আমার প্রিয় পোস্ট

জঙ্গি মিজানকে না মেরে গল্পটা শুনুন, কাজে আসবে ...

১৫ ই মে, ২০০৯ রাত ১১:৪০

শেয়ারঃ
0 5 0

জঙ্গি মিজান ধরা পড়েছে।
এখন তার বিচার হবে।
এই দেশে দুই ধরণের বিচার হয়। প্রথম বিচার হচ্ছে, দীর্ঘ চুইংগাম বিচার। এটি বছরের পর বছর ধরে চলে। আজ মামলার ডেট পড়ে, কাল জামিন পায়, পরশু সাক্ষী খুঁজে পাওয়া যায় না, লোয়ার কোর্ট, আপার কোর্ট , বিচারপতির ব্রিবতবোধ- ইত্যাদি নানা সার্কাস। বাংলাদেশের শতকরা ৯৯ শতাংশ বিচারই এই ধরণের। দবির একজন নাবালক শিশু, তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, এখন সে কার কাছে থাকবে ? বাবার কাছে না মায়ের কাছে ? এই নিয়ে মামলা। মামলা যথা নিয়মে চলছে। আজ ডেট পড়ছে, কাল ডেট পিছাচ্ছে। মামলা চলার এক ফাঁকে দেখা গেল, দবির সাবালক হয়ে নিজেই মায়ের কাছে থাকছে, মায়ের সাথে রাগারাগি হলে কয়েকদিন গিয়ে বাবার সাথে কাটিয়ে আসছে। মামলার চূড়ান্ত সুরাহা ( যাকে বলে আপিল নিষ্পতি) হতে হতে দবিরের ছেলে কবিরের জন্ম হয়ে গেছে। এই হচ্ছে, বাংলাদেশে বিচার ব্যবস্থা।

তবে অন্য ধরণের বিচারও আছে, যেটাকে আমি দ্বিতীয় ধরণ বলছি। এটি হচ্ছে সুপারসনিক বিচার ব্যবস্থা। ( এর একটা গালভরা নামও আছে , দ্রুত বিচার আইন ) । এটিতে যা হওয়ার চট করে হয়ে যায়। যিনি বিচার চাইলেন, যিনি আসামী, বাদী, বিবাদী, বিচারক , সাক্ষী এবং আমজনতা কেউ কিছু বুঝে ওঠার আগেই বিচার শেষ। বাংলাভাইদের ক্ষেত্রে যেটা হয়েছে। কে এই বাংলাভাই, তাকে কে বাংলাভাই বানালো, প্রশাসনের কার কার সহযোগিতায় সে বাংলাভাই হয়ে উঠলো, গোটা ঘটনার রাজনৈতিক এবং আর্থ সামাজিক প্রোপট বুঝে ওঠার আগেই বিচার, রায়, আপিল, নিষ্পতি এবং ফাঁসি।

জঙ্গি মিজানের ভাগ্যে- এই দুই বিচারের যেকোন একটি হবে। তার কপাল খুব সুপ্রসন্ন (?) হলে তৃতীয় আরেকটি ঘটনা ঘটে যেতে পারে। জিজ্ঞাসাবাদে সে জানাতে পারে - কোথায় সে অস্ত্র লুকিয়ে রেখেছে। র‌্যাব তাকে নিয়ে অস্ত্র তল্লাশে যেতে পারে, সেখানে আগে থাকতে ওৎ পেতে থাকা মিজানের সহযোগিরা অতর্কিতে র‌্যাবের উপর গোলাগুলি শুরু করতে পারে - তাতে ক্রস ফায়ারে আর কারও কোন বাল ছেড়া যাবে না- কেবল গুলিবিদ্ধ হয়ে মিজান পড়ে থাকবে রাস্তায়।


ঘটনা সেই দিকেই প্রায় মোড় নিচ্ছিল। গতরাতে মিজানকে নিয়ে র‌্যব বের হয়েছিল তার বাসায় অস্ত্র তল্লাশে। মিজানের বউ বোমা মেরেছে। এই মহিলার সেন্স অব হিউমারের প্রশংসা করতে ইচ্ছে করছে। এই মহিলা র‌্যাবের বানানো গল্প থেকে কোন আইডিয়া পেল কিনা কে জানে????


আমার অনুরোধ মিজানকে চট করে মেরে ফেলবেন না। বরং , আসুন , আমরা মিজানের গল্পটি শুনি। ছোটবেলায় সে কোন স্কুলে পড়েছ, ধর্মীয় ব্যাখা তাকে কে বুঝিয়েছে, সে কি কেবল বেহেশতের লোভেই এই পথে এসেছে নাকি এর পেছনে ছিল অন্য কোন হতাশা।

সে কি মাদ্রায় পড়েছে? তার কাছে কি মনে হয়েছে দেশে ইসলাম কায়েম হলে, সেই হবে হাকিম, তার জানা আরবী লাইনগুলিই হয়ে উঠবে - এই সমাজের শেষ কথা?

মিজানের বাবা কি মিজানকে মারতো ? মিজানের মা কি তাকে ঘুম পাড়ানি গান শোনানো ? সেই গান কি তার ভালো লাগতো ? মা যে গান গায়, সেই গান কি কখনো হারাম হতে পারে?



মিজানের নিজের মুখ থেকে মিজানের জঙ্গি মিজান হয়ে ওঠার গল্পটি শুনুন। এই গল্প নিয়ে সমাজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, ধর্মবিদেরা আলোচনায় বসুন। সমাজের কোথায় কোথায় ফাঁক, যে ফাঁক দিয়ে মিজান, মিজানের স্ত্রীর মতো জঙ্গিদের সৃষ্টি হয়, সেই ফাঁকগুলো বন্ধ করুন।

মিজান একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট ধ্বংস করলে, আরেকটি প্রোডাক্ট বাজারে আসতে বেশি সময় লাগবে না। যে সমাজ মিজান বানানোর ফ্যাক্টরি হয়ে উঠছে, সেই সমাজ সংস্কার আগে করুন।

এটাই বাংলাদেশকে বাঁচানোর একমাত্র উপায়।


 

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৫৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৪৪
হমপগ্র বলেছেন: ভালো বলেছেন। কিন্তু একটা কথা কী জানেন, মিজানের মত প্রডাক্ট অনেক বেশি হয়ে গেছে।

এখন এদেরকে মেরে ফেলা ছাড়া উপায় দেখি না। আপনি মিজানের গল্প শুনতে চান। আমিও চাই। কিন্তু সেই গল্প শুনতে গেলে মিজান জামিন পেয়ে যাবে। অনেক বার ডেট পেছাবে। অনেক ঝামেলা।

১৬ ই মে, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: প্রিয় হমপগ্র . এদের মেরে ফেলা ছাড়া আর উপায়- এটি একটি চরম জঙ্গিবাদী চিন্তা ভাবনা। জঙ্গিবাদ যে কেবল একটি ধর্মীয় বিষয় তা নয়, এটি রাষ্ট্রীয়, সামাজিক এমনকি দর্শনগত বিষয়ও হতে পারে।


আপনি নিজেই বলেছেন, প্রোডাক্ট অনেক বেশি হয়ে গেছে। এ কথার দুটি দিক আছে। একটি যা ঘটে গেছে- যেমন জঙ্গি বেড়ে গেছে। আরেকটি দিক হচ্ছে ভবিষ্যতমুখী, যেটি সবচেয়ে ভয়ের , সেটি হচ্ছে জঙ্গি বাড়ছে।

আমাদের জঙ্গির বাম্পার ফলন রোধ করতে হবে।

এজন্য ক্ষেতটাকে ঠিক করা দরকার।

আর আমি কোন অবস্থাতেই মিজানকে ছেড়ে দিতে বলছি না, ক্ষেত ঠিক করতে বলছি এবং জঙ্গিচাষীদের চিহ্নিত করতে বলছি।

বোঝা গেছে ব্যাপারটা ???


লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১৬ ই মে, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: প্রিয় হমপগ্র . এদের মেরে ফেলা ছাড়া আর উপায়- এটি একটি চরম জঙ্গিবাদী চিন্তা ভাবনা। জঙ্গিবাদ যে কেবল একটি ধর্মীয় বিষয় তা নয়, এটি রাষ্ট্রীয়, সামাজিক এমনকি দর্শনগত বিষয়ও হতে পারে।


আপনি নিজেই বলেছেন, প্রোডাক্ট অনেক বেশি হয়ে গেছে। এ কথার দুটি দিক আছে। একটি যা ঘটে গেছে- যেমন জঙ্গি বেড়ে গেছে। আরেকটি দিক হচ্ছে ভবিষ্যতমুখী, যেটি সবচেয়ে ভয়ের , সেটি হচ্ছে জঙ্গি বাড়ছে।

আমাদের জঙ্গির বাম্পার ফলন রোধ করতে হবে।

এজন্য ক্ষেতটাকে ঠিক করা দরকার।

আর আমি কোন অবস্থাতেই মিজানকে ছেড়ে দিতে বলছি না, ক্ষেত ঠিক করতে বলছি এবং জঙ্গিচাষীদের চিহ্নিত করতে বলছি।

বোঝা গেছে ব্যাপারটা ???


লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২. ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৫০
ওমর হাসান আল জাহিদ বলেছেন: জঙ্গিদের উৎপত্তির কারণগুলো মোটামুটি কম-বেশি সবাই জানে। কিন্তু সেই কারণগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমাদের সমাজ তথা রাষ্ট্র আজো নিতে পারছে না।

আপনার বক্তব্যের সাথে একমত। ভাল থাকবেন।
১৬ ই মে, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: আসলেই কি সবাই জানে?


আমার তা মনে হয় না। জঙ্গি কেন তৈরী হয়- এ সম্পর্কে আমাদের একটা ভাসা ভাসা ধারণা আছে। আর বাঙালি জাতি ভাসা জ্ঞানকে গভীর জ্ঞান ভাবে। গোটা দেশ চলছে- ভাসা ভাসা তথ্যের উপর।

কে জঙ্গিদের অর্থদাতা?
এদের অস্ত্র কোথা থেকে আসে?
এদের আশ্রয়দাতা কারা?
আগে এদের কারা আশ্রয় দিতো, এখন কারা আশ্রয় দেয়?
এদের কোন রাজনৈতিক সমর্থক আছে কিনা?
এদের রাজনৈতিক পটভূমি কি?

......

অনেক অনেক প্রশ্নের উত্তর না জানা ...


কাজেই জানতে হবে ...

৩. ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৫২
উদাসী স্বপ্ন বলেছেন: শুধু এই ব্লগে, আমাগো দেশের কোনো হজমা বুদ্ধিজীবি এত সুন্দর করে বলে নাই। আপনি দারুন বলেছেন।

আসলেই এ একটা প্রোডাক্ট। একে মেরে ফেললে আরেকটা জন্মাবেই। কিন্তু এইপ্রোডাক্টগুলো এলো কিভাবে এটা কিন্তু আমরা কমবেশী সবাই জানি, কারা করছে তাদের সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারনা পেয়েছি। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমরা করতে পারছি না শুধু এ কারনেই যে সমস্যা না থাকলে নেতাদের রাজনীতি ব্যাবসা মার খেয়ে যাবে!

তাহলে বুঝতেই পারছেন কোনো সরকারই এটা সারাতে চাইবে না, পারবেও না নিজেদের দুস্ট দালালদের কারনে!
১৬ ই মে, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: এই তো মাথা খুলছে ...ধন্যবাদ।

৪. ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৫৪
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: খুব ভালো লেখা।

বক্তব্যের সাথে একমত।

তবে দু:খের সাথে অনুমিত হচ্ছে যে মিজানের গল্পটা আর আমাদের শোনা হবে না। মিজানের গলায় জঙ্গি খেতাব যারা ঠুকে দেয় তারা তাদের জায়গায় যাতে ঠিক থাকে, তারা যেন ঠিক মতো আরো দুইবার উমরা হজ্জ করতে পারে, হাজি টাইটেল নিয়ে আরো দুইবার এমপিতে দাড়াতে পারে, অমুক পার্টির তমুক হতে পারে সেই ধারাবাহিকতা ঠিক থাকবে যদি মিজানের গল্প আমরা না জানি।

১৬ ই মে, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: এইসব হাজীদের

দড়ি ধরে মারো টান
হাজী হবে খান খান

৫. ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৫৭
শান্তির দেবদূত বলেছেন: দারুন ভাবে একমত .... কিন্তু আফসোস, আমাদের মত আমজনতার চিন্তার প্রতিফলন কখনোই রাজা উজিরদের কর্মে দেখা যায় না .... উনারা ভিন্ন কোন গ্রহের মানুষ ...
১৬ ই মে, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: যতোই ভিন্ন গ্রহের মানুষ হোন না কেন

হীরক রাজার দেশের ঐ ছড়াটা পড়ুন-


দড়ি ধরে মারো টান
রাজা হবে খান খান

৬. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:০০
দূরন্ত বলেছেন: দারুন বলেছেন। প্রিয় পোস্টে নিলাম।
১৬ ই মে, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:১০
গৌতম রায় বলেছেন: রবি, ঘুমাতে যাও। সকালে দেখবা মাথা ঠাণ্ডা হয়ে গেছে।

আরেকটি বিষয় ভাবতে পারো- মিজান কেন জঙ্গি হয়ে উঠলো, তার চাইতেও বোধহয় বেশি গুরুত্বপূর্ণ- মিজানদের জঙ্গী বানানোর কারখানার প্রোপাইটর কারা।
১৬ ই মে, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: ঘুমাতে যাওয়ার আইডিয়াটা খুবই ভালো, মনে ধরছে ...

৮. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:১১
কেল্টূ দা বলেছেন: "মিজান একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট ধ্বংস করলে, আরেকটি প্রোডাক্ট বাজারে আসতে বেশি সময় লাগবে না। যে সমাজ মিজান বানানোর ফ্যাক্টরি হয়ে উঠছে, সেই সমাজ সংস্কার আগে করুন। "

পুরাই মনের কতা কইছেন । দশে দশ ।
১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: এবার কি করণীয় , আসুন এটাই ভাবি ...

৯. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:১৭
রোকসানা খাতুন লিজা বলেছেন:


প্রস্তাবটা ভালই। কিন্তু কে করবে এইসব। বুদ্বিজিবীরা সুশীল। রাজনৈতিক নেতারা আছে ওদের ধান্ধায়।মিডিয়া আছে এই দু গ্রুফের কথা নিয়ে রাত দিন জাবর কাটা।

হবেনা মনে হয়।
১৬ ই মে, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হ্যাঁ, এই বুদ্ধিজীবীরা একটা সমস্যা বটে ...

১০. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:১৯
আকাশ_পাগলা বলেছেন: দুর্দান্ত পোস্ট।
অসাধারণ।+
১১. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:৩৫
আবদুল ওয়াহিদ বলেছেন:
আশীফ এন্তাজ রবি।
ভাই চমৎকার বলেছেন।
কেউ কেউ বলছেন, জঙ্গিদের উৎপত্তির কারণগুলো মোটামুটি কম-বেশি সবাই জানে।

না আমরা জানি না। জানি না কেন শায়েখ আব্দুর রহমানকে প্রেসের সাথে কথা বলতে দেয়া হয় না। জানি না তাদের হাতিয়ারে কোন দেশের নাম লেখা থাকে। জানি না এত অর্থ তারা কোথায় পাই। না জানার তালিকা আরো দীর্ঘ।

জঙ্গী হওয়ার পেছনে সামাজিক রাজনৈতিক কোন ক্ষত বা নিগ্রহ আছে কিনা। আমরা কি তাদের মনোস্তত্ত্ব পড়ে দেখেছি।

যদি না পড়ে থাকি তবে রাবণের মাথার মতো একটা জঙ্গী মারলে দশটা জম্মাবে।
১৮ ই মে, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আসলেই আপনার তোলা প্রশ্নের উত্তরগুলি জানাটাও খুব জরুরী .... ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মতামতের জন্য

১৬ ই মে, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: গল্প সবময়ই মজার যদি সেই গল্পে সত্যিই কোন গল্প থাকে।

গল্প শুনে মজা পাওয়াটা খারাপ না।

সেটি গল্প না শোনার চেয়ে ভালো।

১৩. ১৬ ই মে, ২০০৯ রাত ১:০০
আই আনাম বলেছেন: ভাই এককথায় অসাধারণ একটা পোস্ট দিয়েছেন। এত অল্প কথায় ব্যঙ্গার্থক ভাবে চমৎকার বলেছেন সবকিছু।

"প্রথম বিচার হচ্ছে, দীর্ঘ চুইংগাম বিচার। এটি বছরের পর বছর ধরে চলে। আজ মামলার ডেট পড়ে, কাল জামিন পায়, পরশু সাক্ষী খুঁজে পাওয়া যায় না, লোয়ার কোর্ট, আপার কোর্ট , বিচারপতির ব্রিবতবোধ- ইত্যাদি নানা সার্কাস।" এই অংশটা দারুণ বলেছেন।

সরাসরি প্রিয়তে।
১৪. ১৬ ই মে, ২০০৯ রাত ১:১৪
লেখাজোকা শামীম বলেছেন: খালি প্রোডাক্ট ধরা পড়ে। কারখানার মালিক ধরা পড়ে না - সমস্যাটা এখানেও।
সমাজ নামের বা একটি সিস্টেম নামের জঙ্গী নামের কারখানা ধ্বংস করার আগেও কারখানার মালিকের গল্টা শোনা জরুরী। সে কেন এই কারখানা দিয়া বসল ? এত টাকা কেন বিনিয়োগ করল ? এইটা কি কেবল ইসলাম প্রতিষ্ঠার জন্যই, নাকি ইসলাম প্রতিষ্ঠার নাম দিয়া অন্য কোন উদ্দেশ্য হাসিল করতে চায় ?
ধন্যবাদ চমৎকার একটি পোস্টের জন্য।
১৬ ই মে, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: কারখানার শ্রমিকের কাছ থেকেই জানা যাবে মালিকের নাম ....


শ্রমিকের মুখ বন্ধ করে দিলেই মালিকের নাম আমরা কখনোই জানতে পারবো না ..

ধন্যবাদ শামীম ভাই ...

১৫. ১৬ ই মে, ২০০৯ রাত ২:১০
ইউনুস খান বলেছেন: এক কথায় অসাধারণ ভাবনা গুলো আপনার কথায় উঠে এসেছে। প্রশাসনের লোকেরা এভাবে ভাবলে হয়তো প্রোডাক্ট বানানোর ফ্যাক্টরী গুলোই ধ্বংস হয়ে যেতো।
১৮ ই মে, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: প্রশাসনের লোকেরা এই কথা ভাবে না , এটা বিশ্বাস করতে আমি নারাজ। কেউ না কেউ নিশ্চয়ই ভাবে। কিন্তু ভেবেও কাজটা তারা কেন করে না ...এটা নিয়ে আমি ভাবছি

১৬. ১৬ ই মে, ২০০৯ রাত ২:১৯
রোবোট বলেছেন: কথা সত্য। ভয়ানক সত্য।
১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: সত্যি কথা তিতা ভালো।

১৭. ১৬ ই মে, ২০০৯ রাত ২:২৫
নাফিস ইফতেখার বলেছেন: আপনি একটা একটা নির্মম সত্য আমাদেরকে আবার মনে করিয়ে দিলেন। অনেকদিন পর এতো সুন্দর যুক্তিওয়ালা একটা পোস্ট পড়লাম। অনেক ধন্যবাদ আপনাকে।
১৬ ই মে, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৬ ই মে, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৮. ১৬ ই মে, ২০০৯ রাত ২:২৬
বিডি আইডল বলেছেন: রাত ২ টায় পোষ্ট স্টিকি!!!
১৯. ১৬ ই মে, ২০০৯ রাত ২:২৮
ফারহান দাউদ বলেছেন: এইসব জায়গায় পুরাই হিন্দি সিনেমা চলে,যেইটাই ধরা পড়ে ঐটারেই হমপগ্রর কথামত ফিনিশ,কাজেই পিছনে কারা থাকে কোনদিনই জানা যায় না। কারখানা খুঁইজা বাইর করার মত বুকের পাটা কোন সরকারের আছে কিনা ঐটাই প্রশ্ন।
২১. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৩৬
তায়েফ আহমাদ বলেছেন: পোষ্টটা পড়েছিলাম ঘন্টা দেড়েক আগেই।
ভাবছিলাম কী কমেন্ট করবো!
এতো ভালো যুক্তির পর আর বাড়তি কীবা কথা থাকতে পারে?
এখন স্টিকি হয়েছে দেখে ভালো লাগলো।
ব্যাপারটা আমারকে সেই কৃষকের কথা মনে করিয়ে দিলো যে কীনা কীট জন্মাবার পূর্ণ সুযোগ দিয়ে পরে জমিতে কীটনাশক প্রয়োগ করে। ফলে, উপকারী-অপকারী সব গাছই মরে যায়।

আর মজার কথা হলো, " বিডি আইডল বলেছেন: রাত ২ টায় পোষ্ট স্টিকি!!! " আমি নিজেও অবাক!
২২. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৪১
নাফিস ইফতেখার বলেছেন: বিডি আইডল বলেছেন: রাত ২ টায় পোষ্ট স্টিকি!!!

২০ নং কমেন্ট দ্রষ্টব্য।
২৩. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৪১
শ।মসীর বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: দারুন ভাবে একমত .... কিন্তু আফসোস, আমাদের মত আমজনতার চিন্তার প্রতিফলন কখনোই রাজা উজিরদের কর্মে দেখা যায় না .... উনারা ভিন্ন কোন গ্রহের মানুষ ...
২৪. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৪২
নাফিস ইফতেখার বলেছেন: তবে স্টিকি করার সিদ্ধান্ত ঠিকই আছে। অনেক ভালো একটি পোস্টকে স্টিকি করা হয়েছে।
২৫. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৪৩
লাল দরজা বলেছেন: man, bangla likthay parchina kano! lakha posondo hoichay. bangla likthay parlay kichu kotha monay aichilo shigulo liktham, akhon ar lakha galona :(

rait 2 tar shomoy kon jonghi post e atha laghailo shata e chinta kortachi ;)
২৬. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৪৪
বিডি আইডল বলেছেন: নাফিস আমি স্টিকির বিপক্ষে না....টাইমিং টা দেখে টাশকিত!
২৭. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: গল্পটা আবদুর রহমান আর বাংলা ভাই ভালো বলতে পারতো ।

মিজানরে দিয়াও ট্রাই করা যায়
২৮. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৪৯
নাফিস ইফতেখার বলেছেন: @বিডি আইডল: টাইমিং দেখে আমিও টাশকিত ;)
২৯. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৫৮
রোবোট বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: @বিডি আইডল: টাইমিং দেখে আমিও টাশকিত

মনে হয় মডারেশন আউটসোর্সিং হয়েছে। অথবা নাইটশিফট।
৩০. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৫৯
অ্যামাটার বলেছেন: ফালতু পোষ্ট।
মোটকথা ক্রসফায়ারের বিরোধিতা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে 'দুষ্টের দমন'-এ এর কোনও বিকল্প নাই। আর দ্রুত বিচার আইন-ই হোক, ক্রসফায়ার-ই হোক; আমাদের তদন্তকর্মকর্তারা বেকুব না! যা কথা বের করার, ওয়াটার থেরাপি আর সেদ্ধডিম থেরাপি দিয়ে আগেই আদায় করে নেয়। তারপরেই কি-না বিসমিল্লাহ্ বলে আসানের সাথে সহিহ্ সালামত পগার পার করে দেয়। সন্ত্রাসীদের জন্য এ'র চেয়ে ভাল ট্রিটমেন্ট আর কিই বা হতে পারে?
১৮ ই মে, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: আপনার মন্তব্যের প্রতিটি লাইনে জঙ্গিবাদীয় চিন্তাভাবনার ছাপ পরিষ্কার। বিসমিল্লাহ বলে কোন মনুষ্য সন্তানকে পগারপার করে দেয়ার চিন্তাটা বেশ মারাত্বকই বটে ...

তো আপনাকেই দিয়েই কথা শুরু হোক ....

একটা প্রশ্ন আপনাকে করতে চাই...

লাল আর সাদার মধ্যে কোন রঙটি আপনার প্রিয়?

আশা করি উত্তর পাবো।

৩১. ১৬ ই মে, ২০০৯ রাত ৩:৩৮
ড়ৎশড় বলেছেন: মাঝে মাঝে খুব হতাশ হই যখন মনে হয় আমাদের দেশে কি কখনোও কিছু হবে?আপনার আমার চোখের সামনে এত লুকোচুরি খেলছে ক্ষমতাশালীরা,আমরা কি কিছু করতে পারছি?এই যে আপনি মাথা খুলে ভাবলেন,জংগী নিধন নয় জংগীত্বের নিধনের কথা,এটা আমরা যাদের ক্ষমতায় বসিয়েছি ভোট দিয়ে তারা কেনো ভাবতে পারেনা?

ক্রসফায়ার দিয়ে কি হবে?সমাজ থেকে একটা অপরাধী কমবে,একটা অপরাধ কি কমবে?নাহ! কখনোই না।আপনি ভাই খুব সুন্দর চিন্তা করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ জানাই।কিন্তু প্রশ্ন হলো,আপনি লিখলেন আমি পড়লাম।আমি সায়ও দিলাম।কিন্তু তাতে কি হবে বলেনতো?কিচ্ছু না!

মিজানরা মরতে থাকবে অপরাধী হয়ে,কিন্তু কেন আজ তারা অপরাধী আমরা জানবোনা।আবার যারা জানবে তারা আমাদের বলবেনা,এভাবেই চলতে থাকবে বছর বছর ধরে।
১৮ ই মে, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: আমাদের ভবিষ্যত কেউ নির্ধারণ করে না, করি আমরাই।

যাদেরকে আমরা দিন রাত ২৪ ঘন্টা অভিসম্মাত করি, ভোটের সময় ব্যালট পেপারে ঠিক তাদের নামের পাশেই আমাদের সমর্থনের তিলক লাগিয়ে আসি ....


আমরা আত্নবিনাশী এবং এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।


সমাজ সংস্কার এবং পরিবর্তনের জন্য কোন নবী কিংবা মহাপুরুষ কিংবা কোন জাদুকর আসবেন না পৃথিবীতে


এই পরিবর্তনের কাজটি আমাদেরকেই করতে হবে....

একমাত্র আমাদের দ্বারাই পরিবর্তন সম্ভব ...

বিশ্বাস করুন ...

৩২. ১৬ ই মে, ২০০৯ রাত ৩:৫০
ম. রহমান বলেছেন: "আমাদের তদন্ত কর্মকর্তারা বেকুব না! "

আমরা সবাই জানি উনারা বেকুব না, বেকুব হলাম আমরা...

বেকুব না হলে কি আমরা এসব জিনিস নিয়ে মাথা ঘামাইতাম ???


ভালো পোষ্ট...
১৮ ই মে, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: আমাদের তদন্ত কর্মকর্তাদের সম্পর্কে রবীন্দ্রনাথের ডিটেকটিভ গল্পটা পড়তে পারেন।


৩৪. ১৬ ই মে, ২০০৯ ভোর ৪:২৭
দেশী পোলা বলেছেন: অফটপিক

সবাইকে বলছি,

এই পোস্টের ছবিটা দেখুন, একটা আপত্তিকর জঘন্য পারভার্টেড ছবি দিয়েছে

"http://www.somewhereinblog.net/blog/imranhasan/28951265"

এটা একটা আপত্তিকর পারভার্টেড ছবি, খুব সম্ভবত শিশু পর্ণো

দেখে ঘেন্না লাগছে

, দয়া করে এ পোস্ট-টাকে রিপোর্ট করুন, যাতে ছবিটা মুছে দেয়া হয়, আমি যখন রিপোর্ট করেছি, কৌশিক আর ফিউশন ফাইভ ব্লগে বসে ছিল কিন্তু এখনো পোস্ট বা ছবি মোছা হয়নি
৩৫. ১৬ ই মে, ২০০৯ ভোর ৪:৩৪
দেশী পোলা বলেছেন: Click This Link

দয়া করে এ পোস্ট-টাকে রিপোর্ট করুন
৩৬. ১৬ ই মে, ২০০৯ ভোর ৪:৫৯
আরিফুর রহমান বলেছেন: জঙ্গি মিজানকে না মেরে গল্পটা শুনুন, কাজে আসবে ...
৩৭. ১৬ ই মে, ২০০৯ ভোর ৫:২২
শূন্য আরণ্যক বলেছেন: @ লেখক :

ভাইরে এতো ভালো করে সহজ কথা বলেন কিভাবে?

১১০ % সহমত । এদের গোড়ায় টান দিতে হবে।
ক্যান্সার চিকিৎসা চুন লাগিয়ে হবে না।

দারুন একটা পোষ্ট ষ্টিকি করায় মডুদের অভিনন্দন।


@ আম্যাটার: ভাই আপনার বুদ্ধির গল্প ব্লগে আনাচে কানাচে শুনেছি। আজ দেখলাম ।
মাথাটা একটু খাটান এমনি এমনি তো মাথা দেয়া হয়নি।
৩৮. ১৬ ই মে, ২০০৯ ভোর ৫:২৮
স্বপ্ন ব্যাকরণ বলেছেন:
দুনিয়ার সব মনুষ্য প্রাণীর জন্য মানবাধিকার সংস্হা গুলোর শ্লোগান শুনা যায় শুধু আমেরিকা মেইড জঙ্গি তত্ত্বের অনুসারীরা বাদে! জঙ্গিদের কে রাষ্ট্রীয় জঙ্গি আইনি কায়দায় ফাঁসি দেয়া হয়। তাদের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নাই! কারন যেখানে আইন দিয়েই ক্রস ফায়ার করা যায়। বাংলা ভাই আব্দুর রহমান, সানিদের যত দ্রুত বিচার হয়েছে তা আমেরিকার কাছে বন্ধি সানিদের আর্দশিক গুরুদের ও হয়নি! ব্রিটেনে হয়নি! অথচ এসব বিপথগামী জঙ্গিদের মাষ্টার মাইন্ডাদের বিচার চলছে
আমেরিকান ব্রিটিশদের মতো আহেস্তা আহেস্তা।

বাংলাদেশের বিচার বিভাগের প্রতি দেশের মানুষের কো আস্হা নাই। এখানে শোষকদের জন্য আইন দু'হাত খুলে কাঁদে।
১৮ ই মে, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: মানুষ যখন আদর্শিক ( ভুল আদর্শ হলেও) জায়গা থেকে লড়ে তখন তাকে মোকাবেলা করতে হয় বুদ্ধি দিয়ে ....শক্তি দিয়ে নয়। শক্তির প্রয়োগ আদর্শকে আরও মজবুত লড়াইয়ের ভিত্তি করে দেয় ...


সবচেয়ে বড়ো কথা সমাজের পরিবেশটা মিনমাম এমন থাকা উচিত , যাতে সেখানে কোন অস্তিরতার জন্ম না হয়, সমাজ যেন জঙ্গির কারখানায় পরিণত না হয় ...

৩৯. ১৬ ই মে, ২০০৯ ভোর ৫:৫৫
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
তাতে ক্রস ফায়ারে আর কারও কোন বাল ছেড়া যাবে না- কেবল গুলিবিদ্ধ হয়ে মিজান পড়ে থাকবে রাস্তায়।
৪০. ১৬ ই মে, ২০০৯ ভোর ৫:৫৯
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: তাতে ক্রস ফায়ারে আর কারও কোন বাল ছেড়া যাবে না- কেবল গুলিবিদ্ধ হয়ে মিজান পড়ে থাকবে রাস্তায়।

স্টিকি পোস্টের ভাষা মনে হয় মার্জিত হওয়া উচিত।
১৮ ই মে, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: পোস্টটি স্টিকি হবে কি হবে না , সেটি ভেবে আমি পোস্ট করিনি ...


কোনটি মার্জিত? একজন হাত পা বাঁধা মানুষকে কয়েখজন মিলে গুলি করে মারা নাকি বাল শব্দ উচ্চারণ করা ?


৪১. ১৬ ই মে, ২০০৯ ভোর ৬:০০
ফেরারী পাখি বলেছেন: বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার, আদালত, র্যাব এরা গল্প শোনে না। গল্প বানায়।

এরা গল্প বানায়ে বানায়ে বলবে আর আমরা সেটা শুনবো। না শুনলে ক্রস ফায়ারে ফেলে শোনানো হবে। মন্ত্রী আমলা এদের জন্য বানায় আই এম এফ অথবা জাতিসংঘ কিম্বা ওবামার জ্ঞাতি ভাইয়েরা--------------

উই ক্যান চেইঞ্জ---- কোন শালায় কি চেইঞ্জ করতে পারছে রে ভাই।

ওবামা ঘোষণা দিছে---বন্দী নির্যাতনে ছবি দেখানো যাবে না।
৪২. ১৬ ই মে, ২০০৯ ভোর ৬:০৮
তনুজা বলেছেন: তার কাছে কি মনে হয়েছে দেশে ইসলাম কায়েম হলে, সেই হবে হাকিম, তার জানা আরবী লাইনগুলিই হয়ে উঠবে - এই সমাজের শেষ কথা?মিজানের বাবা কি মিজানকে মারতো ? মিজানের মা কি তাকে ঘুম পাড়ানি গান শোনানো ? সেই গান কি তার ভালো লাগতো ? মা যে গান গায়, সেই গান কি কখনো হারাম হতে পারে?

আসলেই সেই মনোজাগতিক পরিবর্তনের দিকে নজর দেওয়া উচিত কেন আর দশজন সাধারণ মানুষের মত করে সে তার চারপাশের জগৎকে দেখতে পারে না --------ভাল পোস্ট


(টাইপোগুলো একটু ঠিক করে নেবেন -সে কি মাদ্রায় পড়েছে? --মাদ্রাসায়-----আর্থ সামাজিক প্রোপট (??) বুঝে ওঠার আগেই বিচার, রায়, আপিল, নিষ্পতি (নিষ্পত্তি) এবং ফাঁসি )
৪৩. ১৬ ই মে, ২০০৯ ভোর ৬:২৪
রাজর্ষী বলেছেন: চমৎকার এক্টা পোস্ট। ঝর্নার মত ।

ধারালো বক্তব্য। কাটে কিন্তু টের পাওয়া যাবেনা।

যাক আশিফ এন্তাজ রবিকে এতদিনে পাওয়া যাচ্ছে।

++++
৪৪. ১৬ ই মে, ২০০৯ ভোর ৬:৩৭
আমিতোএই বলেছেন: এই লেখাটি অভাবনিয়! প্রথম আলোতে প্রকাশনার জন্য পাঠানো হোক। One of the best article about bangladesh judiciary. I am nearing 40 years of age and seen it all.
৪৫. ১৬ ই মে, ২০০৯ ভোর ৬:৫৪
অ্যামাটার বলেছেন: @শূন্য আরণ্যক: এই পোষ্টের মূল বক্তব্য কি? সেইটাই, যে'টা গত হয়েকবছর বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ঘ্যানঘ্যান প্যানপ্যান করে আসছিল, সেটা হল 'ক্রসফায়ার' বন্ধকর। এখন প্রশ্ন হল, এই লেখাটায় এর পেছনে যুক্তি কি? রবি বলছে ওদের না মেরে কথা শোনো... লে হালুয়া! ধরেই কি আর সঙ্গে সঙ্গে মারছে? কথা যা বের করার, তা তো নিচ্ছেই। প্রয়োজন ফুরোনোর পরেই তো মারছে! আর এ'তে সমস্যা কি? এ'রকম কিছু আবর্জনা যদি আইনের পাশকাটিয়ে দ্রুত সাফ হয়, মন্দ কি? আর 'বিচার পাবার অধিকার আছে সবার'---এ'সব খোঁড়া যুক্তিতে আমাদের নিরাপত্তার জন্য হুমকি, এ'সব অপরাধীদের পার পেয়ে যাওয়া সমর্থন করতে পারছি না।
দ্বিতীয় কথা হল, আইন কোনটা? যেখানে আপামর জনতার মতামত প্রতিফলিত হয়, সেইটাই তো! সামান্য ছিঁচকে চোরকেও জনতা গণপিটুনিতে সাবাড় করে দেয়, যদি না পুলিশ উদ্ধার করে। ক্রসফায়ার তো তার পিক ফর্মে দারুন জনপ্রিয়তা পেয়েছিল, এ'সব কি ভুলে গেছেন?

যাই হোক, আমি জানি, পোষ্টে অনেকের তৈলমর্দন দেখে বুঝতে পারছি, আমার মন্তব্য অনেককে হয়ত আহত করবে, কিন্তু সত্যি বলতে কি, আমার একটু দোষ আছে। আর তা হল নীতি'র প্রশ্নে আপোষ করতে পারিনা। তাই গাধার পালের মধ্যে থেকেও গাধার দল যে'দিকে দৌড়োয়, ডেমোক্রেসির ধুয়া তুলে সেইদিকে ছুটতে পারিনা, যদি না নীতির সাথে আপোষ করতে হয়! পরবর্তী মন্তব্যকারীদের নিকট আগাম দুস্কিত।
১৮ ই মে, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: আবর্জনা পরিষ্কার করার জন্য আইন থাকতে আইনের ফাঁক কেন খুঁজতে হবে? গণধোলাই দিয়ে যদি অপরাধীকে শায়েস্তা করা যায়, তাহলে আইনের বা প্রয়োজন কি?

আপনার চিন্তাভাবনায় জঙ্গিবাদ এবং জংলিবাদ উভয়েরই গাঢ় সংমিশ্রন দেখা যাচ্ছে ...

৪৬. ১৬ ই মে, ২০০৯ সকাল ৭:০৮
এস্কিমো বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: গল্পটা আবদুর রহমান আর বাংলা ভাই ভালো বলতে পারতো ।

মিজানরে দিয়াও ট্রাই করা যায়


- যতটুকু জানি বাংলা ভাই আর শায়েখের সব বক্তব্য রেকর্ড করা হয়েছে। তা ছাড়া প্রশাসনের অনেকেই ভাল ভাবে জানে। এসপি মাসুদ মিয়া কোথায়? একটু লক্ষ্য করো - জঙ্গীরা কিন্তু 'ক্রশফায়ারে" যায় না। এদের সব কথাই জানা হয় - কিন্তু পাবলিককে জানানো হয়না।

২০ নং কমেন্টের পর আর কোন কথা চলে না। :)

১৮ ই মে, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: প্রশ্নগুলো সহজ আর উত্তর অজানা

৪৭. ১৬ ই মে, ২০০৯ সকাল ৭:১৬
রাইডার বলেছেন: মিজান একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট ধ্বংস করলে, আরেকটি প্রোডাক্ট বাজারে আসতে বেশি সময় লাগবে না। যে সমাজ মিজান বানানোর ফ্যাক্টরি হয়ে উঠছে, সেই সমাজ সংস্কার আগে করুন।

এটাই বাংলাদেশকে বাঁচানোর একমাত্র উপায়।

+
৪৮. ১৬ ই মে, ২০০৯ সকাল ৭:৩৩
অন্যরকম বলেছেন: মিজানের বাবা কি মিজানকে মারতো ? মিজানের মা কি তাকে ঘুম পাড়ানি গান শোনানো ? সেই গান কি তার ভালো লাগতো ? মা যে গান গায়, সেই গান কি কখনো হারাম হতে পারে?

না, হারাম হতে পারে না! পোস্ট এবং বক্তব্যের সাথে সহমত! +

৫১. ১৬ ই মে, ২০০৯ সকাল ৮:৩২
অন্যরকম বলেছেন: হুমম @ আ্যমাটার! কথা ঠিকই নাহির করে কিন্তু পাবলিককে জানায় না। বিচার কার্যে ঐ সমস্ত এভিড্যান্স ব্যবহার করে না। কারণ কেঁচো খুড়তে অজগর বাহির হবে। এই অজগর জিনিসটা আমাগো নেতা নেত্রীরা বাহির করতে পায় না! :|
৫২. ১৬ ই মে, ২০০৯ সকাল ৮:৫১
আহসান হাবিব শিমুল বলেছেন: ভালো পোষ্ট।+++++++

একটা কথা খুব সত্য বাংগালী ভাসা ভাসা জানাকেই গভীর জ্ঞান বলে মনে করে।

জংগীরা আসলেই বাইপ্রোডাক্ট।জংগীবাদের উৎপত্তির কারন, তাদের সাইকোলজিক্যাল দিকটা ধরতে না পারলে, জংগীবাদ কখনোই দুর হবেনা।

অ্যামাটার, ক্রসফায়ারে এতো মানুষ মারার পরেও, (তাও আবার আপনার ভাষায় তথ্য আদায় করে) দেশে অপরাধ কি কমেছে।আপনি যেভাবে পোষ্ট থেকে অনেক কিছু(ক্রয় ফায়ারের বিরোধিতা করা হয়েছে) আবিষ্কার করলেন, তাতে মনে হয় আপনি অচিরেই গভীর জ্ঞানের অধিকারী বাংলাদেশি গবেষক হবেন!
৫৩. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:০০
পুংটা বলেছেন: কবির সুমনের ভাষায় বলতে হয়.......

বাহাবা... সাবাস.... বড়দের দল এইতো চাই
ছোটরা খেলবে আসুন আমরা বোমা বানায়।

আমাদের নিতি নির্ধারকরা যে কিছু জানেন না তা বলা যাবে না। তারা জানেন। তারা জানতে জানতে জানোয়ার হয়ে গেছেন।

তাই আসুন বজ্র কন্ঠে আওয়াজ তুলি।

মিইইই জানের কিছু হলে
জ্বলবে আগুন ঘরে ঘরে... :)
৫৪. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:১০
প্রচেত্য বলেছেন: প্রাসঙ্গিক বিশ্লেষণটি চমতকার এবং সময়োপযোগী হয়েছে
৫৫. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:৩৯
রোহান বলেছেন: চমৎকার পোষ্ট।

তবে এসব জঙ্গী রা হলো ইসলাম ব্যবসা আর প্রচলিত রাজনীতির অবৈধ অনৈতিক সম্পর্কে জন্ম নেওয়া কিছু নষ্ট প্রোডাক্ট। বাংলা ভাই কিংবা শায়খ নিয়ে আমরা কিন্তু কম গল্প পড়ি নাই। কিন্তু কি লাভ গল্প পড়ে? বাংলা ভাই এর সরাসরি মদতদাতা তৎকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ এমপি কে কি তখন সরকার ধরেছিলো? পরে তত্বাবধায়ক সরকার এসে হয়তো ধরেছে, কিন্তু বিচার যে কি হবে আল্লাহই জানে।

ধর্মীয় চেতনার ভুল ব্যাখ্যা আর ধর্ম নিয়ে রাজনীতির এই কূটজাল ছিন্ন করতে হলে শিক্ষিত সমাজের দৃষ্টিভঙির পরিবর্তন জরূরী। অজ্ঞতা আর কূসংস্কার কে পিছে ফেলে আসা দরকার। আমরাই যদি একে উপলব্ধি করটে না পারি তবে অর্ধ শিক্ষিত সাধারণ মানুষ বেহেসতের ফুলের লোভে এভাবে নষ্ট তো হবেই।

Click This Link
১৮ ই মে, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: সমস্যাটা আরও গভীরে রোহান ...

৫৬. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:৪০
জেমসবন্ড বলেছেন:

............সুন্দর পোষ্ট । সামওয়ার কে ধন্যবাদ এটা ষ্টিকি করার জন্য ।

..এই জঙ্গি সমস্যার সমাধান এটাই যে, এর গোড়াতে হাত দেয়া । না হয় খালি গাছের মূল না কেটে শাখা - প্রশাখা কাটলে সমস্যার সমাধান হবে না । আর এ ব্যাপারে সরকার এবং সুশীল সমাজকে ই বেশী এগিয়ে আসতে হবে । খালি দাতা রাষ্ট্রগুলোকে খূশী করার জন্য তাড়াতাড়ি তাদের বিচার করে ফাসি দিয়ে দিলাম আর বড় গলায় বললাম আমাদের দেশে জঙ্গী নির্মূলে আমরা এসব এসব করছি , এটা দেশপ্রেম নয় বা দেশের মানুষের প্রতি কর্তব্য পালন নয় । দেশকে ভালোবেসে দেশের প্রতি সত্যিকারের ভালবাসার নমূনা দেখাতে হবে ।

আর একটা বড় কথা হল এটা আমাদের শান্তির ধর্ম ইসলামের প্রতি এক ধরনের খারাপ ইমেজ তৈরী করেছে এবং করছে । এইসব বুদ্ধু মার্কা লোকদের জন্য অমুসলিমগণ ইসলামকে বর্বর ধর্ম হিসেবে ধরে নিচ্ছে , যা খুব ক্ষতিকর এবং মারাত্নক । তাই সমাজের আলেম ওলামদেরও এ ব্যাপারে এগিয়ে আসা উচিত এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা উচিত এর উৎস খুজে বের করে তা দূর করার জন্য ।

.............না হয় তা সবার জন্যই খারাপ এবং সমাজে বিশৃংখলা , হানাহানি এবং অবিশ্বাসের জন্ম দেবে । সমস্যার সঠিক এবং সম্পূর্ণ সমাধান হবে না ।
৫৭. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:৪৩
কাঙাল বলেছেন: ভাইরে, আপনে এত ভাল লেখেন ক্যামনে?

আসল ব্যাপারটা হইল, গল্পও শুনতে হবে, ক্রসফায়ারও করতে হবে।
গল্প না শুইনা ক্রসফায়ার করলে বুঝতে হইবো এইখানে কিন্তু আছে।

হাচিনা খালেদা এইগুলা পারবোনা
৫৯. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:০০
চিত্তরঞ্জন সাহা বলেছেন: ওর নাম তো জঙ্গী মিজান না, ওর নাম বোমা মিজান। ঢাকা শহরে ওর ফ্যাক্টরির মতো আরো ফ্যাক্টরি আছে কিনা র‌্যাব খুঁজছে গতকাল থেকেই। ও একবার ২০০৩ সালে পুলিশের হাতে ধরা খেয়েছিল, তারপর জামিনে অথবা এমনি এমনি ছাড়া পেয়ে যায়। এটা টিভিতে র‌্যাবের ভাষ্য। এই আবর্জনা যদি সেই ২০০৩ সালেই খতম করে দেয়া হতো তাহলে এতোদূর এগোতো না।

পোস্টের কথাগুলো আমার খুব বড্ড অযৌক্তিক মনে হয়েছে। একমত না।

বোমা মিজানের গল্প যা শোনার তা শোনা হয়ে গেছে।

আর প্রকারান্তরে আমরা অনেকেই যে জঙ্গি নিধনের বিপক্ষে অবস্থান নিয়েছি, এটা দেখে আমি অবাক না হয়ে পারছি না। এই হলো আমাদের তথাকথিত সুশীল ব্লগার সমাজ! ধিক! ধিক!
৬০. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৫
আবু সালেহ বলেছেন:
মিজানের গল্পটা শুনা হবে না...কারন হলো শুনতে দেবে না...
শুনানোর মত সাহস কোন সরকারের নেই....
৬১. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৭
গ গ ন তিলাবাসকি বলেছেন: বোমা মিজানকে এমন শাস্তি দিয়ে কথা বেড় করতে হবে যাতে জঙ্গিদের পরকালে বেহেস্থে হুর পরীদের সাথে নাচার স্বপ্ন চিরতরে বন্ধ হয়। এদের মাথা গুলারে কুত্তাদিয়া খাওয়ানো উচিত।
৬২. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৮
বোতল কুমার বলেছেন: ছেলের চেহারা দেখে মনে হচ্ছে মোসাদ, র, সিআইএ-এর বোতলজাত পশুর দুধ পান করে লায়েক হয়েচে... মাইরি ...
৬৩. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৩৬
বোতল কুমার বলেছেন: লে বাব্বা আবার চাচামিয়ার লুঙ্গি নি ফেসে যায় ইসলাম বিরোধী লেংটু আলাদের পাকরাতে গিয়ে .... লেংটুরা ইসলাম শুনলে ভরকায় যায় ভি....
৬৪. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৩৮
বোতল কুমার বলেছেন: জাতির বিবকের কাছে প্রশ্ন - কারা এই কমব্যাট লেংটু?
৬৫. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৪০
বোতল কুমার বলেছেন: আসুন - ধর্মের নামে যারা সাদা নরখাদকের গোলামী কে ওদের 'লেংটু' নাম দেই।
৬৬. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৪৪
কাক ভুষুন্ডি বলেছেন: হয়তো শুনা হবে, ম্যাংগো পাব্লিক জান্বো না :(
৬৭. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৫০
চাচামিঞা বলেছেন: মিজানের কাছ থেকে অনেক ইনফো বের হয়ে আসার চান্ষ আছে.....এটা ঠিক....কিন্তু এই চন্সতো আগেই এসেছিলো....বাংলাভাই সহ তাদের সাংগপাংগরা ধরা খেয়েছে.....তাদের কাছ থেকে কি কোনো ইনফো বের করা যায় নাই? আসলে সদ ইচ্ছা থাকলে অনেক আগেই এই জংগী দমন করা যেত.....কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাডের উপরমহলের নেতা নেত্রিদের মাঝে দেশ প্রেমের বিষয়টা এতি কম যে তাদের নিয়ে গর্বকরা দুরে থাকুক ...রীতি মত নিজের কাছে ঘৃনা লাগে - ভোট দিয়ে কাকে নিয়ে আসি আমরা এটা ভেবে। উনাদের সুমতি হবে এই আশা করি সবসময়।
৬৮. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:০১
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: ++++++
লেখাজোকা শামীম বলেছেন: খালি প্রোডাক্ট ধরা পড়ে। কারখানার মালিক ধরা পড়ে না - সমস্যাটা এখানেও।
সমাজ নামের বা একটি সিস্টেম নামের জঙ্গী নামের কারখানা ধ্বংস করার আগেও কারখানার মালিকের গল্টা শোনা জরুরী। সে কেন এই কারখানা দিয়া বসল ? এত টাকা কেন বিনিয়োগ করল ? এইটা কি কেবল ইসলাম প্রতিষ্ঠার জন্যই, নাকি ইসলাম প্রতিষ্ঠার নাম দিয়া অন্য কোন উদ্দেশ্য হাসিল করতে চায় ?
ধন্যবাদ চমৎকার একটি পোস্টের জন্য।
৬৯. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:০২
সানি জামান বলেছেন: আমাদের দেশের আর্থ-সামাজিক অবস্থাই বোমারুদের তৈরি করে। সুতরাং সেদিকেই আমাদের বেশি নজর দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন প্রয়োজন।
৭০. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সামু শুধুই জঙ্গী সমস্যা কে বড় করে দেখে! অথচ টিপাই মুখী বাধ নিয়ে ডজনের উপর ব্লগার অনুরোধ করলেও তা ষ্টিকি করা হয় না কেন?

Click This Link
৭১. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: একজন জঙ্গি মিজানের ইতিহাসের চাইতে অনেক বেশী গুরুত্বপুর্ণ ১৪কোটি মানুষের বিস্তির্ণ জনপদ। কিন্তু সামুর বোধদ্বয় হলো না। সামু কি ভারতের দালালী শুরু করল না কি সরকারের চামচামী? যে কোন একটা করলেই আরেকটা স্বংক্রিয়ভাবেই হয়। তারপরও কর্তৃপক্ষকে অনুরোথ করবো টিপাইমুখ বিয়য়ে পোষ্ট ষ্টিকি করার জন্য।

যারা ভারতকে বন্ধু মনে করে টিপাইমূখ জাতীয় ইস্যুতে নির্বিকার তারা জেনে রাখুন, একদিন আপনাদের পরীনতিও বর্তমান রাজাকারদের মতোই হবে, এই ব্লগ ইতিহাস হয়ে স্বাক্ষী দিবে, ধিক্কার দিবে ভবিষ্যত প্রজন্ম।
৭২. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:২১
বলুন তো কে আমি? বলেছেন: ওরে রে রে রে!

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: একজন জঙ্গি মিজানের ইতিহাসের চাইতে অনেক বেশী গুরুত্বপুর্ণ ১৪কোটি মানুষের বিস্তির্ণ জনপদ। কিন্তু সামুর বোধদ্বয় হলো না। সামু কি ভারতের দালালী শুরু করল না কি সরকারের চামচামী? যে কোন একটা করলেই আরেকটা স্বংক্রিয়ভাবেই হয়। তারপরও কর্তৃপক্ষকে অনুরোথ করবো টিপাইমুখ বিয়য়ে পোষ্ট ষ্টিকি করার জন্য।

যারা ভারতকে বন্ধু মনে করে টিপাইমূখ জাতীয় ইস্যুতে নির্বিকার তারা জেনে রাখুন, একদিন আপনাদের পরীনতিও বর্তমান রাজাকারদের মতোই হবে, এই ব্লগ ইতিহাস হয়ে স্বাক্ষী দিবে, ধিক্কার দিবে ভবিষ্যত প্রজন্ম।

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সামু শুধুই জঙ্গী সমস্যা কে বড় করে দেখে! অথচ টিপাই মুখী বাধ নিয়ে ডজনের উপর ব্লগার অনুরোধ করলেও তা ষ্টিকি করা হয় না কেন?

Click This Link

৭৩. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:২৬
গুরুদেব বলেছেন: বিশ্লেষণ চমৎকার। ভালো লিখেছিস রে বৎস!!
৭৪. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:৩২
ত্রিদীব বলেছেন: চমৎকার, ভেবেছিলাম আমি বিষয়টা নিয়ে লিখব, কিন্তু আপনার মত সুন্দর করে গুছিয়ে লিখতে পারতাম না।
আপনার বক্তব্য এর সাথে সহমত পোষন করছি।
ধন্যবাদ
৭৫. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:৩৬
অ রণ্য বলেছেন: এইরকম পোষ্ট সম্ভবত প্রমাণ করতে যে আমরা পজিটিভলি এগিয়ে যাচ্ছি। দেরিতে হলেও কি হবে একটা তো আশার আলো দেখতে পাচ্ছি। এই বিশাল হতাশার সমুদ্রে আশার এই ক্ষীণ সম্ভাবনাও আমাদের প্রজন্মের জন্য অনেক কিছু।

তাই যদি হয় তবে অবশ্যই আমি বলব জনাব রবি ঠিক পোষ্টটাই করেছেন। আমাদের এদেরেকে জানার দরকার আছে। এই প্রোডাক্ট কেবল ধ্বংস করে কোন লাভ নেই। এদের নিয়ে কি করা যেতে পারে আর কি না করা যেতে পারে তার সঠিক নির্দেশনা না থাকলেও আজ মনে হচ্ছে সামাজের একদম প্রথম সারি থেকে শুরু করে শেষ সারি পর্যন্ত সবাইকেই একবার হলেও "এ ক্লকওয়ার্ক অরেঞ্জ" ছবিটি দেখানো উচিত।



৭৬. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৩
আন্ধার রাত বলেছেন: দেশপ্রেম দরকার দেশপ্রেম!
৭৭. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৭
ইউনিটি বলেছেন: সোনার বাংলাকে আমেরিকা আফগান ও পাকিস্থানে পরিণত করতে চায়।

রেডিও তেহরান : বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে জঙ্গী তৎপরতার বিষয়ে যে অভিযোগ তোলা হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও হিজবুত তাহরীর বাংলাদেশের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহিউদ্দীন আহমেদের সাথে

Click This Link


সাক্ষাৎকারটি শোনার জন্যে এখানে ক্লিক করুন
Click This Link
৭৮. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৮
সামী মিয়াদাদ বলেছেন: গল্প শুনতে গেলে হয়তো থলে থেকে অনেক অনেক বিড়ার বেরিয়ে আসবে....কাজেই গল্প না শোনানোই উত্তম হবে অনেক মহারথিদের জন্য।

সো আমরাও গল্প শুনতে পাইনা...থলের বিড়াল থলেতেই তাকে...মহারথিরা সুখে শান্তিতে দিন কাটান।
৭৯. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:১৩
বিবেক হীন বলেছেন: বাংলাদেশে বিচারক কারা হয়, সেটও দেখার বিষয়। যারা অন্য আর কোথাও চান্স পায়না, তারাই যেয়ে ল'তে ভর্তি হয়। এবং বিচারক হবার সাথে সাথে এক এক জন টাকা কামানোর মেশিনে পরিণত হয়। এদের উপস্হিতিতে ন্যায় বিচার কতটুকুইবা আশা করা যায়।
৮০. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:২৯
রেডসিগনাল বলেছেন: আপনার লেখাটি গল্প নয়, পুরোটি সত্য মনে হয়েছে ।
৮২. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৮
মেসবাহ য়াযাদ বলেছেন: রাত জেগে ভালো একটা লেখা লেখেছো ভাগ্নে, অনেক ধন্যবাদ তোমাকে...

আফসুস, সব শিয়ালের এক রা ! যে যায় লঙ্কায়, সে হয় রাবণ !!
৮৪. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৮
অন্যআনন বলেছেন: আরে, বোমা মিজান বা বোমারু মিজান একটা রাজনৈতিক নাটক। ওকে ধরা হয়েছে রাজনৈতিক স্ক্রীপ্ট অনুযায়ী। শ্যাওড়াপাড়া বা কাজীপাড়ার কোনবাড়িতে ও আছে সেই তথ্যের ভিত্তিতে যে সব গু-য়েন্দা নামক নট-নটীরা পাকড়াও নাটক মঞ্চস্থ করেছে তাদের জিজ্ঞাসা করা উচিৎ। তাদের কর্মকান্ড নিয়ে লেখা উচিৎ। কোন তথ্যের ভিত্তিতে গুয়েন্দাবাহিনী ও নট-নটী বাহিনী সেখানে গেল সেটা ঘেটে দেখা উচিৎ!

বোমারু মিজান নামটা কে দিল? এটা কি স্ক্রীপ্টের চরিত্র? বাংলাভাই, শায়ক কতো ভাইকে ধরা হলো, মারা হলো। সেই উদীচি থেকে এখন পর্যন্ত স্ক্রীপ্ট লেখা আর জাতির স্বার্থে বলিখেলা শেষ হলো না।

জাতির নানী, খালাম্মা ও আপা (স্বরাষ্ট্রমন্ত্রী নন) সাহারা খাতুন প্রয়াত ড: ওয়াজেদ মিয়ার কোনো শোকসভায় সাংবাদিকদের বললেন ( আমি বুঝলাম না, শোকসভায় কেন এ প্রসঙ্গ এলো! যেন ড. ওয়াজেদ মিয়া জঙ্গী আক্রমণে মারা গেছেন!), "আগের সরকার বোমাবাজি ও জঙ্গীবাদের উত্থানের জন্য দায়ী!!"

তাহলে, দেরী কেন ধরেন না আগের সরকারের লোকজনকে!! প্লিজ...বাকোয়াজ বন্ধ করুন!!
৮৫. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১:০৪
আবদুর রহমান (রোমাস) বলেছেন: পোষ্টের........বক্তব্যের সাথে সহমত!
৮৭. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১:২৬
জসিম এনায়েত বলেছেন: আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যাপারে যে কথা গুলো বলেছেন সেগুলো সত্য। তবে এই সব জঙ্গিদের ব্যাপারে এত চিন্তা ভাবনা করতে গিয়ে সময় ক্ষেপন করলে হাজার হাজার নতুন প্রডাক্ট তৈরী হবে যাবে। ওদের ক্রস ফায়ারই হলে উপযুক্ত শাস্তি। সাধারন বিচারও ওদের প্রাপ্য হওয়া উচিৎ নয়। আর মানবতার কথা বলছেন? ১৫ কোটি মানুষের জন্য যে মানবতা দরকার সে মানবতা ১৫০ জন জঙ্গির/সন্ত্রাসীর জন্য না হলেও চলবে।
৯০. ১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৪৫
ফয়েজ ০৮ বলেছেন: এটাই বাংলাদেশকে বাঁচানোর একমাত্র উপায়।
৯১. ১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৪৮
গিয়াস আহমেদ বলেছেন: রবি, দারুণ লিখেছ। কাজের কথা।
+ দিলাম।
৯২. ১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৫৮
রশিক রশীদ বলেছেন: যারা বলেন " দেশে জঙ্গী নেই " তাদের এই কথা বলার উদ্দেশ্য কি তাও জানা দরকার।
Click This Link
৯৪. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৩:০৮
সাদাকালোরঙিন বলেছেন: দেশে জংগী আসলো কোথা থেকে ?? যত্তসব ভুয়া নিউজ । দেশে জংগী যা ছিল সবতো ম্যাডাম ধরে ফেলেছেন । কেন বিশ্বাস হচ্ছে না ? ম্যাডাম নিজে বলেছেন , আপনি তবূ বিশ্বাস করছেন না ? আপনি মোটেও ভাল লোক না , বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন ঃ

Click This Link
৯৫. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৩:১২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

যে সমাজ মিজান বানানোর ফ্যাক্টরি হয়ে উঠছে, সেই সমাজ সংস্কার আগে করুন।

দুর্দান্ত ।

তবে,( হ্যাঁ, এই 'তবে'টার ভিতর রহস্য লুক্কায়িত :) ! ) সংস্কারদের সংস্কারটা যে আগে খুব দরকার সেটি করবে কে ?
৯৬. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৩:১৩
আলাউদ্দীন বলেছেন: কারখানা খুঁইজা বাইর করার মত বুকের পাটা কোন সরকারের আছে কিনা ঐটাই প্রশ্ন।



৯৭. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৫
মাহফুজার রহমান বলেছেন: আমি জঙ্গী বলছি -মিজানের মতো অনেকের গল্পটা নিছক গল্প নয়।জানবেন কিন্তু কিছুই করার নেই।
৯৯. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:২০
পলাশমিঞা বলেছেন: পার্ট টাইম সাংবাদিক এবং ফুল টাইম ভাবুক

আপনার কথা মানলাম। লেখা পড়ে আমারো অনেক কথা মনে পড়েছে। দেশে বিচার বলতে কিছুই নেই। আমার অঞ্চলে একটা প্রবাদ আছে, ''চুরে চুরে হিয়ালি এক চুরে বিয়া করে আরেক চুরের শালি''

যে স্থানে অন্যায় এবং অত্যাচর হয়ে বেশি সেখানে গজব আসে।

১০০. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:২০
রানাকবির বলেছেন: চমৎকার একটা লেখার জন্য ধন্যবাদ।
১০১. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:২১
প্রিয়সখা বলেছেন:
আমিও আপনার সাথে একমত। আপনি আরো লিখবেন। ++++্
১০২. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৭
মোহর বলেছেন: আরো এক ধরনের বিচার আছে। যাকে আমরা ধরেই আছাড় বলতে পারি। (যাকে বলিউডের ভাষাই এনকাইন্টার আর মিডিয়ার ভাষায় ক্রসফায়ার বলে)এ বিচারে সিদ্ধান্ত আগেই নেওয়া থাকে। কার্যকর করা হয় অভিযুক্তকে হাতে পাওয়ার পরক্ষনেই।
১০৩. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:২৫
শামস্ বিশ্বাস বলেছেন: কথা তো সে-ই পুরোনো... গাছের পাতা কত ছাঁটা হবে... শেকড় সহ উপড়াতে না পারলে তো প্রতিদিন পাতা পড়বে... প্রতিদিন ঝাঁড় দিতে হবে...
১০৪. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:২৭
ডি এস এন হীরা বলেছেন: এই সকল মানুষের কথা নিয়ে সময় নষ্ট না করে যত তারাতারি মেরে ফেলা যায় ততই মঙ্গল। এতে যারা প্রোডাক্ট হতে চিন্তা ভাবনা করছেন তারা আগেই এই বিষয়ে নিরুৎসাহিত হবে। এদের মৃত্যুদন্ড ভালো করে দেশব্যাপি প্রচার করা ভালো।

খাবার খাওয়া ভালো যতক্ষন তার গুনগত মান ঠিক থাকে। সেটা পচে গেলে তাকে তারাতারি ডাস্টবিনে ফেলে দেয়াই উচিত। সেটা ফ্রিজে রেখে গবেষনা করে অন্যান্য খাবার নষ্টের দরকার নাই।

এতো শোনা-শুনি না করে, ধর-আর-মারো স্টালে এদের কমানোই উত্তম।
১০৬. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৯
মাহফুজার রহমান বলেছেন: কারো মনযোগ পেতে তো ব্লগে আসা নয়। তবে এটা ঠিক আপনার কাছে আমার জঙ্গী সমর্থন বিষযটি পরিষ্কার নয়। গেরিলা জঙ্গী এসব শব্দ যুদ্ধাবস্থায় মানায়। দেশে বোমাবাজ ,সন্ত্রাসী বৃদ্ধি পেয়েছে। কিছু গরিব লোককে দিয়ে লিফলেট আর বোমাবাজির মাধ্যমে ‌জঙ্গিবাদ' বা ইসলামী রাষ্ট্র কায়েমের জেহাদী আহবান প্রচারের যে বিষয়টি তা অসত্য নয়। সেটার ফল দেশের কারো জন্যই মঙ্গলজনক নয়।কিন্তু সে বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে তা আমি সমর্থন করতে পারছি না।বোমা পাওয়া বা বন্দুক উদ্ধারের নাটক তো আপনার পোন্টেও পরিস্কার।পুলিশবাহিনীর মাঝে মাঝে ওপর মহলকে খুশি করার জন্য কিছু অভিযান চালাতে হয়, রিপোর্ট দিতে হয়।সেটা এ ক্ষেত্রে হয়েছে কিনা তা ভেবে দেখতে বলেছি।বিদেশে আমাদের গরিব একটা ভাবমূর্তি স্থাপন করা হয়েছিল এখন সেখানে জঙ্গীর দেশ হিসেবে দাড় করানো হচ্ছে না কি?অথচ আইসিসির টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তাদের মুখেই ছিল এদেশের মানুষ শান্তি আর অতিথি পরায়ন এরকম প্রচার।সেটা দুর্নীতির দেশ হিসেবে প্রচারে ভেসে গেছে মিডিয়ার কল্যাণে।তাছাড়া সম্প্রতি তারা ভাবছে যে দেশের সেনা বাহিনী বিডিআর-এ এমন ঘটনা ঘটে সেখানে বিনিয়োগ নিরাপদ নয়।আমি এ বিষয়গুলো মাথায় রেখেই বলতে চাইছি নেতিবাচক প্রচারণা গুলো বন্ধ হোক।জঙ্গী আছে বলে এভাবে প্রচার হলে নির্মূলের নামে অর্থ নিয়ে ব্যক্তি লাভবান হবে। সুবিধা আদায়ের কুট কৌশলের ভেতরে অনেকে অনুসন্ধানে যান না।অনেকে ওপরের ঘটনা দেখেই বাহবা দেন, সেটা কে ইঙ্গিত করেই আমার পোস্ট।তবে শিরোনাম পরিবর্তনের জন্য পূর্বেই ভাবা উচিৎ ছিল।এটা আমার পোস্ট লেকার দূর্বলতা মানছি।
কস্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১০৭. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
ফারুক ওয়াসিফ বলেছেন: কারখানার শ্রমিকের কাছ থেকেই জানা যাবে মালিকের নাম ...না সবসময় শ্রমিকেরা জানে না তারা কার জন্য কাজ করে। এই ধরেন আমাদের গার্মেন্ট শ্রমিকদের কথা।

তার মালিক একজন সাব কন্ট্রাক্টর, তাকে কন্ট্রাক্ট দিয়েছে একজন দেশি কন্ট্রাক্টর। সে কন্ট্রাক্ট পেয়েছে বিদেশি বায়ারের কাছ থেকে। বায়ার সাপ্লাই দেবে কোনো চেইনশপকে, যার আবার বিশ্বজোড়া দোকানদারি।

এখন শ্রমিক বেচারা কী বলবে?

ভাল পোস্ট, দরকারি দাবি।
১০৮. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০১
নেক্সাস বলেছেন: কে জঙ্গিদের অর্থদাতা?
এদের অস্ত্র কোথা থেকে আসে?
এদের আশ্রয়দাতা কারা?
আগে এদের কারা আশ্রয় দিতো, এখন কারা আশ্রয় দেয়?
এদের কোন রাজনৈতিক সমর্থক আছে কিনা?
এদের রাজনৈতিক পটভূমি কি?




সহমত
১০৯. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
শাকিল ফারুক. বলেছেন: অ্যামাটার বলেছেন: ফালতু পোষ্ট।
এইসব ফালতু লোকজনের জন্য ব্লগটা নষ্ট হইয়া যাইতাছে। না বুইঝা আউল ফাউল কমেন্ট কইরা বসে। এরা তো মনে হয় `মিজান গোত্রীয়' প্রাণী।


`ক্রস ফায়ারে আর কারও কোন বাল ছেড়া যাবে না- কেবল গুলিবিদ্ধ হয়ে মিজান পড়ে থাকবে রাস্তায়।'
অশ্লীল শোনা গেলেও মনের কথাটা বলার জন্য ধন্যবাদ।
পোষ্টে +++++++++++++++++++++++++++++++++++++++
১১০. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
সাইফ সামির বলেছেন:

শাবাস!

সহজ অথচ শক্তশালী কথাগুলো সহজভাবেই বলতে পারছেন, যা অনেকেই পারে না। আমি সেই শুরু থেকেই ক্রসফায়ারের বিপক্ষে। জঙ্গি মিজানের কাহিনী জানবার চাই।
১১১. ১৬ ই মে, ২০০৯ রাত ৯:৩০
তারার হাসি বলেছেন:
একমত।
কিন্তু রাঘব বোয়ালরা কাঁচা কাজ করে না।
১১২. ১৬ ই মে, ২০০৯ রাত ৯:৩৩
ইসানুর বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: বিডি আইডল বলেছেন: রাত ২ টায় পোষ্ট স্টিকি!!!

২০ নং কমেন্ট দ্রষ্টব্য।


এই পোষ্টটা ষ্টিকি করে কতৃপক্ষ খুব সুন্দর ভাবে ব্লগারদের দৃষ্টি কমজগৎ ইস্যু থেকে ডাইভার্ট করে অন্য কাজে বিজি করে দিছে ;)
১১৩. ১৬ ই মে, ২০০৯ রাত ১০:২৭
সত্যান্বেষী বলেছেন: আমি সাধারণত: স্টিকি পোস্ট পড়ি না। মনে হয় ঘাড়ে ধরে আমাকে বলা হচ্ছে- পড়তেই হবে, পড়। কিন্তু নামটা, ছবিটা দেখে এই পোস্টে ঢুকে তো আমি থ। এত সোজা-সাপ্টা এতগুলো সত্য, এতগুলো জানলা কেউ খুলে দিতে পারে?

আমার বক্তব্য হলো - বাংলাদেশের সবাইও যদি বলে, তাকে মেরে না ফেলে তার গল্প শোনানো হোক, সেটা করা হবে না। তারা নিজেরা রুদ্ধদ্বার কক্ষে হয়তো সেই গল্প শুনতেও পারে, কিন্তু গল্পটা গুম হয়ে যাবে আমাদের দৃষ্টি থেকে। কারণটা সোজা- গল্পের কুৎসিত পাত্রপাত্রীগুলো তো গল্পের প্রাথমিক শ্রোতারাই। হা হা হা।
১১৪. ১৬ ই মে, ২০০৯ রাত ১০:৪৯
আহসানুল কবীর তুহিন বলেছেন: মনের মত একখান পোষ্ট। অসাধারণ।
১১৫. ১৬ ই মে, ২০০৯ রাত ১১:১৩
বোতল কুমার বলেছেন: ছেলের চেহারা দেখে মনে হচ্ছে মোসাদ, র, সিআইএ-এর বোতলজাত পশুর দুধ পান করে লায়েক হয়েচে... মাইরি ...
১১৬. ১৬ ই মে, ২০০৯ রাত ১১:১৮
কুঙ্গ থাঙ বলেছেন: মিজান একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট ধ্বংস করলে, আরেকটি প্রোডাক্ট বাজারে আসতে বেশি সময় লাগবে না। যে সমাজ মিজান বানানোর ফ্যাক্টরি হয়ে উঠছে, সেই সমাজ সংস্কার আগে করুন।
১১৭. ১৬ ই মে, ২০০৯ রাত ১১:২৬
নাজিরুল হক বলেছেন: এই পোষ্ট ইসটিকি করার খাস কোন কারন খুজে পাই নাই।

তয় লেখক কে সমর্থন করলাম। উল্লেখিত কারন গুলা খুজে দেখা যাইতে পারে।
১১৮. ১৬ ই মে, ২০০৯ রাত ১১:৪৪
রুদ্রাক্ষ বলেছেন: মিজান, বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান এবং এ রকম আরো অনেক....লিস্টিটি টা জানার ও দেখার বাইরে অনেক অনেক বড় হয়তবা। তবে এইসব জঙ্গী কোন বিচ্ছিন্ন ঘটনা না। মোটা চোখে এরা বড় মাপের অপরাধী, মহাপাপী; কেন না তারা ইসলামের নামে বোমা হালমা করে, নিরপরাধ মানুষ হত্যা করে। কিন্তু খুব সূক্ষ চোখে এরা জন্মেই জঙ্গী হয়নি, এদের কে কেউ এই মানুষ রূপী যন্ত্র বানিয়েছে। এই জঙ্গীরা কিন্তু আমাদের সমাজেরই মানুষ, এদের পরিবারও আমাদের আর দশটা বাংলাদেশী পরিবারের মত। তাই এদের ভেতরে যে পশুটি জেগে উঠেছে, ঠিক সেই পশুটি কিন্তু আমাদের মাঝে ঘুমিয়ে আছে। তার সাথে আমাদের পার্থক্য এতটুকুই সে কোন কারণে ঘুমন্ত পশুটিকে দমিয়ে রাখতে পারেনি; আমরা আপাততঃ পেরেছি। অনেক প্রশ্নই আসে মনে-কেন এরা অনেকের চেয়ে আলাদা? কারা এই পর্দার অন্তরালের মানুষ যারা জঙ্গী পয়দা করছে? সে কি তার বোউ এর গর্ভে এই বহুরূপী পয়দা করছে, না তার কন্যার গর্ভে পয়দা করছে? এই পয়দাতে কি শান্তি বা কি লাভ? ব্যাবসায়িক প্রেক্ষাপটে এটা কতখানি লোভনীয়? এর সাথে আর্ন্তজাতিক যোগাযোগ কতটুকু এবং থাকলে তারা কারা এবং দেশের কাদের সাথে তাদের যোগাযোগ কিংবা আত্মীয়তা? এরকম হাজারো প্রশ্নের অন্তরালে হারিয়ে যাওয়া যাবে কিন্তু তাতে এই সমস্যার সহসা কোন সমাধান মিলবেনা। কেন না আমাদের মধ্যেই একটি শ্রেণীর নিকট এই সমস্যা জমজমাট ব্যবসা। তারা চায় এই সমস্যা টিকে থাক যুগ যুগ সময়। সেই শ্রেণীকে যদি আমরা কোন দিন বর্জন করতে পারি, তবেই পারব এই মহামারী জঙ্গী রোগের বিস্তার রোধ করতে....
১১৯. ১৭ ই মে, ২০০৯ রাত ১২:০০
হাসান বায়েজীদ বলেছেন: +++

লেখা ষ্টিকি করায় সাধুবাদ.
১২০. ১৭ ই মে, ২০০৯ রাত ১২:৩৩
মোঃ কবীর হোসাইন বলেছেন: লেখককে ধন্যবাদ।

আমরা মিজানদের তৈরী করবো।
অবাধ্য হলে গ্রেফতার করবো।
আইনের প্যাঁচ থাকলে বিচার প্রক্রিয়া দীর্ঘ করবো।
না থাকলে দ্রুত বিচারে ফাঁসি দিয়ে আপদ বিদায় করবো।
নিয়ন্ত্রনহীন হলে ক্রসফায়ারে মারব।
একসময় সব ভূলে যাব।
নতুন মিজান তৈরী করব।
অবাধ্য হলে ........................
..........................................
..........................................
১২১. ১৭ ই মে, ২০০৯ রাত ১২:৫০
জনি ইংলিশ বলেছেন: ৩ টি পরিণতির কথা আপনি সঠিকভাবে বর্ণণা করেছেন , এবিষয়ে সম্পূর্ণ একমত ।

কিন্তু যদি তার কাছ থেকে কিছু সত্য বের করতে চাই এবং এজন্য তাকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে তার প্রথম পরিণতি হবে - হয়তো কিছুই তার হবে না কোনো তথ্যও বের হবে ।

তাই আমি মনে করি একমাত্র সমাধান ক্রসফায়ার -অন্তত একজন তো কমবে ।
১২২. ১৭ ই মে, ২০০৯ রাত ১২:৫৪
পথিক!!!!!!! বলেছেন:
মিজানের নিজের মুখ থেকে মিজানের জঙ্গি মিজান হয়ে ওঠার গল্পটি শুনুন। এই গল্প নিয়ে সমাজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, ধর্মবিদেরা আলোচনায় বসুন। সমাজের কোথায় কোথায় ফাঁক, যে ফাঁক দিয়ে মিজান, মিজানের স্ত্রীর মতো জঙ্গিদের সৃষ্টি হয়, সেই ফাঁকগুলো বন্ধ করুন।


----------আসলে এইটা কে করবে?
১২৪. ১৭ ই মে, ২০০৯ রাত ৩:৩০
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন: বড়ো পষ্টো করে কথা গুলো বলেছেন বাহে। স্বপ্ন দেখি, যারা RAB পালে তাদের স্বার্থে, একদিন এরাও ক্রসফায়ারড হবে অন্য আরেক বড়ো শক্তির কাছে। যারা ক্রসফায়ারড হয়েছে, তারা তাদের প্রাপ্য পেয়েছে। কিন্তু RAB পালকরা কবে তাদের প্রাপ্য পাবে। ইতিহাস কি বলে?

কে এই বাংলাভাই, তাকে কে বাংলাভাই বানালো, প্রশাসনের কার কার সহযোগিতায় সে বাংলাভাই হয়ে উঠলো, গোটা ঘটনার রাজনৈতিক এবং আর্থ সামাজিক প্রোপট বুঝে ওঠার আগেই বিচার, রায়, আপিল, নিষ্পতি এবং ফাঁসি।...................সহমত।

১২৫. ১৭ ই মে, ২০০৯ ভোর ৪:০৯
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: খালি প্রোডাক্ট ধরা পড়ে। কারখানার মালিক ধরা পড়ে না - সমস্যাটা এখানেও।
সমাজ নামের বা একটি সিস্টেম নামের জঙ্গী নামের কারখানা ধ্বংস করার আগেও কারখানার মালিকের গল্পটা শোনা জরুরী। সে কেন এই কারখানা দিয়া বসল ? এত টাকা কেন বিনিয়োগ করল ? এইটা কি কেবল ইসলাম প্রতিষ্ঠার জন্যই, নাকি ইসলাম প্রতিষ্ঠার নাম দিয়া অন্য কোন উদ্দেশ্য হাসিল করতে চায় ................ঠিক বলেছেন।

এই কারখানা মালিকের একটি "কেন" আমি জানি। তার আরো চাই। আরো টাকা, আরো জমি, আরো অনেক মেয়ের বয়সি মেয়ে মানুষ, সর্বপরি আরো প্রতিপত্তি। অপ্রাসংগিক কিনা জানি না, তবে গল্পটা শেয়ার করতে চাই। আমার গল্পের নায়ক not necessarily এরকম এক কারখানার মালিক। তবে এই "অনেক আছেদের" মানসিকতা বোঝা যায় এতে। আর
এই চৌদ্দ ঘন্টার দৈনিক কাজের রুটিন ভালো লাগে না কিংবা শরীর সহ্য করছে না শুনে আমার উপদেশ ছিলো দুটো ব্যাবসা বেচে দেবার। ভদ্রলোকের উত্তর ছিলো, ইনকাম অনেক কমে যাবে। আমি বললাম অনেকতো আছে, নাহয় ঐটুকু কম রেখেই কবরে গেলেন।জনাবটি কোন কথা না বলে তেছড়া মুখ ভংগিতে বোঝালেন তুমি মিয়া ব্যাংকে কম জমার কষ্ট কি বুঝবা.............
১২৬. ১৭ ই মে, ২০০৯ ভোর ৪:৫১
রকবাজ বলেছেন: রাজনীতিবিদরা রাজনীতি করবে আর জনগন বসে বসে দেখবে এটা ছাড়া আর কোন উপায় নাই। সবই রাজনীতি,,,,...
১২৭. ১৭ ই মে, ২০০৯ ভোর ৬:০৩
ঋভু অনিকেত বলেছেন: সুন্দর ভাবনার জন্য, সুন্দর লেখার জন্য ধন্যবাদ।জঙ্গী তৈরির মূল কারণ অর্থনৈতিক। অর্থের লোভে পড়ে মানুষ জঙ্গী হয়। মাদ্রাসায় কারা
পড়ে? বেশির ভাগ ক্ষেত্রে নিম্নবিত্তের মানুষদের সন্তানেরা। কিছু মধ্যবিত্তের সন্তান পড়লেও, দেখা যায় পরিবারের যে সন্তানটি কম মেধাবী তাকেই ভর্তি করানো হয় মাদ্রাসায়। এসব ছেলে মেয়েকে সহজে ধর্মের কথা বলে বিভ্রান্ত করা যায়।
হ্যাঁ, মিজানের গল্পটা শোনা দরকার। টিভি চ্যানেল অকার্যকর টক শো বাদ দিয়ে একজন জঙ্গী হয়ে উঠার কাহিনী শুনলে হয়তো জঙ্গীর প্রোডাক্ট তৈরিতে ভাটা পড়বে।
১২৮. ১৭ ই মে, ২০০৯ সকাল ৭:৩৪
বোতল কুমার বলেছেন: এই ক্লিন সেভড্ মাকুন্দ জঙ্গি... বাহ্ বাহ্......... মুসলিম দেশে ইসলামের নামে বিদেশী এজেন্টদের মাগীবাজি ...শালার বাচচাদের টার্গেট ইম্পেরিয়ালিসম
১২৯. ১৭ ই মে, ২০০৯ সকাল ৭:৩৫
বোতল কুমার বলেছেন: ওকে সেদ্ধ ডিম ভরতে হবে।
১৩১. ১৭ ই মে, ২০০৯ সকাল ১০:৪৫
তারিক হাসান তারিক হাসান বলেছেন:


মীর জাফর, জগৎ সেঠ এরা ইংরেজদের দালালি করেছিল। কিছুদিন আগে রাজাকার, আলবদররা পাকিস্তানিদের।

এদের কারো ফলাফল ভাল হয়নি।

এরা যুগে যুগে ছিল আছে ছিল থাকবে।

ইদানিং ভারতের দাললাদের দেখা যাচ্ছে। এদের কারো ফলাফল ভাল হবে না।

এটা আমার নিজের বক্তব্য। এটা ইতিহাসের কথা।
১৩২. ১৭ ই মে, ২০০৯ সকাল ১১:৪৮
আহমেদ রাকিব বলেছেন: অনেকদিন পর স্টিকি হবার মতন একটা পোষ্ট। ভালো লাগলো।
১৩৩. ১৭ ই মে, ২০০৯ দুপুর ২:৩২
যীশূ বলেছেন: ভালো লিখেছেন। যদিও পুরান কথা।
১৩৪. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৩:৪০
জ্যাবারঅয়াক বলেছেন: Excellent post and a very useful one too.

If only we could hear his stories!
১৩৬. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:০১
সালাহউদ্দীন আহমদ বলেছেন: জঙ্গী কারা? উসামা বিন লাদেন কি জঙ্গী? লাদেনের পরিবার আমেরিকায় "Bin Ladens" নামে পরিচিত যাদের আমেরিকায় 900 বিলিয়ন ডলারের invesment রয়েছে। ক্লিনটন, বুশ, ওবামা কখনও তাদের কিছু বলেনা। তাহলে কি USAই সকল জঙ্গীর উৎস?
১৩৭. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:০৭
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: এটাই বাংলাদেশকে বাঁচানোর একমাত্র উপায়।

আমি একমত
১৩৮. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:১৩
মনোয়ার আহমদ বলেছেন:
সব ঝুট হ্যায়।

----ক্ষুধিত পাষাণ।

রবীন্দ্র নাথ ঠাকুর
১৩৯. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:২২
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: রবি ভাই লেখাটি খুবই ভাল হয়েছে। মানুষের প্রতি গভীর ভালবাসা না থাকলে এমন লেখা লেখা যায়না।
শরীফ উদ্দিন সবুজ
ফুল টাইম সাংবাদিক,পার্ট টাইম ভাবুক
১৪০. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:৩২
মনোয়ার আহমদ বলেছেন:



বাংলাদেশে চোরচোট্টাগূলা মাঝে মাঝে জঙ্গী আবিস্কার করবো আর পাবলিকগো ূতিয়া বানায়া মাল কামায়া যাইবো।

"সব ঝুট হ্যায়"

----ক্ষুধিত পাষাণ।

রবীন্দ্র নাথ ঠাকুর
১৪১. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৯
মোহাম্মদ দানেশ বলেছেন: জঙ্গীরা কারও জন্য ভাল নয় , তাই এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলন ! এদের কে প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে।
১৮ ই মে, ২০০৯ রাত ১:৪৬

লেখক বলেছেন: আন্দোলন কথাটি শুনলে বড়ো ভয় লাগে..... আন্দোলন করে সমাজের অশুভ জিনিস বন্ধ করা যায় না, সেটার জন্য শুভ জিনিসের চর্চা বেশি করে করতে হয়...


আমাদের শুভ জিনিসের চর্চা নেই, শুভবোধের কোন মূল্য নেই ..

জঙ্গিসহ সমাজের নানা স্তরের অস্তিরতা বাড়ার জন্য এটা একটা বড়ো কারণ ....

১৪২. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার একটা পোষ্ট লিখেছেন। এরা দেশের ক্ষতি করেও এদের চিন্তা ভাবনা বলে এরা ঠিক করছে। কিছু লোক ধর্মকে ইচ্ছামত বানিয়ে ওদের মাথা নষ্ট করে দিছে।
১৮ ই মে, ২০০৯ রাত ১:৫৭

লেখক বলেছেন: ঠিক ব্রেন রিওয়াশ করতে হবে ...তারপর শুনতে হবে, তারপর সেকথা গোটা জাতিকে শোনাতে হবে...তবেই না সমাজের অন্য মিজানেরা শিখবে, এবং সমাজে নতুন মিজান তৈরী করা সহজ হবে না ..

১৪৩. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৬
ট্র্যানজিস্টার বলেছেন: এই প্রথম একটা ভালো লেখা স্টিকিতে দেখলাম।

প্লাস।
১৪৪. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
অমি রহমান পিয়াল বলেছেন: সকলের পড়া উচিত, সকলের ভাবা উচিত- এই অর্থে স্টিকিনেস নিয়া কোনো দ্বিমত নাই। ব্লগার এই পোস্টে কি গল্প শুনতে চান সেইটাও জানান দিছেন। সেটা মিজানের এই মিজান হইয়া ওঠার গল্প। পাশাপাশি কিছু প্রশ্ন আছে যেমন :

কে জঙ্গিদের অর্থদাতা?
এদের অস্ত্র কোথা থেকে আসে?
এদের আশ্রয়দাতা কারা?
আগে এদের কারা আশ্রয় দিতো, এখন কারা আশ্রয় দেয়?
এদের কোন রাজনৈতিক সমর্থক আছে কিনা?
এদের রাজনৈতিক পটভূমি কি?

বাস্তব হইলো একজন জঙ্গি ধরা খাওয়ার পর কোনো গল্পই বলে না। সে জিকিরের ভান করে, সে জোরে জোরে সুরা-দরূদ আওরায়। অসুস্থ হইয়া যাওয়ার ভান করে। কিন্তু কোনো গল্প বলে না। মিজান নিজেরে বিপ্লবী হিসেবে দেখে, সমাজ বদল করতে চায় হোক না সেটা ডায়নোসর যুগের সমাজ। এই মিজান যখন সত্যি কোনো গল্প বলবে, সেই গল্পটা হবে বানানো গল্প, সত্য কথন না। জবানবন্দী না। যাতে তার সেই গল্প শুইনা আরো অনেকে তার মতো জঙ্গি হওয়ার স্বপ্ন দেখে। শিবিরের কুখ্যাত সব গুন্ডা-ক্যাডারগুলার মারা যাওয়ার পর সংগঠনটা তাদের প্রতিটা ডায়েরিতে দেখবেন এদের হিরো হিসেবে তুইলা ধরে। জঙ্গিদেরও তাই। একজন বাংলাভাই তাদের কাছে আরেকজন ক্ষুদিরামই। খালি ওইটা হিন্দু ধুতি পড়া, আর এইটা সাচ্চা মুসলমান (!) সালোয়ার কামিজ পিন্দে।
১৮ ই মে, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: বর্তমানে দশ ট্রাক অস্ত্র নিয়ে যে মামলাটা চলছে, সেটার একজন সাক্ষীও জেরার সময় অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছিলেন। পরে তিনি থলের বেড়াল বের করতে বাধ্য হন। এনএসআইয়ের একজন পরিচালক গ্রেফতার হোন। তিনিও দুইটি থলের বেড়াল বের করেছেন। দুই দুইজন শীর্ষস্থানীয় সাবেক গোয়েন্দা কর্তা গ্রেফতার হয়েছেন। বুঝুন পিয়াল, অবস্থাটা কেমন? অস্ত্র চোরাচালান মামলায় এনএসআই নামের জাতীয় নিরাপত্তা সংস্থার দুই মহাপরিচালক গ্রেফতার হয়েছেন। বোঝা যাচ্ছে থলেতে বেড়াল নয়, বেশ কয়েকটা বাঘও আছে ....রিমান্ডে থাকা এই দুইজন সেইসব বাঘগুলোকে থলে থেকে বের করেন কিনা, সেটাই দেখার বিষয় ..


কাজেই গল্প শোনা খুবই জরুরী....

গল্প কখনও কখনও কল্পকথাকেও হার মানাবে ....


১৪৫. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১২
মাসুদ রানা* বলেছেন: লেখাটি খুবই চমৎকার। সাহসী লেখা। পোস্টটি সত্যি স্টিকি করার দাবী রাখে। ভালো লাগছে স্টিকিতে দেখে।

সামু কতৃপক্ষকে বলবো, আপনারা আরো অনেক লেখা আছে যেগুলি স্টিকিতে রাখেন না। কোনো দলীয় সমর্থন করবেন না বলেই আশা করছি। আপনাদের নিরপেক্ষ ভূমিকাই এখানে অনেক লেখককে ভালো লেখায় উৎসাহিত করে তুলবে। ধন্যবাদ।
১৫০. ১৮ ই মে, ২০০৯ রাত ১:১৭
অপ্রিয় সত্য বলেছেন: জঙ্গি মিজানের যাই হোক, তারে বেইচা আপনি যে টপ লাইটে আইছেন তার লাইগা অন্ততঃ ১ রাকাত নফল নামাজ পড়া দরকার!!!
১৫১. ১৮ ই মে, ২০০৯ রাত ২:০৬
ফিউশন ফাইভ বলেছেন: ৩০ ও ৪৫ নম্বর মন্তব্যে অ্যামাটারের বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমি তার সঙ্গে একমত পোষণ করে আগে দেওয়া ২০ মন্তব্য প্রত্যাহার করছি।

মাইনাস।
১৫২. ১৮ ই মে, ২০০৯ রাত ২:২৬
মো হ না বলেছেন: ভাল লেখা। তবে কারো কারো মতামত পড়ে আমার মনে হল যে, মিজান যদি এখন সত্যি কথাটাও বলে সেটাও আমাদের কাছে মনে হবে জোরপূর্বক তার কাছ থেকে গল্প বানিয়ে স্বীকারোক্তি নেয়া হয়েছে। মিজানের মদদদাতা আর মিজান- উভয়েরই দ্রুত বিচার হোক তা চাই। আর মিজান যা বলছে বা বলবে, তা বানানো গল্প- আমাদের এ ধারণা থেকে বেরিয়ে আসা দরকার। আমরা কোন কিছুই আজকাল আর সত্য ও সহজ বলে ধরে নিতে পারছি না, এটা খুব দুঃখজনক।
১৫৩. ১৮ ই মে, ২০০৯ রাত ২:৩৩
মো হ না বলেছেন: আর আমিও অ্যামাটের সাথে একমত। এসব জঙ্গিদের গল্প শোনার জন্য বসে থাকলে বাকি জঙ্গিদের মধ্যে কি টনক নড়বে? তার চেয়ে বরং ত্বড়িৎ একটা ব্যবস্থা নিলে সিরিয়াস ডেটারেন্স ইফেক্ট হবে জঙ্গিদের উপর। র‌্যাবের ক্রসফায়ার না থাকলে এদেশ বহু আগেই জঙ্গি আর সন্ত্রাসীদের দখলে চলে যেত- আমরা এখন হয়তো আফগান আর পাকিস্তানের পর্যায়ে চলে যেতাম।
এসব মানবনিধনকারীদের জন্য মায়াকান্না করার কোন কারণ আমি দেখি না।
১৫৪. ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:২৬
অ্যামাটার বলেছেন: "লেখক বলেছেন:...আপনার চিন্তাভাবনায় জঙ্গিবাদ এবং জংলিবাদ উভয়েরই গাঢ় সংমিশ্রন দেখা যাচ্ছে .."---

হা হা হা: জানটাম, এ'রকমই প্রতিউত্তর আসবে, জানতাম। আসলে এই বিষয়ে নতুন করে কিছু বলার নাই। অনেক আগে একটা পোষ্ট দিয়েছিলাম, Click This Link

এটা অবশ্যই সত্য ক্রসফায়ার আপাত দৃষ্টিতে কোনও সমাধান না। মানি। কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
যে দেশে আনের শাসন হচ্ছে এখনও 'জোর যার, মুল্লুক তার', যেখানে-এখনও বিচারের বাণী নিভৃতে কাঁদে;
সেখানে আর সবকিছু যখন উল্টো রথে চলবে, তখন আইনের শাসন থাকবে সোজা পথে! দু:খজনক হলেও সত্যি, এটা আশা করা যায় না। আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারিনি।
সুতরাং এখনই সোজা আঙ্গুলে ঘি তোলার চেষ্টা করা ঠিক হবে না।
১৫৫. ১৮ ই মে, ২০০৯ বিকাল ৩:১২
অমি রহমান পিয়াল বলেছেন: ১৫১ নং কমেন্টের পর স্টিকিনেস ছুইটা গেলো!
১৫৬. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৫
মোহায়মেন বলেছেন: লেখা অনুবাদ করা হয়েছে এখানে।

http://unheardvoice.net/blog/2009/05/16/mijan

Daily Star wants to publish the English translation, with you as the author. If you are ok with this, please give permission by replying to the email FWDed to you by somewherein management, or by posting your permission agreement here in comments board. Sorry for complicated way of communicating with you, but your email is not listed on your blog.
২০ শে মে, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: excllent translation.


gladly giving you the permission....


and notice the spelling of my name is ......

ashif entaz rabi

১৫৭. ২০ শে মে, ২০০৯ বিকাল ৪:০৬
মোহায়মেন বলেছেন: ডেইলি স্টার পরশু ছাপাবে
২০ শে মে, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখবো, পরশু দিনের অপেক্ষায় রইলাম।

২০ শে মে, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখবো, পরশু দিনের অপেক্ষায় রইলাম।

১৫৮. ২০ শে মে, ২০০৯ বিকাল ৪:২০
মোহায়মেন বলেছেন: ডেইলি স্টারে তোমার বাইলাইন দিবে

সাংবাদিক এবং ব্লগার



২০ শে মে, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৫৯. ৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
হীরণ্ময় বলেছেন: আপনাকে ১০০০০০০০০০০০০০০০.................................... + !
১৬০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
মোস্তাক খসরু বলেছেন: দেখার মতো চোখ, বোঝার মতো মন অার দেশপ্রেম এর অপূর্ব সমন্নয় ঘটেছে এই লেখায়। প্রতিটি বিষয়ে ১০০ তে ১০০ দিলাম।ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৩৫৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পার্ট টাইম সাংবাদিক এবং ফুল টাইম ভাবুক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ