বিএনপির ভরাডুবি দেখে ততটা বিচলিত হয়নি। যতটা বিচলিত হলাম বেগম জিয়ার বিবৃতি শুনে ।
বিএনপি'র একটি ঐতিহাসিক ভরাডুবি ঘটেছে। বলা যায়, আওয়ামীলীগকে জিতিয়েছে বিএনপি নিজেই। কারণ ৫টি
১. জনগণ ভোট দিয়েছে বিএনপি'র অপশাসনের বিরুদ্ধে। উনাদের পাঁচ বছরের হাওয়া ভবণ কেন্দ্রিক রাজনীতির উপর জনগণ ছিল মহাবিরক্ত। মানুষ এতোটাই বিরক্ত ছিল যে, সিএনজিওয়ালার ভাড়া বেশি চাইলেও মানুষ ধরে নিত, এটি তারেক জিয়ার কারণে হচ্ছে, নিশ্চয়ই সিএনজিওয়ালাকে চাঁদা দিতে হয় হাওয়া ভবণে।
২. সেই সরকারে জামায়াতের প্রভাবও ছিল চোখে পড়ার মতো। খোদ বিএনপি করে এমন লোকরাই বিরক্ত ছিলেন জামাত আর হাওয়া ভবণের উপর।
৩. বিএনপির আরেক অবদান হল, পৃথিবীর সবচেয়ে অথর্ব লোককে রাষ্ট্রপতি করা। যে অথর্ব লোকটি পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেব নিজেই ঘোষণা দিয়ে পরিস্থিতিকে এতদূর টেনে আনলেন। এই ভদ্রলোক সম্পর্কে সবচেয়ে প্রচলিত এবং বিশ্বাসযোগ্য মিথ হলো, তার রুমেরদরজায় কেউ টোকা দিলে তিনি পকেট থেকে কাগজ বের করে পড়েন, দরজায় টোকা দিলে বলতে হয়: কে...এরপর তিনি বলেন : কে? ৪. নিজের পায়জামার ফিতা সামলাতে পারে না, এমন মাতাল লোককে মহাসচিব বানানো, যার একমাত্র নিজের ছেলেকে মনোনয়ন পাইয়ে দিয়েছিলেন, যে পবণের নাম শুনলে ও চেহারা দেখলে বমিভাব ছাড়া অন্যকোন মানবিক মানবিত অনুভুতি জাগ্রত হয় না।
আরেকজন নিজের প্রতীকে মারতে গিয়ে মেরেছেন আনারস মার্কায়। ব্যাপারটা তিনি চেপে যেতে পারতেন, তা না করে , তিনি এটি নিয়ে হৈ চৈ বাধিয়ে আরেকটি ব্যালট পেপার আদায় করে ছেড়েছেন। উনার বিরুদ্ধে বিদেশী মদ রাখার অভিযোগ আনা হয়েছিল, অভিযোগ যে মিথ্যা না, তা বেশ বোঝা যাচ্ছে ...
৫. সর্বশেষ জামাতের প্রেমে গভীরভাবে মদির থাকা ।
ফলাফল কি দাঁড়ালো? আওয়ামীলীগকে যদি আলাউদ্দিনের দৈত্য এসে বলতো, কয়টি আসন চাও, বেছে না...তাও আওয়ামী লীগ এতোগুলি আসন বেছে নিতো না ....যতগুলো আসন তারা ভোটে জিতেছে..এটাই হচ্ছে বাস্তবতা
খালেদা জিয়ার আজকে একটা চান্স ছিল, এটি ছিল এই শতাব্দীর সেরা সুযোগ। তিনি বলতে পারতেন, ওকে, তবুও আমি জনগণের পাশে থাকবো, যা ঘটেছে , তা কেন ঘটেছে বের করার চেষ্টা করবো আর অভিনন্দন জনগণকে এবং আওয়ামী লীগকে ...
তিনি তা করলেন না। পায়জামার ফিতে খুলে যাওয়া মহাসচিবকে পাশে বসিয়ে তিনি গাইলেন সেই পুরানো গান...প্রহসনের নির্বাচন, নীল নক্সা ...
গুড বাই এন্ড গুড নাইট খালেদা জিয়া ...
পুনশ্চ : আজ দেখলাম এমিরেটস এয়ারলাইন্স একটি পত্রিকার প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে..টিকেট বুকিংয়ের জন্য ইমেইল এড্রেসও দিয়েছে ...
অনেকদিন পর একটি এয়ারলাইন্সের সুন্দর বিজ্ঞাপন চোখে পড়লো, তাদের মার্কেটিং পলিসির অকুন্ঠ প্রসংশা করি ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

