somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মিডিয়ার উপর ভয়ানক বিরক্ত ...

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিটিভিকে আমি কোন মিডিয়া মনে করি না ...ওটা কোন পদবাচ্যের মধ্যে পড়ে না। খুব পিক টাইমে দেখলাম, একটা হিজড়ার গান তারা দেখাচ্ছে, এরপর শুরু হল আবৃত্তির অনুষ্ঠান। যাদের ডিশের লাইন নাই, বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ- এই দুঃসময়ে বিটিভি নয়, গুজবই তাদের একমাত্র ভরসা ...

অবশ্য বেসরকারী টিভি মিডিয়াগুলোর র্কীতিকলাপ দেখেও মুগ্ধ হতে পারছি কই?একটা চ্যানেলে দেখলাম, আটকের পড়া এক সেনা অফিসারের বোনের টেলি ইন্টারভিউ নিচ্ছেন এক সংবাদ পাঠক। ওই বোনটি তার ভাইয়ের অবস্থা জানে না। বেঁচে আছে কি নেই- সেটাও সে বলতে পারছে না। তাকে এই জটিল সময়ে সংবাদ পাঠক খুবই মোক্ষম একটি প্রশ্ন করলেন। সেটা হল, বিডিআর যে সেনা অফিসারদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আনছে- সে সম্পর্কে এই বোনের প্রতিক্রিয়া কি??? প্রশ্নটি শুনে বোনটি হতভম্ব হয়ে গেলেন। কোনভাবে বললেন, আমি আসলে মানসিকভাবে প্রস্তুত নই, এই মুহুর্তে - এই প্রশ্নটার উত্তর দিতে...

এই বালের মিডিয়া সারাদিনে এখন পর্যন্ত কোন সূত্র থেকে এটা বের করতে পারলো না (১) ঠিক কত জন আর্মি অফিসার, সিভিল স্টাফ, বিডিআর কলেজের শিক্ষক, নারী ও শিশু জিন্মি হয়ে আছেন, পিলখানার ভেতরে ... (২) এখনও পরিষ্কারভাবে জানাতে পারলো না বিডিআরের অন্যান্য ঘাটিগুলোর অবস্থা কি? (৩) সীমান্তে দায়িত্বরত বিডিআররা কী করছে এখন? (৪) আর্মির বডি লাঙুয়েজ কী রকম?

প্রথম প্রশ্নটির উত্তর পেতে তারা একটি হেল্প লাইন চালু করতে পারতো...আপনার আত্মীয়ের সংবাদটি আমাদের জানান ...এভাবে প্রকৃত সংখ্যাটি সহজেই বেরিয়ে আসতো ... আসলে দীর্ঘদিন মিডিয়ায় কাজ করে এটাই বুঝেছি--- দেশের বড়ো বড়ো ছাগলদের অনেকেই ওখানে বসা আছেন .... তাদের বুদ্ধিবৃত্তিক স্তর আমাদের কাজের বুয়ার সবচেয়ে সবচেয়ে ছোট বাচ্চাটির চাইতেও কম ...

তা না করে, ইতিমধ্যে দেখলাম, এক সাবেক বিডিআর মহাপরিচালককে আমদানি করা হয়েছে ...দাঁড়িওয়ালা এই ভদ্রলোক ..বর্তমান সংকটের চাইতে ডালভাতের দুর্নীতি নিয়ে বেশি উদ্বিগ্ন। আমার পর্যবেক্ষণ যদি ভুল না হয়, তার কথায় যে আপেক্ষপটি বেশ স্পষ্ট সেটি হল, ইশশশ ...এই ডালভাত অপারেশন যদি আমার আমলে হতো ...

এই দাঁড়িয়াল- ইতিমধ্যে তিনটি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে ফেলেছেন। বোঝাই যাচ্ছে, মার্কেটে আরেকটি বৃহত আমড়া কাঠের ঢেঁকির আবির্ভাব ঘটতে যাচ্ছে...তাকে স্বাগতম। ভবিষ্যতে এই নুরানী ও সন্দেহজনক চেহারার ভদ্রলোকের ব্যাপারে আরও চাঞ্চল্যকর তথ্যের অপেক্ষায় রইলাম ....

আপাতত মিডিয়া সাহারা খাতুন ঢুঁকেছেন - এই খবর দিচ্ছে -কিন্তু উনি ঢুঁকে কি ছিড়ছেন- এই খবর কি কোনভাবে সংগ্রহ করা যায় না... কোন কৌশল কি জানা নাই ???? কোন আইডিয়া ????



একটু গভীরে গিয়ে - একটু খতিয়ে দেখে সংবাদ সংগ্রহ প্রচার- এটি আমরা বাংলাদেশের মিডিয়া থেকে আশা নাইবা করলাম ---

যেমন দেশ- তেমন তার বাহিনী- তেমনি জনগণ আর একদম সোনায় সোহাগা তার মিডিয়া ...

বাংলাদেশের জয় হোক .....

যেদিন আমরা নিজেদের গায়ে থুতু দিতে শিখবো...সেদিনই বুঝবো আমরা এগুচ্ছি ..

পুনরায়, বাংলাদেশের জয় হোক


সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৭
২৪টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×