আমার প্রিয় পোস্ট

শিক্ষক ধর্মঘট

১১ ই জুলাই, ২০০৬ রাত ৩:৪১

শেয়ার করুন:                   Facebook

শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে চরম এক বিপর্যয়কর পরিস্থিতি। শিক্ষকরা ধর্মঘটে। এর বিরূপ প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষকদের দাবি-দাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত হলেও এ নিয়ে কোনো সরকারেরই শিরঃপীড়া পরিলক্ষিত হয়নি। সবই দেখা হয়েছে বা হচ্ছে রাজনৈতিক দৃষদ্বিভঙ্গি নিয়ে।

শিক্ষার মতো অতি জরুরি একটি বিষয় নিয়ে এই যে তামাশা চলছে এর চূড়ান্ত পরিণতি কী হতে পারে তা কি সরকার বুঝতে অক্ষম? শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন বা অগ্রগতি আশা করা যায় না। সরকার দাবি করছে শিক্ষা খাতে উত্তরোত্তর বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে সেই বরাদ্দ যাচ্ছে কোথায়?

শিক্ষকদের নিয়ে কোনোরকম রাজনীতি না করে তাদের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা প্রয়োজন। শিক্ষকরা যে দেশ-জাতির সবচেয়ে জরুরি কাজটাই করছেন এ বোধটুকুও যেন লুপ্ত হয়ে না যায়।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১০ টি মন্তব্য
  • ১৯৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: পারভিন সুলতানা বলেছেন: আসি আসি করে এসেই গেলাম। কিন্তু বকাবকি করলে আসবো না।
২. ১১ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: শাওন বলেছেন: স্বাগতম আমাদের এই ব্লগ পরিবারে । হাত খুলে লিখে যান . . .
৩. ১১ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: অতিথি বলেছেন: সরকারকে আবার ক্লাস ওয়ানে ভর্তি করতে হবে। নইলে এসব তাদের মাথায় ঢুকবে না।
৪. ১১ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
comment by: ঝরা পাতা বলেছেন: এ নিয়ে একটা লেখা লিখেছিলাম, পড়ে দেখতে পারেন।

৫. ১১ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
comment by: ঝরা পাতা বলেছেন: Click This Link
৬. ১১ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
comment by: অতিথি বলেছেন: এসেছেন যখন থেকেই যান পারভিন। সবাই মিলে এখানে বিচিত্র বিষয়ে কিচির-মিচির বা হাল্লা-চিল্লা না করলে আমরাও বেশিদিন এখানে থাকতে পারবো না।

স্বাগতম।
৭. ১১ ই জুলাই, ২০০৬ সকাল ১১:০৭
comment by: মদন বলেছেন: আগে শিক্ষকরা পেত সম্মান
এখন তারা চায় করুনা :(
৮. ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
comment by: অতিথি বলেছেন: আপনার লিখা ভালো লেগেছে, আশা করছি আগামীতে আলো লিখবেন। শিক্ষকদের বিষয়টি নিয়ে নিচের লিখাটি পড়ে মন্তব্য জানালে ভালো লাগবে।
৯. ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
comment by: অতিথি বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত যে, লিংকটি পাঠাতে পারিনি, বাংলা আসছে। দয়া করে আমার প্রোফাইল থেকে যারা আলোর পথ দেখায় লিখাটি পড়বেন। আমার অপ্রয়োজনীয় মন্তব্যগুলো মুছে ফেলবেন আশা করি।
১০. ১২ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
comment by: কালপুরুষ বলেছেন: এখানে অনেক বগা বগি আছে। কেউ বকা বকি করে না। সবাই লেখা লেখি করে। লেখা পড়ে, মাঝে মাঝে লিখেই ঝাড়ে।

 



 


মেইলঃ parvin_uk_bd@yahoo.co.uk
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৬৯