১১ জানু্য়ারির পর আমরা অনেকে খুশিতে বাকবাকুম করেছি যে হয়ত আমরা এক সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাব ।কিন্তু গত এক বছরে আমরা এমন কি পেয়েছি যা আমাদের আশাবাদী করতে পারে?এ নিয়েই আমার মনে কিছূ প্রশ্ন উকি দিয়েছে যার উত্তর খুজতেই আমার এই পোষ্ট।
এই সরকারের প্রধান দয়িত্ব ছিল নির্বাচন,কিন্তু তারা নিজেরাই তাদের কর্ম পরিধী অনেক বারিয়ে নিয়েছে কিন্্তু আমার প্রশ্ন তারা কোন কাজটা খুব সঠিক ভাবে করতে পেরেছে?
* তারা দ্রব্যমূল্য কি সাধারনের ক্রয় খমতার মধ্যে আনতে পেরেছে?
* তারা কি লোডশিডিং কমাতে পেরেছে?
* তারা কি দূর্নিতী হ্রাস করতে পারছে?
হয়ত খালি চোখে মনে হবে যে তারা অনেক বড় বড় রাঘব বোয়াল কে ধরে জেলে পুরেছে,কিন্তু এতে কতটা দূর্নিতি
কমেছে কারন এখনো ত ঘুষ দিতে হচ্ছে কাস্টমে,থানায় এবং শিক্ষা বোর্ডে
*তারা কি কৃষকদের ঠিকমত সার দিতে পারছে?
*তারা কি শিক্ষা ক্ষেত্রে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছে?
কারন এবারি প্রথম দেখলাম ভার্সিটির শিক্ষকদের জেলে গিয়ে মালীর কাগ করতে হচ্ছে,তারা কি আসলেই এমন কোন গুরতর অপরাধ করেছিল?আর যদি অপরাধ করেই থাকে তবে কি তাদের অন্য কোন বিকল্প শাস্তি দেয়া যেত না?
*তারা কি তাদের সকল সিদ্বান্তে সচ্ছতার পরিচয় দিতে পারছে?
কারন দেখছি তারা এমন কতগুলি স্পর্শ কাতর বিষয়ে সিদ্বান্ত নিচ্ছে যেগুলো সম্পর্কে সিদ্বান্ত নিতে নির্বাচিত সরকারগুলো ও ১০০ বার ভাবে।আর তারা যদি এসব সিদ্বান্ত নিতে পারে তবে যুধ্ব অপরাধীদের নিয়ে কেন তারা কোন সিদ্বান্ত নিতে পারছে না?
আমার আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু এগুলোর উত্তর কার থেখে পাব তার ঠিক নাই বাকী গুলো করে কি লাভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



