বহুটা পথ হেটেছি দুজনে, হয়েছে বলা অনেক কথা,
জীবনের কাব্য, কবিতার ছন্দ আর ও কত কী।
পাশাপাশি বসে হাটতে হাটতে অনেক টা দূর
নদীর কলতান, পাহাড়ের শূন্যতা, হারানো সেই সুর।।
আমার বলা না বলা সকল কথা ই তোমায় বলেছি
শুনেছি তোমার আদর ভরা শাসন, কপট অভিমান।
কথার মাঝে কথা হারিয়ে ফেলি, কিছু কথা তোমায় মনে মনে বলি
হঠাত তোমার আচমকা ধাক্কায় চেয়ে দেখি, এই আমি সেই আমি।।
প্রতিদিন ভাবি বলব যে কথা, হারানোর ভয়ে যা বলিনি কোনদিন
তবে আজ আমি বলব,
আকাশ বাতাশ কাপিয়ে চিৎকার করে সারা পৃথিবীকে জানিয়ে
ভালোবাসি তোমায় ভালবাসি..
চাঁদ তার জোৎস্নাকে আর কতটা ভালবাসে, তেমনি নদী তার ঢেউকে?
বনলতা সেনকে কবি আর কতটা ভালবাসে, তেমনি মেঘ তার বৃষ্টিকে?
তার চেয়েও বেশি
ভালোবাসি তোমায় ভালবাসি..
এই নশ্বর পৃথিবীর জন্ম থেকে শেষ পর্যন্ত, সময়ের ও অন্ত পর্যন্ত
ভালোবাসি তোমায় ভালবাসি..
আবেগের তো অন্ত থাকে, ভাষার ও সীমা আছে
সেই সব অতিক্রম করে
ভালোবাসি তোমায় ভালবাসি..
মন প্রাণ সব উজার করে শুধুই
ভালোবাসি তোমায় ভালবাসি..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


