somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশে ফেব্রুয়ারীর ডাকটিকিট

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশে ফেব্রুয়ারী মহান ভাষা আন্দোলনের দিন ও শহীদ দিবস এবং একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশে এ যাবৎ একুশে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার বারে দশটি ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।

১৯৭২:
১৯৭২ সালে প্রথম একুশের স্মরণে ‘বাংলাভাষা আন্দোলন ১৯৫২-এর শহীদগন’ শিরোনামে ২০ পয়সা মূল্যের একটি ডাকটিকিট প্রকাশিত হয়। এটি হানাদার মুক্ত বাংলাদেশের প্রথম মৌলিক ডাকটিকিট। স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়। এবং বিজয় অর্জনের পর ঐ ডাকটিকিটগুলোর তিনটির উপড় ‘ওভার পৃন্ট’ করে প্রকাশিত হয়েছিল। এই ডাকটিকিটটির আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হল এটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ডাকটিকিট যাতে দেশের নাম শুধু বাংলাতেই লেখা আছে (ইংরেজীতে নেই)। সবুজ ও লাল রংঙের এই ডাকটিকিটটিতে শহীদ মিনারের ছবি স্থান পায়। এবং রঙের বিন্যাস এমনভাবে করা হয়েছে যা বাংলাদেশের পতাকার অনুরুপ।

প্রকাশের তারিখ: ২১ ফেব্রুয়ারী, ১৯৭২
আকার: ৩৯.১X২৯ মি.মি.
মূল্য: ২০ পয়সা
রং : সবুজ ও লাল
ছাপার প্রক্রিয়া: ফটোগ্রাভিওর
নকশাকার: বি. পি. চিত্তনিশ
মুদ্রাকর: সিকিউরিটি পৃন্টিং প্রেস, নাসিক, ভারত

১৯৮৭:
১৯৮৭ সালে ভাষা আন্দোলনের ৩৫ তম বর্ষে দ্বিতীয়বার ‘ভাষা আন্দোলনের ৩৫তম বার্ষিকী’ শিরোনামে প্রতিটি ৩ টাকা মূল্যের দুটি ডাকটিকিট প্রকাশিত হয়। এর একটিতে আন্দোলনরত ছাত্র-জনতার ছবি ছবি স্থান পায় যেখানে মিছিলের উপড় গুলিবর্ষনের ইতিহাস প্রদর্শিত হয়েছে এবং অন্যটিতে পুষ্পমন্ডিত শহীদ মিনারের ছবি।

প্রকাশের তারিখ: ২১ ফেব্রুয়ারী, ১৯৮৭
ডাকটিকিটের আকার: ৮৪x৩০ মি. মি.
মূল্য: প্রতিটি ৩ টাকা করে
রং: বহুরঙা
ছাপার প্রক্রিয়া: অফসেট;
নকশাকার: বাকির উদ্দিন সরদার
মুদ্রাকর: Mezhdunarodnava Kinga, U.S.S.R.

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। যা সারা বিশ্বে মাতৃভাষাচর্চাকে উৎসাহিত করবে এবং বিশ্বের বিভিন্ন স্থানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ও প্রতিটি জাতির স্ব-ভাষাকে রক্ষা করতে সচেতন করবে।

২০০০:
২০০০ সালের ২১শে ফেব্রুয়ারী ‘২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শিরোনামে প্রতিটি ৪ টাকা মূল্যের চারটি ডাকটিকিট প্রকাশিত হয়। এই চারটি ডাকটিকিটে ভাষা আন্দোলনে শহীদের অন্যতম চারজন- আবুল বরকত, আবদুল জব্বার, রফিক উদ্দিন আহমদ ও শফিউর রহমান-এর ছবি স্থান পায়।


প্রকাশের তারিখ: ২১ ফেব্রুয়ারী, ২০০০
ডাকটিকিটের আকার: ৩২x৪২ মি. মি.
মূল্য: প্রতিটি ৪ টাকা করে
রং: বহুরঙা
ছাপার প্রক্রিয়া: অফসেট;
নকশাকার: আনোয়ার হোসেন, মু. মতিউর রহমান, মুসলিম মিয়া
মুদ্রাকর: দি সিকিউরিটি পৃন্টিং কর্পোরেশন (বাংলাদেশ), গাজীপুর।

২০০২:
২০০২ সাল ভাষা আন্দোলনের ৫০তম বর্ষ। এই উপলক্ষে ‘মহান ভাষা আন্দোলনের ৫০ তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০০২’ শিরোনামে সোনালী রঙে দৃষ্টি নন্দন অসাধারণ নকশায় তিনটি ডাকটিকিট ডাকটিকিট প্রকাশিত হয়। একটিতে বাংলা বর্ণমালা, দ্বিতীয়টিতে শহীদ মিনার ও তৃতীয়টিতে বিভিন্ন ভাষার বেশকিছু বর্ণের ছবি স্থান পায়। বিভিন্ন ভাষার বর্ণ সম্বলিত তৃতীয় ডাকটিকিটটি বিশেষভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপস্থাপন করে।

প্রকাশের তারিখ: ২১ ফেব্রুয়ারী, ২০০২
ডাকটিকিটের আকার: ৩২x৪২ মি. মি.
মূল্য: প্রতিটি ১০ টাকা করে
রং: বহুরঙা
ছাপার প্রক্রিয়া: অফসেট;
নকশাকার: আনোয়ার হোসেন
মুদ্রাকর: দি সিকিউরিটি পৃন্টিং কর্পোরেশন (বাংলাদেশ), গাজীপুর।

বিশ্বের প্রতিটি ভাষা আপন মর্যাদায় টিকে থাকুক, আর একটি ভাষাও যেন পৃথিবী থেকে হারিয়ে না যায় এবং সবাই মাতৃভাষায় শিক্ষলাভের সুযোগ পাক।


তথ্যসূত্র: Postage Stamps of Bangladesh 1971-2002, Bangladesh Post Office
ডাকটিকিটের ছবিগুলো সংগ্রহ করা হয়েছে http://www.bdstamps.com হতে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×