somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতই কি আবেগী আমরা যে যুক্তির কথা মাথার উপর দিয়ে যায়?? সামুর মডুদের কাছে বিনীত কিছু প্রশ্ন, পোষ্ট ড্রাফট হওয়া নিয়ে

২৭ শে জুন, ২০১১ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাঙালিরা এমনিতেই বেশ আবেগপ্রবণ এটা অবশ্যই সত্য কথা। কিন্তু আবেগ দিয়ে তো আর সব জায়গায় চলেনা। যেখানে একটি বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপিত হয়েছে, কেউ যদি সেটা না মানে এবং প্রতিবাদ করতে চায় তবে তাকে অবশ্যই পাল্টা যুক্তি ই উপস্থাপন করতে হবে। কিন্তু আমরা মনে হয় সেই নিয়মটা ভুলে গেছি। মানতে ও কষ্ট হয় আবার মানিনা বলতে গেলে যুক্তি দরকার যা নাই, তাহলে কি করার??? যাও তোমার সাথে কথা বলবনা তুমি তো ধুতি পরে আছ। হা হা হা । এই হচ্ছে আমাদের অবস্থা।
কথাপ্রসঙ্গটি আসলো গতকালকে দেওয়া আমার একটি পোষ্ট এর কারণে, যা ইতিমধ্যেই অনেকে দেখেছেন ও মন্তব্য ও করেছেন এবং যা এখন ড্রাফট করা হয়েছে মডারেশন প্যানেল কতৃক। তো আমি সেই বিষয়ে কিছু কথা বলছি। যারা অনিচ্ছুক তারা এরপরে আর না পড়লেও চলবে।
আমার পোষ্ট টি ছিলো "হিন্দু ধর্ম মত আর পথ ০৭, মোহাম্মদ কি সত্যি কল্কি অবতার??? আসুন যাচাই করে দেখি"। পোষ্টপ্রসঙ্গে আমি তেমন কিছু আর বলবোনা কেননা অনেকই এটা পড়েছেন আর সামু যেহেতু এটা ব্যন করেছে তাই এটা আর এখানে আনবোনা। তারপরেও যদি কেউ পড়তে চায় তাহলে শিরোনাম দিয়ে সার্চ দিলেই আমার সাইটে গিয়ে পড়তে পারবে। তো এখন মেইন কথায় আসি। আমার পোষ্টে প্রায় ৭০০ ভিজিটর ও ৫০+ মন্তব্য হয়েছিল, কিন্তু আমি যে বিষয়টা তুলে ধরেছিলাম তার বিপক্ষে অনেকে থাকলেও যুক্তি কেউ দাড় করাতে পারেনি,
তাই শুরু করলো আমি হিন্দু ধর্মের অনুসারী হয়ে কেনো ইসলাম ধর্ম নিয়ে লিখলাম?? জাকির নায়েকের মত মহামান্য লোকের ভুল কেন ধরতে যাব? যদিও উত্তর গুলো সেখানে দিয়েছি, তবু আবার বলি জাকির নায়েক যদি নিজেকে সকল ধর্মের ছাত্র বলে আমার ধর্মরে তুলাধুনা করতে পারে, আমার ধর্ম নিয়ে সেমিনার করতে পারে, কথায় কথায় আমার ধর্মের রেফারেন্স দিতে পারে তবে আমি কেন তার ভুল ধরতে পারবোনা??? আমি কেন বলতে পারবোনা আপনি এই রেফারেন্স গুলোর পুর্ণ বিবরন দেন নাই। যতটুকু আপনার পক্ষে গেছে তাই উল্লেখ করছেন আর যা আপনার বিপক্ষে তা এড়িয়ে গেছেন, এটা বলার অধিকার কি আমার নেই?? উনি ভবিষ্য পুরাণ থেকে কোট করে প্রমান করার চেষ্টা
করেছেন যে নবীজি কল্কি অবতার আর আমি উনার রেফারেন্স গুলোই সম্পূর্ণভাবে দেখিয়ে বলেছি যে না, নবীজি তা নয়। এটা কি অপরাধ হলো?? আমি তো আলাদা কোন রেফারেন্স দেই নাই। যখন উনি বলবেন তখন বলবেন বাহ্‌ বাহ্ আর আমি বললেই সাম্প্রদায়িকতা।

আমার পোষ্টে কোথাও কোন গালাগালি ছিলনা নবীজি কে নিয়ে, শুধু একটা কথা ছিল উনি আরববিশ্বে শান্তি প্রচার করেছেন যদিও কিছু অশান্তির ব্যাপার ছিলো তবে তা আলাদা আলোচনার বিষয়। এটা বলা হয়েছে বড় কাল। উনাকে নিয়ে নাকি কোন মন্তব্য করা যাবেনা। ঠিকাছে আমি আমার পোষ্টে এই বিষয়টা এজন্যই এড়িয়ে গেছি, তবু যারা এটা তুলেছেন মন্তব্যে তাদের প্রত্যেকের মন্তব্যের উত্তর এমনভাবে দিয়েছি যা আলাদা পোষ্টের সমান। তারপরে কোনো ব্লগার ও আমার কথার ভুল ধরে আবার মন্তব্য করেন নাই। আমাকে নিয়ে ও আমার পোষ্ট নিয়ে যারা আলাদা পোষ্ট করেছেন তাদের পোষ্টে গিয়েও আমি আমার যুক্তি তুলে ধরেছি, শেষ অবস্থায় open question রেখেছি যে নবীজি কি কল্কি অবতার ছিল? হ্যা বা না তে উত্তর দেন আর যুক্তি দেন। উত্তর পাইনি পেয়েছি শুধু নোংরা কাদা ছুড়াছুড়ি আর গালি, সকল মন্তব্যের উত্তর ই যথেষ্ট নমনীয় ভাবে দিছি, অনেকবার উল্লেখ করছি আমি ইসলাম ধর্মকে ও নবীজিকে শ্রদ্ধা করি এবং এর অনেক নিয়ম কানুন নিজের জীবনে ও প্রয়োগ করার চেষ্টা করি।তবে আমি যা করি যুক্তি আর বিচার করে করি। কিন্তু যুক্তির কথা কারো থেকেই পাইনি। দুপুরে সামু থেকে মেইল পেয়েছি, আবার কোন কোন ব্লগার মেইলে বা মেসেজে জানিয়েছে পোষ্ট ড্রাফট হবার খবর, কিন্তু অবাক লাগলো আমার লেখার থেকে অনেক জঘন্য রকম লেখা নবীজিকে নিয়ে সাইটে আছে, বিশ্রী গালাগালি সহ কই সেগুলোর তো কিছু হয়না? তাহলে আমারটার কি অন্য দোষ আছে নাকি যুক্তিগুলো একটু বেশী কড়া হয়ে গেছে। যাই হোক এসব জানতে চেয়ে সামুর মডুদের কাছে মেইল দিসি, জানিনা তার উত্তর দিবে নাকি, আমার মেইলটা নিচে দিয়ে দিলাম আপনারাই দেখুন।
*** একটা বিশেষ কথা না বললেই না, এই ভবিষ্য পুরাণ নিয়ে হিন্দুদের মাঝেই অনেক তর্ক বিতর্ক আছে এর ভূমিকা নিয়ে, আমি সেগুলো প্রকাশ করবো যেদিন জেনারেল থেকে সেফ হবো

hello
আপনাদের মডারেশন প্যানেলের দ্রুত তর সিদ্ধান্ত দেখে খুব অনুপ্রাণিত হলাম, আপনারা আমার যে পোষ্ট টি ড্রাফট করলেন সেটা কি একটু ভালভাবে দেখে করেছেন নাকি অনেকের রিপোর্টের ভিত্তিতে করেছেন? যারা আমার পোষ্ট নিয়ে প্রশ্ন করেছেন আমি তাদের সবার উত্তর দিয়েছি এবং যারা আমাকে ও এই পোষ্ট নিয়ে আলাদা পোষ্ট দিয়েছেন তাদের পোষ্টে গিয়ে ও আমি কমেন্ট করে এসেছি। এবং আমার মন্তব্যের বিপরীতে কোন ব্লগারকে দেখিনাই আবার মন্তব্য করে আমার ভুল ধরতে।
অনেকের একটা প্রশ্ন ছিল আমি কেন ইসলাম ধর্ম নিয়ে লিখছি, আমার উত্তর ছিল যদি জাকির নায়েক মুসলিম হয়ে গর্বের সাথে প্রমাণ করার চেষ্টা করতে পারেন নবীজি ভবিষ্য পুরাণে বর্ণিত কল্কি অবতার তাহলে আমি কেন বলতে পারবনা যে ভবিষ্য পুরাণে বর্ণিত কল্কি অবতার যেটা আমার ধর্মগ্রন্থ, সেখানের কথার সাথে মহানবীর মিল নাই। এটা দো আমার নিজ অধিকার বলেই করেছি। একজন ব্লগার ও আমার মন্তব্য ও পোষ্টের যুক্তিসহকারে উত্তর দিতে পারেন নি। তাহলে আমার উপরে রাগ করে ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যদি আমার পোষ্টের বিরুদ্ধে রিপোর্ট করে তাহলে আপনারা কি এমনই ব্যাবস্থা নিবেন???
নবিজী সম্বন্ধে কিছু কথা এসেছে এবং যার উত্তর আমি প্রতিটি কমেন্টেই দিয়েছি, যদি তা যথেষ্ট না হতো তাহলে তারা আমার সাথে আরো কমেন্টের মাধ্যমে কথা বলতে পারতেন। একজন ব্লগার ও তা করেন নাই। শেষ পর্যণ্ত মুক্তভাবে প্রশ্ন রেখেছিলাম নবীজি কল্কি অবতার কিনা আপনাদের কি ধারণা? হ্যা বা না তার ও কোন উত্তর নাই ছিল ব্যাক্তিগত বিদ্ভেষ আর অপ্রয়োজনে গালাগালি।

যাই হোক যা করেছেন ভালো করেছেন আপনারা। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলার নিয়ম তো অনেকদিন আগে থেকেই চলছে, এমন অজস্য প্রমান এই সামুতেই আছে যেখানে মহানবী সহ অন্য অনেক কে বিশ্রীভাবে গালাগালি করা হয়ৈছে কিন্তু সেসব পোষ্ট তো বহাল তবিয়তে এখনও আছে, এতে আপনারা কিসের ভিত্তিতে বিচার করলেন তার ব্যাপারে আমি বুঝতে অপারগ।
পোষ্ট ড্রাফট করছেন সমস্যা নাই, কিন্তু পোষ্টের মন্তব্য গুলো আমার দরকার। আমি এমনটা হবে জানলে আগে save করে রাখতাম, যদি txt. format এ ও পাই তবু চলবে। আশা করি এ ব্যাপারে সাহায্য করবেন।
ধন্যবাদ মডারেশন প্যানেল
pongkoj
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×