আমার প্রিয় পোস্ট

যত বড় শহর, তত বড় একাকীত্বতা...

অপরাধী আমি

২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৭

শেয়ার করুন:                   Facebook

কত কাজ যেন রয়ে গেছে
তোমার-আমার সবার হাতে হাতে,
ছুটে চলা যন্ত্রের মত
একদম সময় নাই
পৃথিবী যেন বড় ব্যাস্ত আজ
শুধু সময়কে তাড়াই,
জীবন কি শুধুই ব্যাস্ততা ?

সভ্যতার নামে সিমেন্টের জঙ্গলে
গুমরে কাঁদে জীবনের যত আকুলতা,
এই জঙ্গলে অলিতে গলিতে
হারিয়ে ফেলেছি কতটা সময়।

জোসনাস্নাত এই রাত...
নদীর কল্ কল্ ঢেউ
এগুলোর মানে বোঝে কি কেউ ?
হাজারো শব্দের ঝঙ্কারে
পাখির কুহু কলতান
শুনতে কি চায়না মন?
মানে নেই, কোন মানে নেই !

ব্যাস্ততা, শুধু ব্যাস্ততাই ঘিরে ধরেছে সময়,
এই ব্যাস্ততারইবা কি মানে আছে ?
তবুও ব্যাস্ত সবাই।

যুক্তির দার্শনিক পোক্ত আসন পেতে
বসে আছে পৃথিবীর দ্বারে,
বিশ্বাসের দার্শনিক ভবগুরের মত ঘোরে
পৃথিবীর পথে পথে, অলিতে - গলিত,
উভেয়ই খুঁজে ফেরে তত্ব, ভুল - নির্ভুল।

আমিও পথ চলি ভবগুরের মত
জীবনের পথে পথে,
আমি ভিখারী নই
করুনা প্রার্থনা করেনা মন,
মাঝে মাঝে এই মন
ভালবাসার তাড়নায় বড্ড ব্যকুল।

পৃথিবীর দ্বারে দ্বারে কড়া নেড়ে দেখি
প্রকান্ড এক যুক্তির দানব
আজও স্থির দন্ডয়মান আছে।
ভীষণ অন্যায়ের দায়ে অপরাধী আমি
বড় ভুল করেছি কড়া নেড়ে তোমাদের দ্বারে,
ভুল হল কি তোমাদের পৃথিবীতে এসে !

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৬
comment by: কুমারী শ্রীধন্যা গোস্বামী বলেছেন: ভাল হয়েছে। তবে একটু বড় হয়ে গেল।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন:
ধন্যবাদ। বড় ছোট সব মিলিয়েই তো লেখা। আমার ছোট লেখাও আছে।
শুভেচ্ছা।

২. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩১
comment by: সবাক বলেছেন:
বড় কবিতায় বড় ভালেলাগা:)
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৬

লেখক বলেছেন:
ধন্যবাদ সবাাাাাাাাাাাাাাাাাাক।

৩. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৮
comment by: আমি ও আমরা বলেছেন: বড় হোক সমস্যা কি? এটাত কবিতার প্রয়োজনেই হয়েছে। ভালো লাগল কবিতাটা।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে। আমারও তাই মত। আসলে যখন যা মনে আসে। এর চেয়েও বড় লেখা আমার আছে। যাহোক সেগুলোও পোষ্ট করা যাবে।

৪. ২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: ব্যাস্ততা, শুধু ব্যাস্ততাই ঘিরে ধরেছে সময়,
এই ব্যাস্ততারইবা কি মানে আছে ?
তবুও ব্যাস্ত সবাই..............কথাগুলো সত্য বটে, তবে সবাইকে তো ব্যস্ত থাকতে হয়.........আমরা বড় বেশি ব্যস্ত হয়ে গেছি.........এটা কি সময়ের প্রয়োজন, না অন্যকিছু? ঠিক আমার বোধগম্য নয়!

অনেক অনেক সুন্দর কবিতা লিখেছেন। ভালো লাগলো

শুভেচ্ছা ...........।
২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
কেমন আছেন ?
অনেক রাত হয়েছে ঘুমোতে যান।

৫. ২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: পুষ্প বলেছেন: কবিতায় কবির মনোভাব ব্যক্ত হয়;আপনি অনেক ব্যস্ত তাইনা!!!

ব্লগে আসলে আমার এমনিতেতো সময় নষ্ট হয়ই তার উপর পড়তে নিলে এ চিন্তাগুলো মাথায় ঘুরঘুর করে।তাছাড়া মা-বাবার অতি ভদ্র মেয়ে হিসেবে যে ইমেজটা আছে তাও নষ্ট হয়ে যেতে পারে।
ব্লগিং না করলে আবার আপনাদের সাথে কথা হয় না তাই মন খারাপ হয়।
কি করি,একটা পরামর্শ দেন না ভাইয়া।(আজও অপ্রাসঙ্গিক কথা টানলাম)
২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন:
কবির মনোভাব ব্যাক্ত হয়...
হয়তোবা তাই। আর ব্যস্ততা ? হ্যাঁ ব্যাস্ত থাকতেই হয়। ব্যাস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়।

আর ব্লগিং এর ব্যাপারে কিছু বলতে চাইনা কারন, বাবা-মা এর মনে কষ্ট দিয়ে কিছুই করা উচিৎ না হোক না নিজের একটু কষ্ট। ভাবুন জন্ম থেকে শুরু করে বাবা-মা কি কম করেছে বা করছে !

ভাল থাকুন সবসময় সেই কামনাই করি।

৬. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:৪২
comment by: পুষ্প বলেছেন: ধুর্ আপনি কিছুও বুঝলেননা,আব্বু আম্মু কষ্ট পেতে যাবে কেন বরং ব্লগিং করলে আব্বু খুশি হয় তাতে করে যদি দু একটা কবিতা আমার হাত দিয়ে বেরোয়।
আমিতো কেবল বলেছিলাম, আমি যে ভাব ধরে থাকি সেটা কমে যায়।:)
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন:
আপনার আব্বু আম্মু যে খুশি হয় সেটা কিন্তু আপনার লেখা থেকে বোঝা যায়নি। যাহোক, তাহলে তো হয়েই গেল। বেশী বেশী লিখুন আর আমাদের সাথে কথা বলুন।
আর ভাব নিতে হয়না ভেতরে কিছু থাকলে ভাবটা বাইরে এমনিতেই চলে আসে।
লেখার বিষয়ে আমার উপদেশ হলঃ

পড়তে হবে
দেখতে হবে নিখূঁত ভাবে
পড়া আর দেখা এই দুয়ের মধ্যে থেকে ভেবে নিজের অভজারভেশন বের করতে হবে।
তাহলেই দেখবেন লেখা এমনিতেই বেরুচ্ছে।

আশা করি পারবেন।
ভাল থাকুন সবসময়।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২০৫০৩