আমার প্রিয় পোস্ট

দ্বীপের নাম রুপকথা

২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪০

শেয়ার করুন:                   Facebook

একটি ছোট দ্বীপ, চারিদিকে শুধুই সমুদ্র, তার ঢেউ, গর্জনের উন্মাদনা। উপরে বিশাল আকাশ ।আকাশের নীল আর সূর্যের তিক্ত রোদের অপূর্ব মিশ্রন। লাল আভা ছড়িয়ে আছে দ্বীপটির চারিদিকে, বালিগুলো যেনো চিকচিক করছে রুপার মতন্‌,দুরে কিছু গাংচিল, একটা ছোট্ট নৌকো তীরে আছে দাড়িয়ে। এই নৌকোটিতে চড়ে এসেছে দুজন মানব মানবী, ঘর বাঁধবে তারা এখানে। শুধুই দুজন, আর কোথাও নেই কোনো জনমানবের চিহ্ন। নির্জনতার মাঝেও এতো আনন্দ।দ্বীপটির কোনো নাম নেই, কি নাম দেয়া যায় এর ? চারিদিকে নির্জনতা যেনো কোনো রুপকথা - তবে কি একে রুপকথা বলা যায় না ?

দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অনেকক্ষন। এক শীতল হাওয়া এসে স্পর্শ করলো ওদের।

কথা,
চলো আমরাও চলে যাই এমন কোনো দ্বীপে, যেখানে কোনো বাঁধা থাকবে না। আমি তোমাকে আগলে রাখব সবসময়। আমরা প্রতিদিন আমাদের ভালোবাসবো নতুন করে।

আমার স্বপ্নগুলো কি এতোই কঠিন ?

রুপ
২৮শে আগষ্ট,০৮

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১০৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: প্রতিফলন বলেছেন: স্বপ্ন দেখতে তো ভালই লাগে!
চাইলেই কি যাওয়া যায়? তাই বলে স্বপ্ন দেখাও কি বন্ধ করে দিতে হবে?! (কথাগুলি আপনাকে বলা হয়নি)
২. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৩
comment by: রাজামশাই বলেছেন: ওরে সজাগ হ

বাইরে ঝড় হইতাছে ;)
৩. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: লুলুপাগলা বলেছেন: কন কি? এই ঝড়ে আপনের রাজ্য উইরা যাইবনাতো?
৪. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: যীশূ বলেছেন: স্বপ্নগুলো কঠিন না, বাস্তবতা কঠিন।
৫. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
comment by: রাতমজুর বলেছেন: ১০+

 



 

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১২৩