গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যাঙ্গত্মক ছবি আঁকা ও ফেইসবুকের মাধ্যমে তা ইন্টারনেটে শেয়ার করার অভিযোগে রডিন নামে এক সাহসী যুবককে গ্রেফতার করা হয় এবং বাংলাদেশে ফেইসবুক নিষিদ্ধ করা হয়।
১. আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।
২. আমরা জাতীয় বীর রবিনের মুক্তি চাই।
৩. প্রতি বছর ২৯ শে মে আমরা সবাই নেতাদের কার্টুন আঁকি, এদের ঠিক করি দিবস প্রস্তাব করি।
৪. এবছর দিবসটি মিস করায় আগামী আজ থেকে ৩০ শে জুন পর্যন্ত কাফ্ফারা হিসাবে মাস ব্যাপী দিবসটি পালনের অনুরোধ জানাই।
নতুন সংযোজনঃ
পত্রিকার খবর গুলো ছিল এরকমঃ ফেসবুক ক্রিমিনালঃ স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর নামে ফেসবুক খোলা, ব্যঙ্গাত্মক-আপত্তিকর ছবি প্রকাশ ও বিকৃত মন্তব্যের হোতা ধরা পড়েছে র্যাবের হাতে। কবুল করেছে তার সব অপকর্মের কথা।
মজা করার জন্যই সে এসব করতো। দিন রাত ডুবে থাকতো ফেসবুক নিয়েই। আইনশৃঙ্খলা বাহিনী তার নাম দিয়েছে ‘ফেসবুক ক্রিমিনাল’। ফেসবুকে কখনও ব্রিগেডিয়ার, কখনও সিপাহি, আবার কখনও ইমাম মাহদী হিসেবে পরিচিত সে। প্রকৃত নাম মাহবুব আলম রডিন।
তার টার্গেট ছিল দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা-নেত্রীরা। সামপ্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নামে একাধিক ফেসবুকে আইডি নিয়ে মানবজমিন-এ অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয় নানা মহলে। পরবর্তী সময় র্যাব ইন্টেলিজেন্স উইং ও কমিউনিকেশন অ্যান্ড এমআইএস’র সমন্বয়ে গঠিত এন্টি সাইবার ক্রাইম টিম কাজ শুরু করে। টানা কয়েকদিন কাজ করার পর তারা সন্ধান পান মাহবুব আলম রডিনের।
শুরু হয় তার ওপর পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারি। র্যাব কর্মকর্তারা বলছেন- এসব নজরদারি ছিল ফেসবুকের মাধ্যমে। অবশেষে শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে রাজধানীর পুরান ঢাকার ৭/সি র্যাংকিং স্ট্রিট (ওয়ারী) থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব কর্মকর্তারা বলছেন, এই ব্যক্তি ফেসবুকে সরকারের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গের আপত্তিকর, বিকৃত ও ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের সঙ্গে সরাসরি জড়িত।
রডিন অকপটে বলেছে, প্রায় এক বছর আগেও সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সম্পর্কে আপত্তিকর ও ব্যঙ্গাত্মক বক্তব্য ফেসবুকের মাধ্যমে ছেড়ে দিয়েছে সে। রডিন এর আগে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশ করেছিলেন বলে র্যাব সূত্র জানায়। এ চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার ও অন্য সহযোগীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে। পাশাপাশি অন্য মদতদাতাদেরও তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।
সেই সাথে এই ছবিও ছাপা হয়।
রেপিড একশন ব্যাটেলিয়ানের রডিন কে নিয়ে এভাবে ছবি তোলা ঠিক হয় নি। এখানে রডিনকে শুধুমাত্র তার সার্ফিং কর্মকান্ডের উছিলায় সরকার ও আইন প্রয়োগকারী বাহিনী আন্তর্জাতিক একটা ইস্যূকে ক্যামোফ্লেজ করতে বলির পাঠা বানিয়েছে সেটা একজন সচেতন মানুষ হিসাবে যে কেউ বোঝে। আমরা এর তীব্র নিন্দা জানাই এই মূর্খের দল ডিজিটাল বাংলাদেশের মোনস্তাত্তিক শত্রু এদের ক্ষমা নাই, সেই সাথে নিচের এই সংশ্লিষ্ট লোকদের একই নমুনায় ছবি চাইঃ
‘অস্ত্র উদ্ধারে’ গিয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ র্যাব। সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও চিংড়ি ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একদল র্যাব সদস্য তাঁর বাড়ি ঘিরে ফেলেন। ...
আবার বলি আমরা "২৯শে মে -আমরা সবাই নেতা-গ কার্টুন আঁকি, এ-গ ঠিক করি দিবস" ঘোষনা করছি।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


