আমার প্রিয় পোস্ট

এই দূর প্রবাসে তাঁরা গনি আকাশে আকাশে . . .

বাংলাদেশে প্রথম ?????????????????

২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০০

শেয়ার করুন:                   Facebook

আপনাদের জন্য ক্রমানুসারে ৫০টি সাধারন জ্ঞানের প্রশ্ন দিলাম। দেখি আপনারা কয়জনে কতটা সঠিক উত্তর দিতে পারেন ।

১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ?
২. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
৩. বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
৪. বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
৫. বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
৬. বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
৭. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
৮. বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
৯. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
১০. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
১১. বাংলাদেশের প্রথম মহিলা রিবোধী দলীয় নেত্রী ?
১২. বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?
১৩. বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?
১৫. ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?
১৬. ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
১৭. ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?
১৮. ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
১৯. প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?
২০. বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?
২১. বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
২২. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?
২৩. বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?
২৪. বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?
২৫. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
২৬. বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?
২৭. বাংলাদেশের প্রথম মডেল খানা কোনটি?
২৮. বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?
২৯. বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?
৩০. বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?
৩১. বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?
৩২. বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?
৩৩. বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?
৩৪. বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
৩৫. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
৩৬. বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
৩৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
৩৮. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
৩৯. বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
৪০. প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
৪১. প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
৪২. প্রথম বাঙ্গালী বিচারপতি?
৪৩. প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
৪৪. বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
৪৫. বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
৪৬. বাংলাদেশের প্রথম রণতরী ?
৪৭. প্রথম বাংলা চলচ্চিত্র?
৪৮. প্রথম মুসলিম অভিনেত্রী ?
৪৯. প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
৫০. বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?

বিঃ দ্রঃ বাংলাদেশ সময় রাত ৯:৩০টায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। এতক্ষন দেখি কে কতটা জানেন :-B

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশেপ্রথমসাধারনজ্ঞানপ্রশ্নোত্তরবাংলাদেশেপ্রথমসাধারনজ্ঞানপ্রশ্নোত্তর ;

 

  • ২১ টি মন্তব্য
  • ১৭০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৬
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: উত্তর দিতে পারবেন না ভালো কথা

কিন্তু মাইনাস দেওয়ার কারন কি ?
২. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২২
comment by: হমপগ্র বলেছেন: উত্তর সবগুলার পারবো না। ডি ইউনিটের জন্য সবই পড়েছিলাম। এখন ভুলে গেছি। :(

পর্যবেক্ষনে রাখলাম। উত্তর সব পেলে উপকৃত হবো। +
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: বাংলাদেশ সময় রাত ৯:৩০টায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। এতক্ষন দেখি কে কতটা জানেন :-B

৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৫
comment by: শাহবাজ বলেছেন:


লোকের যাতে কামে লাগে , তাই ছবি বানাইয়া দিলাম ।

খালি ২৮ থেইকা ৪০ পারি । বাকিগুলো পারলাম না
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: চেষ্টা করার জন্য ধন্যবাদ

৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৫
comment by: কানা বাবা বলেছেন:
৯.৩০ কয়টায় বাজবো?
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: দুঃখিত , কাজের চাপে বিজি ছিলাম

তাই উত্তর দিতে কিছুটা দেরী হয়ে গেলো।

৫. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৭
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: ১. উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. উঃ সৈয়দ নজরুল ইসলাম
৩. উঃ সৈয়দ নজরুল ইসলাম
৪. উঃ শাহ আব্দুল হামিদ
৫. উঃ মোহাম্মদ উল্ল্যাহ
৬. উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
৭. উঃ এ. এস. এম. সায়েম
৮. উঃ এম. এইচ. খোন্দকার।
৯. উঃ তাজউদ্দিন আহমেদ
১০. উঃ বেগম খালেদা জিয়া
১১. উঃ শেখ হাসিনা
১২. উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
১৩. উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪. উঃ স্যার পি. জে. হাটর্স।
১৫. উঃ মিঃ স্কিনার।
১৬. উঃ আনন্দ চন্দ্র রায়।
১৭. উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
১৮. উঃ মোহাম্মদ হানিফ
১৯. উঃ আ. স. ম. আব্দুর রব।
২০. উঃ এ. এন. হামিদুল্লাহ
২১. উঃ ০৪ মার্চ, ১৯৭২
২২. উঃ ভারত
২৩. উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
২৪. উঃ কানিজ ফাতেমা রোকশানা।
২৫. উঃ মাহমুদা হক চৌধূরী
২৬. উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
২৭. উঃ ভালুকা, ময়মনসিংহ।
২৮. উঃ তাহমিনা হক ডলি
২৯. উঃ জাকিয়া আখতার
৩০. উঃ বেগম রওশন আরা
৩১. উঃ হাসিনা খাতুন
৩২. উঃ নাজনিন সুলতানা
৩৩. উঃ আনিসা হামেদ
৩৪. উঃ নাজমুন আরা সুলতানা
৩৫. উঃ সুরাইয়া রহমান।
৩৬. উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
৩৭. উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
৩৮. উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
৩৯. উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
৪০. উঃ স্যার এফ রহমান
৪১. উঃ রাজা রামমোহন রায়।
৪২. উঃ স্যার সৈয়দ আমির আলী
৪৩. উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪. উঃ শরদিন্দু শেখর চাকমা
৪৫. উঃ বাংলার দূত
৪৬. উঃ বি. এন. এস. পদ্মা
৪৭. উঃ মুখ ও মুখোশ
৪৮. উঃ বনানী চৌধুরী
৪৯. উঃ ব্রজেন দাশ (৬ বার)
৫০. উঃ ফেরদৌস আরা বেগম
৬. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০০
comment by: প্রমিত কুমার বলেছেন: আরে ভাই এত জেনে কি লাভ?
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: কোনো লাভ নাই দাদা =p~

৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৯
comment by: আরিফ থেকে আনা বলেছেন: অনেক কিসুই শিখলাম দেখি। জানা আছিল না :)
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: তাই বুঝি :)

৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০০
comment by: আলমগীর কুমকুম বলেছেন:

১-৫০: উঃ বিসিএস গাইডে সব আছে।

৫১: প্র: ৬ নং মাইনাসটা তে দিয়েছে?
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: ১-৫০: উঃ বিসিএস গাইডে সব আছে।
-খুব ভালো কথা, কিন্তু কেউই সম্পূর্ণ উত্তর দিতে পারে নাই

- ৬ নং মাইনাসটা ''আলমগীর কুমকুম'' সাব দিয়েছে।

৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:১১
comment by: আরিফ থেকে আনা বলেছেন: আমি দিসি @ কুমকুম
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: আরেকজনের পাপের বোঝা নিজের ঘারে টানেন কেনো ?

১০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২১
comment by: হমপগ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে!
২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১১. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১১
comment by: ইউনুস খান বলেছেন: ভালো লাগলো।

একটা + দিতে মন চাচ্ছে।

দিয়া দিলাম......
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: :) ধন্যবাদ :)

১২. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০২
comment by: রাঙা মীয়া বলেছেন: কোথাও পরীক্ষা আছে নাকি ?

 



 


আমরা করব জয় . . .
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪৭৫১