ঘরের মাঠে বিশ্বকাপ। বলতে গেলে সবাই আছেন। কিন্তু ইনজুরির কবলে পড়ে নেই শুধু তিনি! কান্না চেপে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পারেননি মাশরাফি বিন মুর্তজা।
বুকের কষ্ট চেপে রেখে ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টের সঙ্গে অনুশীলন করছিলেন নড়াইল এক্সপ্রেস।
অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন,কিন্তু শেষপর্যন্ত নিজেকে ধরে রাখতে পারেননি। ইস্পাত কঠিন মাশরাফির চোখ থেকে গড়িয়ে পড়ে জল। তবুও চোখ ঢেকে কষ্ট আড়াল করার চেষ্টা করেন নড়াইল এক্সপ্রেস। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগের সব বাঁধন মুক্ত করে দেন তিনি। একজন সাংবাদিক প্রশ্ন রেখেছিলেন,“ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্যদিয়ে এগিয়েছেন আপনি। আজকের দিনটি আপনার জন্য কতটা কষ্টের? মাশরাফির উত্তর ছিলো “অবশ্যই আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আজ।” এরপর বাক শক্তি হারিয়ে ফেলেন। বেদনার রস চোখ থেকে বেরিয়ে আসতে থাকে কান্না হয়ে।
কান্না লুকানোর চেষ্টা মাশরাফির
[img|http://sonarbangladesh.com/blog/uploads/p4mcce201101191295432577_2011-01-19-14-43-08-017612000-1-[1600x1200].jpg]




দুষ্ট লোকেরা বলছে, দল গঠনের সময় আসলে ট্রেড অফ হয়েছে, রকিবুল খেলবে যদি আশরাফুল কে খেলতে দাও, নাইম ইসলাম খেলবে যদি আলোক কাপালি দলের আশে পাশে না থাকে, মাশরাফিকে যেহেতু সাকিবের আর ভালো লাগেনা, কি আর করা যাবে বাদ দাও ।মাশরাফির সারল্য তাকে প্রিয় করেছে তার বোলিং ক্ষমতাকে ছাপিয়ে, এবার তার সরলতা আমাকে দুঃখ দিয়েছে (আমরা সবাই জানতাম সে দলে আসবেনা, শুধু সরল মাশরাফিই জানতোনা)। থাকুক, রাজনৈতিক পেশীর বরপুত্রেরাই বাংলাদেশকে সব কিছুকে কুড়ে কুড়ে খাক।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



