বিনে স্বদেশী ভাষা মিটেকি মনের আশা
২৯ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:০৭
কয়েকদিন আগে ওয়েলিংটন স্ট্রীটের লন্ডন প্রবাসী এপার বাংলা ওপার বাংলার বাঙ্গালিদের নিয়ে বাংলা ভাষায় গান, কবিতার একটা আসর হয়েছিল ।
ভিক্টোরিয়া পার্কে বেড়ানো শেষে যোগ দিয়েছিলাম সেই আসরে। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি, আমি কি ভুলিতে পারি।' আমাদের মাতৃভাষা দিবসের এই মহান গানটি সেদিন একজন বিদেশীর মুখে শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। গানের মধ্যে কোনো সুর ছিল না তাল ছিল না কিন্তু কথাগুলো ঐ বিদেশীর মুখে এতো মধুর শোনালো যে আমি আরো একবার আমার বাংলা ভাষাকে ভালোবেসে ফেললাম। ঐ আসরে বাংলা ভাষায় গান, কবিতা আবৃত্তি করা হয়েছিল। বিদেশীদের মুখে বাংলা ভাষাকে এতো মধুর শোনায় সেদিন আমি উপলব্ধি করলাম। কিন্তু আমরা বাঙ্গালিরা আসলে কতো গভীর ভাবে তা উপলব্ধি করি? আমাদের ছোট শিশুটি যখন কথা বলতে শিখে তখনি তাকে আমরা ইংরেজি দুএকটি ভাষাকে আয়ত্ত করানোর জন্য উঠে পড়ে লাগিঃ - বলো তো তোমার হেড কোনটা?
বাড়তি অহমিকা দেখানোর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে ভর্তি করে দেই। তারপর বাবা-মা আপ্রাণ চেষ্টা করে দুজনের রূজি দিয়ে বাচ্চার ইংলিশ মিডিয়ামের পড়ার খরচ চালাই। এতে ক্ষতি যাই হউক না কেন আমরা তো বলতে পারবো আমার বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়ছে।
আমাদের তথাকথিত শহুরে অনেক ছেলেমেয়ে আছে তারা গ্রাম চেনে না, মেঠো পথ কী খেতের আইল দিয়ে হেটে যাওয়ার আনন্দ তারা কখনো উপভোগ করতে পারে না। তারা রবীন্দ্রনাথ, নজরূল চিনে না তারা চেনে মাইকেল জ্যাকসন, আদনান সামি, ম্যাডোনা, এলিসা। শিশুরা জানে না আমাদের ভাষা আন্দোলন, জানে না 71-এর স্বাধীনতা যুদ্ধ।
আমি বলবো না ইংরেজি শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু আমরা বাঙালি হিসেবে আমাদের আগে প্রাধান্য দিতে হবে বাংলা ভাষাকে। 'বিনে স্বদেশী ভাষা মিটেকি মনের আশা'।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
অতিথি বলেছেন:
ঠিক।
অতিথি বলেছেন:
প্যারিসে ছোটখাট একটা বাংলা স্কুল ছিলো, পরে আওয়ামি , বিএনপির দলাদলির কারনে স্কুলটি বন্ধ হয়ে যায়, বাঙ্গালিরা ভালো কিছু বেশি দিন রাখতে পারে ন।
অতিথি বলেছেন:
চমৎকার একটা বিষয় তুলে এনেছেন। জলিল কাকুকে আমার করা প্রশংসা আপনারো প্রাপ্য। অনেক ধন্যবাদ।
অতিথি বলেছেন:
যতই ফুটানি দেখাই না কেন বাংলা যে কি এটা আমরা প্রবাসীরা ভালো বুঝি। আমি মিস করছি টিএসসির জামানো আড্ডা। যেখানে বাংলা ছিল ভাষা।পারভিন সুলতানা ধন্যবাদ নষ্টালজিয়া মনে করিয়ে দেয়ার জন্য।
অতিথি বলেছেন:
সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন... ভাল লাগল পড়ে।
অতিথি বলেছেন:
পারভিন সুলতানা ও সরোদ - বাঙালি বানানটা ঠিকভাবে লিখুন দয়া করে - বাঙ্গালী ঠিক নয়। মনে কষ্ট নেবেন না।
অতিথি বলেছেন:
কোন দিন মেটেনা।
সিমরান শিকদার বলেছেন:
লেখাটি সুন্দর এবং আপনার অনুভূতি চমৎকার।
হাবিবমহাজন বলেছেন:
পারভিন,আমিও আরেকবার নতুন করে বাংলাকে মনে করলাম। বাংলা যে আমার প্রাণ। প্রাণের কথাই আমরা ভুলে যাই।
- ধন্যবাদ
অতিথি বলেছেন:
হ
নুশরাত শারমিন সুমি বলেছেন:
পারভিনঃ একেবারে খাঁটি কথা বলেছেন।
কালপুরুষ বলেছেন:
পড়লাম। কথা সত্যি।
পথিক!!!!!!! বলেছেন:
হু হু।
হাসান আল মাহমুদ বলেছেন:
শিকড়কে অবহেলা বড়ই ফাও ফুটানী।
অতিথি বলেছেন:
অনেক দিন আগের লিখা। পারভিন আপা, আপনাকে মিস করি। নিয়মিত হলে ভালো লাগবে।
পারভিন সুলতানা বলেছেন:
চোর ! চমৎকার নিক!এই ব্লগ পড়ি নিয়মিত কিন্তু লেখি বা লগইন করি অনিয়মিত। এখানকার পরিবেশ খুব ভাল না। আপনাকে ধন্যবাদ
পারভিন সুলতানা বলেছেন:
হ্যাঁ চোরের যেমন স্বভাব ঠিক হয় না তেমনি আমাদের স্বভাবও ঠিক হয় না। অযথাই সব দোষ চোরের উপড় চাপিয়ে দেই। এটাও আমাদের স্বভাব
পারভিন সুলতানা বলেছেন:
মনে হয় শুধু কথা বলা আর না বলায় বাংলা ভাষাকে ভালবাসা আর হেয় করা হয় না। হৃদয়ে বাংলাকে ধারণ করতে হবে এবং তা হৃদয় দিয়ে ভালবাসতে হবে।মাশাঃ সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।


















