আমার প্রিয় পোস্ট

ইনভাইটেশন কোডের রহস্য ভেদ- ইউরেকা!! ইউরেকা !!!

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩

শেয়ারঃ
0 0 0

প্রথম আলো ব্লগে রেজিস্ট্রেশন করতে গেলে ইনভাইটেশন কোড লাগে। সেটা অনেকেই পেয়েছেন দেখলাম। আবার কেউ কেউ পাননি। বাংলাদেশে এটাই স্বাভাবিক, কেউ পাবে, কেউ পাবে না। আমি চিরকাল সর্বহারাদের দলে, আমিও পাইনি।
তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে- একথা স্পষ্ট লেখা আছে যে, ধর্মমত নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। আবার আলো ব্লগের নীতিমালায় এটি পরিষ্কার বাংলা হরফে লেখা আছে, দেশের প্রচলিত আইনকানুন মেনে চলতে হবে। দেখা যাচ্ছে ব্লগের নীতি নির্ধারকগণ নিজেরাই প্রচলিত আইন ভঙ্গ করে কাউকে কোড নাম্বার দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। এজন্য আমি তাদের দোষ দেই না, জিলাপি শর্ট পড়লে মিলাদের সবাই তবারক পায়না- এটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম।

কিন্তু
কিন্ত
কিন্ত

এমতাবস্থায়, কিছুক্ষণ আগে একটি পোস্ট নজরে আসল। জনৈক ডারউইনের শিষ্য একটি কোড নাম্বার পোস্ট করেছেন, বলেছেন ওটিই হচ্ছে ইনভাইটেশন কোড, সকলের একই কোড।

প্রথমে ভাবলাম, ফাইজলামি। কিন্তু একটু তলিয়ে মনে হল , এটা ফাজলামো নাও হতে পারে। ভিঞ্চি কোডের মতো দুই দুইয়ে বাইশ মিলালাম।

বিবর্তনবাদীর মতে , সকলের কমন কোড হচ্ছে ১১২১২১

আমার মতে কোডটি বিশুদ্ধ। এর মধ্যে গভীর তাৎপর্য রয়েছে।
সংখ্যাতত্ত্বের হিসাবে এটি সর্ম্পূর্ণ নির্ভুল।

ব্লগের নাম প্রথম আলো, প্রথম মানে ১ (এক), দিলাম = ১
এর পরের ১ টি কীসের জন্য । এর পরের একটি হল প্রথম আলো ব্লগ যাই বলে, তাতেই একমত বা ১ মত হতে হবে। এজন্য =১
ব্লগের ইনচার্জের নাম মাহবুব মোর্শেদ। তার নামটি দুই শব্দের। শুধু তাই নয়, মতিউর রহমান, আনিসুল হক ( আমার প্রিয় লেখক) , পল্লব মোহাইমেন- এই নামগুলিও দুই (২) শব্দের । এজন্য = ২

ডিজিটগুলো দাঁড়ালো ১১২...তারপর ....

জাতির জন্য এক এগারো তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। সেই তারিখকে স্মরণীয় করে রাখতে এর পরের ডিজিটি হল = ১

২ সংখ্যাটি মানব জীবনের জন্য বেশ তাৎপর্যপূর্ণ । মানুষের অনেক কিছুই আছে দুটি করে, যেমন চোখ, কান, হাত, পা, কিডনি - ইত্যাদি । ( আরও কয়েকটা জিনিস আছে দুইট করে - সেগুলো সবাই জানে ) । যাই হোক, এজন্য পরের ডিজিট হল = ২

প্রথম আলো ব্লগের যে নীতিমালাটি তৈরী করা হয়েছে- ওটি ধৈর্য্য ধরে পড়তে পুরো এক ঘন্টা সময় লাগে আর বুঝতে লাগবে পুরো এক বছর। ( আমি পরীক্ষা করে দেখেছি, আপনিও দেখতে পারেন) । এজন্য শেষের ডিজিটটি হল = ১

সব মিলিয়ে ১১২১২১।

সংখ্যা তত্ত্বের এই হিসাব মিলিয়ে আমি রেজি করতে গিয়ে কোড নাম্বার দেয়ার পর - কী আশ্চর্য বলা হল সাকসেসফুল, আপনাকে মেইল করা হচ্ছে।

আমি মেইলের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। দেখা যাক, কী হয়!!!!

 

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: উত্তেজনায় আমার হাত পা কাঁপছে, মনে হচ্ছে, এবারের গণিত শাস্ত্রের নোবেলটা আমিও পাবো। তবে আমি না পেলেও যে এই কোড নাম্বার পয়দা করেছে , সে নিশ্চিত পাবে ....

ইশশশশশশশশশশ.................দুইজনকে যদি যৌথভাবে দিতো !!!

২. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১০
রাগিব বলেছেন: এখন তো দেখি রেজিস্ট্রেশনের পাতা অচল!!
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: তাই? এটারও নিশ্চয়ই ব্যাথা আছে। একটু ভাবতে দিন। ধোঁয়া যখন দেখা যাচ্ছে , পেছনে কেউ না সিগারেট তো টানছেই ...

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: কেন? সামলাইয়া কেন? মাইরমুইর খাওয়ার চান্স আছে নাকি?

৪. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩
বিবর্তনবাদী বলেছেন: দেখলেন তো আমি সব সময় ফাইজলামি করি না;)
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: দেখলাম এবং বুঝিলাম। নোবেল কমিটির ঠিকানাটি আছে আপনার কাছে ?

৫. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪
রুখসানা তাজীন বলেছেন:
এটিএন বাংলায় আপনার একটা সাক্ষাতকারের ব্যবস্থা করতে হবে। সচেতন নাগরিক সমাজের দৃষ্টি আকর্ষণ করছি।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: এতো রাইতে কোন সচেতন নাগরিক জাইগা আছে মনে হয় না। তারপর যে ঠান্ডা পড়ছে, গোটা জাতিই ঘুমে অচেতন ....

৬. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৭
মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন: ভাই আপনি তো জটিল বুদ্ধি রাখেন । আপনার কোড দিয়ে রেজি: করলাম এবং তাদের মেলও পেলাম ।

ধন্যবাদ দিয়ে আপনাকে আর ছোট করতে চাই না ।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: ছি: এটি বলে আমাকে লজ্জা দেবেন না। এ আর এমন কি!! মানুষ হিসেবে আমাদের তো কিছু সামাজিক দায় থেকেই যায়, সেই দায় এবং দায়িত্ববোধ থেকেই এ কাজটি আমি করেছি। ধন্যবাদ পাবো বলে তো করিনি।

আসলে আমরা যদি প্রত্যেকে আমাদের নিজ নিজ দায়িত্বটা পালন করি, তাহলে গোট সমাজ এগিয়ে যাবে তই তই করে।


আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি আপনার উপকারে আসলো, এটি আমার পরম পাওয়া।

ভাই, যোগাযোগ রাখবেন।

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: ছি:, জটিল বলছেন কেন? এতো অতি সহজ। আমরা অনেক সময় সহজ জিনিসকেই জটিল ভাবি। এ বিষয়ে সেক্সপিয়র বলেছিলেন,

কী যে বলেছিলেন, এই মুহুর্তে মনে করতে পারছি না। মনে পড়লে নিশ্চয়ই বলবো।

৮. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
ব্রাইট বলেছেন: জট্টিললললললললললললললল্
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: আবার? জটিল বলছেন ?

জটিল না জটিল না, খুবই সহজ

৯. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
বিবর্তনবাদী বলেছেন: @ মো: শাহরিয়ার কবির ( রনি ) : ভাই আমার থ্যাংক্সটা:(

@ আশীফ এন্তাজ রবি : পুরস্কারটা কি আমি নিয়া নিব, নাকি আপনি নিয়া আমারে দিবেন।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: ভাগেযোগে খামুনে ....আপনার ভালো জামাকাপড় আছে তো ? নোবলে প্রাইজ আনতে যাওয়ার মতো ভালো ড্রেস নাই...তবে নোবেল যে পামু সেটা নিশ্চিত ...কাজেই আসেন ব্লগারদের কাছ থেকে চাঁদা তুলি ...ড্রেস বানানোর জন্য ....আর ইংরেজীটা ...নাসির আলী মামুনের নাম্বার জানেন ?

১০. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
আশীফ এন্তাজ রবি বলেছেন: @ রুখসানা তাজিন, আমি কিন্তু আপনাকে কটাক্ষ করি নাই। ওই ব্লগের ৪ এর ঘ না ছ তে যেন এমন একটা কী নিয়ম দেখছিলাম ....

ছেলেরা মেয়েদের কটাক্ষ করতে পারবে না।

কিন্তু আপনি আমাকে কটাক্ষ করলেন, আমি নীতিমালা ফলো করতে গিয়ে কিছুই বলতে পারছি না।

কেবল আরিফ জেবতিকের ভাষায় বললাম, উঁ।
১১. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭
জুয়েল বিন জহির বলেছেন: দারুণ মাথা খাটাইলেনতো!


পেলাচ!
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: এটা কোন বিষয় হল। এই রকম কতো মাথা খাটাইছি জীবনে।

আপনি আমার মাথার কথা ভাবলেন, কিন্তু যারা এতো কষ্ট কইরা এই কোড নাম্বার বের করছে, তাদের মাথার কতা একটিবারের জন্য ভেবে দেখেন ...

১২. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
ড্রাকুলা বলেছেন: প্রথম আলোর ব্লগের লিংকটা দিতে পারেন?
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: আমি কোন লিংক দেয়াদেয়ির মধ্যে নাই। নিজেই পাইনা, অন্যরে দিমু কি?

তবে কোন লিংক পাইলে , সেই পেছনের লিংকটা খুলতে পারি, এক্ষেত্রে আমার বিশেষ সুনাম আছে ...


জয় গুরু।

১৩. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
সব যদি আজ বদলে যেত বলেছেন: কঠিন গনিতবিদ।আমার পোলাপান হইলে আপনার কাছে অংক পরামু।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: আমরা তো নষ্ঠ হইছি....দোয়া করি, আমাদের পোলাপানগুলি যাতে নষ্ট না হয়, তারা যেন এমন গণিত না শিখে ....





.....

গোটা দেশ ভন্ডে ভন্ডে মাখিয়ে গেছে।

আমরা হাসাহাসি ছাড়া আর কিইবা করতে পারি।

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: কিন্তু হজম করতে পারে নাই ...

১৫. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
প্রবাস কন্ঠ বলেছেন: আমি আপনার ইনভাইটেশন কোড দিয়ে ট্রাই করলাম

কিন্তু সাকসেস হইতে পারি নাই !!!!!!!!!!!
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: উল্টা করে ট্রাই করেন ...ফাইজলামি করেন? সবাই পারলো, আমার মতো ব্যাক্কলও পারলো, আর আপনি কেন পারবেন না?

১৬. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৭
তারার হাসি বলেছেন: হা হা হা ...........
অনেক দিন পর মন খুলে হাসলাম কোন ব্লগ পড়ে।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: আমি এতো কষ্ট করে একটা থিসিস দাঁড় করালাম, তাও যেইসেই সাবজেক্ট না, গণিতের উপর আর আপনার পেল হাসি।


দুঃখ কই রাখি

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: ঘটনা মজার না, ঘটনা দুঃখের।

দুঃখ কমানোর জন্য মজা করতাছি।

১৮. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২০
আশীফ এন্তাজ রবি বলেছেন: @ প্রবাস কন্ঠ, হতেই পারে এইরকম। গোমর ফাঁস হয়ে যাওয়ার ওরা বোধহয় নতুন কোড পয়দা করছে।


সেটার রহস্যও বের করে ফেলবো ইনশাল্লাহ ...


তারপরও আপনি চেষ্টা চালিয়ে যান ..
১৯. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৯
আশীফ এন্তাজ রবি বলেছেন: পুনশ্চ ১: দুইট বিষয়ে আমার আশংকা হচ্ছে :
১. এই কোড নম্বর তারা বাদ দিয়ে নতুন কোন কোড নাম্বার পয়দা করবে।
২. মা মো 'র মাথার চুলে পাক ধরতে পারে অথবা চুল পড়েও যেতে পারে।


২০. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৭
প্রবাস কন্ঠ বলেছেন: @আশীফ এন্তাজ রবি, সাকসেস হয়েছি।

অবশ্যই কোডটা ইংলিশে প্রেস করতে হবে, তাহলেই কাজ হবে।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: হা হা হা ...একটা ধন্যবাদ দিলেন না???? অাশ্চর্য!!

২১. ২৬ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
অক্ষর বলেছেন: আগেই তাইলে এইটা কইতেন, পরে কইলেন কেন?
২২. ২৬ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
আশীফ এন্তাজ রবি বলেছেন: আগে কইলে দাম থাকেনা, যা বলার পরে কইতে হয়। কথায় আছে না, ওস্তাদের মাইর শেষ রাইতে ...

@ মো. নাজমুল হাসান।

 

মোট সময় লেগেছে ১.০১২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পার্ট টাইম সাংবাদিক এবং ফুল টাইম ভাবুক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ