টিভি দেখছিলাম। হঠাৎ করে এটিএন-এ ঢুঁ মারলাম। পুরো স্তম্ভিত হয়ে গেলাম।
দেশের নানা প্রান্ত থেকে চার দলীয় জোট বিশেষ করে জামাতের ছাগলগুলো টাকার বস্তাসহ গ্রেপ্তার হচ্ছে। রাতের অন্ধকারে তারা ভোট কিনতে বের হয়েছিল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, জনতাই তাদের ধরিয়ে দিচ্ছে।
এই মুহুর্তে দরকার প্রশাসনের আরও সজাগ দৃষ্টি। দুই একটা জামাতি ধরলে কোন কাজ হবে না। যেহেতু একাধিক জায়গা থেকে একই ধরণের ঘটনা ঘটছে, কাজেই ধরে নিতে হবে, ঘটনাটি ছকে সাজানো, পরিকল্পিত। খোঁজ নিয়ে দেখতে হবে আজসহ গত কয়েকদিনে ইসলামী ব্যাংকের কোন কোন শাখা থেকে কত টাকা তোলা হয়েছে। এমনকী ব্লগে জামাতি ছাগুগুলো লাফালাফি আজ তুলনামূলকভাবে কম কেন, সেটিও যাচাই করে দেখা দরকার। তবে কি তারা আজ ব্লগিং মুলতবি রেখে টাকার বস্তা নিয়ে মাঠে নামলো ? দুইয়ে দুইয়ে চার নয়তো বাইশ হবেই, দরকার স্বচ্ছ ও অনুসন্ধানী দৃষ্টি ...
দৃষ্টিটাকে সজাগ রাখুন ...
শুভ ও সজাগ রাত্রি , সকলের জন্য ...
[ লেখাটি একবার পোস্ট করেছিলাম, কোন এক ব্যাখাতীত কারণে সেটি প্রথম পাতায় আসেনি। আবারও করলাম। দেখা যাক ...কী হয় । তা না হলে ধরে নেবো সর্ষের ভেতরও ভূত ঢুকেছে ]
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


