখেন আপনি। আপনার অনেক মুগ্ধ পাঠকও আছে দেখা যাচ্ছে।
১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

লেখক বলেছেন: লেখাটি পড়ার জন্যে ধন্যবাদ সত্যাশ্রয়ী। ভালো থাকুন।

১৪০. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৩
গিফার বলেছেন: বউ বাচ্চা আমার হইল কবে ?

বাচ্চার জনমদিনের দাওয়াত দিলা না মনে থাকপে।
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩১

লেখক বলেছেন: আইচ্ছা নেক্সটবার দিমুনি। দাওয়াত আবার কি? মিলাদ হবে, তুমি হুজুর থাকপা।

১৪১. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯
শত রুপা বলেছেন:
আমি সবসময় নায়ক হতেই চেয়েছিলাম।
১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৭

লেখক বলেছেন: শতরুপা!

১৪২. ১৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৬
টেকনলজী বলেছেন: join with us

this is a cpg production home
১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৯

লেখক বলেছেন: দেখা যাক জিনিসটা কি..

২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: থ্যাংকস! :)

১৪৪. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫
মোস্তাফিজ রিপন বলেছেন: আরে এইখানে তো দেখি এলাহী কাণ্ড! বিশাল ব্যাপার!!

গল্প ভাল্লাগছে। প্যারানয়েড পইড়াও ভাল্লাগছিল। তবে, ওইটাতে মনটা বেশী ভরছিল।

টুপি বিয়োজন ঘটাইলাম।
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: টুপি সযত্নে রেখে দেয়া হল। পরে নিলামে ডাকলে ম্যালা দাম উঠবে B-) প্যারানয়েড টাইপের গল্প আরো লিখতে ইচ্ছা করে, ওটা লিখে আমারও মন ভরসিলো :)

১৪৫. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯
হিমু ব্রাউন বলেছেন: comment by: মীনোক্ষভাকুলকূবলয় বলেছেন: প্লাসিত করিলাম।++++++++++
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদিত হউন!

১৪৬. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
হিমু ব্রাউন বলেছেন: দৌড়ো দৌড়ো দৌড়ো... এখনও অনেক পথ বাকি। The woods lovely dark and deep . But I have prosemises to keep .And miles to go before I sleep. And miles to go before I sleep. রবার্ট ফ্রস্টের বিখ্যাত লাইনগুলো মনে পড়ে গেল।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৪

লেখক বলেছেন: লাইনগুলো আসলেই খুব সুন্দর..

১৪৭. ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৯
সাকিরা জাননাত বলেছেন: কি করছেন। ভালো আছেন তো???:)
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: এইতো মাত্র ঘুম থেকে উঠলাম। ভালো আছি হাস্যমুখী।

১৪৮. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫২
রোদেলা বলেছেন: আমার মন্তব্য গেল কই ?
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: এই যে!

২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: থ্যাংকস ব্রো! বাসায় যায়া শুনবো আয়েস কৈরা।

১৫০. ২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১২
মনজু মজুমদার বলেছেন: হাসান মাহবুব ভাই ,আমি মুগ্ধ ও অভিভূত!
২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ মনজু ভাই! আপনাকে তো দেখাই যায়না এখন আর!

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: যাই

১৫২. ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫২
একলোটন বলেছেন: কিসের ছবি দিলেন?

২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৮

লেখক বলেছেন: এই একটা এ্যাবস্ট্রাক্ট আর্ট আর কি!

১৫৩. ২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩২
আসফাকুল আমিন বলেছেন: বরাবরের মতই এক্সট্রা অর্ডিনারি।আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক ।
২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ধর্ম কর্মে বেশ মনোনিবেশ কর্সো মনে হয়! গুড গুড।

১৫৪. ২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩
আসফাকুল আমিন বলেছেন: আজকের জুম্মাও পড়ি নাই =p~ =p~ =p~
২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: পর্পর তিনবার মিস হৈলে নাকি কাফির হয়া যায় :| সাপধান :(

১৫৫. ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৪
পল্লী বাউল বলেছেন: আসসালামুলাইকুম দ্বীনি ভাই.... শরীরটা ভালা?
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৯

লেখক বলেছেন: জ্বী ভালো। আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক ।

১৫৬. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৯
১৯৭১স্বাধীনতা বলেছেন: অস্থির লেখা ভাই-------------------বেশি ভালো।প্রিয়তে নিলাম।

অফটপিকঃকি অবস্থা আপ্নের?শরীর গতিক ভাল?নয়া সাল কেমন যাইতাছে?
২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৭

লেখক বলেছেন: থ্যাংকস! আমি তো আছি আমার মতই। আপনারে নিয়াই তো চিন্তা। কই ডুব দেন মাঝে মাঝে?

২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: লালসেলাম দিলানি :D

২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: দেহা যায়না :(

১৫৯. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫
'লেনিন' বলেছেন: হামা দারুণ লিখেছেন।
২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: থ্যাংকস লেনিন!

১৬০. ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ইউ টুবে দেখতে হইব। ব্লগে মিশে নাই। :( আজকে সারাদিন এই গান হুনতাছি। হাফ সেঞ্চুরি পার হইয়া গেছে।

http://www.youtube.com/watch?v=MRqm4tRX_j4
২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: просто супер! нечего больше просто супер и супер!!!!!!!

১৬১. ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: গল্পের এন্ডিংটা একটু টিপিক্যাল হয়ে গেছে না? এটা ছাড়া আর কি কি হতে পারত যদি গরীব বন্ধুটি বেঁচে থাকত? ধনী বন্ধুটি কি তাকে ঠকাতো/ফিরিয়ে দিতো? নাকি বউয়ের কথার দাম না দিয়ে ঠিকই এগিয়ে আসতো? What could you've chosen as the finishing if these were the options in front of you, as a writer?
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: গল্পের থিম, ফিনিশিং সবই টিপিক্যাল। আমি চেষ্টা করেছি অন্যরকমভাবে লিখতে। অন্যরকম এলিমেন্টগুলোর মজা দিতে না পারলে এটা একটা ব্যর্থ গল্প।

আমি কি করতাম না করতাম সেটা বুঝতে পারছিনা।

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: ঐ ভিডিওটার লাস্ট যে কমেন্ট ছিলো ঐটাই কপি কৈরা দিসি। ইংলিশে হৈবো,

just super! nothing more than just super and super !!!!!!!

১৬৩. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪
রাজসোহান বলেছেন: @রাজ মো, আশরাফুল হক বারামদী

:| :| :| :| :| :| :| :| :| :| :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-&
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: আমি হৈলাম বহুভাষাবিদ :-B B-) :-0

১৬৪. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: @ রাজসোহানঃ ঐডা আমার কমেন্ট আছিল। হাসান ভাই আমার কমেন্টই আমারে দিল। :| :|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১২

লেখক বলেছেন: B-)

১৬৫. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯
ভাঙ্গন বলেছেন: আমি আবারও পড়লাম।
গল্পের চরিত্রগুলোর টার্ন এবং পজিশন আমাকে সত্যি অবাক করে।
মনে হয় টার্নটা চোখের পলকে হচ্ছে। পাঠক প্রবেশ করবে, কিন্তু ধরতে পারবেনা।
মনে হবে একই পথের সংলাপ।

....সংলাপ এবং চরিত্রগুলোর দ্রুত চরিত্র বদলানো আর দৃশ্যকল্প....চমৎকার!


ব্রেভো!!!
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: সাদামাঠা প্লট তো, তাই ভঙচঙ দিয়া পাঠককে আকৃষ্ট করার অপচেষ্টা আর কি! :#) তবে, এই দ্রুতগতিটাকে অনেকের কাছে অসংলগ্ন মনে হয়েছে। ভাঙ্গনের কমেন্ট পায়া তো আর গল্পই লিখতে ইচ্ছা কর্তেসেনা। মনে হৈতাসে যে এইডারেই বেইচ্চা সারাজীবন খাই B-)

আসলে লেখা আসতেসেনা। ভিতর থিকা প্রচন্ড তাগিদ অনুভব কর্তাসি, কিন্তু লিখতে না পারার অক্ষমতা, বড় কষ্ট হে রুখছানা আপু :(

১৬৬. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
ভাঙ্গন বলেছেন: আসলে গল্পতো সবার স্টকেই আছে।
তবে দেখার বিষয় হচ্ছে গল্পটা কতটুকুন পাঠকে টেনে রাখে।
লক্ষ্য করবেন, অনেকে আড্ডায় গল্প বলতে উস্তাদ। সবাই তার গল্প শুনতে প্রচন্ড আগ্রহ নিয়ে থাকে।
আবার অনেকে গল্প করেন, কিন্তু সবাই পড়ি-মরি করে ছোটে।
তাই আমার কথা হচ্ছে কিছু ক্ষেত্রে গল্পের কাহিনীর চেয়ে এর গতি,সাবলীলতা,সংলাপ,পজিশন অনেক বেশি টানে।
আপনার গল্পে আমি ঝরঝরে একটা গতি পাই।

সবাই গল্প তুলে ধরতে পারেন না। সংলাপের বাহুল্যতা গল্পের মেজাজ নষ্ট করে দেয়। আমার সমস্যা এরকমই।


.........
আমিতো নভীস!
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫১

লেখক বলেছেন: হ্যাঁ, আমার কাছেও কি বলা হচ্ছে এটার চেয়ে কিভাবে বলা হচ্ছে এটাই বেশি ইন্টারেস্টিং লাগে। আপনার গল্পও খুব টানটান হয়। বিনয় দেখানো অবশ্য ভালো গুন!

১৬৭. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
পাপতাড়ুয়া বলেছেন: আপনি যদি মনে করেন,ভালো পোস্ট মাসে একটা দিলেই চলে,আমি একমত না।

আমাদের আজেবাজে পোস্টের মাঝে আপনাদের দু চারটা পোস্ট ও থাকা দরকার।

ভালো পোস্টের তো আকাল চলছে।:(
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ভালো পোস্টের আকালে যে কয়েকজন লেখা দিয়ে ব্লহকে সমৃদ্ধ করে চলেছে তাদের মধ্যে তুমি, আর তোমার উপরের কমেন্টক অন্যতম।

আমি তো লিখতেই চাই, কিন্তু হয়না..হয়না..হয়না.. :(

১৬৮. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৬
টেকনলজী বলেছেন: আপনের ধুর কি?
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: বিরক্তি

১৬৯. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৭
টেকনলজী বলেছেন: বিরক্তি

এত কেন?
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৫

লেখক বলেছেন: I miss the old me

১৭০. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৫
রাজসোহান বলেছেন: পাপী ০০৭ বলেছেন: আপনি যদি মনে করেন,ভালো পোস্ট মাসে একটা দিলেই চলে,আমি একমত না।

আমাদের আজেবাজে পোস্টের মাঝে আপনাদের দু চারটা পোস্ট ও থাকা দরকার।

ভালো পোস্টের তো আকাল চলছে।:(
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫০

লেখক বলেছেন: আসলে কমেন্টবাজি করতে করতে আর পোস্ট লেখার টাইম পাইনা :( আর আমি লিখলেই যে সেটা ভালো কিছু হবে তা তো নাও হতে পারে। এর পরের লেখাটা দেখা যাবে সুপারফ্লপ!

১৭১. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৯
মতিউর রহমান সাগর বলেছেন: চমৎকার এবং চমৎকার এবং চমৎকার এবং ...
২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

১৭২. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৪
সাকিরা জাননাত বলেছেন: আপনি অনেক লাকী।আপনার মন্তব্যের ফুল। ;)
আশাকরি ভালো আছেন।শুভ সকাল।
২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: সবই আপনাগো দুআ চোখটিপুনি। জ্বী ভালোই আছি। শুভভোর। আমার এখানে এখনও সকাল হয়নি। আপনি মনে হয় আরো পুর্বের কোন দেশে থাকেন।

১৭৩. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৫
সাকিরা জাননাত বলেছেন: মন্তব্যের পরে খাতা লিখতে চেয়েছিলাম। :-B
২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫০

লেখক বলেছেন: ব্যাপারনা, আমি বুঝে নিয়েছি দন্তবিকশিত হাস্যমুখী! :-B

১৭৪. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০২
সাকিরা জাননাত বলেছেন: আমি আসলে চোখটিপুনি ইমো দিতে চাইনি, চেয়েছিলাম হাস্যমুখী:) ইমো দিতে, কিন্তু...... কী বোর্ড ইউজ করে ভুল করেছি।
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: ব্যাপারনা হাস্যমুখী!

১৭৫. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৬
সাকিরা জাননাত বলেছেন: আমার ঘড়িতে সন্ধ্যা ৬.০৫,পূর্ব নাকি পশ্চিমা দেশ তাতো জানিনা :-*
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: যাই হৌক, বৈদেশী এইটা বুঝা গ্যালো! আর জানেননা এইটা আবার কেমন কথা :-/

১৭৬. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: গল্প এবং এত্তগুলো কমেন্ট পড়তে পড়তে এটুকু বুঝলাম সবাই আমার চেয়ে বেশী বুঝে...।
কেউ পল্পের থিম নিয়ে কথা বলছে, কেউ প্যাটার্ন!
আমি এতকিছু বুঝি না............পড়ি শুধু । মনে হয় থিমটা নিয়েই ভাবি.........তবে ঐ কথাটাও ভাল লাগল.........সাদামাটা একটা বিষয়ও লেখকের বলার ধরনের জন্য অনন্য হতে পারে।
আপনার লেখা সবই ভাল হয়, এটাও ভাল হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন: সব লেখা ভালো হয়? :) কমেন্ট তো করেননা! পড়ার জন্যে অনেক ধন্যবাদ শ্রাবনসন্ধ্যা আপা।

১৭৭. ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৮
সিনসিয়ার বলেছেন: এতোজন এতো ভালভালো কমেন্টস করেছে যে নতুন কিছু বলার খুজে পাচ্ছি না, শুধু ভালো লাগাটা জানিয়ে গেলাম...
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ সিনসিয়ার। স্বাগতম আমার ব্লগে।

১৭৮. ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সে সে সে সে সে সে সে সে, say say say say say say বল বল বল বল বল বল.....................
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন:

২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: মর্মান্তিক...

১৮০. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯
গোয়েবলস বলেছেন: আপনার লেখা পড়ে মন্তব্য করার ভাষা থাকেনা। ভাল থাকবেন
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ গোয়েবলস

১৮১. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৭
নীল ভোমরা বলেছেন: গল্পটা পোস্ট দেবার দিনই পড়েছি...কিন্তু কমেন্ট করা হয়নি। আজ আবারও পড়লাম.. কমেন্ট করার কিছু নাই! সিম্পলী গ্রেট! ভাল লেখা। ভাল থাকবেন হামা।
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৯

লেখক বলেছেন: ২০ নং কমেন্টটা আপনার। আবারও পড়ার জন্যে ধন্যবাদ :)

১৮২. ২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৮
ফেরারী পাখি বলেছেন: একটা বয়সের পর বন্ধু আর বন্ধু থাকেনা তাই না?

এই ভাবনাটা খুব কষ্ট দায়ক।

ভালো লিখেছা হামা।
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২১

লেখক বলেছেন: থাকে..আবার থাকেনা..আমাদের মানবিক বোধ কতটুক বেঁচে থাকে তার ওপর নির্ভর করে..

ধন্যবাদ আপা

১৮৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৩
অভিমানী মেঘ বলেছেন: এইরকম একটা গল্প যদি লিখতে পারতাম!
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আমিও যদি পারতাম! হচ্ছেনা অনেকদিন ধরে কিছুই।

১৮৪. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৭
ডঃ জেকিল বলেছেন:
অথবা ওদেরকে গোগ্রাসে গিলে চলে কেউ.... +++
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৪

লেখক বলেছেন: থ্যাংকস ডঃ জেকিল..

১৮৫. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৮
হাঁদা ভোঁদা বলেছেন: অদ্ভুত গল্প ... খুব ভাল লাগল
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: অদ্ভুত...হ্যাঁ

ধন্যবাদ

১৮৬. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: নতুন কিছু পোষ্টান না কেন? X((
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: স্টক শ্যাষ :(

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: আসলে এই মাসের কোটা শ্যাষ, সামনের মাসে আশা করি কিছু পাইতে পারেন :#)

১৮৮. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫২
শ্রাবনের ফুল বলেছেন: লেট্টুস পাতা খান :#)

অ-সাম একটা লেখা পড়লাম!!!
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: থেংকু শ্রাফু। নতুন কিছু লিখতে পার্তেসিনা বইলা বড়ই বিমর্ষ আছি :(

১৮৯. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: অথবা ওদেরকে গোগ্রাসে গিলে চলে কেউ....
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: আমাদেরকেও..

১৯০. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
কালিদাস কবিয়াল বলেছেন:
...ওরা দৌড়োতে দৌড়োতে পেড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সবুজ সবুজ প্রাঙ্গন, মাতাল মাতাল কবিতা লেখার রাত, উদাস উদাস ক্লাশরুম, আর নেশা নেশা স্বপ্নঘর।

ভালো লাগলো; তবু মনে হলো প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গগল্পটার মত না। কোথায় যেন কিছুটা তাল কেটেছে, ঠিক বুঝতে পারছি না। হয়তোবা অমনোযোগী পাঠক হয়ে গ্যাছি ইদানিং।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৬

লেখক বলেছেন: সব গল্প পড়ে কি আর একরকম ভালো লাগবে? আর ওরকম লেখা আবার কবে লিখতে পারবো তা কে জানে! এই গল্পটা আসলে একটু বেশি স্পিডি, প্লাস্টিকের ফুল গল্পটায় কাব্যময়তা বেশি ছিল আর ধীরস্থির ছিলো, আপনার হয়তোবা ও ফরম্যাট টা বেশি পছন্দ।

১৯১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৪
কালিদাস কবিয়াল বলেছেন: আপনি ঠিকই বলেছেন সম্ভবত; আপনার ডিসেম্বরের গল্পটা কিন্তুক জোস হইছে। ভাবছি এবার গল্প লিখবো, এ ব্যপারে আপনার পরামর্শ কামনা করছি।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১১

লেখক বলেছেন: পরামর্শ কিভাবে দিই! আগে তো লেখেন, তারপর না মন্তব্য করব!

১৯২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০১
অমিত চক্রবর্তী বলেছেন: ভাই আমি আর কি কমেন্ট করুম।মু-গ-ধ তো আমি আগেই।আর মিশু ভাইয়ের সাথে একমত একটা ব্যাপারে খুবি একমত যে সাসপেন্স আর রিফ্রেইনের ডিলুইশনাল এক্সিকিউশন টা অসাধারন।ভাইজানের লেখার মুল ইনভেন্টরি হচ্ছে ডায়লগ ম্যানুফ্যাকচারিং আর মুড সিংক্রোনাইজেশন।মগজে গেঁথে যায় একেবারে।এবসলুট বিউটি।

বড় ভাই ,হাল্কা ইংরাজি মাইরা গেজাইলাম।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: খাইছে..কমেন্ট পাইয়া তো আমি নিজেই কনফু খায়া গেলাম যে কি লেখছি :|

কিডিং! :)

অনেক ধন্যবাদ ভ্রাতা!

১৯৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪১
ঘাস্‌ফুল বলেছেন: সে, সে, এবং সে
মনে পড়ে যাওয়ায় আবার ঢুকেছিলাম.....
কিভাবে গড়ালে না .... কাহিনীটা...!!
ছোট্ট পরিসরে কি জীবন্ত সত্যের ঘনঘটা ....
তোমার নানা কারিশ্‌মার হার্ডলগুলো যখন রুদ্ধো শ্বাসে পেরিয়ে যাচ্ছি...
শেষটা পেড়িয়েই পড়লাম যেন একটা শাণিত ছুরির ওপর ছিন্নভিন্ন করে দিল বুকটা।

সব জেনে শুনে বুঝেও সামান্যতম সতর্কও করলেনা....
এমনই খচ্চর তুমি..... !!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: আমি তোমাকে এবং তোমাদেরকে আরো রক্তাক্ত করতে চাই। আমি চাই ছুরি দিয়ে লেখতে, কলম দিয়ে না। ফুলের মধ্যে মধু থাকতে পারে, কিন্তু আমি খুঁজে পাই বিষ। আমি খুব খারাপ, ঘাসফুল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: এগুলা ঠিক করা হৈসে বহু আগেই।

১৯৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ঠিক করা হয়ে থাকলে নিশ্চয়ই বিশেষ একটা অংশ আন্ডারলাইন করে স্ক্রীনশট দিতাম না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: ও আচ্ছা।

১৯৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
থমকে থমকে পড়তে থমকে পড়া।

যোগ প্রদান করা হইলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১২

লেখক বলেছেন: আরে..অনেকদিন পর পথিককে দেখলাম! শুভেচ্ছা।

১৯৭. ২২ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৭
অরুদ্ধ সকাল বলেছেন:

দারুন একটা গল্প
ধন্যবাদ
হাসান ভাই
২৩ শে মার্চ, ২০১০ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ সকাল। ভালো থাকবেন।

১৯৮. ০১ লা মে, ২০১০ রাত ১০:৪৬
কমুনা বলেছেন: তোমার আর যে কোন গল্পের চেয়ে এই গল্পটা দারুন লাগে , এইটায় আজ প্লাস দিতে পেরে ভালো লাগছে খুব । ৯৭+
এবং প্রিয়তে গেল :#)
০১ লা মে, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: তোমার সুবাদে অনেকদিন পরে আমারও পড়া হৈলো এইটা। প্রিয়তে নিলে ব্যাপক ভালা পাই। ধইন্যা !:#P !:#P !:#P

১৯৯. ০৩ রা মে, ২০১০ সকাল ১০:২৭
জুন বলেছেন: সত্যি হাসান অধিক ব্যবহারে ক্লিশে হওয়া ধন্যবাদ টা আর দিতে চাইনা।
শুধু বলি অনাবদ্য একটি গল্প, চুড়ান্ত বাস্তব।

অটঃ এই পঁচা প্রো পিকটা দিয়েছেন কেন?
আমিতো প্রথম পাতায় আপনাকে চিনতেই পারিনি।
আগেরটাই তো ভাল ছিল, কি পার্সোনালিটি ফুটে ওঠা ছবি তার সাথে ভাষা।
এটা আপনার লেখার সাথে মানাচ্ছেনা মাহাবুব তা আপনি যত খুশী রাগ করেন আমার সাথে।
সত্যি বলার জন্য।
০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এই গল্পটা পড়ার জন্যে। প্রোফাইল পিকচার,এইটা সাময়িক। আবার ঐটাতেই ফিরে যাবো শীঘ্রই।

২০০. ০৩ রা মে, ২০১০ বিকাল ৫:০০
শামীম হাদী বলেছেন: হাসান, একটা কথা না বলে পারছি না, গল্পটা ভালোই, বাট আগে কোথাও.......
যা,+ দিলাম
০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: এটা ২০০২-৩ এর দিকে থাকতে লেখা। তখন কি পড়াইসিলাম তোকে?

২০১. ১০ ই মে, ২০১০ দুপুর ১:৪৬
রেজোওয়ানা বলেছেন: কঠিন আর জটিল বাস্তবের গল্পটা ভাল লেগেছে।

অ ট: অমিত চক্রবর্তীর মতো আমিও একটু পক্ষপাত গ্রস্ত হয়ে যাচ্ছি।
১০ ই মে, ২০১০ দুপুর ২:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। পক্ষপাত করেন বেশি কৈরা। পক্ষপাত ভালা পাই :#)

২০২. ০৩ রা জুন, ২০১০ রাত ২:১৭
নৈশচারী বলেছেন: এইখানে মনে হয় একটা ঠেলা দেয়া দরকার! হাহাহা!
০৩ রা জুন, ২০১০ রাত ২:২৬

লেখক বলেছেন: এইটাতো অনেক পাইসে। যেগুলায় কমেন্ট কম সেগুলায় দিলে ভালা হয় /:)

২০৩. ২০ শে জুন, ২০১০ বিকাল ৩:৪০
স্বপ্নশহর বলেছেন: একটা সি এন জি নিয়া লাইন এর শেষে আসলাম। গল্পটা সেইরকম হইসে(কোন রকম জিগাইয়েন না বস)। সোডোকালে পরতাম গল্প কবিতা। দিলেন তো আবার নিশা ধরাইয়া। ভাল্লাগসে অনেক ......পেলাস এবং প্রিয়। আরো লিখলে দাওয়াত কইরেন পড়তে।
২০ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: থ্যাংকস, কিন্তু আপ্নে তো প্রিয়তে লন্নাই :( আরেকবার টিপ দেন! আরো গল্প আছে এর পরে , আগে ঐগুলা পড়ার আমন্ত্রণ রইলো।

২০৪. ২০ শে জুন, ২০১০ রাত ৮:১২
স্বপ্নশহর বলেছেন: হ্যা এইবার ঠিক আছে ভাই।সামুতে যা বিরক্ত করে এখন। সার্ভার মনে হয় এত লোড নিতে পারছে না। ......পড়বো আপনার লেখাগুলো।ধন্যবাদ।
২০ শে জুন, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

২০৫. ১৪ ই জুলাই, ২০১০ রাত ১:১০
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ৯৯নং প্লাস । ইচ্ছা ছিল সেঞ্চুরীটা আমিই করবো । কিন্তু মিস হয়ে যেতে পারে। তাই ৯৯নং টা আগেই দিয়ে রাখলাম। B-)) B-)) B-))
১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৩১

লেখক বলেছেন: নার্ভাস নাইন্টি নাইন :| ধইন্যা B-)

২০৬. ১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৩৫
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: নাহ্‌ । সেঞ্চুরীর লোভটা ছাড়তে পারছি না । কমেন্টেই সেঞ্চুরীটা পূর্ণ করি । কি বলেন ?
১০০ তম প্লাস। B-)) B-)) B-))
১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: কংগ্রাচুলেশনস!

২০৭. ১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৩৮
নৈশচারী বলেছেন: যান আপনার সেঞ্চুরি পূর্ণ করলাম! =p~
১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: সুপার্হিট গল্প B-))

১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৫১

লেখক বলেছেন: আপ্নাদের প্রেরণা ছাড়া এ গল্প লেখা সম্ভব হতনা :-B

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ!

২১০. ১৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩০
আহাদিল বলেছেন: স্টাইলিশ লেখকের স্টাইল কইরা লেখা গল্প ভাল্লাগসে!
১৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: B-))

২১১. ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৭
মুশতারী বলেছেন: তুক্ষার হইসে। :)
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৩

লেখক বলেছেন: B-)) B-)

 

মোট সময় লেগেছে ১.৩০৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই