somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকেই বলছি-৫

২৫ শে জুন, ২০১০ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকেই বলছি,
মানুষকে এত কষ্ট দিয়ে বল কি সুখ পাও তোমরা। সব সময় নিজেদেরকে মিথ্যা অবিশ্বাস আর ভুল বুঝাবুঝির মধ্যে রেখে কি আনন্দ পাও তা মনে হয় তোমার সৃষ্টিকর্তাও জানে না। মানুষকে কি মনে করো বলতো? মানুষ বার বার সব বলছে তারপরও নিজেকে লুকিয়ে রেখে কি মজা পাও। মিথ্যের মাঝে ভুলকে আকড়ে ধরে আর কতকাল সেথায় বসত গড়ে রাখবে। এবার নিজেকে মুক্ত করো, দেখো বিশ্ব কতো এগিয়ে চলেছে। সত্যকে সঠিক ভাবে গ্রহণ করো, সব কিছু দেখো কেমন স্বপ্নীল, সাবলীল।

কিন্তু এতসবের মাঝে আর কতকাল অন্ধকার গহবরে পড়ে থেকে নিজেকে তিলে তিলে আরো দুর্বিসহ করে তুলছো। বুঝতে পারছি তুমি সত্যের মুখোমুখি হতে ভয় পাও, মিথ্যের মাঝে তোমার বসত। অবিশ্বাস ও ভুল বুঝাবুঝি নিয়ে থাকতে ভালবাস। তোমার একটুও সৎ সাহস নেই মুখোমুখি হতে সময়ের, সত্যের পানে। নিজেকে আড়াল করে অন্ধকারে আর কতকাল লুকিয়ে রাখবে। ছাই চাপা আগুন যেমন বেশীদিন চেপে রাখা যায় না, তেমনি সত্য একদিন তোমাকে টেনে আনবে। ভেংগে ফেলবে সব অবগুন্ঠন, আচ্ছাদন, মিথ্যের বসত। জীবনটাতো এক স্বপ্নীল বাস্তবে সন্মিলনী। তাকে কল্পনায় ঢেকে রাখা কারো কাম্য নয়।

আমরা চলার পথে করি কত ভুল, কত পাপ। আর সে ভুল বা পাপের প্রায়শ্চিত্ত করতে করতে কেটে যায় বাকী জীবন। জীবনটা এক কঠিন যাতনাময় বাস্তব। পলে পলে যা দগ্ধ হয় কঠিন অবগাহনে। জীবনের এক কঠিন যাতনাময় সংকটকালীন সময়ে মানুষকে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে হয়রানি করে অন্যরা কি সুখ পায় তা বুঝি না।

সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে শিখো। নিজেকে অযথা কষ্ট না দিয়ে সত্যের আলোয় উদ্ভাসিত আলোকিত হও। জীবনটা এক ক্ষণিকের আচ্ছাদন। তিলে তিলে তা একদিন নিঃশেষ হয়ে যাবে, তার পূর্বেই তাকে সার্থক করে তোল। সত্যের মুখোমুখি হয়ে তাকে ভাল ভাবে জান। দেখ জীবনটা কত সার্থক।

যাক, শেষ সময়ে একটি কথাই শুধু বলতে চাই, আহবান তুমি জানিয়েছিলে প্রথম, আমি নই। সে আহবানে সাড়া দিয়ে ভুল করিনি আমি, কিন্তু তুমি ভুল করিয়েছো আমাকে নিয়ে। অযথা আমাকে দোষারোপ করতে চাচ্ছ। নীরবতায় কষ্ট দিচ্ছ। বিশ্রি একটা পরিস্থিতির সৃষ্টি করছো। সহজ জিনিসটাকে পাশ কাটিয়ে কঠিন জিনিটা নিয়ে আছো মেতে। ঠিক যেন মরুচিকার মত। ধিক্ ধিক্ যত ভুল করি আমরা। কেন নিজেকে করলে লুকায়িত। জানিনা তোমার মনে কি ছিল। তবে বন্ধু হিসেবে তোমাকে যেমন দেখেছি, পেয়েছি, জানব, জীবেন সামান্যতম যদি কষ্ট দিয়ে থাকি তার জন্য মনে দুঃখ রেখো না। পারলে একটু সাড়া দিয়ে সব জানতে চেয়ো। অন্তত তোমার শেষ কথা জানিও।

মেঘ যেমন সূর্যকে দীর্ঘ সময় আড়াল করে রাখতে পারে না, নদীর গতিপথ যেমন রুদ্ধ করা যায় না, অমাবশ্যার পর যেমন পূর্ণিমায় আলোকিত হয় ধরা, জীবনে যেমন দুঃখের পর সুখ আসে, অন্ধকারের পর আলো আসে, যেমনি প্রদীপ, জ্বাললে সব অন্ধকার মুছে যায়, তেমনি একদিন তোমার এ অন্ধকার মিথ্যের জীবনটা / ধারণাটা কেটে যাবে, তুমিও আলোকিত হয়ে উঠবে। জীবনটাকে সার্থক করে তুলবে। সত্যকে গ্রহণ করবে সত্য হিসেবে খোলা মন নিয়ে। মনটাকে করবে উদার নিঃসার্থ। যেখানে থাকবে না কোন মিথ্যা অবিশ্বাস আর অন্ধকারের বীজ। সেদিনের প্রত্যাশায়।

তোমার সফলতা আমার চলার পথে পাথেয় হয়ে থাক। এই প্রত্যাশায়। মানুষের জীবনতো একটাই, এই জীবনটা না হয় তোমায় ভেবেই পার হবে দিব। ভাল থেকো।

অন্যরকম একজন ?


---------------------------------

তোমাকেই বলছি-১
তোমাকেই বলছি-২
তোমাকেই বলছি-৩
তোমাকেই বলছি-৪



========================================
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×