কিছুদিনের মধ্যেই কমম্পেন আশা শুরু হলো। ব্যাপক কমপ্লেন
কোলে পিঠে করে বিড়াল করেছি... ওকে এখন ফেলি কি করে!! অনেক বুঝালাম, ধমকালাম... দুদিন... তারপর আবার যা তাই।
বাড়িওয়ালা নাছোড়বান্দা, এইমাত্র রান্না মুরগির ঠ্যাংটা চেখে এসেছে এবং ঝোল তার মুখে লেগে আছে... একেবারে হাতেনাতে ধরা খেয়ে তা প্রমান হয়ে গেল। কি আর করা
ফেলি বললেই তো আর ফেলা যায় না... পুংটা বুদ্ধি আটলাম
আমার বেড়ালের রঙ লালচে। পাড়ায় কিছু কালো বিড়াল আছে। আমারটাকে কালো করে দিলে দোষটা পড়বে কালোগুলো ঘাড়ে...
সেই সন্ধ্যায় ফাইভ ষ্টার কলপ কিনে আনা হলো। তিনজন মিলে তাকে ধরে আচ্ছা মত মেকআপ করে দিলাম।...
সকালে প্রচার করলাম বিড়াল বিদেই করেছি। আর ঝামেলা নেই। সবাই খুশি হল।
১দিন
২দিন
৩দিন
সপ্তাহ খানেক পর বাড়িওয়ালার ছোট ছেলেটির সাথে দেখা হলো। তার কাছে খবর পেলাম এখন আর লাল বেড়ালটা আসে না। তবে গতকাল একটা কালো বেড়াল তাদের বাসায় গিয়েছিল
আমি শুধুই ভাবি.. এইটুকু বেড়াল এতগুলো মাছ খেলো কি করে..??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

