6 আগস্ট মানব ইতিহাসের এক কলঙ্কময় দিন
০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৪১
6 আগস্ট 1945 সাল। মানব ইতিহাসের এক কলঙ্কময় দিন। সভ্যতার অহংকার চূর্ণ করে এইদিন যুদ্ধোম্মাদ একদল অস্ত্রবাজ ভয়ংকর পারমাণবিক বোমা হামলা চালায় জাপানের একটি জনবহুল শহর হিরোশিমায়। স্থানীয় সময় ভোর 6 টা 15 মিনিটে বোমাটি ফেলা হয় একটি বি-29 সুপারফোর্টেস মডেলের ইউএস এয়ারক্রাফট থেকে। বিমানটির ডাক নাম অ্যানোলা গে। নিক্ষিপ্ত বোমাটিতে ছিল 20 হাজার টন টিএনটি বিস্ফোরক। যুদ্ধের ইতিহাসে তখন পর্যন্ত ব্যবহূত সর্বোচ্চ ধ্বংসক্ষমতাসম্পন্ন বোমার চেয়ে এটি ছিল 2 হাজার গুণ বেশি শক্তিশালী।
বিস্ফোরণের প্রাথমিক ধাক্কায় মাটির সাথে মিশে যায় হিরোশিমার 13 বর্গকিলোমিটার এলাকা। শহরের 60 শতাংশের বেশি ঘরবাড়ি ধূলোয় পরিণত হয়। প্রাথমিক পরিসংখ্যানে বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা 1 লাখ 18 হাজার 661 জন বলে ধরা হলেও পরবর্তীতে এই সংখ্যা 1 লাখ 40 হাজার ছাড়িয়ে যায়।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
ঝরা পাতা বলেছেন:
সত্যি ভুলে গিয়েছিলাম এই মর্মান্তিক ঘটনাটার কথা। অনেক ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। মানুষের জয় হোক, মানবতার জয় হোক।
(চামহাসি) বলেছেন:
মানুষ সভ্য হোক।
পথিক!!!!!!! বলেছেন:
হায় হায় আমিও ভুলে গিয়েছিলাম।
শুভ বলেছেন:
অসাধারণ একটা পোস্ট দিলেন! কতো অপ্রয়োজনীয় তথ্য আমরা মনে রাখি অথচ এটা বেমালুম ভুলে গেলাম!!
স্যালুট আপনাকে!!!
রাকিব হাসনাত সুমন বলেছেন:
রাকিব হাসনাত সুমন বলেছেন:
হুমম...খুবই ইম্পর্টেন্ট ম্যাটার ... হিরোশিমায় যারা বোমা ফেলছে ওই জানোয়াররাই তো এখন ইরাক আর লেবাননে বোমা মারতাছে..... এদের সবাইরে বোমা দিয়ে ভাজা উচিত....
সাদী বলেছেন:
রাকিব ভাই,আমার মাথায় একটা প্রশ্ন কুড়কুড় করে,এত আগের ঘটন নিয়ে কেই সন্দেহ তর্ক করে না কেন?কাজটা জাপান নিজেই করেছে বা সোমালিয়ারা বোমা ফেলেছে।তাইলে আমাদের স্বাধিনতা নিয়ে এত বিতর্ককেন?
অতিথি বলেছেন:
তার পরও জাপানীরা আমেরিকার চামচামি করে
অতিথি বলেছেন:
আচ্ছা এর জন্যই কি আজকে ফ্রেন্ডশীপ ডে নাকি ফ্রেন্ড'শীপ ডে?
সাদী বলেছেন:
এইজন্য কি আজকে ফ্রেন্ডশপি ডে,আরে এই জিনিসটা তো মাথায় আসে নাই,ভাল একটা পয়েন্ট
অতিথি বলেছেন:
তাইতো মনে হয়।
অতিথি বলেছেন:
দূঃখের বিষয় কি জানেন?গত বছর এই হিরোশিমা দিবসে এখানকার (জাপানীজ) টিভিতে এক অনুষ্ঠানে এ্যামেরিকান যে পাইলটরা সেই নৃশংস হত্যাকান্ড চালায় তাদের একজনের ছোট একটা সাক্ষাৎকার দেখায় ...
তাকে একটাই প্রশ্ন করা হয়েছিল ... 'তুমি কি অনুতপ্ত?' ...
সেই হারামীর বাচ্চা নির্বিকার মুখে বলেছিল, 'না' ...
মাজাভাঙা জাপানীগুলার আমেরিকার চামচামি দেখে হতাশ হই ...
আমি ওদেরকে প্রায়ই বলি, 'জাপানতো আমেরিকার 52 তম অঙ্গরাজ্য' ... ছাগলগুলা শুনে মিটিমিটি হাসে ... কে জানে, হয়ত খুশীও হয়
অতিথি বলেছেন:
জ্বীনের বাদশাহ, ঠিক বলেছেন।
হাবিবমহাজন বলেছেন:
স্বার্থ রক্ষায় নিজের অস্তিত্বকে অস্বীকার করা ঘৃনিত কাজ বটে। ভয়াবহ কঙ্কিত দিনটির কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
অতিথি বলেছেন:
যুদ্ধের প্রায় শেষ মুহুর্তে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলে লাখ লাখ মানুষ মারা আর হিটলারের হাতে ইহুদী নিধনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না।আমার কাছে সামা্রাজ্যবাদ সবসময়ই ঘৃণার।
..এই সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ পারভিন সুলতানাকে।
অতিথি বলেছেন:
সবচেয়ে মজার ব্যাপার হলো এই ভয়াভয় হত্যাকান্ড যারা ঘটিয়েছিল তারাই নাকি এখন সভ্য! এখনো অন্যের দেশ দখল করে নেয় তাদেরকে সভ্য করার জন্য.... সেলুকাস!!!
অতিথি বলেছেন:
এ খানে কিছু নিউক বিস্ফোরনরে ছবি আছেhttp://www.nought.de/evil/gallery.php
আর আমার কাছে হিরোশিমার বিস্ফোরনের ভিডিও ও আছে তবে রেজুলেশন ভালনা


















