somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ পুলিশ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যেকোনো কিছু করতে পারে। মিজানুর রহমানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

কয়েক একর জমি দখল করে পুলিশ কর্মকর্তাদের নামে জমির মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দেয় বাগেরহাটের পুলিশ। জমির মালিকেরা বাধা দিতে গেলে পুলিশ তাঁদের তাড়া করে। গ্রামবাসীর অভিযোগ, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এসব ঘটেছে। ঢাকায় কর্মরত পুলিশের দুজন কর্মকর্তার নামে অন্যের জমিতে বাগেরহাট পুলিশ কেন সাইনবোর্ড ঝুলিয়েছে—এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘সাইনবোর্ডের ব্যাপারে আমি কিছু জানি না। কেউ এর সুযোগ নিয়ে এসব সাইনবোর্ড লাগাতে পারে।’

বাগেরহাটের মোল্লারহাট উপজেলার সীমানা নির্ধারণের কথা বলে সেখানকার পুলিশ কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে। বুধবার রাতে পুলিশ চারদিকে ঘেরাও করে থেকে শ্রমিকদের দিয়ে প্রথমে বিভিন্ন জমির রবিশস্য কেটে ফেলে। এরপর ওই সব জমির মাটি কেটে সীমানা আইল দেয়।

ওই সব জমিতে ‘ক্রয় সূত্রে মালিক’ উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) বেনজির আহমেদের স্ত্রী জীশান মির্জা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও গোপালগঞ্জের পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিনের নামে তিনটি সাইনবোর্ড পুঁতে দেওয়া হয়।

এসপি আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘বাগেরহাটের এসপি (মিজানুর রহমান) আমাকে ব্ল্যাকমেইল করেছে। অনুমতি ছাড়া সে আমার নামে বেআইনিভাবে সাইনবোর্ড লাগিয়েছিল। খবর পেয়ে আমি লোক দিয়ে তা তুলে এনেছি এবং থানায় জিডিও করেছি।’ তিনি বলেন, ‘শুধু আমার নাম নয়, আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের লোকজনের নামেও সাইনবোর্ড লাগিয়েছে। এর উদ্দেশ্য তাঁদের অপদস্থ করা।

কয়েক শ গজ দূরে অবস্থান করছিল বিক্ষুব্ধ গ্রামবাসী। তাঁদের একজন মমতা রানী বিশ্বাস প্রথম আলোকে জানান, ‘জমিতে মসুর, কলাই ছিল। পুলিশ আইসে কিষান দিয়ে সেইগুলি কাটছে। এরপর জমির মাটি কাইটে রাস্তা বানানো শুরু করছে। পুলিশ আমাগে বিশ্রী ভাষায় গালাগালি করে।’
ওই গ্রামের রতন পাইক (৪৪) জানান, তাঁদের জমির ফসল ও মাটি কাটতে গেলে তাঁরা পুলিশ কর্মকর্তাদের কাছে নালিশ করেন। কর্মকর্তারা বলেন এসপি মিজানুর রহমানকে জানাতে। বুধবার মিজানুর রহমান সেখানে গেলে গ্রামবাসী তাঁর কাছে ধরনা দেন। কিন্তু তিনি বলেন, রাস্তার পাশের এসব জমি তিনি কিনেছেন।

রেফাত শেখ ও প্রিয় বালা পাইক (৬০) বলেন, তাঁরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে চড়-থাপড় ও ঘাড় ধাক্কা খেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এসব তত্পরতার মূল লক্ষ্য ওই এলাকার ১০০ বিঘা জমি দখল। কারণ, সেখানে মধুমতী নদীর ওপর সেতু নির্মিত হচ্ছে। ওই সেতু চালু হলে সেখান থেকে মংলা বন্দরের যোগাযোগ সহজ হয়ে উঠবে। তখন এসব জমির দামও অনেক বেড়ে যাবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, জেলার সীমানা নির্ধারণ পুলিশের কাজ নয়।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×