আমার প্রিয় পোস্ট

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হোক

১৭ ই জুলাই, ২০০৬ সকাল ৮:৩৯

শেয়ার করুন:                   Facebook

আমরা প্রবাসী বাঙালিরা ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত। সংবিধানে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের অধিকার রয়েছে। সংবিধানের 39 নং অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা যেকোনো গণতান্ত্রিক দেশে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অত্যাবশ্যক।

আমাদের প্রবাসী বাঙালির সংখ্যা 50 লাখেরও বেশি। ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই প্রবাসী বাঙালিদের বসবাস সর্বাধিক। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য ভিটেমাটি বিক্রি করে অনেকে পড়ে আছেন দূর পরবাসে। দিন রাত পরিশ্রম করে তারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে আসছেন। জাতীয় বাজেটের একটি বৃহৎ অংশ আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে। সংসদে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে, বিগত 4 বছরে প্রবাসীদের রেমিটেন্স এসেছে 12 হাজার 537 মিলিয়ন ডলার। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের অধিকার উচ্চ আদালত কতর্ৃক স্বীকৃত। যে দেশে একটি ভোটের ব্যবধানে প্রাথর্ীর ভাগ্য নির্ধারিত হয় সেখানে অর্ধ কোটি ভোটারকে কেন নির্বাচনের বাইরে রাখা হয়েছে তা আমাদের বোধগম্য নয়।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। সারা দেশে নতুন ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। ঐ তালিকাতে প্রবাসীদেরও অন্ত ভর্ুক্ত করা উচিত। প্রবাসীদের প্রত্যেকেরই আছে বাংলাদেশী পাসপোর্ট। পাসপোর্টে দেওয়া স্থায়ী ঠিকানা অনুযায়ী অতি সহজেই নিজ নিজ এলাকার ভোটার তালিকায় অন্তভর্ুক্ত করা যাবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার তালিকার কাজ সম্পন্ন করা হলে অতিরিক্ত জনবলের প্রয়োজন হবে না। একইভাবে দূতাবাসের মাধ্যমে কিংবা তথ্যপ্রযুক্তির এ যুগে ইন্টারনেটের মাধ্যমেও প্রবাসীদের ভোট গ্রহণ করা সম্ভব। উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হোক।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১৯ টি মন্তব্য
  • ২২২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: পারভিন সুলতানা বলেছেন: হযবরল উচিৎ বলেছেন।

আপনাদেরআলোচনায় অনেক কিছু জানা যাচ্ছে।
২. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: অতিথি বলেছেন: ডিজিটাল পাসপোর্ট অচিরেই হচ্ছে । আর যদি দেশে ডিজিটাল আইডি কার্ড করা সম্ভব হয় তবে ভোটিং ব্যবস্থা অনলাইন করা সভব হবে ।

এখানে উল্লেখযোগ্য পাসপোর্টের ডাটাবেজ কিন্তু অনলাইন শেয়ারেবল নয় । জিয়া বিমানবন্দরে নতুন পাসপোর্ট নিয়ে গেলে দেখবেন ওইটা এন্ট্রি করছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট । অথচ পাসপোর্টের তথ্যগুলো পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে জিয়ায় এক্সেস করার দরকার ছিল । তাহলে ওরা পরীক্ষা করতে পারতো আসল কি নকল ।
৩. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: হযবরল বলেছেন: ডিজিটাল পাসপের্াট করা হবে , হচ্ছে বলে অনেক পয়সা খেয়ে ফেলেছে রেজওয়ান ভাই। এটা করা একদম মামুলি ব্যপার কিন্তু করবে না। করবে তখনই যখন এটা বিশ্বের আরো 182 দেশ করে ফেলেছে , প্রযুক্তি পুরোনো হয়ে গেছে, তাল মিলানোর জন্য না করেই উপায় নাই , তখন।
৪. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: অতিথি বলেছেন: দু:খিত জিয়া থেকে পাসপোর্ট ডিপার্টমেন্ট এর ডাটাবেজ হবে ।
৫. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: অতিথি বলেছেন: পারভিন আপনাকে ইয়াহু তে অ্যাড করতে চাই। পারমিশনের অপেক্ষায়.....নাজির, থুককু, চোর।
৬. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: অতিথি বলেছেন: আমি সমর্থন করছি। তবে ইমিগ্রান্টদের নয়।
৭. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: নাহিদ বলেছেন: আল্লাহরস্তে মাফ করেন...দেশের মানুষের ভোট গনতে পারে না আবার বিদেশ.....
৮. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: অতিথি বলেছেন: কি কন! আমি দেশে থাকতেই ভোটার হইনা; আপনেরা বিদেশে গিয়াও দেশের পলিটিক্সের মায়া ছাড়তে পারেন না। নিকটাত্মীয় কেউ ভোটে দাড়াইলে আওয়াজ দিয়েন।
৯. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
comment by: হাসিব বলেছেন: ভাট দেবার যোগ্য প্রবাসী বাংলাদেশীদের definition ঠিক করা দরকার । যে সব দেশে দৈত নাগরিকত্ব নাই সেসব দেশে যেসব বাংলাদেশী পাসপোর্ট নিয়েছেন তারা কি ভোটার হবেন ? তারা বাংলাদেশী কোন ID নিতে পারবেন না । অতএব ID ভিত্তিক ব্যবস্থা এখানে অচল । আবার ব্যক্তিগতভাবে আমি মনে করি কারো জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের অধিকার থেকে কাউকে বনচিত করা অনুচিত । এই সমস্যার সমাধান কি ?
১০. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
comment by: হাসিব বলেছেন: কিছু ভুল বানানে জন্য দুঃখিত । প্রথম লাইনে ভাট হবে ভোট । আর বনচিত কিভাবে লেখে ভুলে গেছি ।
১১. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭
comment by: হাসিব বলেছেন: আরেকটা কথা মাথায় এলো । অনেকদিন আগে ফ্লিকারে এক ব্রিটিশের পোস্ট করা একটা ছবি দেখেছিলাম । কয়েকজন তরুনীর ছবি। ওরা 3য় প্রজন্মের বাংলাদেশী । কোনদিন দেশ দেখেনি কিন্তু নিজেদের বাংলাদেশী বলে । আবার আমি এক আমেরিকানকে লেখিকাকে চিনি যিনি নিজের পরিচয় লেখার সময় লেখেন বাংলাদেশী আমেরিকান । কারন তার বাবার জন্ম বাংলাদেশে। আমাদের কি তাদের ভোটের অধিকার থেকে বনচিত করা উচিত ? সমস্যা হলো তাদের ভোটার করার প্রক্রিয়া শুরু হলে অনেক ইন্ডিয়ানেরও ভোটার হবার সম্ভাবনা থেকে যাবে যেটা একটা গুরুতর রাজনৈতিক সমস্যা হিসেবে মাথাচাড়া দেবে । এরপর প্রশ্ন আসবে তারা কোন আসনে ভোট দেবে । এবং সেটা নির্ধারন করা হবে কিভাবে । নাহ , বড়ই সমস্যাটিক ব্যাপার ।
১২. ১৭ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭
comment by: অতিথি বলেছেন: নির্বাচন কমিশন দেশীদের ভোটের হিসাব রাখতেই হিমসিম খাচ্ছে, তা আবার প্রবাসীদের জন্য ভোটাধিকার!!! প্লেনে খালি ব্যালট বাক্সও ভর্তি হয়ে যাবে হাওয়ার চাপে। ধন্যবাদ।
১৩. ১৯ শে জুলাই, ২০০৬ সকাল ৮:০৭
comment by: হাবিবমহাজন বলেছেন: যদিও প্রবাসীদের ভোটার লিস্টে নাম লেখানো খুবই কঠিন (আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে মোটেও কঠিন না) তারপরও তাদের দেশ পরিচালনার অভিবাক নির্বাচনে সংপৃক্ত করা উচিৎ।

- ধন্যবাদ
১৪. ১৯ শে জুলাই, ২০০৬ সকাল ৮:০৭
comment by: অতিথি বলেছেন: এক কথা এক দাবী। প্রবাসীদের ভোটাধিকার দিবি। নাইলে কইলাম খেলুম না। দেশে টাকা পাঠামু না। বৈদেশিক মুদ্্রা কোনদিক থেকে আসে দেইখা লমু।
১৫. ২০ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৩১
comment by: পারভিন সুলতানা বলেছেন: সবাইকে ধন্যবাদ। চোরকে একটু বেশি। হা হা
১৬. ২০ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৩৯
comment by: রাকিব হাসনাত সুমন বলেছেন: অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে ? আপনি বাংলাদেশের ইংরেজী পত্রিকা ডেইলী স্টারে চিঠি লিখতে পারেন। তাহলে কাজে লাগতে পারে।
আর আমরা তো সমর্থন করবোই।
১৭. ২০ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৪০
comment by: রাকিব হাসনাত সুমন বলেছেন: তবে যারা দ্্বৈত নাগরিক তাদের বিষয়ে কি হবে ?
১৮. ২০ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৫০
comment by: রাকিব হাসনাত সুমন বলেছেন: আমাদের নির্বাচনী ব্যবস্থায় এতো বেশি সমস্যা যে প্রবাসীদের ভোটাধিকার দিলে ভোটের দিন অনুপস্থিত প্রবাসী ভোটারের ভোট যাতে কেউ না দিতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে আলাদা চিন্তা করতে হবে। তাই ভোটাধিকার দেয়ার সময় এগুলো নিয়েও ভাবতে হবে।
১৯. ২৩ শে জুলাই, ২০০৬ সকাল ১১:৩৭
comment by: পারভিন সুলতানা বলেছেন: রাকিব,
ডেইলি স্টার বুঝি আপনার প্রিয়? কিভাবে বুঝলেন ডেইলি স্টারে লিখলে কাজ হবে?

 



 


মেইলঃ parvin_uk_bd@yahoo.co.uk
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৭১