আমার প্রিয় পোস্ট

দেশে এসে ঈদ করার মজাটা সত্যিই আলাদা

০২ রা অক্টোবর, ২০০৬ রাত ৩:৪৩

শেয়ার করুন:                   Facebook

[সাইজ=1]নিউইয়র্কের এষ্টোরিয়ায় সিলেট সদর এসোসিয়েশন আয়োজিত রেইনী পার্কের মেলায় নিউইয়র্কের নুতন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদের একাংশ। ছবিঃ ভিওবিডি (খবর.কম)[/সাইজ]


দেখতে দেখতে ঈদ উল ফেতর প্রায় সমাগত। ঈদকে ঘিরে মানুষের আয়োজন, প্রত্যাশা, আনন্দের কমতি থাকে না কখনো। ঈদের উৎসব ভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে পালিত হয়। আমাদের দেশের সংস্কৃতিতেও রয়েছে ঈদ উৎসব পালনের নিজস্ব ঐতিহ্য। আর নিজের দেশের ঈদ উৎসবের কথা মনে রেখেই প্রবাসী বাঙালিরা কখনো কখনো চেষ্টা করেন দেশে এসে ঈদ উদযাপনের। নিজেদের আত্মীয়স্বজনের মাঝে, নিজস্ব রীতিতে ঈদের আনন্দকে উপভোগ করতে চান।

লন্ডনে বাঙালি অধু্যষিত এলাকাগুলোতে ঈদ এলেই বোঝা যায় ঈদ এসেছে। এখানে আপটন পার্কে একটি বড় ভারতীয়দের মার্কেট আছে। সেখানে গেলেই দেখা যাবে অসংখ্য বাঙালি, ইন্ডিয়ান আর পাকিস্তানি মুসলমান কেনাকাটায় ব্যস্ত। শাড়ি, চুড়ি, সালোয়ার কামিজ কিনছে মেয়েরা ঘুরে ঘুরে। যা দেখতে খুব ভালো লাগে। দেশের কথা খুব মনে পড়ে তখন।

লন্ডনে বাঙালিরা ঈদের দিন নানা ধরনের বাঙালি খাবারের আয়োজন করে। সবাই সবার বাড়িতে ঘুরে বেড়ায়, কখনো দল বেঁধে দূরে কোথাও বেড়াতে যায়। মোটামুটি দেশে যেভাবে ঈদ হয় সেভাবেই সবাই ঈদের উৎসব উদযাপনের চেষ্টা করে। তবে ঈদটা যদি ছুটির দিনে হয় তাহলে সত্যিকারভাবেই উৎসব জমে ওঠে। না হলে ততটা জমে না। তখন হয়তো উইক এন্ডে একদিন সবাই একসাথে জড়ো হয়, মজা করে, খাওয়া-দাওয়া করে। কিন্তু দেশের ঈদের তুলনা হয় না। এখানে ঈদ মানে ঈদ। সবকিছু বাদ দিয়ে ঈদটাই মুখ্য। সব আয়োজনও হয় ঈদকে ঘিরেই। তাই দেশে এসে ঈদ করার মজাটা সত্যিই আলাদা।

অনেক দিন পর হঠাৎ দেশে এসে অনেক কিছুই নতুন দেখা যায়। শপিং এর জন্য বসুন্ধরা সিটি দেখেতো তাজ্জব বনে না যেয়ে উপায় নেই। মানুষের চিন্তা-ভাবনায় অনেক পরিবর্তন এসেছে। এটি দেখতে আমার খুব ভালো লেগেছে।

 

 

  • ১১ টি মন্তব্য
  • ১৭০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ১০:১১
comment by: রাকিব হাসনাত সুমন বলেছেন: দারুন ছবি দিয়েছেন আন্টি। লেখাটাও ভালো হয়েছে।
২. ০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ১০:৩০
comment by: অতিথি বলেছেন: একটা মাত্র ছবি !!!
আরও অনেক ছবি চাই। অনেক।

আর ঈদে আপনার বাসায় আমার দাওয়াত রইল। সেমাইটা যেন থাকে। আমি আসছি।
৩. ০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ১০:৩৩
comment by: নুশরাত শারমিন সুমি বলেছেন: মাটির টান বড় টান। মায়ের আঁচলে মাথা গোঁজার মত আনন্দ কবিতায় হতে পারে, বাস্তবে তা গোঁজামিল। ধন্যবাদ
৪. ০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ১১:১৬
comment by: (চামহাসি) বলেছেন: দেশেই যেন আমার মরণ হয়
৫. ০৩ রা অক্টোবর, ২০০৬ সকাল ৭:১১
comment by: অতিথি বলেছেন: নিজের দেশে ঈদ এর আনন্দই আলাদা
৬. ১০ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৫২
comment by: পারভিন সুলতানা বলেছেন: হ্যাঁ, নিজ দেশের ঈদের আনন্দের তুলনাই হয় না।
৭. ১০ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:১৭
comment by: হযবরল বলেছেন: আসলেই এর চেয়ে আনন্দের কিছু হয় না। কিন্তু আপনার ছবির মরতবা বুঝা গেল না। ওখানে সবাই জিনস পরে সেটাই কি ছবির মূল প্রতিপাদ্য। জিনস পরে ফ্রন্ট ফেইস িং ছবিও তোলা যায় না কি ? ''ছবি কথা বলে '' এই কথাটা খুব সত্য ।
৮. ১০ ই অক্টোবর, ২০০৬ রাত ১০:১৯
comment by: অতিথি বলেছেন: করেন
৯. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৯:৩৩
comment by: পারভিন সুলতানা বলেছেন: হযবরল, ছবিটা আসলে এখানে মুখ্য অর্থে ব্যবহার করিনি। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
১০. ১৫ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩৮
comment by: কালপুরুষ বলেছেন: ওরে বাব্বা ... কতদি পর দেখলাম এখানে! কেমন আছো ? সব খবর ভাল তো? আসোনা কেন? অনলাইনেও দেখিনা।
১১. ১৫ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪০
comment by: কালপুরুষ বলেছেন: এখন কোথায়? ঢাকায় নাকি অন্য কোথাও? কবে ফরা হবে?

 



 


মেইলঃ parvin_uk_bd@yahoo.co.uk
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৭২