আমার প্রিয় পোস্ট
- অভিশপ্ত গাছ !!!! - মাহমুদ৬৯
- দুটি প্রক্সি সফটওয়ার - নাজিরুল হক
- ফটো ব্লগ: ঢাকা আমার ঢাকা - শওকত হোসেন মাসুম
- ইউরোপের সর্ববৃহৎ মসজিদ (Akhmad Kadyrov mosque) - বিপ্লব কান্তি
- ভারতবর্ষে ইসলাম প্রচারে বাবা আদম (রহ.)- এর অবদান - তৈয়ব
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- টেকনিক্যাল কেতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- আপনার প্রিয় Mp3 গানের সাথে পছন্দের Album Art যুক্ত করুন - আমার এই মন
- মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-র উপর ইংলিশ সিনেমা। - হুমায়ুন কবির হাকিম
- সংবাদকর্মীর নিরাপত্তা বিধিমালা এবং অবশ্যকরণীয় ১৬টি পদক্ষেপ - ফিউশন ফাইভ
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
- বাংলা বানান পরীক্ষক ১.৩.২ - jewelosman
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- এডাল্ট সাইটে প্রবেশ নিয়ন্ত্রণে ফ্রি সফটওয়্যার - অপরাজিতা ০০৭
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আপনার সাইটে কে এলো?কোথা থেকে এলো? - ব্রাইট
- RapidShare, eSnips ও YouTube বিষয়ক কিছু দরকারী লিংক ও টিপস... - ত্রিভুজ
- মোবাইল ইন্টারনেট!!!!! - রসের হাঁড়ি
- কার কি HOBBY?(সবাই জরিপ করে, আমি করুম না কেন পোস্ট)আপডেট ৩.. - মেয়র স্যালভর হার্ডিন
- ত্রিপলীর ইহুদীরা - ফয়সাল খালিদ
- অতঃপর নোকিয়ার হাই এন্ড মোবাইল সেটে বাংলা এবং সামহয়্যারইন ব্লগে মোবাইল থেকে বাংলায় মন্তব্য প্রেরণ....। - সুনীল সমুদ্র
- ফটোগ্রাফারের রকমফের - হাসান বিপুল
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- ডাউনলোডের কাজে ব্যবহার করুন আইডিএম.... - গিফার
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- না হইলাম দেশী না বিদেশী লোকে বলে প্রবাসী। - থার্ডআই
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- যারা ইংরেজীতে দুর্বল তারা সবল হতে এখনই.... . নিচে তাকাও - দুষ্টছেলে
- গায়ে হলুদের অনুষ্ঠানে যে যে গিফট আইটেম থাকতে পারে... - অতিথি_পথিক_মানুষ
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- সহজে Favicon তৈরী করুন - প্যান্ট ঢিলা মাস্তান
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- Nokia 3110 Classic, আপাতত বেস্ট চয়েস! - ত্রিভুজ
- ল্যাপটপের দিন শেষ - এস.এম.আবদুল্লাহ
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - জরিণা
- বাবা মায়ের রক্ত একই গ্রুপের পজেটিভ নেগেটিভ হলে সন্তানের থ্যালাসেমিয়া হবে? - হোমিওপ্যাথ
- কবি আল মাহমুদের একটি সাক্ষাৎকার এবং এর প্রতিক্রিয়ায় নব্বইয়ের তিন কবি - সফেদ ফরাজী......
- শুভ নববর্ষ
.....Radio Foorti(61-100) ফাও...! - আমি............
- "WebMaster" অল ইন ওয়ান। নবীনদের জন্য কমপ্লিট ওয়েব ডিজাইন প্যাকেজ। - লুলুপাগলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- রক্তের গ্রুপের তালিকাঃ আপনারটিও দিন (রিপোস্ট) - ভবঘুরে
- Flock ব্রাউজার এর কিছু খুঁটিনাটি - ব্লুজ
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- আপনার পরামর্শ চাইছি - গোল্ডেন বাংলাদেশ
- আপনি কি ওয়েবমাস্টার? আপনি কি জানেন আপনার সাইটে কারা আসছে? কোথা থেকে আসছে? - আমিনুল ইসলাম
- হৃদয়ের অনুরননে কিছু স্মৃতি ... - একজন ব্লগার
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- সফটওয়্যার রিভিউ: Audacity, অসাধারণ একটি সাউন্ড রেকর্ডিং ও এডিটিং টুল - ত্রিভুজ
- বিশ্বে বহুল ব্যবহৃত ১০টি ভাষা। - লুলুপাগলা
- সফটওয়্যার রিভিউ: Digsby, একের ভেতরে সব.... - ত্রিভুজ
- বস ইজ অলওয়েজ রাইট - শক্তি
- বিদ্রোহী ----- কাজী নজরুল ইসলাম - বিষাক্ত মানুষ
- বিষমুক্ত পৃথিবী ও খাদ্য সার্বভৌমত্ব - মাহমুদুল হক ফয়েজ
- প্রাউড টু বি এ বাংলাদেশী...(ভিডিও টি দেখুন) - প্রিয়তি
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- হাস্যকর ইনটারভিউ
- মিয়াভাই সিলটী
- ইন্টারনেটের স্প্রিড বৃদ্ধি করুন। - নয়ন
- Avant Internet Browser টা ট্রাই করে দেখতে পারেন - নাজিরুল হক
- প্রথমবারের মতো ব্লগ ক্যুইজের ফলাফল এবং বিজয়ীর নাম ঘোষনা - বিলাল
- ফটো ব্লগ - "আসুন আরও একবার সেই কষ্টকে স্বরণ করি" - চির সবুজ
- রঙ্গচিত্র...
- মিয়াভাই সিলটী
- আমরা ভালো আছি , আপনারা ভালো আছেন তো ? - রাগ ইমন
- বাংলার সংবাদ মাধ্যমগুলো দেখুন - আগন্তুক
- সু-স্বাস্থ্যের টিপস - িদদারুল আলম বাননা
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- বাংলা বই পড়ুন - শরীফ উদ্দীন
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- ফটোব্লগ : অ্যা ট্রিপ টু নারায়ণগঞ্জ ইন ১৯৬২ - মেহরাব শাহরিয়ার
- অফলাইন বাংলা ইউনিকোড টাইপিং প্যাড (দ্বিতীয় সংস্করন) - ত্রিভুজ
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- প্রবাস কন্ঠর প্রশ্ন দেশী কন্ঠের উত্তর - কিরিটি রায়
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- গ্রানাডা ট্র্যাজেডি নিয়ে একটি অসাধারণ লেখা - আর খান
- চাল আমদানিকারী দেশে খাদ্য দাঙ্গা বাধতে পারে । - পাগলা বাবু
- সম্মানিত প্রতিবাদী ব্লগার ভাইদের জ্ঞাতার্থে - িফেরাজ খান
- 65 Ways to Say I Love u - িদদারুল আলম বাননা
- চমৎকার কিছু মোবাইল রিং-টোন ও গেমস্। - লুলুপাগলা
- ইহুদী, বিশ্বের সবচেয়ে বেশী অপরাধ প্রবণ একটি জাতি - ওয়ালী
- ভিডিও দলিল: শ্রদ্ধা ভরে স্মরণ করি তাঁদের আত্মত্যাগ - মানবী
- বাংলা ব্লগের ইমোটিকন এবং তাদের স্রষ্টা
- নোটিশবোর্ড
- শেখ মুজিব নিজেই তার পতনের জন্য দায়ী - সম্পূর্ণ সহমত । মুজিবের ক্ষমা নেই । - রাগ ইমন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- ইসলামি আন্দোলনের বিরোধিতার কারন ...... - শাহীন - চট্টগ্রাম
- কারা ৭১ এর যুদ্ধাপরাধী ? - সাগর নীল
- When silence is crime-2 - ফারজানা মাহবুবা
- একজন শিবির কর্মীর কথা - হলদে ডানা
- আদম আ: থেকে মুহাম্মদ সা: এর বংশধারা - বিবেক সত্যি
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০০৮ - মুকুল
- চলে গেল নারী দিবস, নারীরা নারীই থেকে গেলেন... - আব্দুন নূর তুষার
কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্ন
০৯ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩২
চাকরি সূত্রে কিংবা ব্যক্তিগত প্রয়োজনের তাগিদে অথবা অনেক সময় ব্লগিংয়ের কারনে আপনাকে হয়তো প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার নিয়ে কাজ করতে হচ্ছে; তাকিয়ে থাকতে হচ্ছে মনিটরের দিকে। হয়তো স্ক্রিনে পড়তে পড়তে আগের লাইনের সঙ্গে পরের লাইন মিশে যায় বা একটি শব্দ পার্শ্ববর্তী শব্দের সঙ্গে মিশে যায়; মনিটরে কাজ করতে করতে মাথা তুললে কিছুক্ষণের জন্য দূরের জিনিস ঝাপসা দেখায়; কখনোবা একটি জিনিসের দুটো ইমেজ দেখা যায়। এ ক্ষেত্রে আপনার আশঙ্কা হতে পারে নিয়মিত কম্পিউটারে কাজ করতে করতে আপনার চোখের কোনো ক্ষতি হলো কিনা। যেহেতু চোখ একটা স্পর্শকাতর ইন্দ্রিয়। তাই চোখের ব্যাপারে আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এর সামান্য কোনো অসুস্থতা আমাদের কাছে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মও দরুণভাবে ব্যাহত হয়।
কম্পিউটার দ্বারা চোখের ক্ষতির ব্যাপারে আপনাকে আশ্বস্ত করে বলা যায়- কম্পিউটারে কাজ করার জন্যই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে- এখনো এমন অভিযোগ শোনা যায়নি। তবে কম্পিউটারের মনিটর নিয়ে যারা নিয়মিত কাজ করেন তাদের প্রায় ৬০%-৭০% কম্পিউটার ভিশন সিন্ড্রোম বা সিভিএস দ্বারা আক্রান্ত। মনিটর কিন্তু এই সিন্ড্রোম তৈরি করে না। আসলে চোখের গঠনগত, কার্যগত বা জৈব রসায়ন ঘটিত অসঙ্গতির কারণে যদি কম্পিউটারে স্বাভাবিক কাজের বিঘ্ন ঘটে, তবে সেই পরিস্থিতিই হলো কম্পিউটার ভিশন সিন্ড্রোম বা সিভিএস। কারো যদি সিভিএস আসে এবং তা যদি আমলে না নিয়ে কাজ করার প্রবণতা থাকে, সে ক্ষেত্রে ভবিষ্যতে নানা রকম জটিলতার জন্য হয়তো কম্পিউটারের কাজে বিঘ্ন ঘটতে পারে বা কম্পিউটারে কাজ করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হতে পারে।
প্রতিষেধক হিসেবে মনিটর এবং চোখের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত।
১. প্রথমত মনিটরের গুণগত মান ভালো হওয়া চাই।
২. কম্পিউটারের মনিটর যেন সব সময় চোখের লেভেল ৪ ইঞ্চি -৮ ইঞ্চি নিচে এবং ২০ ইঞ্চি-২৮ ইঞ্চি দূরে থাকে। মনিটরটা সামান্য উপর দিকে রাখতে হবে।
৩. মনিটরের উজ্জ্বলতা এবং কনট্র্যাস্ট লেবেল চোখের সহনীয় পর্যায়ে রাখা উচিত। বর্ণের আকার যতোটা সম্ভব বড়ো এবং কম্পিউটার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের রং চোখের পক্ষে আরামদায়ক হওয়া উচিত।
৪. ঘরের আলো এমনভাবে রাখতে হবে যাতে সেই আলো সরাসরি মনিটর বা চোখের ওপর এসে প্রতিফলিত না হয়।
৫. কিবোর্ড হাতে রপ্ত হলে ভালো, না হলে কিবোর্ডকে মনিটরের যতোটা সম্ভব কাছে রাখতে হবে যাতে মনিটর থেকে কিবোর্ডে চোখের মুভমেন্ট কম হয়।
৬. যদি অফিস ঘর অপরিসর হয় এবং বাইরের দৃশ্য থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে মনিটরের উল্টো দিকে বা প্রয়োজনে স্ক্রিন সেভাবে এমন কোনো ল্যান্ডস্কেপ রাখতে হবে যেটা অবসর সময়ে চোখকে আরাম দেবে।
এতো গেল মনিটর সংক্রান্ত সতর্কতার কথা। এবার আসা যাক চোখের সাবধানতার প্রসঙ্গে।
৭. চোখের পলক স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে ১২-১৪ বার পড়ে। কিন্তু আমরা যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তখন চোখের পাতা পড়ার হার অনেক কমে আসে। চোখের পাতা কম পড়ার কারণে চোখের উপরিভাগের আর্দ্রতা কমে যায়। যারা এসিতে থাকেন তাদের ক্ষেত্রে এটা আরো ত্বরান্বিত হয়। একে ’ড্রাই আই’ বলে।
চোখের পাতার অনেকগুলো কাজের মধ্যে একটা প্রধান কাজ হলো অশ্রুগ্রন্থি নিঃসৃত জলকে চোখের মধ্যে সমভাবে ছড়িয়ে দেওয়া; যাতে তা চোখের উপরিভাগের আর্দ্রতা, মসৃণতা, পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে বা বাড়িয়ে তোলে। এর অভাবে চোখের নানা উপসর্গ হতে পারে, যা সিভিএস-এর জন্য ভীষণভাবে দায়ী। সে কারণে প্রথম প্রথম খুব সচেতনভাবে বার বার চোখের পাতা ফেলার অভ্যাস করতে হবে। পরবর্তী সময়ে যা সুঅভ্যাসে দাঁড়িয়ে যাবে।
৮. এরপরই আসে চোখের বিশ্রামের কথা। সাম্প্রতিককালে কম্পিউটার জগতে ২০/২০ বা ৬০/৬০ আন্তর্জাতিক স্লোগান চালু হয়েছে, যার অর্থ আপনি কম্পিউটারে টানা যতো মিনিট কাজ করবেন, ঠিক ততো সেকেন্ড সময় চোখকে বিশ্রাম দেবেন।
৯. কম্পিউটারে কাজ করার ফাঁকে ফাঁকে উচিত ঘাড়ের দুএকটা ব্যায়াম করা এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিয়ম করে চোখেমুখে একটু পানি দিয়ে আসা।
- চোখের ত্রুটিজনিত কারণে অনেককেই চশমা ব্যবহার করতে হয়। কিন্তু কম্পিউটারের কাজ করার ক্ষেত্রে চশমা একটা বিরাট অন্তরায়। এর থেকে রেহাই পেতে হলে আপনাকে নিতে হবে এমনই একটা চশমা যেটা আপনাকে কম্পিউটারে সাবলীলভাবে কাজ করতে সাহায্য করবে। অবশ্যই সেটা হবে এমন একটা চশমা, যেটা মনিটরকে দেখতে এবং একইভাবে কাছের জিনিস দেখতে সাহায্য করবে। অর্থাৎ যেটাকে কাছের এবং মধ্যবর্তী দূরত্বের কমবিনেশন চশমা বলা হয়ে থাকে। স্ক্রিনটা ২০ ইঞ্চি -১৪ ইঞ্চি কে কাছের দূরত্ব ধরা হয়। চশমার উপরিভাগ দিয়ে মনিটর দেখা যাবে আর নিচের অর্থাৎ বাইফোকাল অংশ দিয়ে কাছের কাজ করা চলবে। অবশ্য এটা হাঁটাচলায় ব্যবহার করা যাবে না, সে ক্ষেত্রে আলাদা আরেকটা চশমা রাখতে হবে। চমশার লেন্সে এন্টি রিফুলেকটিং কোটিং এর ব্যবহারও কম্পিউটারের কাজের ক্ষেত্রে ব্যবহারও কম্পিউটারের কাজের ক্ষেত্রে সাম্প্রতিক কালে সমাদৃত হচ্ছে।
আমাদের দেশে এখনো পর্যন্ত এমন কোনো চোখের পরিসেবা কেন্দ্র চালু হয় নি, যেখানে কেবল সিভিএস সংক্রান্ত বিশেষ বিভাগ বা বিশেষজ্ঞ আছেন। তবে ইউরোপ ও আমেরিকার মতো কিছু কিছু উন্নত দেশে এ বিষয়ে প্রচুর কাজ হচ্ছে। বাস্তবিক তাগিদে এ ধরনের পরিসেবা আমাদের দেশেও চালু করা অত্যাবশ্যক। তবে যতোদিন না তেমন কোনো পরিসেবা কেন্দ্র চালু হচ্ছে, ততোদিন সবার সচেতনতাই কাম্য।
তথ্যসূত্র : বিদেশী পত্রিকা অবলম্বনে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কম্পিউটার, চোখের, যত্ন ;
রবিউলকরিম বলেছেন:
বাহ্ চমৎকার ! অনেক উপকার হলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আশাকরছি সমাধান পেয়েছেন ![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
উপকারী পোস্ট। ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
ময়ুরবাহন বলেছেন:
দরকারী পোস্ট। ভাল লাগল। +
লেখক বলেছেন: thanks
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
রসের হাঁড়ি বলেছেন:
ধন্যবাদ চমৎকার এই দরকারি পোস্টের জন্য। +++
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ভাল কইছ দোস্ত,
তুমি আমাকে ব্লক কইরা রাখছ কেন ?
তোমার লেখায় আমি কোন মন্তব্য করতে পারতাছি না ! ![]()
লেখক বলেছেন: u r welcome
শাওন বলেছেন:
+ । প্রথম প্রথম এসব মানতাম না বলেই চশমার পাওয়ার হু হু করে বাড়তেছে
লেখক বলেছেন: ![]()
কতবতবকতকত বলেছেন:
আমাকে দোস্ত, তুমি- এইসব বলার সাহস কোথা থেকে পেলেন? শুধু আপনি না, সব বরাহ ছানাই আমার ব্লগে ব্লক।নিজের পোস্টে নিজেই কমেন্ট করলা নাকি?
লেখক বলেছেন: বরাহছানাটা কি জিনিস বুঝাইয়া বলুন ?
লেখক বলেছেন: কতবেলের মাথা খারাপ হইয়া গেছে, এক সাথে ২ আই,ডি ব্যবহার করতাছে মাথা ঠিক থাকবে কেমনে ? ![]()
লেখক বলেছেন: কোমর ভাঙ্গে নাইতো ?
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
ভাল লেখা।
লেখক বলেছেন: thanks ![]()
(অ)গাণিতিক বলেছেন:
কাজের পোস্ট!
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: ![]()
কর্মী বলেছেন:
জটিল পোষ্ট হইছে। থাংক ইউ ভাইজান।
লেখক বলেছেন: ধন্যবাদ
এক্স ফাইলস্ বলেছেন:
সকাল ৯ টু রাত ৯, কাজের জন্যই বসতে হয়। প্রথমে কষ্ট হলেও, এখন আর কোন সমস্যা বোধ করিনা। তবে দীর্ঘক্ষণ মাউস ধরে থাকলে কব্জিতেও সমস্যা হয়। কারও কারও ক্ষেত্রে তা মারাত্মক আকার নেয়।সুন্দর পোষ্টের জন্য প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ
মানব মানিক বলেছেন:
ভালো হয়েছে। দরকারী।
লেখক বলেছেন: ![]()


















