ঢাকা আলিয়া মাদরাসার ছাত্র-শিক্ষকরা এদিন জামাত নেতা শিক্ষামন্ত্রী মাওলানা আব্বাস আলী খান, রাজস্বমন্ত্রী মাওলানা ইউসুফ ও মাওলানা ইসহাককে সম্বর্ধনা দেয়। এ সভায় শিক্ষামন্ত্রী প্রতারণায় বিভ্রান্ত না হয়ে ছাত্রদেরকে ক্লাসে যোগদানের আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রাক্তন নেতা আশরাফ আলী খান এবং নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সিদ্দিক আহমদ।
গর্ভনর মালিকের সভাপতিত্বে এদিন সেক্রেটারিয়েটের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক। গভর্নর সংবাদপত্র ও বার্তা প্রতিষ্ঠানের সম্পাদকদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হয়ে নির্ধারণ করে দেন প্রচারণার কৌশল। আর নবনিযুক্ত মন্ত্রীরা তাদের পাকিস্তানপ্রীতির নিদর্শন হিসেবে কমিয়ে নেয় নিজেদের বেতনভাতা।
মন্ত্রিত্ব গ্রহণ নিয়ে এসময় কাউন্সিল মুসলিম লীগের মধ্যে দেখা দেয় মতবিরোধ। খাজা খয়েরউদ্দীন মন্ত্রিত্ব নেয়ার জন্যে কারণ দর্শাও পত্র দেন নওয়াজেশ আহমদকে। অন্যদিকে মন্ত্রী নওয়াজেশ পত্রের জবাব দিয়ে জানান, খাজা সাহেব তার আস্থাভাজন ব্যক্তিরা মন্ত্রী না হওয়াতে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হয়েছেন। কুমিল্লা জেলা ছাত্র সংঘের সভাপতি আ. ন. ম. হান্নান ও ছাত্রনেতা আতিকুল হক। দৈনিক সংগ্রামে এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়ে, ‘আন্দোলন ও গালযোগের নাম-নিশানা মুছে যাওয়ায় মতিহার এখন সম্পূর্ণ শান্ত। তথ্যসূত্র: দৈনিক পাকিস্তান, সংগ্রাম, আজাদ ২২, ২৩, ২৪ সেপ্টেম্বর ১৯৭১
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



