চোখ খুবলে নেয়া অন্ধকার, স্ফুলিঙ্গ জ্বেলে দাও!

শীতার্ত মানুষের বাঁচার লড়াইয়ে সামিল হোন।

২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩

শেয়ারঃ
0 10 0

প্রতি বছর মঙ্গার পর শীতে উত্তরবঙ্গে হাড়কাঁপানো শীতে অনেক মানুষের জীবন হারিয়ে যায় একটুকরো গরম কাপড়ের অভাবে। অথচ, আমরা সবাই মিলে যদি তাদের বাঁচার লড়াইয়ে একটু হাত বাড়িয়ে দিতাম তাহলে ডিজিটাল বাংলাদেশে শীতে একটুকরো গরম কাপড়ের জন্য এদের হা-হুতাশ করতে হতো না।


প্রগতির পরিব্রাজক দল, প্রপদ '৯৬ সাল থেকেই দেশের শীতার্ত মানুষের সহযোগিতার লক্ষ্যে শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরও হাতে নিয়েছে ১৪ তম শীতার্ত সহযোগিতা ও প্রচার কার্যক্রম। এ কার্যক্রমে প্রথম অংশে শীতার্তদের জন্য পুরনো কাপড় ও নতুন গরম কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ করা হবে। দ্বিতীয় অংশে শীতে মানুষের দুর্ভোগের মূল কারণ সাধারন মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যে সাংস্কৃতিক উপায়ে প্রচার আন্দোলন পরিচালনা করা হবে।

বর্তমানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমিক সংগ্রহের কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কাপড় সংগ্রহের জন্য বুথ প্রদান করা হয়েছে এবং অর্থ সংগ্রহ চলছে। ধারাবাহিকভাবে আমরা ঢাকা ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা গুলোতে আমাদের কার্যক্রম বিস্তৃত করবো।

যে বা যারা এই কার্যক্রমে অংশ গ্রহণ করতে চান তারা নিজ নিজ এলাকা/এ্যাপার্টমেন্ট/প্রতিষ্ঠান ও পরিচিত লোকজনের মধ্য থেকে পুরনো শীত বস্ত্র সংগ্রহ করে আমাদের খবর দিলে আমরা তা সংগ্রহ করে নেবো। আমরা মানুষের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করে তা দিয়ে গরম কাপড় কিনে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করে থাকি। যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে চান তারা নিচের ব্যাংক একাউন্টে টাকা জমা দিয়ে আমাদের জানিয়ে দিতে পারেন-
Milan Kar Account No: 0171101000036010 Branch: Satmosjid Branch Dutch Bangla Bank Ltd.


প্রপদ, প্রতিবছর কার্যক্রম শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে পুরো কাজের শ্বেতপত্র প্রকাশ করে থাকে।

সংগৃহীত নগদ অর্থের পরিমাণ
২৫ নভেম্বর ২০০৯ ইং পর্যন্ত ===== ২৭,৩২০.০০ টাকা

আপনার একটু সময় ও শ্রম একজন শীতার্ত মানুষকে শীতের অসহনীয় দুর্ভোগ থেকে রক্ষা করতে পারে।

সচেতন ব্লগারবৃন্দের প্রতি আহবান স্বেচ্ছাশ্রমিক হিসেবে যোগ দিন, অন্যকেও উৎসাহিত করুন। অর্থ ও বস্ত্র দিয়ে সহযোগিতা করুন।

যোগাযোগ করুন
প্রগতির পরিব্রাজক দল (প্রপদ)
কেন্দ্রীয় কার্যালয়: ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোবাইল: ০১৯১১৯৫০৩৯১

 

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯
তোমোদাচি বলেছেন: সুন্দর উদ্যোগ!

আপাতত প্রিয়তে রাখলাম। সময় সুযোগ হলে যোগাযোগ করব।
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ। আশাকরি সময় নিয়ে যোগাযোগ করবেন।

২. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১১
অতন্দ্র তওসিফ বলেছেন: জা.বি.-তে আপনাদের পোস্টার দেখেছি। কাজ করতে চাইলে কার সাথে যোগাযোগ করব (জা.বি.-তে)?
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: শারমিন রহমান, ৩৩ম ব্যাচ, মাস্টার্স (দর্শন)। মোবাইল: ০১৯১৬৩৩৩৭৯৬

৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৫
দূর আকাশের নীল তারা বলেছেন: ইস এই কথাটা যদি দেশের ধনীর দুলালী গুলা বুঝত ... ???
৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯
সুমন ঘোষ বলেছেন: আপনার এই ব্লগ টি সর্বসমক্ষে এনেছেন এর জন্য ধন্যবাদ।
আপনার এই কর্মপ্রচেষ্টা সফল হোক - এই কামনা করি।
ভালো থাকুক ঐসব মানুষেরা - রেহাই পাক শীত-যন্ত্রনা থেকে ।
ভালো থাকুন আপনি ও ।


৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
প্রথম বাংলা বলেছেন:
অনেক ভাল উদ্যোগ। ভাল লাগল
৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
তরু বলেছেন: খুব ভাল। খুব ভাল।
৭. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:২৬
সব যদি আজ বদলে যেত বলেছেন: খুবই ভালো উদ্দোগ। কিছু করার ইচ্ছা আছে।

৮. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:২৬
রাজনীতি বলেছেন: অবশ্যই ভাল উদ্যোগ! ধন্যবাদ গোচরে আনার জন্য।
৯. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৩
ফারজান কাদের বলেছেন: এরকম একটি পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আমি এবার মাঠে কাজ করতে পারছিনা তবে প্রপদের সাথেই আছি।
পোস্টটি স্টিকি করা হোক।
১০. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৩
রহমানরক্তিম বলেছেন: ভালো লেগেছে পোস্ট এর জন্য খরাপ লাগছে দূখী মানুষদের জন্য...
১১. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

ফেইস বুকে শেয়ার করলাম

 

মোট সময় লেগেছে ১.৩৯২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রপদ প্রগতির পরিব্রাজক দল এর সংক্ষিপ্ত নাম।
প্রতিষ্ঠাকালঃ ১৯৯৪ ইং
কেন্দ্রীয় কার্যালয়ঃ ঢাকসু ভাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ প্রকৃত স্বাধীনতা ও জনগণের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই