বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশের বেশির ভাগ মানুষ ও ব্লগের বেশির ভাগ মানুষ (ব্লগার) দুটি পক্ষে ভাগ হয়ে গেছে। এক দল সেনাবাহিনীর পক্ষ নিচ্ছে আর একদল বিডিআর-এর। বিডিআর সদস্যদের রয়েছে বঞ্চনার ক্ষোভ, অপর পক্ষে তাই বলে এভাবে নির্বিচারে হত্য সমর্থনযোগ্য হতে পারে না। যারা মেরেছে তারা আমাদের মানুষ, আমাদের দেশের অতন্দ্র প্রহরী, আর যাদের মেরেছে তারা আমাদের নিরাপত্তায় সদা সতর্ক- দেশ গঠনে যাদের রয়েছে অনস্বীকার্য ভূমিকা। কিন্তু আমি এই বিভক্তিতে যোগ দিতে পারলাম না। আমি ভাবছি যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
সবাই ব্যাবচ্ছেদে নেমেছে স্বাধীনতার পর সেনাবাহিনী আমাদের জন্য কি করেছে আর বিডিআর কি করেছে।
কিন্তু সবকিছুর উপর দিয়ে আমি শুনছি ভাঙ্গনের সুর।
বিডিআর আর সেনাবাহিনীর মধ্যে যে অবিশ্বাস আর অনাস্থার আগুন জ্বলে উঠল তা কি আর কোন দিন নিভবে?
বিডিআর সদস্যদের দাবীর সাথে আমরা একমত হতে পারি,
কিন্তু কোনভাবেই আমরা সেনাকর্মকর্তাদের হত্যা সমর্থন করতে পারি না।
দেশের নিরাপত্তা ও শান্তির স্বার্থে এই দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় প্রয়োজন। এই ঘটনা আমাদের সীমান্ত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করল।
সেনা বাহিনীর এক অংশের সাথে আর এক অংশের যুদ্ব লাগে, বিশ্বের অনেক দেশেই হয়েছে, এমনকি বাংলাদেশেও। কিন্তু এক বাহিনীর (যদিও সেনা কর্মকর্তাগণ বিডিআরএ অন্তর্ভুক্ত ছিলেন) সাথে আর এক বাহিনীর এমন সংঘর্ষ কে কবে দেখেছে!
সবসময়ই যদি কোন বাহিনী বা দল বা সংগঠনের উপড় অন্য কোন বাহিনী বা দল বা সংগঠনের নিয়ন্ত্রণ থাকে তবে নিয়ন্ত্রণকারী কিছুটা অত্যাচারী ভূমিকা গ্রহণের সহজাত প্রবণতা থাকে যার ফলে নিয়ন্ত্রিতের মধ্যে অষন্তোষ সৃষ্টি হওয়া স্বাভাবিক, আবার সেই অষন্তোষকে ব্যবাহার করাও খুব সহজ। তাই এখন বোধ হয় সময় এসেছে বিডিআর নিয়ে নতুন করে ভাবার। বিডিআর-কে নিয়ে যা করা যায়-
১. বিডিআর-কে সেনাবাহিনীর ভেতর বিলীন করে দেয়া। বর্তমান বিডিআর সদস্যদের সেনাবাহিনীতে অন্তভুক্ত করে নেয়া। সেনাবাহিনীর একটি বিশেষ অংশ সীমানা পাহারায় নিযুক্ত থাকবে। এতে অবশ্য কূটনৈতিক সমস্যা হতে পারে।
২. অথবা বিডিআর-কে সম্পূর্ণ স্বতন্ত্র বাহিনীতে পরিণত করা। সীমানা প্রহরার দ্বায়িত্ব যথেষ্ট গুরুত্ববহ ও কঠিন, এজন্য পূর্ণ বাহিনীর মর্যাদা সম্পন্ন বাহিনী থাকা খুব অস্বাভাবিক কিছু না। বাহিনী যে তিনটিই থাকতে হবে (নৌ, বিমান ও সেনা) এমন কোন কথা নেই। বিশ্বে বিভিন্ন দেশে প্রয়োজন অনুসারে এর কম/বেশি সংখ্যক বাহিনী রয়েছে।
এই প্রস্তাব অকাট্য নয়। এ ব্যাপারে নিরাপত্তা বিশেষজ্ঞরাই ভাল বলতে পারবেন, (আমি শুধু আমার সাময়িক চিন্তা হতে এ প্রস্তাব দিলাম)।
সব কিছুর পরও আমরা এক হয়ে থাকতে চাই। সেনাবাহিনী যে আমাদের, বিডিআরও যে আমাদের, এবং তারা আমাদের জন্যই।
Ah Fido, you know not what harm you have committed!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



