আমার প্রিয় পোস্ট

সিষ্টেম ইন্জিনিয়ার উইল ব্যাক SOON..

আপনি কি বাংলাদেশের সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম জানেন...?? বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা ওয়েবসাইট লিংক ও ক্যাম্পাসের ছবি সহ..।

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৯

শেয়ারঃ
0 3 0


জীবনের প্রথম বিসিএস পরীক্ষা, কুনো প্রিপারেশন ছাড়াই। যাই হোক অংশগ্রহনই বড় কথা;)। এমসিকিউ: বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয় কয়টি?? বসে বসে গোনা শুরু করলাম। ১৮ টার বেশী মনে করতে পারলাম্না। কাছাকাছি ছিলো ২৪ টা। ওটাই দিলাম। বের হয়ে শুনি ৩১ টা।:|:| আবার মনে করার চেষ্টা কর্লাম। অনেক কষ্টে আরও দুইটার নাম মনে করতে পারলাম। পরে মনে হল আমি মনে হয় সবগুলার নাম জানিনা। পরে বাসায় এসে UGC এর ওয়েবসাইটে দেখেছিলাম আমি সত্যিই সবগুলার নাম জানিনা।বিশেষ করে চট্টগ্রাম ভেটেরিনারি এবং প্রানীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। দেখুনতো আপনি সবগুলার নাম জানেন কিনা। সাথে বিশ্ববিদ্যালয়গুলার ওয়েবসাইট লিংকও দেয়া হল।

ইন্জিনিয়ারিং

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট), ঢাকা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট). চট্টগ্রাম।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর।


টেকনোলোজি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।( ওয়েবসাইট এখনও তৈরি করা হ্য়নি )


কৃষি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।
শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।


মেডিকেল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


ভেটেরিনারি সায়েন্স

চট্টগ্রাম ভেটেরিনারি এবং প্রানীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।


ইসলাম

ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


জেনারেল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি), সাভার।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।( ওয়েবসাইট এখনও তৈরি করা হ্য়নি )
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
বাংলাদেশ প্রফেশনালস বিশ্ববিদ্যালয়, ঢাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর।


এইবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মনোমুগ্ধকর কিছু ছবি দেখি। এগুলার অধিকাংশই বিভিন্ন সাইট থেকে কালেক্ট করা। আপনার সংগ্রহে কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করেন।



বুয়েটের সিভিল বিল্ডিং


কুয়েটের পদ্ম পুকুর


চুয়েটের লেক


রুয়েটের প্রধান ভবন


কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম


কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়



শহীদ মিনার, শাবিপ্রবি



প্রীতিলতা হল, ব্যাকসাইড ভিউ,জাবি


ওয়ার মেমোরিয়াল ভাস্কর্য, বাকৃবি, ময়মনসিংহ।



অ্যাডমিন ভবন, রাবি।



খান জাহান আলী হল, খুবি।


কেন্দ্রীয় শহীদ মিনার, চবি।



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পাবলিক বিশ্ববিদ্যালয়বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সরকারী বিশ্ববিদ্যালয় সরকারী বিশ্ববিদ্যালয়বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পাবলিক বিশ্ববিদ্যালয়বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সরকারী বিশ্ববিদ্যালয় সরকারী বিশ্ববিদ্যালয়বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ;
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ। কোনো ক্যাম্পাসের ছবি থাকলে শেয়ার করেন।

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৬
সপ্নীল বলেছেন: ভাল তথ্য দিলেন ভাই। ++
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ সপ্নীল...

৪. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৯
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: প্রথম মাইনাস:(:(:|:| কেন ভালো লাগেনি কারনটা যদি একটু বলতেন !!!!
৫. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩
রাজসোহান বলেছেন: মাইনাশ? দুঃখু লইয়েন না

এইটা মোর প্রেইয়তে

খুশ??????????????
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৯

লেখক বলেছেন: হুম !! তুমি ৫ নং এ কেনো। তোমারে মাইনাস;):)

৬. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৭
নবজাগরণ বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো। কিন্তু ভাই, এত্তো সুন্দর জাবির এইটা কী ছবি দিলেন? মানুষতো বিভ্রান্ত হবে।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৫

লেখক বলেছেন: আপনার জাবির ক্যাম্পাসের পিকচার থাকলে কাছে থাকলে আমাদের সাথে শেয়ার করেন।ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: ছবিটা চেইন্জ করে দেয়া হলো।

৭. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ: কাজের জিনিশ ++++
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯
অক্টোপাস বলেছেন: আপনাকে অজস্র ধন্যবাদ।





ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারার দু:খে হয়তো কেউ মাইনাস দিছে! কিছু মনে লইয়েন না!
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: হয়তোবা :| আপনার ধন্যবাদ অতি সানন্দে গৃহীত হলো ;):)

৯. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮
অনুসন্ধান বলেছেন:
অনেক ধন্যবাদ সিস্টেম ভাই। এরপর সরকারী কলেজ কয়টা সেইটা যেদিন লিখবেন, জানাবেন প্লিস।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।কেউ একজন প্রাইভেট ভার্সিটির ব্যাপারে লিখুক আর আপনি সরকারী কলেজেরটা লিখে ফেলুন। তাহলেইতো কমপ্লিট।;):):)

১০. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৩
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: সিস্টেম ইন্জিনিয়ার কে ইন্জ্ঞিনিয়ারের পক্ষ থেকে প্লাস সহিত উপহার ;)




শহীদ মিনার,
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়




গেট ৩







১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২০

লেখক বলেছেন: অসাধারন। শহীদ মিনারটা অনেক সুন্দর।ইন্জিনিয়ারকে সিস্টেম ইন্জ্ঞিনিয়ারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ;):)

১১. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৫
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: সিস্টেম ইন্জিনিয়ার কে ইন্জ্ঞিনিয়ারের পক্ষ থেকে প্লাস সহিত উপহার ;)




শহীদ মিনার,
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়




গেট ৩







১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১১

লেখক বলেছেন: আপনাকেও থ্যাংকস।

১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ "ফিউশন ফাইভ"।

১৪. ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১২
যীশূ বলেছেন: আচ্ছা, বাংলাদেশের মোট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কতজন আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে কতজন, এই তথ্যটা দিতে পারবেন। একটু দরকার ছিলো।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: নিচে আপাতত কয়েকটি ভার্সিটির স্টুডেন্টের সংখ্যা দেয়া হল (approximate)
বাকিগুলাও পরে দেয়া হবে।

ভার্সিটি স্টুডেন্টের সংখ্যা

BUET 5500
KUET 1887
RUET 1750
CUET 1200
DUET 1750


SUST 9572
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(PSTU) 1300
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) ২০০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(NSTU) 720
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(HSTU)
১৫০০
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(JSTU)
205(১ম ব্যাচ'০৯)

১৫. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
আকাশচারী বলেছেন: CUET 1200

আপনি কি নিশ্চিত ? আমার জানা মতে প্রতি ব্যাচে ৪২০ জন করে হলে ৪ টা ব্যাচে কমপক্ষে ১৬০০ হবার কথা।
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: আসলে approximate ডাটা দেয়া হইছে এবং ডাটাটা নেয়া হয়েছে এইখান থেকে Click This Link ।আপনার কথাই ঠিক CUET এর স্টুডেন্ট কমপক্ষে ১৬০০। ইলেকট্রিক্যাল (১৩০ জন), মেকানিক্যাল(১৩০ জন), সিভিল(১৩০ জন), সিএসই(১২০ জন) বাদে চুয়েটে আরও দুইটা ডিপার্টমেন্ট আছে, তা হলো আর্কিটেকচার (৩০ জন) এবং এইআরপি(৩০ জন)। এছাড়া উপজাতীদের জন্য সংরক্ষিত আসন ১১টা। মোট ৫৮১জন/ইয়ার। সুতরাং মোট স্টুডেন্ট ২৩২৪ জনের কাছাকাছি।

চুয়েটের আরও কিছু ছবি

সিভিল বিল্ডিং


ইএমই বিল্ডিং


খেলার মাঠ




১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখে আসলাম।

১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: কিচুইতো বুজলাম্না :|:| মানে কি???

১৮. ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৮
দারাশিকো বলেছেন: সিনেমার ইঞ্জিনিয়ারিং নিয়া কিছু আছে ?
সিনেমাখোর গ্রুপে স্বাগতম!
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: হা হা ইন্জনিয়াররাতো ফিল্ম ইন্ডাট্রির কোটি কোটি টাকা বাচিয়ে দিয়েছে।ইন্জিনিয়ারিং ছাড়া বর্তমান ছিনেমা অচল।
অনেক ধন্যবাদ।এখন দেখা যাচ্ছে মুভি দেখার অভিজ্ঞতাও শেয়ার করতে পারুম।:):)

১৯. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৯
নীল ভোমরা বলেছেন: পোস্টটি ভাল লাগলো! তবে সে'দিন কোন পত্রিকায় যেন দেখলাম... মানের দিক থেকে বিশ্বের প্রথম ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিও নেই! ..... হতাশ হবার মত তথ্য!
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: আপনার কমেন্ট এর জবাব আমি একটু পরে দিচ্ছি।

২০. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩
ত্রিভুজ বলেছেন: কাজের পোস্ট... এই তথ্যগুলো খুঁজতেছিলাম কয়েক সপ্তাহ আগে...
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ত্রিভুজ ভাই কমেন্ট এবং আমার ব্লগে আসার জন্য।

অফটপিক : সামুতে আমার যে কয়জন প্রিয় ব্লগার আছে তারমধ্যে আপনি অন্যতম।

২১. ১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৯
নষ্ট ছেলে বলেছেন: প্রিয়তে রাখলাম।
কাজে লাগতে পারে।
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৩
উদাসী স্বপ্ন বলেছেন: মশাই কি চুয়েটের নাকি?


চুয়েটে আর্কি আর এইআরপি খুইলা গেছে এইটা জানতাম না! যাই হোক খনি আর পেট্রোলিয়াম ইন্জ্ঞিনিয়ারিং কি খুলছে নাকি সেইটা জানতে ইচ্ছে করে!

যাই হোউক আমাগো লেকটা এতো সুন্দর হইছে জানলে লাস্টবার গিয়া ফটুক তুইলা আসতাম!


তয় ফটুক গুলান মারাত্মক, পাবলিক গুলানের জায়গা যে কত বিশাল, আর কত সুন্দর না দেখলে বুঝন টাফ!
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: না খনি আর পেট্রোলিয়াম ইন্জ্ঞিনিয়ারিং এখনও খুলে নাই। আর আমি কুয়েটের।
পাবলিক গুলানের জায়গা যে কত বিশাল, আর কত সুন্দর না দেখলে বুঝন টাফ! একমত।

কুয়েটের আরও কিছু ছবি দেখুন

ক্যাম্পাস



শহীদ মিনার

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ক্যাম্পাস


২৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩
আসিফ রেজা রাজ বলেছেন: ইন্জিনিয়ারিং আর টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আলাদা ক্যাটাগরি করলেন কিভাবে?

হা হা প গে
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু যেগুলার নামের মধ্যে প্রকৌশল নাই সেগুলাই টেকনোলোজি ক্যাটাগরিভুক্ত ;) :) :D

ক্যাটাগরিটা নেয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। উইকিপিডিয়ায় গিয়ে সার্চ দেন পাইবেন। না পাইলে আওয়াজ দিয়েন, তখন লিন্ক দিমুনে।

টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি SUST এর আরও কয়েকটা ছবি..

ক্যাম্পাস





সেন্ট্রাল মসজিদ


শহীদ মিনার


শহীদ মিনারে ওঠার সিড়ি


সেন্ট্রাল লাইব্রেরী


একাডেমিক বিল্ডিং


আবাসিক হল




১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
রিজভী বলেছেন: সরাসরি প্রিয়তে।

+

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু ফটো:

জাবির আল বিরুনী হল:


জাবির অডিটোরিয়াম:



জাবি ক্যাম্পাস:


জাবির মুক্ত মঞ্চ:


জাবির টিএসসি:


জাবির মীর মশাররফ হোসেন হল:

১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলোর মধ্যে জাবি অন্যতম। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
ফাহাদ চৌধুরী বলেছেন:




কুয়েটের একুশে হল ।




কুয়েটের টিচার্স ডরমিটরি ।
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: অমর একুশে হলের ফর্ন্ট ভিউ থাকলে দিয়েন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

২৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
সুবিদ্ বলেছেন: চমৎকার উদ্যোগ.......আমিও কুয়েটের
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ কুয়েটিয়ান :):)

২৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮
নীল ভোমরা বলেছেন: লেখক বলেছেন: ''আপনার কমেন্ট এর জবাব আমি একটু পরে দিচ্ছি।''

কমেন্টের জবাব কই?!
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪১

লেখক বলেছেন: Click This Link আপনি কি এই র‌্যাংকিং এর কথা বলেছেন না webometrics এর র‌্যাংকিং এর কথা বলছেন।webometrics এর র‌্যাংকিং এ টপ ৩০০০ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশ নেইhttp://www.webometrics.info/top6000.asp।আর topuniversities এর Asian University Rankings এ ১৯১টার মধ্যে বাংলাদেশের কোনো ভার্সিটিই নেই Click This Link topuniversities যেসব মেথডোলোজির উপর বেইজড্‌ করে এই ব্যাংকিং করেছে তা এইখানে দেখুন Click This Link দেখুন peer review survey তে ওয়েটেজ ৪০%। এই সার্ভেতে রিসপন্স করেছে 9,386 জন।হয়তো এদের মধ্যে বাংলাদেশী কেউ নাই এবং অনেকেই বাংলাদেশের ইউিভার্সিটিতো দুরের কথা বাংলাদেশেরই নাম শোনেনি। বাকীগুলাও আমার তেমন পছন্দ হয়নি। আমার পছন্দের মেথডোলোজি হলেও হয়তো বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির নাম আসত না। কেন আসতনা এটা আমরা সবাই জানি। এর অন্যতম প্রধান কারনগুলা সম্ভবত....
১। প্রথম ও প্রধান কারন ছাত্র রাজনীতি। এটা এখন আমাদের দেশের জন্য অভিশাপ। এখনই সময় এই সম্পর্কে কোনো ডিসিসন নেয়ার। প্রয়োজনে ছাত্রদের সাথে আলাপ করেই তা করা হবে।

২।আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই সবচেয়ে মেধাবী ছাত্রটাই টিচার হন। অথচ তাদের সুযোগ সুবিধা সবচেয়ে কম যা হওয়া উচিত সবচেয়ে বেশী। ফলে অনেকেই এখন তেমন আগ্রহী হয় না হলেও বাইরে সহজেই উচ্চতর শিক্ষার জন্য স্কলারসিপ পাওয়া যাবে সে জন্যই হয়। আর বাইরে গেলে দু একজন ছাড়া কেউই ফিরে না।ফেরার কথাও না। এটা খুবই এলার্মিং।

৩।আমাদের দেশে অধিকাংশ ভার্সিটিই সেল্ফ ডিপেন্ডেড না। তারা রিচার্স সহ সবকিছুর জন্যই সরকারের উপর নির্ভরশীল। ফলে রিচার্স ওয়ার্কে তেমন কোনো বাজেটই থাকে না। আর অধিকাংশ মেধাবী ছাত্ররাই এম এস বা পিএইচডির জন্য দেশের বাইরে চলে যায়। ফলে তাদের পেপার গুলার ক্রেডিট বাইরের ভার্সিটি গুলাই পায়।


এই রকম আরও অনেক অনেক....। আপনিও কিছু বলেন।


তবে আশার কথা হল সদিচ্ছা থাকলে সমস্যাগুলা অতিক্রমযোগ্য এবং
আমাদের আন্ডারগ্রাজুয়েট লেভেলে পড়াশুনার মান একদম খারাপ না। এটা বাইরে যে সব স্টুডেন্ট যায় তাদের পারফরম্যান্স দেখলে বোঝা যায়।

সব সমস্যা কাটিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোও থাকবে একদিন বিশ্বের সেরাগুলার মধ্যে এটাই আমাদের আশা।
ধন্যবাদ। ভালো থাকবেন।

২৯. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪১
বকুল০৮ বলেছেন: চমৎকার হইছে!
গুড জব ডান!!!!!
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: আমার প্রিয় কার্জন হল দেখে ভাল লাগল।
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৬

লেখক বলেছেন: হুম কার্জন হল আমাদের গর্ব।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ রকবাজ।

৩৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২০
আশার আলো বলেছেন: ধন্যবাদ। আপনার নামেই বুঝতে পেরেছি আপনি আসলে কি জিনিস!
৩৪. ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২০
আশার আলো বলেছেন: ধন্যবাদ। আপনার নামেই বুঝতে পেরেছি আপনি আসলে কি জিনিস!
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৯

লেখক বলেছেন: :-B :-B :#) আমি আসলে বুঝতে পারছিনা আপনি আসলে কথাটা পজিটিভিলি বলেছেন না নেগেটিভলি।
নেগেটিভলি বললে আসুন আপনাকে সিস্টেমের ডেফিনেশন শোনাই :

সিস্টেম হলো কতগুলা উপাদান বা কম্পনেন্ট এর সমষ্টি যা একত্রিত বা অরগানাইজড্‌ করা হয়েছে একটা কমন বা সাধারন উদ্দেশ্যের জন্য ;)

৩৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
আকাশচারী বলেছেন: wow কুয়েটের একুশে হল তো পুরা চুয়েটের নিউ হল এর মত :) :)









সুতরাং মোট স্টুডেন্ট ২৩২৪ জনের কাছাকাছি

বর্তমানে ঠিক ২৩২৪ জন না। আর্কিটেকচার এবং ইউআরপি এ বছরে যোগ হওয়া নতুন ডিপার্টমেন্ট। আর EEE ME CIVIL এ ১২০ জন করে ছিল। CSE ছিল ৬০। বর্তমানে মোট স্টুডেন্ট ১৯০০ এর মত
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩২
আকাশচারী বলেছেন: চুয়েটের আরও কিছু ছবি









উপরের টা নতুন বিল্ডিংয়ের ক্লাসরূম থেকে তোলা। ক্যাম্পাসের বাইরে পেছন দিককার জায়গা
৩৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩২
আকাশচারী বলেছেন: চুয়েটের আরও কিছু ছবি









উপরের টা নতুন বিল্ডিংয়ের ক্লাসরূম থেকে তোলা। ক্যাম্পাসের বাইরে পেছন দিককার জায়গা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: পাহাড়ঘেরা চুয়েটের ক্যাম্পাস অনেক সুন্দর।
শেয়ার করার জন্য ধইন্যা। ভালো থাকবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৯. ০৮ ই মে, ২০১০ রাত ৩:০০
সজীব আকিব বলেছেন: অনেক ধন্যবাদ। পড়ে ও দেখে সত্যি সত্যিই অতি আনন্দিত হইলাম!!
১১ ই মে, ২০১০ সকাল ৭:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪০. ০৩ রা জুন, ২০১০ রাত ৯:২৮
জিকসেস বলেছেন: এইটাতে আবার মাইনাস দিল কে!!! কিছু কিছু মানুস আসে হুদাই। খুবি ভাল লাগ্ল পোস্ট তা দেখে।
০৭ ই জুন, ২০১০ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

০৮ ই জুন, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪২. ১৫ ই জুন, ২০১০ রাত ১১:৪৯
পৃথিবীর আমি বলেছেন: অক্টোপাস বলেছেন: আপনাকে অজস্র ধন্যবাদ।





ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারার দু:খে হয়তো কেউ মাইনাস দিছে! কিছু মনে লইয়েন না!
২১ শে জুন, ২০১০ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: :)

ধন্যবাদ।

২১ শে জুন, ২০১০ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: :)

ধন্যবাদ।

৪৩. ২১ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৪
প্যাঁচনাই বলেছেন: হুমমমমমমম ।। প্রিয়তে
২৬ শে জুন, ২০১০ রাত ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৪. ২২ শে জুন, ২০১০ বিকাল ৫:০৩
হুতুমপেঁচা বলেছেন: ডুয়েটের দেখি কোন ছবি নেই, নেট থেকে দিলামঃ



(লাইব্রেরী ভবন ও পানির ট্যাংক)



(একাডেমিক বিল্ডিং)

(ছাত্রদের আবাসিক হল)



(অডিটরিয়াম+ব্যাংক)



(টিচার্স ডরমিটরী)



(শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী আবাসিক এলাকার শিশুদের খেলার স্থান)

২৬ শে জুন, ২০১০ রাত ৩:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

৪৫. ২২ শে জুন, ২০১০ রাত ১০:১৯
স্বপ্নশহর বলেছেন: খুবই ভালো কালেকশন। প্রিয়তে রাখলাম। সামুতে চুয়েটের ভাই বেরাদার পাইয়া ভালই লাগছে। ভাই আমি চুয়েটের 03 ME.
২৬ শে জুন, ২০১০ রাত ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২৬ শে জুন, ২০১০ রাত ৩:১৭

লেখক বলেছেন: আপনিই কয়েকটা শেয়ার করুন :)

ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: :):)

৪৮. ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৫
েকউ একজন বলেছেন: অসাধারন একটি পোস্ট....................++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++..................................................................
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ....।

৪৯. ১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৪
রংধনু নীল বলেছেন: অসম্ভব ভাল লাগল....এরকম তথ্যবহুল লেখা পড়ে ভাল লাগল...
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.. :)

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ রনি...।

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫০

লেখক বলেছেন: প্লাস তবে শর্ত প্রযোজ্য :)

৫৩. ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:২৩
রাজপুত্র নেপলিয়ন বলেছেন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর এক অংশ
৫৪. ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৩৬
অগ্নি বলেছেন: এত্ত সুন্দর সুন্দর ছবি দিছেন, প্রাইভেটের মুরগী পুলাপাইন তো পুরা ভোদাই হইয়া যাইবো...
৫৫. ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৯
রাজপুত্র নেপলিয়ন বলেছেন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর এক অংশ
১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০১

লেখক বলেছেন: অসম্ভব সুন্দর ক্যাম্পাস...। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

৫৭. ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৮
বাবুই চড়ুই বলেছেন: ব্যাফক হইচে।
চুয়েট লেইকে গত বছর RAG এ বদ জুনিয়র গুলা যেই চুবানি দিছিলো। সঅঅঅব মনে পইরা গেল। বান্দরগুলারে খুব মিস করি।
এই লেইক থিকা মাছ ধইরা কত যে খাওয়া হইছে!

ধুরূ নস্টালজিয়ায় পায়া বসলো:(

আপ্নেরে প্লাছ আর পুষ্ট প্রয়তে।
১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৪

লেখক বলেছেন: হা হা.. অনেক ধন্যবাদ:):)

৫৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৪
নুরুজ্জামান মিলন বলেছেন: ভাই, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামের বানানটা ভুল হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩০

লেখক বলেছেন: অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখিত। বানান ঠিক করে দেয়া হল। ধন্যবাদ..

৫৯. ২৬ শে মার্চ, ২০১১ দুপুর ১:০২
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়!!! অপেক্ষা কর!!!! H.S.C টা দিয়ে নেই, তারপর আসতেছি!
আপনার সুন্দর পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, কাজে লাগবে ভবিষ্যতে..........

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ২:১৭

লেখক বলেছেন: কাজে লাগলেই পোষ্টের উদ্দেশ্য সফল হবে, ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫০

লেখক বলেছেন: ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজও একদিন বুয়েট, কুয়েট, রুয়েট এর মত বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় হবে যেগুলা আগে ইন্জিনিয়ারিং কলেজ ছিলো। ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজও এ আমি যাইনি তবে ছবি দেখে মনে হয়েছে ক্যাম্পাস খুবই সুন্দর। শেয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.১১০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইন্জিনিয়ারিং পাস করে একটা বহুজাতিক মোবাইল কোম্পানিতে কামলা হিসেবে কর্মজীবন শুরু করলাম । দিনদিন প্রচন্ড অলস হয়ে যাচ্ছি। নির্ভরশীল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই