somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগু বলে গালি দিবেন দেন কিন্তু প্রশ্ন কয়টার উত্তর তো দিবেন.............

১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সহজ কথায় তাই আমার ও প্রথম পরিচয় মানুষ। কিন্তু কিছু কিছু খারাপ ও নষ্ট চিন্তাধারার লোক আছে যারা মানুষকে খেতাবী নামে না ডেকে শান্তি পায়না। মানুষের কাজ কে কখনও অসম্মান করতে হয়না এটা তো নবীজি ই শিখিয়েছেন তাহলে আমরা মগবাজারের আন্ত: পাড়া টেম্পো পরিষ্কারক ও ঝাড়ুদার সমিতির লোকজনদের শুধু শুধু তারা ছাগু ডাকবে কেন?? তারা নিজেরা নামে ইসলাম করে কামে করেনা কিন্তু আমাদের অপমান করতে ছাড়েনা। মহান গোলাম আজম (ৃুোং) কে উনারা গোআ বলেন নাস্তাকফিরুল্লাহ। এই গুনার বিচার একদিন নিশ্চয় ই হবে। যাই হোক ছাগু বললেও অন্তত আমি রাগ করিনা। কেননা কুকুরের কাজ তো কুকুরে করবেই তাই বলে কি আমি এই মহান নেতার আঁচল এর তলার থেকে বেরিয়ে আসবো??( এখানেও মূর্খরা প্রশ্ন করবে গোআ কি শাড়ি পরেন যে আচল থাকবে?) যাই হোক আচল হোক আর পাঞ্জাবি হোক আর লুঙ্গি ই হোক না কেন, তাতে কোন সমস্যা নাই। উনাদের নজরে থাকার মত ভাগ্য কয়জনের হয়।
কিন্তু আজকে বয়ান শুরু করেছি এই কারণে না, কথাটা হচ্ছে বাংলাদেশ সরকার সংবিধান সংশোধন করলো, সেখানে বিস্‌মিল্লাহ আর রাষ্ট্রধর্ম ইসলাম রেখে একটু হলেও ভাল করেছে না হলে যারা ধর্মপ্রাণ আছি বাংলাদেশে তারা যদি বাদজুম্মা একবার বদ দুয়া করে ফু দিতাম এমন সরকার পরতে দুই মিনিট সময় ও লাগতো না।

কিন্তু আমি পরছি ভেজালে একে তো গোলাম আযম সাহেব (োুৃৃ) দৌড়ের উপর আছেন আর নিজামী ও অন্য সব হুজুরেরা তো জেলে আছেন তাই আমার এই প্রশ্ন গুলোর উত্তর পাচ্ছিনা। তাই আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আমার প্রশ্নগুলোর একটু উত্তর দেন। ছাগু বলে গালি দিবেন দেন কিন্তু একটু উত্তর দেন।

১. বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তার মানে বাংলাদেশ মুসলিম, মানুষের জন্য বেহেশ্‌ত আর দোযখের কথা আছে কিন্তু দেশ হিসেবে কে বেহেশ্‌তে যাবে তা তো কুরআনে মনে হয় নেই। সেক্ষেত্রে বাংলাদেশ বেহেশ্‌তে গেলে হুর পাবে নাকি?? পাইলে কি করবে ???

২. আল্লাহ আমাদের মানুষদের জন্য যে সব জিনিস ফরয করছেন যেমন রোজা, যাকাত, নামাজ ইত্যাদি; কিন্তু মুসলিম হিসেবে এই বাংলাদেশ কি এসব পালন করে?? না করলে এর কি গুনা হচ্ছে না??? এই ব্যাপারে কি করা যায়??? আমি খুবই টেন্সিত এ ব্যাপার টা নিয়া।

৩. বাংলাদেশে বেশ কিছু কাফির আছে ( যদিও হুজুরদের নির্দেশে তাদের সঠিক সংখ্যাটা আমরা কখনও উল্লেখ করিনা) তারা তো পূজা, প্রার্থনা করে কিন্তু একটা মুসলিম দেশের অভ্যন্তরে থেকে এসব করলে কি বাংলাদেশের গুনা হচ্ছেনা???

৪. একজন মুসলিম হিসেবে তো ইসলামিক আইন কানুন গুলো মান্য করা উচিত, কিন্তু দেশে ইহুদি, খ্রীষ্টানদের করা অনেক আইন এখনও বলবৎ আছে পাশাপাশি প্রতিনিয়ত আইন তৈরী করা হচ্ছে এটা কি ইসলামের বিরুধিতা হচ্ছেনা?? আল্লাহ তো বেজার হবেন।

৫. নবিজি যেখানে বিধর্মীদের জন্য বিভিন্ন প্রকার করারোপ, তাদের সুযোগ সুবিধা কম রেখেছেন, তাদের জন্য বিভিন্ন বাধ্যকতা রেখে গেছেন সেখানে বর্তমান সরকার সমান অধিকারের কথা কিভাবে তুলছে??

আপাতত এই প্রশ্নগুলোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেক কষ্টে দিনে ঘুমিয়ে পুষিয়ে নিতে হচ্ছে। আপনারা আমারে দশবার ছাগু বলেন আপত্তি নাই কিন্তু এই প্রশ্নগুলার উত্তর দেন তো ভাই। শুধু তো নামে মুসলিম হলেই হবেনা । দেশকে অবশ্যই ইসলামিক নিয়মকানুন গুলো পালন করতে হবে। নয়তো দেশ কখনও বেহেশতে যাবেনা। আমাদের মহান নেতা বলেছেন যদি এমন সোনার দেশ বেহেশতে না যায় তবে সেই বেহেশতে গিয়ে কি করবো আমি???? হায় হায় যদি নেতা না যায় তবে আমরা তো ঐ নাম ও নিতে পারিনা । দয়া করেন ভাইয়েরা উত্তর দেন.........
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×