আমার প্রিয় পোস্ট
- অফেন্ডিং শেখ মুজিব-১ : ২৫ মার্চ , ১৯৭১ , টাইম ম্যাগাজিনের অদ্ভুত তথ্য - দাসত্ব
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- যদি দেশকে ভালবাসেন তাহলে পড়বেন, না হলে দয়া করে ঢুকবেন না এখানে। (রি:পোস্ট. ব্লগ থেকে নেয়া) বাংলাদেশ - সবুজ-ভাই
- একটা কি ফান নাকি সাবোটাজ... না বিরোধীদলের কাজ !! - চিরকালই গাধা
- ৭৫-এর ৩১ ডিসেম্বর জিয়াউর রহমান দালাল আইন বাতিল করার পর যুদ্ধাপরাধীদের আটক ১১ হাজার আসামি, এমনকি সাজাপ্রাপ্তরাও জেল থেকে ছাড়া পায়। - াহো
- বাছুর দিয়ে যুদ্ধাপরাধের বিচার করা যাবে না - স্পাইডার
- পার্বত্য চট্টগ্রাম : ওয়েবে আমার বাংলাদেশ যেভাবে ধর্ষিত হচ্ছে প্রতিদিন - ফিউশন ফাইভ
- ঘুরে আসলাম এ বি সি রেডিও! - মুতাসিম
- অনলাইনে অর্থ লেনদেনের অনুমোদন
- ইব্রাহীমলিজা
- ডকুমেন্টারী অন হ্যাকিং - দ্রোহি
শেয়ার মার্কেটে ধ্বস নামার কারনগুলোর একটি। এগুলি ঠিক না হলে ভবিষ্যৎ আরও খারাপ।
১৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:২৮
দ্রষ্টব্যঃ এই কম্পানীটি শোনা গেছে বানিজ্য মন্ত্রী ফারুক খানের। তাকে আগামীকালের মধ্যে পাবলিকের ১৫০০শত কোটি টাকা ফেরত দিতে হবে। অন্যথায় তাকে রেবের ক্রসফায়ারে হত্যা করা হবে কারন একাজ করে সে কালা ফারুকের চেয়ে কুকাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় ?
উল্লেখ্যঃ শেয়ার মার্কেটে যারা কারসাজি করে এদের বাটপার বলা হয়।
যেখানে শেয়ার মার্কেট অনেক আগেই এদেশের অর্থনীতির একটি অন্যতম ও পজিটিভ ইনভল্ভড ফ্যাকটর হওয়া উচিত ছিল সেখানে বাংলাদেশ শেয়ার মার্কেটের উদ্দেশ্য এবং বিধেয় দুইই হলো কিছু বড় বড় বাটপার প্রতিষ্ঠান, নিয়ন্ত্রন সংস্থা এসিসি, অর্থ মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট সরকারী দপ্তর এবং মাফিয়া ইনভেস্টরদের সাথে মিলে ক্ষুদ্র বিনিয়োগ কারীদের টাকা নিয়ে যাওয়ার একটি সফল ও অনৈতিক মার্কেট।
ছোট্ট একটি উদাহরন দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আসলে এরকম অসংখ্য ফন্দি-ফিকির করে পাবলিকের টাকা খেয়ে তাদের পথে বসানোই শেয়ার মার্কেট, এসিসি ও অর্থমন্ত্রনালয়ের মিশন এবং ভিশন।
যেমন কিছুদিন আগে ওশেন কন্টেইনার লিমিটেড নামক একটি কোম্পানী শেয়ার মার্কেটে এসেছে এবং প্রথম দিনই তার ১০ (দশ) টাকার শেয়ার ২৫০ (একশত পঞ্চাশ) টাকায় বিক্রি হয়ে সর্বচ্চ ৩৫০ টাকায় বিক্রি হয়েছে যার মূল্য আজ গতাকাল ২৭৮ টাকা ছিল।
এখন দেখা যাক বিষয়টা কি হলো ? ধরে নিলাম ওসিএল মানে ওশেন কন্টেইনার লিমিটেড প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা হিসেবে ৫০ কোটি টাকার শেয়ার মার্কেটে ছারলো। এবং গড়ে ৩০০ টাকা দরে শেয়ারগুলো বিক্রি করলো। তাহলে কি করলো ? ১০ টাকাকে ৩০০ টাকা দরে বিক্রি করলে ৫০ (পঞ্চাশ) কোটি টাকা বিক্রি করলো ১৫০০ (পনের শত কোটি) কোটি টাকা।
এখন দেখা যাক কি হওয়ার কথা ছিল ? নিয়ম মত যে কোন কম্পানী মার্কেটে আসতে চাইলে তাকে প্রাইমারী শেয়ার মানে আইপিও মানে সম্প্রতি গ্রামীন ফোনের শেয়ার যেভাবে আবেদনের ভিত্তিতে লটারীর মাধ্যমে মার্কেটে ছেরেছে সেভাবে আসতে হবে। গ্রামীন এর ক্ষেত্রে দেখেছেন, ১০ টাকার শেয়ারের সাথে সম্ভবত ৬০ টাকা প্রিমিয়াম যোগ করেছে ৭০ টাকায় বিক্রি করেছে (এখানে গ্রামীনে মত কম্পানী ৬০ টাকা নেয়া ঠিকই আছে)। এখানে বিশেষ ভাবে লক্ষ্যনীয় যে এই প্রিমিয়াম নির্ধারন করার একটা নীতিমালা আছে যদিও কতটুকু কি আছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
এখন প্রশ্ন হলো ওসিএল যদি গ্রামীনের এই প্রক্রিয়ায় আসতো তাহলে কি হতো ? হ্যা সেই ক্ষেত্রে ওসিএল এর দশ টাকার শেয়ারের সাথে সর্বচ্চ ৪০ টাকা প্রিমিয়াম যোগ হয়ে ৫০ টাকায় বিক্রি হতো। তাহলে ৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হতো ২৫০ কোটি টাকায় । তাহলে দেখা যাচ্ছে কোম্পানীটি আইপিও ডিক্লিয়ার না করে সরাসরি লিস্টিং করে সেকেন্ডারী মার্কেটে শেয়ার ছেরে এবং মার্কেটে কোম্পানীর প্রফাইল নিয়ে কিছু রিউমার ছরিয়ে দিয়ে প্রান্তিক বিনিয়োগ কারীকে লোভ দেখিয়ে ১২৫০ কোটি টাকা বাড়তি নিয়ে গেল হার্ড ক্যাশ হিসাবে। একাজে সে মন্ত্রনালয় ও এসিসি সহ সংশ্লষ্ট অফিসগুলোতে হয়তো ১০০ কোটি টাকা খরচ করেছে এডভান্স কারন তারা দায়িত্ব পালন করলে এটা করা সম্ভব নয়। কত সহজে কয়েক দিনেই ১০০০ কোটি টাকার উপর উপার্জন (?) করে নিল, হায় বাটপারের দেশ'রে !
কাজটা কি ভাবে করলো ? ওসিএল অর্থমন্ত্রনালয়ের একটা বিশেষ অর্ডার নিয়ে কোম্পানীটি আইপিও না দিয়ে এসিসির সহায়তায় সোজা সেকেন্ডারী মার্কেটে ৫০ কোটি টাকা ৫ দিনে ১৫০০শ কোটি টাকা নিয়ে গেল।
আপনাদের কি মনে হয় ? এই টাকা কার পকেট থেকে যাবে ? অবশ্যই এই পুরো টাকাটাই যাবে প্রান্তিক বা ম্যাঙ্গো বিনয়োগকারীর পকেট থেকে।
এর বিচার কি হওয়া উচিত ? বিচার না। প্রকাশ্য দিবালোকে কোট-টাই পরা বাটপার লোকের এরকম বাটপারী যার ক্ষতি পরিমান অদৃশ্য এবং ব্যপক তা নিয়ে কোন আইন আদালতে না গিয়ে সরাসরি গন রায় দেয়া হলোঃ
১. ম্যাংগো বিনিয়োগকারী এবং আমার মত সামান্যতম খোজ খবর রাখা ম্যাংগো জনতা মিলে ঐ কোম্পানীর মালিককে ধরে এনে স্টক এক্সচেঞ্জের সামনে খালি গায়ে দাড় করিয়ে মার্কেটে তার থাকা সবগুলো শেয়ার সর্বোচ্চ দর যত উঠেছিল সেই দরে কিনে নিতে হবে। এবং যতক্ষন পর্যন্ত সবগুলো কেনা না হয়ে ততক্ষন ঐ রাস্তায় ঐ ভাবেই খালি গায়ে দাড়িয়ে থাকবে, সে দিন হলে দিন রাত হলে রাত। সমান্যতম অন্যথায় RAB ওকে ঐখানেই ক্রস ফায়ার করবে। কারন এ কালা ফারুকের চেয়ে জঘন্য অপরাধী।
২. ঐই কাজে জড়িত সরকারী নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ যারা জড়িত ছিল মন্ত্রী, সচিব, চেয়ারম্যান নির্বিশেষে সবগুলিকে ধরে এনে এক সাথে খালি গায়ে রাস্তার মাঝখানে দাড়করিয়ে রাখা হবে। কারন যারা এই শেয়ার কিনেছিলেন তারা শেয়ার বেচে যাওয়ার সময় এদের উদাম শরীরে থুথু দিয়ে যাবে। এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে এই কয় বাটপারকে বাংলাদেশের বাইরে কোথাও ফেলে আসা হবে। (দেশে এমনিতে কোট-টাই পড়া বাটপার গিজগিজ করছে আরও অনেক ফেলতে হবে।) সামান্য অন্যথায় RAB তো থাকলই।
উপসংহারঃ সবগুলো সরকারী কোম্পানীকে অতিস্বত্ত্বর মার্কেটে এনে এবং শেয়ার মার্কেটকে যথাযথ নিয়ন্ত্রন করে এদেশের অর্থনীতিতে সঠিক ও প্রয়োজনীয় অবদান রাখার জন্য এই মার্কেটকে এখনই পুরো সাফ করা জাতির জন্য আজ ফরজ হয়ে গেছে তাই এই মার্কেট নিয়ে যারা এমন অনৈতিক কাজ করে গরীবে হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে দেশের অর্থনীতিতে আরও ব্যপক ক্ষতি করে চলেছে তাদের এমন আদর্শ শাস্তিই দেওয়া উচিত দেশের বৃহত স্বার্থেই।
দ্রষ্টব্যঃ আমার নিজের বা পরিবারের শেয়ার মার্কেটে কোন ইনভেস্ট নাই কিন্তু আমি জানি ও বিশ্বাস করি যেকোন দেশের অর্থনীতির জন্য শেয়ার মার্কেট একটি অপরিহার্য গুরুত্বপূর্ন উপাদন। আর বাংলাদেশে মার্কেটটি সম্পূর্ন ভাবে কোট টাই পরা বাটপারের দখলে। দেশের স্বার্থেই মার্কেটটিকে বাঁচানো প্রয়োজন। তাই পোষ্টটি স্টিকি করতে সামুকে অনুরোধ জানাচ্ছী।
পরিশেষে বলবো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অণুসন্ধানী বলেছেন:
সত্যি দুঃখজনক। ভাই আমার একটা পরামর্শ দরকার। EBL Mutual fund কিনেছি ২৮ টাকায়। এখন দাম পড়ে গেছে অনেক। মনে হয় ২১ টাকা। এখন কি করা উচিত?
স্বপ্নরাজ বলেছেন:
আমগো শেয়ার মার্কেট হইতেছে মংগো পাব্লিকরে কতভাবে বোকা বানায়ে বড়লোক বাটপাররা টাকা পয়সা বানাবে তার মার্কেট।
এক মুসাফির বলেছেন:
ধন্যবাদ আপনার সাহসী পোস্টের জন্য।আমি সরাসরি শেয়ার মার্কেটের সাথে জড়িত।
অনেক মানুষকে আমাকে এডভাইস করতে হয়।
আপনার লেখাটা ভাল লাগলো।ধন্যবাদ।
ফয়সালরকস বলেছেন:
+++!
আমার মনে এই জিনিসটাই ঘুরপাক খাচ্ছিল! আপনি সহজ করে দিলেন।
@অণুসন্ধানী
সেদিন কোন একটা কাজে একটা হাউজে বসে ছিলাম...! কান ছিল খাড়া...হাতে ছিল পেপার। দুটো ইয়ং ছেলে বলাবলি করছিল...
প্রথমজনঃ বাড়তি দামে ধরলাম...অহন তো ওয়েট করা লাগবো...কখন আবার পড়ে। কষ্টিং ঠিক করা লাগবো। পড়লে আর না বেইচা আবার ধরুম
দ্বিতীয়জনঃ হ! তুই ঠিক কইছোস। কিন্তু মিউচুয়াল পড়তে থাকলে প্রথম দিনই বেচা ফরজ
আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম "ক্যান ভাই?"
কারন এইডা পড়তে থাকলে পড়তেই থাকে...বটমলেস!!! হাঃ হাঃ হাঃ
ফয়সালরকস বলেছেন:
@এক মুসাফিরঃ
ভাই আমাগো দিকে চাইয়া এট্টু এ্যাডভাইস কইরেন!
এইহানে অসুবিধা হইলে মেইল এ্যাড্রেস দিমু...লইবেন?
লেখক বলেছেন: আমার জ্ঞান আপনার সমান না হয়ে কম হওয়াই স্বাভাবিক। তাই এডভাইস না নিয়ে চলুন আগে মার্কেটটা ঠিক করি।
দ্যাশে এটার প্রয়োজন আজ খুবই জরুরী। আজ এখানেই শুরু করুন। উপরের এই পার্টিকুলার ইস্যূটা নিয়েই সব তথ্য বের করে জন সন্মুখে প্রকাশ করে এটার বিচার করুন।
ভবিষ্যে যেন এই নেচারের আর কিছু না হয়। এভাবে একটা একটা ধরেন। এ দায়িত্ব মার্কেটের সাধারনদেরই। আপাতত শেয়ারগুলো কিছুদিন ফেলে রেখে মার্কেট ঠিক করার কাজে ঝাপিয়ে পরুন। এক বাটপারেরও ক্ষমা নাই।
প্রিন্সেস ঢাকা বলেছেন:
@ সবাই। এই কম্পানীটি বানিজ্য মন্ত্রী ফারুক হোসেনের। তাকে আগামীকালের মধ্যে পাবলিকের ১৫০০শত কোটি টাকা ফেরত দিতেহবে। অন্যথায় তাকে রেবের ক্রসফায়ারে হত্যা করা হবে কারন একাজ করে সে কালা ফারুকের চেয়ে কুকাজ করেছে।
লাভ নাই, কোন কিছু বইলা লাভ নাই.।পারলে নিজেও কোন ধান্ঢায় নাইমা পড়েন, নিজের লাভ.........।এই দেশে এখন এইটাই নিয়ম
লেখক বলেছেন: শেয়ার ব্যাবসা জুয়া খেলা না। এখানে সবার একটা এক্সপেকটেশন ফুলফিল করে কোম্পানীও সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। এটা একটা ফেয়ার প্লে। শুধু বাংলাদেশের কোট টাই পরা বাটপারেরা এটাকে জুয়া খেলা বানিয়ে রেখেছে।
নামহীনা বলেছেন:
প্লাস
এক মুসাফির বলেছেন:
@ফয়সালরকস ভাই,এডভাইস দিতে আমার কোন প্রবলেম নাই কিন্তু আমার এডভাইস আপনার মনপুত হবে কিনা সন্দেহ, তারপরও কয়েকটা দিলাম............
১।লোন নিয়ে কখনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবেনা।
২।বিনিয়োগ সবসময় দির্ঘমেয়াদী হওয়া উচিত।
৩।এইটা একটা ব্যবসা এখানে লাভ-লোকসান হতে পারে শুধু লাভ করব এই মাননিসকতা নিয়ে বিনিয়োগ করা যাবে না।
কাজে লাগলে জানাবেন,ধন্যবাদ।
লেখক বলেছেন: ১।লোন নিয়ে কখনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
২।বিনিয়োগ সবসময় দির্ঘমেয়াদী হওয়া উচিত।
ভালো এডভাইস।
লেখক বলেছেন: বাটপারেরা বাটপারি করে নিয়ে গেছে। আর পাবেন না। এসিসির লোকগুলিরে রাস্তায় এনে খালি গায়ে পেটানো আপনার জন্য ফরজ।
ফয়সালরকস বলেছেন:
এই পোষ্টটি ষ্টিকি করা হউক !!!!
পাবলিক জানুক...পড়ুক!
আমি আন্দোলনে শামিল হইলাম!
সামুও শামিল হোক!
ব্লগের জয় হোক! চলেন আমরা কলম দিয়েই রখে দাড়াই! ব্লগার ভাইরা প্লিজ মন্তব্য করা থেকে বিরত হবেন না। দেখি এর শেষ কোথায়!
(কত জনের কত পোষ্ট ষ্টিকি হয়...মানুষও বেনিফিটেড হয়...এটাও হোক, নাকি?)
লেখক বলেছেন: চলুন একটি ডিজিটাল আন্দোলন করে দ্যাশের শেয়ার মার্কেটটাকে ঠিক করি। এরা প্রকাশ্য দিবালোকে ছিনতাই করছে। এদের মাফ করলে দ্যাশটা আপনার আমার মত ম্যাংগোদের কোন দিন ক্ষমা করবে না।
সরকার আর এসইসি যেসব কর্মকান্ড শুরু করেছে, তাতে মনে হয় ১৯৯৬ সালের সেই ভয়ংকর শেয়ার বাজার ধ্বসের পর্যায়ে না নামিয়ে ছাড়বে না। সবকিছু লুটপাট করে শেষ করার আগেই সবার সচেতন হ্ওয়া উচিত। শেয়ার বাজার কারও বাপ-দাদার সম্পত্তি না, যে যেমন ইচ্ছা ছেলে খেলা করার সুযোগ দেয়া হবে। এসইসি এখন নিজেই প্রকাশ্য দূর্নীতিগ্রস্থ, প্রথমে এদের বিরুদ্ধেই আন্দোলনে নামা উচিত।
লেখক বলেছেন: এদের সবকয়টারে শেয়ার মার্কেটের সামনে এনে দিগম্বর করে পিটাবো। পরে দেশের সীমানার বাইরে ফেলে আসবো। জেগে উঠুক বাংলার সব কালো জাউলা রাজকুমার আর রজকুমারীরা। দ্যাশটা আমাদের।
লেখাজোকা শামীম বলেছেন:
এই কোম্পানীটা কার বা কাদের ? তাদের সম্পর্কে আরও তথ্য জানতে চাই।
লেখক বলেছেন:
![]()
![]()
রাজীব বলেছেন:
পাবলিক ৩০০টাকা করে কিনছে ক্যান? ফারুক খান কি কাউরে জোর কইরা কিনাইছে নাকি?
লেখক বলেছেন: আপনার কথাটা আমার ব্লগে ছিল এরকমঃ শেয়ার মার্কেরের বাটপার'রা যেনো আপনার বাসা থেকে ডেকে এনে শেয়ান কিনতে বলে।১০০ টাকার শেয়ের ৩০০ টাকায় আবুল গুলায় কিনলে সরকার কি করবে?অল্পতে বড় লোক হওয়ার ধান্দা বাদ দেন। আর এখন কি করতে কন? সরকারের বিরুদ্ধে কিছু কইলে আজকাল গোয়েন্দা পুলিশেরা বাসা বাড়িতে হানা দেয়।
উত্তরঃ বাটপারেরা বেচলো কিভাবে ? অর্থমন্ত্রী আর এসিসি কই ?
এ গুলিরে এদেশের কোন প্রয়োজন নাই সব বুইরা বাটপার কে বাংলার মাটি থাইক্কা বিদায় করা আজ ফরজ ।
আর গোয়েন্দার ভয় দেখান ? এই গোয়েন্দা দিয়াই এগুলির এক একটারে মাথার উপরে তুলে আছার মেরে কোমড় ভেঙে আফ্রিকার জংগলে পাঠাবো এই ম্যাংগো জনতাই।
নষ্ট ছেলে বলেছেন:
ডিজিটাল বাটপারি
ডিডু বলেছেন:
কুত্তার বাচ্ছার পাচায় লাথি মারি। শেয়ার বাজারে কিছু এলে সরকারের ঘদি জালিয়ে দিমু।
লেখক বলেছেন: ওশেন কন্টেইনার লিমিটেড রে খাইছি। এইডারে ধইরা পুরা মার্কেট ঠিক করবো। সাথে থাকবেন।
অমিত০৯৭ বলেছেন:
জুয়া খেলবেন আর খুইবেন না কিছু?? এটা কি হয়?
লেখক বলেছেন: শেয়ার ব্যাবসা জুয়া খেলা না। এখানে সবার একটা এক্সপেকটেশন ফুলফিল করে কোম্পানীও সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। এটা একটা ফেয়ার প্লে। শুধু বাংলাদেশের কোট টাই পরা বাটপারেরা এটাকে জুয়া খেলা বানিয়ে রেখেছে।
অলস ছেলে বলেছেন:
এরচে বড় বড় বাটপাড়ি করেও বাংলাদেশে কিছু হয়না। আর ফারুক খান জড়িত থাকলে তার জুতাতেও কেউ একটা টোকা দিতে পারবে না। এমন হতেই থাকবে, যদিও খুব দু:খজনক। লেখার জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















