আমার প্রিয় পোস্ট

দৈনিক সামহোয়ার ইন পত্রিকা চাই : আপনাদের কি মত?

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশ বহুমাত্রিক প্রতিভাবানদের দেশ। এক বিপাশা হায়াতের কথাই ধরুন। তিনি অভিনয় করেন, ছবি আকেন, নাটকের স্ক্রীপ্ট লেখেন, পরিচালনাও করেন। আফজাল হোসেনেরও একই অবস্থা! ডিএ তায়েব নামে একজন পুলিশ আছেন, তিনি পুলিশগিরির পাশাপাশি অভিনয় করেন, নাটক পরিচালনা করেন। হুসেন মোহাম্মদ এরশাদের অনেক গুণের (?) একটি ছিল কবিতা লেখা। এক সময়ের কার শিশু শিল্পী শাওন এখন অভিনয় করেন, নাচেন, গান গান , ডিরেকশন দ্যান- আরও কত কি!! যে দেশে ব্যক্তিগত পর্যায়ের বহুমাত্রিক প্রতিভার এইর্রপ নির্দশন থাকে, সেই দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বহুমাত্রিক প্রতিভা ঝরে ঝরে, বেয়ে বেয়ে পড়বে-এটাই তো স্বাভাবিক।

দৈনিক পত্রিকা জব সাইট করেছে, দুর্গতদের গরু দিয়েছে, টিভি চ্যানেলের কথা শোনা যাচ্ছে, রেডিও তো আছেই, এখন ব্লগের যুগ - কাজেই তারা ব্লগও দিচ্ছে। ভবিষ্যতে তারা কওমী মাদ্রাসাও দিতে পারে ....

আমি এতে দোষের কিছু দেখি না- বরং সাধু!! সাধু!!!


আমি সব সময় বহু 'র পক্ষে। সেটি বহুমাত্রিকতা হোক আর বহুগামীতাই হোক।

এই যুগের সাথে তাল মেলাতে সা.ইন পিছিয়ে থাকবে কেন? তাদের প্রতিভা কি এতোই কম? কাজেই আমি দাবী করছি অতিসত্ত্বর যাতে তারা একটি দৈনিক পত্রিকা প্রকাশ করে।

এর নাম হতে পারে দৈনিক সামহোয়ার মইন কিংবা বাংলায় দৈনিক চিপার ভেতর ( আমি ইংরেজীতে কালিদাসের মতো দক্ষ আর বাংলায় সেক্সপীয়রের মতো, কাজেই অনুবাদ ভুল হলে মাফ করবেন )

প্রিয় ব্লগারবৃন্দ, আপনাদের কি মত ?


 

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: কারণ ???

২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১০
মানুষ বলেছেন: কিন্তু সম পাদক কে হবে?
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: ভাল প্রশ্ন, উত্তরটা একটু ভাবতে হবে।

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: আপনি পত্রিকা চান নাকি চান না?

৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫
অ্যামাটার বলেছেন: কারণ তুমি হৈলা এক্টা নির্বোধ মাথা মোটা আঁতেল...
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: মাথা থাকলে সেটি মোটা, গোল, অর্ধগোল, চুল বিহীন -ইত্যাদি হেতই পারে।

আফসোস যাদের মাথাই নেই, অথচ কি সুন্দর মন্তব্য করে যাচ্ছে।

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: তাইলে পত্রিকা আসার চান্স আছে বলছেন ? নাকি প্রয়োজন নাই বলছেন ?

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: তাইলে পত্রিকা আসার চান্স আছে বলছেন ? নাকি প্রয়োজন নাই বলছেন ?

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: যাক, একজন সমর্থক পাওয়া গেল।

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: যাক আরেকজন পাওয়া গেল, এই না হলে দোস্ত ...




..............................................................................................

অফটপিক: রোদেলা কেমন আছে ? তুই কেমন আছিস ?

৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭
গিয়াস আহমেদ বলেছেন: ওই সাংবাদিক, দৈনিক করলে তো আবার আইসা তোরাই চাকরি টুকাবি (টোকানো মানে খোঁজা), হি হি হি...!
রবি্, কেমন আছিস?
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: স্লামালাইকুম গিয়াস আমি ভাল আছি।


আপনি ঠিক বলেছেন, বস। এজন্য আমি দৈনিকের পক্ষে।

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: মানে?

১০. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
রাহা বলেছেন: আমি দৌড়ের উপর আছি দোস্ত, ও আগের থেকে ভালো আছে, তোর হার্টের অবস্থা কি ??
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: Onek sukria ..... dekbi sob bipod kete jabe....sahosh harabi na....



cigaretta charte partachi na....

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: জোর লবিং শুরু করুন।

১২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১
আরণ্যক যাযাবর বলেছেন: করা দর্কার। আলুতে বুঝলাম ব্লগটা রম্য আর পেপারটা টয়লেটে ব্যবহারের জন্যে। সামুতে কোন্টা কী?
১৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২
আশীফ এন্তাজ রবি বলেছেন: ফুটনোট :
লোগো লাগালাম, কেমন হল জানাবেন ...
১৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৪
আরিফ জেবতিক বলেছেন: বহু মাত্রিক প্লাস ।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ফান ম্যাগাজিনটায় লেইখেন বস ...গজাল টাইপের কিছু

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: গুড, সামুর পত্রিকার দাবীতে পিকেটিং করুন।

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: গুড....

১৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮
তারার হাসি বলেছেন: আমার মাথা আছে তাই কোন মন্তব্য না ।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: আসলেই। মাথা খোদায় দিছে কেবল চুল আচড়ানোর জন্য ... হবে, আপনার হবে

১৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
অচেনা আগন্তক বলেছেন: দৈনিক চিপার ভেতর নামটা খারাপ না...এখননকার কম্পটিশনে টিকতে গেলে একটা দৈনিক বার করাই উচিত ( আমাগো চাকরি-বাকরি দিলে তো আরো ভাল)...+++
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩

লেখক বলেছেন: অাসেন সিভি রেডি করি ...

১৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
আলিফ দেওয়ান বলেছেন: না বাথিজা। সামুর পক্ক হইতে বরং কউমি মাধ্রাসা দেওয়া হউক। আরিলিয়া নরওয়েলিয়া ফোরকানিয়া মাধ্রাসা।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩

লেখক বলেছেন: আরে এতো তাড়া কেন, আস্তে আস্তে সবই হবে।

২০. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৫
গিয়াস আহমেদ বলেছেন: আরে সেই কারণে আমি দৈনিক চাই। যদি আমারো একটা জোটে... হা হা হা...
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: বস, সেইখানে আমি আপনার চ্যালা হইতে চাই। খুব মন দিয়ে কাজ করবো।

২১. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৭
আলিফ দেওয়ান বলেছেন: দইনিক সামুতে কি আমার মথন জেনারেল কাগু লিকিতে পারিবেক? নাকি শুদু ছেপ বলগারদের লিকাই চাপা হইবেক?

সামুতে ত কলুমর্শেদ মডারেঠায়। দৈনিক সামুতেও কি সে বিবাগি সম্বাদগ তাকিবে?
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: ফান ম্যাগাজিনের সম্পাদক সেই হইবেক বলিয়া আমার বিশ্বাস !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২১
আলিফ দেওয়ান বলেছেন: বাথিজারে, সে নিজেই ত একঠি জিবন্ত ফান মেগাঝিন। আমি উহাকে এগ্দিন আজিজে বাথ্য রাইছুর সাতে একান্ত গনিষ্ঠ অবস্তায় দেকিছিলাম। আমার মনে বলে যে তাহার ফিলিমেও নামা দর্কার। ডাখাই ছিনামাতেও সে বিবাগি সম্বাদগতা করিথে পারিবেক।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: এইঝন্যই আমি উহাকে সিকেছন কইরেছি। ফাতরা রাইসুও আরেক মাল।

এদের ছিনামায় নামার দরকার নাই, জাদুঘরে রাইখা দিলে ফাভলিক , এমনিতেই টিখেট কাঠিয়া এদের দেখতে যাইবো।

দণ্যভাধ, কাগু।

২৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৫
আশীফ এন্তাজ রবি বলেছেন: এই রকম সকালে একখানা দৈনিক সামহোয়ার উন পাইতে বড়ো মনটা চায়।
২৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৮
আলিফ দেওয়ান বলেছেন: বাথিজা আইস আমরা সপিক শয়থানের ইছটাইলে আউগাই। পথমে সপ্তাহিক সামুর আলু খুলিতে হইবেক। তাহারপর জুড়াতালি দিয়া দৈনিক সামুর আলু বানানু যাইবেক। একন শুদু পয়ুজন একঠি দুইলম্বরি পলিঠিশান যে পসা দিবেক, যা আমাদের দেশে পছুর আচে।

আমি আমার ইউনিয়ন পরিশদের ছেরমেনকে পঠাইবার চেশ্ঠা করিব, দেকি সে পসা ঢাইল্তে রাজি হই কি না।
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: good thiniking

২৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪১
বাবুই বলেছেন: অর্ডার অর্ডার অর্ডার।

মতা-'মত' ‌'হ্রস্ব-ইকার'-এর অপেক্ষায় থাকল।

'পাশ' হলে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নাই।

দৈনিকের পক্ষ হ্যাঁ ভোট।
২৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: ভালোই হয় । আমাদের কিছু লেখা মাঝেসাঝে পত্রিকার জন্য নির্বাচিত হইলে পকেটে কিছু টাকা আসবে :D
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: ইয়েস পকেটে কিছু টাকা আসা দরকার ...

২৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: আমারে রিপোর্টার হিসেবে নিলে স্বপক্ষে আছি।......
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: ওইখানে যদি আমি সম্পাদক হই..তাহলে অবশ্যই আপনাকে বিবেচনায় রাখা হবে।

৩১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮
অক্ষর বলেছেন: পত্রিকা বাইর কর্তে হৈলে একটা ম্যানেজমেন্টের দর্কার হয়, যেইটা সামুতে নাই

 

মোট সময় লেগেছে ১.০৯১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পার্ট টাইম সাংবাদিক এবং ফুল টাইম ভাবুক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ