আমার প্রিয় পোস্ট

লুঙ্গি পরে প্রথম আলোতে ব্লগিং করা যাবে কিনা, জানতে চাইছি ..( একটি সাহায্যপ্রার্থনামূলক পোস্ট)

২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

শেয়ারঃ
0 0 0

প্রথম আলো ব্লগ হচ্ছে - এটা অসম্ভব আনন্দের খবর। এই আনন্দ নিয়ে প্রথম আলো ব্লগের নীতিমালা পাঠ করতে গিয়ে থমকে গেলাম। নীতিমালটি বেশ দীর্ঘ,শোচনীয় রকমের নিন্মমানের,অশ্লীল এবং হাস্যকর। বোঝা যায় , একাধিক পন্ডিত যথেষ্ট চিন্তাভাবনা করে এই নীতিমালাটি প্রণয়ণ করেছেন।

প্রথম আলো যেখানেই হাত দেয়, সেখানেই সোনা ফলে। কাজেই আমার ধারণা প্রথম আলো ব্লগটি খুবই সফল হবে। তবে সেজন্য একটি ‘ছোট্ট কাজ’ তাদের করতে হবে , সেটি হচ্ছে, এই নীতিমালাটি যারা প্রণয়ণ করেছেন, তাকে বা তাদেরকে স-সন্মানে টিম থেকে এখনই বের করে দিতে হবে। এটি খুবই জরুরী।

নীতিমালা পড়ে বোঝার উপায় নাই ,এটি কি শিশু একাডেমী থেকে প্রকাশিতব্য সরকারী কোন পত্রিকার নীতিমালা না স্বাধীন কোন ব্লগের নীতিমালা।

দু একটি নমুনা দেই- তাতেই বোঝা যাবে
নীতিমালা ১ ক .বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোন কিছু লেখা প্রকাশ করা যাবে না।

এই বাক্যটির মানে কি? অনেক চেষ্টা করেও ধরতে পারলাম না। বাংলাদেশের প্রচলিত আইন এই শব্দবন্ধটি যথেষ্ট বিভ্রান্তিকর। পর পর তিনিট পরষ্পর বিরোধী শব্দ এখানে আছে।
প্রথমেই বাড়ি খেতে হয়, বাংলাদেশ এবং আইন এই শব্দ দুটি নিয়ে।
এর মাঝখানে যদি প্রচলিত শব্দটি বসে তাহলে তো কথাই নেই।

যতদূর ধরতে পারলাম, এর মানে হচ্ছে কোন নিরপরাধকে যদি র‌্যাব ধরে তাহলে সেটা নিয়ে লেখা যাবে না। কেননা সেটা আইন সন্মত না। আবার তাকে যদি ক্রস ফায়ারে মেরে ফেলে , তাহলেও তাকে নিয়ে লেখা যাবে না, কেননা সেটি আইন নয়, কিন্তু প্রচলিত আইন। একইভাবে সতীদাহ প্রথা, মাটিতে অর্ধেক পুঁতে পাথর নিপে, ফতোয়া- ইত্যাদি নিয়েও লেখা যাবে না। আলহামদুলিল্লাহ!!!

আর তাছাড়া বাংলাদেশের আইন কি কি আছে, সেটা জানাও জরুরী। এডভোকেট হওয়া ছাড়া কোন গতি নেই দেখছি। কিন্তু ১খ পড়েই আরও হতাশ হয়ে গেলাম। ১.খ নীতিমালাটি আবার দেশীয় এডভোকেটদের খারিজ করে দিয়ে লিখেছে।
এখানে বলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কিছু লেখা যাবে না।
মানে লোকাল এডভোটেকদের ভাত নেই- হতে হবে ড. কামালের মতো আন্তর্জাতিকমানের আইনজীবি।

অনুরূপভাবে ২ এর ক,খ,গ আলোচনারও অযোগ্য। তবে ২ এর ঘ নীতিমালাটি নিয়ে দীর্ঘ চিন্তা ভাবনার অবকাশ আছে। এখানে বলা হয়েছে : প্রচলিত ধর্মীয় ব্যক্তি ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোন ব্যক্তিকে হেয় করে কোন কিছু লেখা যাবে না ....

শ্রদ্ধেয় ব্যক্তিদের একটি তালিকা পেলে বড় ভালো হতো। প্রথম আলোর ব্লগের দৃষ্টিতে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কারা ? ফজলুল হক আমিনী না ফাহিম মুনাএম ? নাকি দুইজনেই ? নীতিমালা পড়ে তো মনে তো হয় বায়তুল মোকারমের খতিব থেকে শুরু করে ড. ইউনূস সবাই শ্রদ্ধেয় এবং সমালোচনার উর্ধে।

৩ এর ঘ নীতিমালাটি যে লিখছে তাকে ধরে চড়ানো দরকার। পুরো পারভার্ট না হলে এমন নীতিমালা বের হয় কি করে?
এখানে লেখা আছে - ব্লগে পোস্ট দিয়ে কোনো নারী বা পুরুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেম নিবেদন করা যাবে না। ব্যক্তিগত চিঠি দেয়া যাবে না।

ভাই, আর কি কি করা যাবে না?
এই যে আমি এখন ব্লগ লিখছি, বাসায় লুঙ্গি পড়ে ব্লগ লিখছি। আমার জানতে ইচ্ছে করছে ব্লগে লেখালেখি করার সময় লুঙ্গি পড়ে থাকা যাবে তো ?

আমার মায়ের জন্য বি পজেটিভ রক্ত লাগলে , সেটা লিখে ব্লগে সাহায্য চাওয়া যাবে না? নাকি সেটা লিখলে সেটি ব্যক্তিগত চিঠি হয়ে যাবে?

প্রেম, ভালবাসা সব ব্যানড? নীতিমালা প্রণয়নকারীদের এই ধারণা কেন হলো, যে ব্লগিং করতে এসে কেউ প্রেমে পড়ে যাবে। আবার যারা প্রেমের পড়বে, তাদের অভিভাবকত্বের দায়িত্বও কি তারা নিলেন নাকি?


শুভ কামনা

 

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
ভাইরাস! বলেছেন: প্রথম আলো ব্লগের প্রচার প্রসারে ভালোই সহায়ক এসব পোস্ট
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: মাত্র তো ঘরে ঢুকলাম....আপনার মন্তব্যের একটা জবাব আমি দিতে চাই, একটু রিফ্রেশ হওয়ার জন্য খানিকক্ষণ সময় চেয়ে নিচ্ছি। কেমন?

২. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
এম্নিতেই বলেছেন: নীতিমালটি বেশ দীর্ঘ,শোচনীয় রকমের নিন্মমানের,অশ্লীল এবং হাস্যকর।

// দীর্ঘ ঠিক আছে, কনফিউজিং ঠিক আছে, কিন্তু অশ্লীল কোন দিক দিয়ে??
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: কি জানি ভাই, অশ্লীলতা বলতে আপনি কি বুঝেন ?

নিজামী যখন স্মৃতি সৌধে যায়- তখন ব্যাপারটা আমার কাছে অশ্লীলই মনে হয়। অশ্লীলতা প্রচলিত যে ধারণা নগ্নতা -পর্ণোগ্রাফ ইত্যাদি ব্যাপারে বোধহয় সীমাবদ্ধ নয়।

সেই দৃষ্টিকোন থেকেই আমি অশ্লীল বলেছি।

ব্লগিংয়ের যে কনসেপ্ট সেই কনসেপ্টের প্রেক্ষাপটে গোটা নীতিমালাটিই আমার কাছে অড এবং অশ্লীল মনে হয়েছে।

৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
সৌম্য বলেছেন: স্বাগত জানাই প্রথম আলো ব্লগকে। নতুন দের আসতে দিতে হবে সাদরে। ভুল করলে তা ঠিক করে নেবে প্রথম আলোর মত প্রতিষ্ঠান এই বিশ্বাস আছে। কিন্তু সাম হোয়ারেও কি খারাপ কিছু হয় না। জামাত শিবিরের হারাম জাদারা নির্বেঘ্নে আপত্তিকর পোস্ট দেয়, আমরা গলা ফাটায় চিল্লাই। কিন্তু ওদের কাজ তো ঠিকই হয় (অসুস্থ মতবাদের প্রসার)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: আপনি বলেছেন- ভুল করলে তা ঠিক করে নেবে প্রথম আলোর মত প্রতিষ্ঠান এই বিশ্বাস আছে।

আমিও তাই বিশ্বাস করি। এজন্য আমি বলেছি - এটিও সফল হবে এবং এই সফলতার জন্য এই নীতিমালা যারা প্রণয়ণ করেছে- তাদেরকে টিম থেকে বের করে দিতে হবে।

ওই বিশ্বাস থেকেই বলেছি।

৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
অরণ্যচারী বলেছেন: প্রথম পাতায় আপনার একই পোস্ট দুইটি কেন?
৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
আশাবাদী!! বলেছেন: ভাই আপনি কেবল শর্ষেফুল নয় যেকোন জিনিসের ভিতরেই ভুত দেখতে পারবেন।

নীতিমালা স্বাভাবিক দিক দিয়ে ঠিকই আছে, সেটাকে এক্সট্রিমে নিয়ে গেলে তো সমস্যা।

উদাহরণসরূপ
রাস্তায় ট্রাফিক সিগনাল না মেনে রাস্তা পারাপার করা আইনত দন্ডনীয় সেটা লেখা আছে, কিন্তু বিশেষ ক্ষেত্রে (যেমন হাসপাতালে রোগী নেয়ার সময়) এই নিয়ম সীথিলযোগ্য।

তেমনই প্রথমআলো ব্লগের নীতিমালাও অনুরূপভাবে সাধারণ নীতিমালা যা বিশেষ ক্ষেত্রে সীথিলযোগ্য হবে। কোন কোন ক্ষেত্রে সীথিলযোগ্য হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন


আপনার পোস্টে কষে মাইনাস
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: আপনি বলেছেন : তেমনই প্রথমআলো ব্লগের নীতিমালাও অনুরূপভাবে সাধারণ নীতিমালা যা বিশেষ ক্ষেত্রে সীথিলযোগ্য হবে। কোন কোন ক্ষেত্রে সীথিলযোগ্য হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন

..................................................
না ভাই, আমি আপনার মতো বুঝদার লোক না কিংবা থট রিডার যে আগাম বুঝে নেব - কোন কোন ক্ষেত্রে নীতিমালা শিথিল হবে।

ব্লগিং করার আগে যদি যদি মাথায় এই চিন্তা ঢুকে যায়- যে আমার লেখাটা প্রকাশিত হবে তো?- তাহলেই কিন্তু সর্বনাশ। লেকতের মনস্তাতিক জোর এতে কমে যাবে।

ব্লগের নীতিমালা পড়ে ব্লগ করতে গেলে যে কারই বুক কাঁপতে, হাত কাঁপবে।

................

আপনি আরও বলেছেন : নীতিমালা স্বাভাবিক দিক দিয়ে ঠিকই আছে, সেটাকে এক্সট্রিমে নিয়ে গেলে তো সমস্যা।

....................
কীভাবে সেটি ঠিক আছে? কোন শ্রদ্ধেয় ব্যক্তিকে হেয় করে এমন লেখা বা কমেন্ট দেয়া যাবে না। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের মতো সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তির জমি দখলের নিউজ তো প্রথম আলোই করেছে।
ব্যক্তি সে যেই হোক না কেন- সে বা তার কর্মকান্ড কি সমালোচনার উর্ধে?

কষে মাইনাস দেয়ার জন্য ধন্যবাদ।


৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
নুশেরা বলেছেন: আপনি লুঙ্গি "পড়েন"। তাহলে ব্লগ? সেটা কি "পরেন"?
ঠাট্টা করলাম। আপনার লেখার খুবই ভক্ত আমি। আরিফ জেবতিকের তোতা মিয়া'য় আপনার কমেন্ট দেখে অপেক্ষায় ছিলাম এই লেখার।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: আরিফ জেবতিকের উত্তরটাই সবচেয়ে গ্রহণযোগ্য। তবে বানান ভুলের ব্যাপারে উন্মাদ ম্যাগাজিনের একটি ব্যাখা আছে।

বানান ইচ্ছে করেই ভুল করা হয়- যাতে ভুল বানান দেখে আপনার মনে সন্দেহ জাগে, তাতে আপনি অভিধান খুলে বসবেন, সঠিক বানানটি জানবেন প্লাস আশেপাশের আরও কয়েকটি শব্দেরও বানান ও ব্যবহারবিধি জানা হবে।

দুটো ব্যাখাই এতো চমৎকার যে স্যরি বলতে ইচ্ছে করছে না।

৭. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
মাহবুব সুমন বলেছেন:
রবির সাথে পরিচয় ঝগড়া দিয়া ;) সেইটা ভুলি নাইক্কা।
আপনার শরীর কেমন আছে ?
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: হা হা । অাপনার পরিবার কেমন আছে ? শুভেচ্ছা, ধন্যবাদ।

৮. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
দস্যু বনহুর বলেছেন: নীতিমালা ও ব্যবহারবিধি পর্তেই তো পুরা দুইদিন লাগবো, ব্লগামু কখন... হেরপর আবার বুঝার ব্যাপার আছে... যে অবস্থা দেখলাম না বুঝলে মনহয় "ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ" কর্তে হৈব।.... তবে কর্সে যখন আরো কিছু বিষয় স্পস্ট করা উচিত ছিল যেমন ১. পোস্ট কয়টা ওয়ার্ডে সীমাবদ্ধ রাখতে হবে, ২. পোস্টে রেটিং দেয়া মডারেটেড হবে কিনা ৩. কোনমুখী হয়ে ব্লগিং করতে হবে, ৪. ব্লগিং এর মাঝখানে হাতমারা বা হাগামুতা চলবে কিনা, ৫. ব্লগিংরত অবস্থায় কুনো পর্ণসাইট ভিজিট করা যাবে কিনা ইত্যাদি গুরুত্বপুর্ণ বিষয়।

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: হা হা হা ..

৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
আরিফ জেবতিক বলেছেন: নুশেরা , পত্রিকায় যারা কাজ করে এরা বানান টানান বেশি জানে না । প্রুফ রিডারের পেটে লাথি মারা নিষেধ । ;)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: তবে আরিফ ভাই, প্রথম আলো ব্লগে লেখালেখির ব্যাপারে সতর্ক থাকেত হইবো। ওখানে বানান ভুল করলে জরিমানা হতে পারে।

ক্যাডেট কলেজ ব্লগ নামে একটি ব্লগ আছে- ওখানকার নীতিমালাও এতো কঠোর নয়।

১০. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৭
আলিফ দেওয়ান বলেছেন: পথমালু বলগ কতৃপক্ক কিচুদিন পর ওয়াশা-ডেশা-টিএংটিকে ছাড়াই যাইবেক। লুকজন কতৃপক্কের সাতে যুগাযুগের জন্য জাহামগির গেট হইতে ইশ্টান পাজা পয্যন্ত জাম ছিষ্টি করিবেক। কারন কিচু হইলেই কতৃপক্ক উর্ফে উভকামি কলুমর্শেদকে গিয়া থৈল মাইর্তে হবে। সে এতগুলি বচর ছেলিম আলাদিনকে থৈল মারি মারি এইটুকি আসিছে, একন তাহার থৈল কাওয়ার সুময়।

তবে আমার মুনে হই, পথমালুর চেরমেন মেম্বররা কলুমর্শেদকে লইছেন এক্টা কারনেই। কুন গন্ডগুল হওয়ার আগ পর্যন্ত কামলা খাটাইবেক, গন্ডগুল হইলে পুন্দে লাতি মারি বাহির করি দিবেক সুমন্থ আছলামের মথন। কলু তকন গুরিফিরি আবার সামুবলগেই তাহার দুকান খুলি বসিবেক।

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: মাহবুব মোর্শেদ কি চুল কেটে ছোট করেছেন। সাধারণত দখো যায় মেয়েরা বড় রাখে, সেখানে বড়ো রেখে মাহবুব মোর্শেদ নারীদেরকে ভিসু্য়ালি কটাক্ষ করছেন না তো ?

উনার তৈরী নীতিমালা - উনার প্রয়োগ প্রয়োগ করা জরুরী।

১১. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৮
মুকুল বলেছেন: এই নীতিমালা আজকের দিনের সেরা বিনোদন :)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: যেটার নীতিমালাই এতো মজার, সেইটা ব্লগটা না জানি কত মজার হবে।


হাসি স্বাস্থ্যের জন্য ভাল- এটা প্রথম আলো ব্লগই একমাত্র বুঝলো।

ওদের স্লোগান হওয়া উচিত

হাসি স্বাস্থ্যের জন্য ভাল, যা কিছু ভাল- তার সাথেই প্রথম আলো।

১২. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৪
আলী আরাফাত শান্ত বলেছেন: নীতিমালা পড়ে আমি মজা পাইছি!
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: মজা পাওয়ার এই ব্যাপারটি আমার কাছে ভাল লাগল না। নীতিমালার মতো সিরিয়াস একটা বিষয় পড়ে যদি আমাদের মজা লাগে, তাহলে ইত্যাদি দেখে আমরা কি করবো? উন্মাদ, রসালো, বিচ্ছু- ইত্যাদির প্রয়োজন কি বাংলাদেশ থেকে হারিয়ে যাবে?

১৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪২
দূরন্ত বলেছেন: :) :)
মজা পাইলাম।
পুরা নীতিমালাটা নিশ্চয়ই আরো মজার হবে। পড়ার অপেক্ষায় থাকলাম...
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: D:\Bangla Blog\Untitled Document.htm

১৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫১
একজন ব্লগার বলেছেন: ৩ এর ঘ নীতিমালাটি যে লিখছে তাকে ধরে চড়ানো দরকার। পুরো পারভার্ট না হলে এমন নীতিমালা বের হয় কি করে?
এখানে লেখা আছে - ব্লগে পোস্ট দিয়ে কোনো নারী বা পুরুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেম নিবেদন করা যাবে না। ব্যক্তিগত চিঠি দেয়া যাবে না।
-------------------------------------------------


একমত হতে পারলাম না। কারন, লুলদের জন্য এইটা ঠিকই আছে।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: লুলদের জন্য এটা ঠিক থাকতে পারে- কিন্তু গণহারে সবাইকে এই নসিহত করার তো কোন মানে হয় না। সবাই তো লুল না ...

ব্লগে ভাল জিনিসও ঘটে- খারাপও ঘটে। লুলদের উৎপাত আছে- সেটা সত্য। কিন্তু ব্লগে অনেক সিরিয়াস বিষয় নিয়ে ( যেমন ব্রাক ) পোস্টানো হয়। নীতিমালার কোথাও তো লেখা থাকতে পারতো যে, কোন অজানা সামাজিক বিষয় ব্লগে তুলে আনলে- তাকে উৎসাহিত করা হবে।

ভাল ও সচেতন ব্লগাররা উৎসাহিত হবেন এমন কোন কথা ব্লগের নীতিমালায় লেখা নাই। কেউ প্রেম করতে পারবে না, কেউ চিঠি দিতে পারবে না, কেউ অপমান করতে পারবে না ---

নীতিমালা পড়ে মনে হয়- সব ক্রিমিনালরা ব্লগিংয়ের জন্য মুখিয়ে আছে- তাদের সতর্ক করা দরকার।

আসলে নিজেরা লুল হলেই- সবাইকে লুল ভাবাটা সহজ হয়। । ঐ যে - পুকুরে গোসলরত একজন চোর আর ইমাম সাহেবের গল্প আর কি .....


ব্লগে কত ভাল ভাল ব্যাপার ঘটলো - সেটা নীতিমালা প্রণয়নকারীদের চোখে পড়লো না ....ভালো ব্লগারদের উৎসাহিত করার জন্য একটা লাইনও নীতিমালায় নাই .....আফসোস ....

১৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৩
হাইগ্যানী হাবাজন ব্যবিলন বলেছেন: দেওয়ান সাহেব, কলুকে তৈল মারিতে যারা তাহাদিগকে বাধাগ্রস্ত করা সমিচীন হইবে না। উহাদেরকে আচ্ছামতো তৈল মালিশ করিতে দেন। আমি আসিতেছি কলুকে ঠাপ দেওয়ার নিমিত্তে কঞ্চিঅলা ব্যাম্বো লইয়া।
১৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৯
ওয়ান বলেছেন: কলু তকন গুরিফিরি আবার সামুবলগেই তাহার দুকান খুলি বসিবেক।
১৭. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
আশীফ এন্তাজ রবি বলেছেন: @ ভাইরাস, হ্যাঁ কোন ব্যাপার নিয়ে কথা বললে সেই ব্যাপারটা একটু প্রচারণা পায়- এটা সত্য। কিন্তু তাই বলে আলো্চনাযোগ্য কোন ব্যাপারকে তো খালি হাতে ছেঢ়ে দেয়া যায় না।


আমি প্রথম আলো বিরোধী নই। এই পত্রিকাটির ব্যাপারে আমার এক ধরণের ব্যক্তিগত দূর্বলতা রয়েছে - বিশেষ কিছু কারণে। কাজেই প্রথম আলো ব্লগের সাফল্য আমি কামনা করি, সেখানে লেখার ইচ্ছেও পোষণ করি।

কিন্তু এই নীতিমালাগুলি হজম করা সত্যিই কষ্টের। আমি মনে করি, এই নীতিমালাগুলি আমার চাইতে প্রথম অালো ব্লগেরই ক্ষতি করবে বেশি। কাজেই আমি আমার কষ্টের কথাগুলো এবং আশংকার কথা বলেছি মাত্র, তাতে প্রথম আলোর প্রচার বা অপ্রচার অথবা কুপ্রচার হলেও হতে পারে- অতটা তলিয়ে বিষয়টাকে ভাবার মতো মস্ত পন্ডিত আমি নই।
১৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১১
তুমি রবে নীরবে... বলেছেন: ওহে বলদ রবি, তোমার মাথার ঘিলু নিম্নগামী...করুণা থাকল...
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: ঘিলু থাকলে, সেটা কখনো উর্ধগামী, নি্মগামী, পার্শগামী কিংবা বহুগামী হতেই পারে - তাতে করুণা করার কিছুই নাই নীরব।

এজন্য নিজের জন্যই করুণা করুন। আমাকে বলদ বলেছেন- তাতে আমি আনন্দ পাইয়াছি - বলদ বলার কারণটা যদি বলেতেন - তাহলে মাথায় ঘিলু উৎপাদন করার কিছু টিপস আপনাকে দিতে পারতাম।

হায় আপসোস।

১৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২১
মামু বলেছেন: পেরথম আলুর ব্লগের লুঙ্গি খুলিয়া গিয়াচে, তাহাকে এক খানা লুঙ্গি শক্ত করিয়া গিট দিয়া পরাইয়া দেওয়া হোক.....

সবাই এক সাতে "আমিন" বলেন।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: লুঙ্গি নয়, লুঙ্গি একটি অসুশীল বস্ত্র। শক্ত গিটের একটা পায়জামা ( খাদি কাপড়ের) বরং দেয়া যাক ...

২০. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৩
নাজিরুল হক বলেছেন: আমার কাছে ইনভাইটেশানের নীতিমালাটা চমৎকার লাগছে। :)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: ওটি কোথায় পাওয়া যায়?

২১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: কিছুই বুঝতাছিনা .... নয়া ব্লগ আসতাছে আসুক আমি সাধূবাদ জানাইলাম ।

মাগার ....

মুকুল বলেছেন: এই নীতিমালা আজকের দিনের সেরা বিনোদন :)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: হ্যাঁ বিনোদন হিসেবে ব্লগটি চমৎকার।

২২. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৯
একজন ব্লগার বলেছেন: হ ঠিকই কইসেন। সেইজন্যই এই ব্লগের এককালের প্রচন্ড জনপ্রিয় ব্লগার "চোর" আমার ব্লগে প্রথমালো ব্লগ সমন্ধে একটা কথা বলেছিলেন। এখানে হুবহু সেটা তুলে দিলাম।

চোর বলেছেনঃ ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২২ অপরাহ্ন

ব্লগ চালু কইরা প্রথমালুথালু একটা মারা খাওনের চান্স আছে। এমনিতেই ওইটা এখন জামাতের গোয়াচাটা পত্রিকা, তাগো ব্লগের দালালির ক্যারেক্টার দেইখা পত্রিকার কাটতি আরো কমবে। পত্রিকায় পাবলিক ‘নিউজ’ পড়তে চায়, ব্লগে চায় নিজের কথা সোজাসাপটা বলতে। দালালি ক্যারেক্টার বা তৈলবাজি তাই ব্লগে অচল। মুই কি হনুমান হনু রে যে আমার পিছনে রাতদিন ছাতি নিয়া দশবারোটা ল্যাখক-সাংঘাতিক ঘুরে - এই ভাব ব্লগে লইতে গেলে পাবলিক স্রেফ গুয়া মাইরা ছাইড়া দিবে।

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: সম্ভাবনা উড়ায় দেয়া যায় না ...

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: ভাই, প্রথম আলো ব্লগের ইনভাইটেশন কোড কোথায় পাওয়া যায়? দাম কত? একসাথে দুইটি নিলে কোন ডিসকাউন্ট আছে কিনা ? সেই ইনভাইটেশন কোডে ম্যালামাইন আছে কিনা? ওই বস্তুটা বিএসটিআই অনুমোদিত কিনা, ইত্যাদি বিস্তারিত জানতে চাই।

২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: ভাই পায়ে ধরি একটা ওই যে কি যেন বলে ইনভাইটেশন কোড, হ্যাঁ ওইটা একটা দ্যান।

২৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫১
আলিফ দেওয়ান বলেছেন: বাথিজা রে, এই পথমালুর মডারেঠর কলুমর্শেদ যেই মুকে কায় সেই মুকে হাগে। কিচুদিন পুর্বেক সে একঠি পুষ্ট মারিছিল সেনাভাহিনির ধুন চুশিয়া। সেকানে সে ছিবিলিয়ানদের সিমিত খমতা দিয়া বাকি খমতা সেনাদের দিয়া সব কুল রক্কার কতা বলিছিল।

তাহার পর পরিস্তিতি পাল্ঠাই যাইবার পর সে আলগুশে সেই পুষ্টটি ডিলিঠ মারিছে। ইহাতেই বুজা যায় সে কত বর ঠাউঠ।

ইহার মথন একটি বহুরুপি উভকামি কলু যেই বলগে মডারেঠর, সেই বলগে শান্তি আসিবেক কিরুপে?

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৬

লেখক বলেছেন: সে ওটাও চুষে নাকি? বিপদ তো তাহলে ...

২৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৩
এস্কিমো বলেছেন: ব্লগি আর বগলিং মনে হয় মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: তাই?

২৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০১
অক্ষর বলেছেন: ইনভাইটেশনের একটা ফ্যামিলি প্যাকেজ কিনতে চাই
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: অামিও চাই, খোঁজ লাগান।

২৭. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৮
বাবুই বলেছেন: রবি ভাই, আমনের লুঙি-চিন্তা না হয় গেল,
আমি মাঝে মাঝে বাসায় হাফপ্যান্ট পরে থাকি!
এটা কী অশ্লীলতার মইধ্যে পড়ে?
তাইলে হাফপ্যান্ট পইরা বলগিং করুম ক্যামনে?
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: হাফ প্যান্ট অবশ্যই অশ্লীলতার মধ্যে পড়ে।


হাফ প্যান্টের উপর পায়জামা পগে, তারপর ব্লগিং করতে হবে।

২৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: "মোঃ নাজমুল হাসান বলেছেন: ইনভাইটেশনের একটা ফ্যামিলি প্যাকেজ কিনতে চাই "

আমিও কিন্তাম চাই.............;)
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: আমিও কিনতাম চাই...লন কারওয়ান বাজারে যাই ...খুইজা দেখি।

২৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫
হমপগ্র বলেছেন: আমার মনে হচ্ছে প্রথম-আলো ব্লগে লেখা মানে একটা এলাহি কান্ড হবে! মোটামুটি আমাকে বাংলাদেশের সংবিধান তথা বিশ্বসংবিধান পইড়া মুখস্থ করা লাগবে!
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: শুধু মুখস্থ বিদ্যা দিয়ে কাজ চালানো যাবে বলে মনে হয় না,

বিদ্যাটাকে আত্নস্থ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে, সংবিধানের মূল চেতনাকে বুঝতে হবে, এর ব্যাখা জানতে হবে, আরও অনেক কিছু ...

৩০. ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৯
আশীফ এন্তাজ রবি বলেছেন: @ হমপগ্র

তবে সবার আগে ইনভাইটেশন পতে হবে। ওটা কোথায় পাওয়া যায়, এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না ...

৩১. ২৬ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭
নাসিমূল আহসান বলেছেন:

বড়ই রহস্য রহস্য লাগিল; হাসি পাইলো বেশ।

আমজনতার লগে সবাই হাসি তামাশা করে, পেরথম আলো বাদ যাইবো ক্যান!

 

মোট সময় লেগেছে ১.৫৭৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পার্ট টাইম সাংবাদিক এবং ফুল টাইম ভাবুক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ