আমার প্রিয় পোস্ট

দুর্বিসহ রাত কেটে যাবে, আসবে স্নিগ্ধ সকাল, সেই সকালে সবাই উঠবে জেগে, তারপর আবার রাত হবে, আমরা সেই রাতে জোছনা দেখব

অপেক্ষা

১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৯

শেয়ারঃ
0 0 0

আমি হাট করে দুয়ার খুলে বসে আছি তোমার জন্য
এমনটি বল্‌লে হয়তো কিছু ভুল কিম্বা মিথ্যে বলা হবে
তবে বসে আছি, আমি অপেক্ষায় আছি
শুধুই তোমার

কোকিল যেমন অপেক্ষা করে বসন্তের
কিম্বা চাতক বৃষ্টির
কবি যেমন প্রিয় চরন প্রসবের
অথবা, অথবা জননী যেমন মা ডাক শোনার
কিছু বাড়িয়ে বলা হলো বুঝি
তবে আমি অপেক্ষায় আছি, জেনো আশা করে আছি।

মাঝে মাঝে আমি বস্ত্রহীন শীতার্তের মত কেঁপে উঠি
মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি কষ্ট ভোলার জন্য,
জেগে উঠি আচম্‌কা
হ্যাঁ, আমি পথ চেয়ে আছি।

যার জন্য প্রচন্ড কোলাহলে আমি একা হয়ে যাই
সেতো তোমারি জন্য,
আর কিছু নয়।
ফাঁকা ফাঁকা লাগে বুকের ভেতর,
কি যেন নেই, হারিয়ে গেছে
তার লাগি প্রচন্ড হাহাকার।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৭
সবাক বলেছেন: সহজসরল কথাগুলো খুব ভালো লাগলো।


হ্যাপি ব্লগিং
১২ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২. ১২ ই জুলাই, ২০০৯ ভোর ৫:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: অপেক্ষা শব্দটি বড় কষ্ট বাড়ায়..........
স্বগতম ব্লগে। লেখা আসুক।
১২ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: কথা সত্য।
ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি স্বাপ্নিক একজন। খুব আশা করি একটা কিছু করব।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ