আমার প্রিয় পোস্ট

যত বড় শহর, তত বড় একাকীত্বতা...

মানুষের ভীরে...

০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৪

শেয়ার করুন:                   Facebook

পৃথিবী দুঃখময়। তবু মানুষ হাতরে মরছে সুখের আশায়। সুখকে খুঁজে ফিরছে মানুষ দিশেহারার মত। যার যার নিজের মত করে। আসলে সুখ কি ? যা কষ্ট করে পাই, সহজেই হারাই। সুখতো আর কিছুই নয়, সুখ যেন দীর্ঘরাতের সাধনার পরে ঝড়ে যাওয়া ফুল। ঝড়ে পরাই যার নিয়ম। আর সময়ও যেন প্রস্তুত সেই ঝড়ে যাওয়া ফুলকে তাড়িয়ে নিতে কোন সে ঠিকানায় ! ঝড়ে পরা পাতার মত ঝড়ে পড়ছে আর সময়ের স্রোত ভাসিয়ে নিচ্ছে কোথায় ! কোথায় ? কখনো একুলে, কখনও ওকুলে। কখনও কাছে আবার কখনও দুরে, বহুদুরে। সময়ের দুর সীমানায়। তবু মানুষ সুখের আশাই করে। কার সুখ যে কোথায় লেগে আছে ! কিসে যে সুখী হয় মানুষ !
মানুষের ভেতর থেকে আকাঙ্খার জন্ম, আকাঙ্খার প্রাপ্তিই হয়তো ধরা দেবে সুখ হয়ে, প্রাপ্তিতেই হারিয়ে যাবে সে। আবারও সেই ফুরিয়ে যাওয়া হাসি।
হয়তো প্রাপ্তিতে আকাঙ্খা আরও বাড়বে প্রাপ্তিও যোগ হবে। তবু থেমে থাকবে কি আকাঙ্খার ছুটেচলা ? তাতো সম্ভব নয়। মানুষতো আকাঙ্খার তাড়নায় তাড়িত হচ্ছে প্রতিদিন - প্রতিক্ষণ।

মানুষ আর সুখ এই দুই নিয়ে ভাবতে ভাবতে একা একা পথ হাঁটছে প্রভাত। চারপাশের যত ছুটে চলা, জঙ্গমতা, কোলাহল কিছুই স্পর্শ করতে পারছেনা প্রভাতকে। মানুষ আর সুখ নিয়ে বেশীদুর ভাবতে পারেনা। এক সীমাবদ্ধতা গ্রাস করে। সীমানার ওপারে যেন ঘুটঘুটে আঁধার। কোথায় যেন পড়েছিল, " A man none can be called happy, until that day when he carries his happyness down to the grave in peace.

প্রভাতের মন সায় দেয়, আসলেইতো তাই। প্রভাতের হাঁটার গতি কিছুটা বেড়ে যায়। ভাবনাও অন্য পথে ছোটে নানা সূত্র ধরে। যেন প্রভাতের মাঝে ঘুপটি মেরে বসে আছে কোন পাগলা ভাবুক। যে টোপ ফেলে ফেলে তুলে নিচ্ছে ভাবনা একটার পর একটা সময়ের স্রোত থেকে, পৃথিবীর বুক থেকে। ভাবনার তাড়নায় তাড়িত হয়ে পথ হাঁটছে সে অনির্দিষ্টতাকে সঙ্গী করে। গন্তব্যেহীন গন্তব্যের পথে চলছে প্রভাত।


চলবে...

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
comment by: আমি ও আমরা বলেছেন: ভালো লেগে গেলো তো! চলুক.।।
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:১০

লেখক বলেছেন:
এটা আমার লেখা অনেক পুরোনো একটা গল্প।
কম্পোজ করার সময় পাইনা। ধন্যবাদ পরার জন্য।
চলবে এটা।

২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:৩১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: এইটুকু আরো একটু বাড়ায় দিলে ভালো হতো না।

ভালো লাগলো, চমৎকার অনুভূতি।
পরের পর্বের অপেক্ষায় থাকলাম.............

শুভেচ্ছা ।
০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন:
ভাল হত সেটা বুঝতে পারছি। কিন্তু সময়ের কারনে কম্পোজ তরা হয়ে ওঠেনা।
আপনাকেও....

৩. ০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: পুষ্প বলেছেন: এ গল্পটার চলার পথের সঙ্গী হলাম।

বেশ লিখেছেন।
+
+
+
০৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন:
চলার পথের সঙ্গী হলেন তো পরের অংশ না পরে গেলেন কেন ? তিন পর্ব লিখেছি। কালকেই বাকীটা শেষ করে দেব।

আর + এর জন্য ধন্যবাদ।

৪. ০৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৬
comment by: মমমম১২ বলেছেন: সুন্দর লিখেছেন।
র আর ড় তে একটু গোলমাল হয়েছে।কিছু মনে করবেন না যেন,এত সুন্দর লেখাটা একটা অক্ষরের জন্য একটু কেমন হোক সেটা চাইনি বলেই বলা।
আমার এই মন্তব্য টা মুছে দিলেই ভালো লাগবে।
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন:
না মন্তব্য মুছবো কেন ? আপনি যা বলেছেন তা সত্যি। আর সত্য সবসময় গ্রহনযোগ্য, অন্তত আমার কাছে। আসলে অফিসের কাজের চাপের মধ্যেও লেখার চেষ্টা কর তাই বানান শুদ্ধ বা অশুদ্ধ সেটা যাচাই করার সময় পাইনা।
ধন্যবাদ পরার জন্য আর শুধরে দেবার জন্য। সময় করে পরে ঠিক করে নেব।

৫. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৫
comment by: তারিক-আল-হাসান বলেছেন: সমালোচনাকে মূল্যায়ন করার জন্যে ধন্যবাদ।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন:
হুমমম...

কিন্তু আপনিতো কোন সমালোচনা করেননি।

আপনিও একটা ধন্যবাদ নিয়ে যাবেন।

৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫১
comment by: পারভেজ বলেছেন: "আকাঙ্খার প্রাপ্তিই হয়তো ধরা দেবে সুখ হয়ে, প্রাপ্তিতেই হারিয়ে যাবে সে।" আপনার জীবনবোধ অসাধারণ!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন:
ধন্যবাদ...
বুঝতে পেরেছেন বলে। আসলে এভাবে সবাই বুঝতে পারেনা।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২০৫১০