আমার প্রিয় পোস্ট

যত বড় শহর, তত বড় একাকীত্বতা...

বার্ধক্য

০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৪

শেয়ার করুন:                   Facebook

কাঁচা চুলে পাক ধরে
বিসাদের ঘুনপোকা খায় কুড়ে কুড়ে
চোখ থাকে খবরের পাতায়
স্বপ্নেরা নির্ঘূম স্মৃতির খাতায়,

চোখে ঝাপসা দৃষ্টি ভাসে
চশমাটা গর্বের হাসি হাসে
পা দু-খানা ক্লান্ত বলে
বেতের লাঠিটা আগে আগে চলে,

থর-থর হাত কাঁপে
আয়ু সারে তিনহাত মাপে
চায়ের কাপে ওঠে দুর্বল ঝড়
মনমাঝে সর্বদা ঈশ্বর,

অজানা কিছু ভুলে
স্বপ্নের তরী সব ফেরেনি কুলে
চারপাশে অবসাদ-ক্লান্তি
আশা তবু একমুঠো শান্তি,

সময়টা দুরে চলে যায়
অসময় চলে আসে কাছে
শান্ত আঙ্গুল আজও মাঝে মাঝে
বয়সের হিসেব কষে,

মনটা বড় বেশী প্রশ্নের ঝড় তোলে
মন বলে বয়স হয়েছে, হয়েছি বুড়ো লোকে বলে
প্রান বলে চলে যাবার সময় হলো
জীবনের অন্তিম আয়োজন চলে।

 

 

  • ৯ টি মন্তব্য
  • ২১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: শতরূপা বলেছেন: সুন্দর।
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ শতরুপা।

২. ০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: নিবেদীতা বলেছেন: প্রতিটা লাইনই সুন্দর, আসন্ন ভবিষ্যতের কঠা মনে করিয়ে দেয়, কষ্টকর ভবিষ্যত।

+
৩. ০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫০
comment by: নিবেদীতা বলেছেন: কঠা=কথা
০৯ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: নিবেদীতা, আপনাকে ধন্যবাদ। আপনি আমার লেখা বা চিন্তাগুলো বুঝতে পারেন।

৪. ০৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০২
comment by: কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। প্রিয়তে রেখে দিলাম।
০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: আপনার প্রিয়তে রেখে দেয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ।

৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪০
comment by: পারভেজ বলেছেন: ভাল লাগলো
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন:
ধন্যবাদ।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২০৫১৪