কাল টিভিতে এক সেনাকর্মকর্তার স্ত্রীর ইন্টারভিউ দেখছিলাম। তার স্বামী মারা গেছেন সেইদিনের তান্ডবে। বাবার শোকে তার একমাত্র পুত্রসন্তানটিও মারা যায়- এই ঘটনার কয়েকমাস পর। ভদ্রমহিরা বেশ কনফিউজড। বললেন, আমি গোরস্থানে গেলে বুঝে পাইনা , কার কবরে আগে যাবো, স্বামীর না ছেলের ? এরপর তার চোখ বেয়ে তীরের মতো অশ্র“ ঝরতে ঝরতে লাগলো। দাঁতে দাঁত চেপে বললেন, ভালবেসে মাথার উপর হাত রাখার কেউ নেই, স্বামী নেই , ছেলেও নেই।
আমার ব্যক্তিগত ধারণা, এই মহিলার এই কষ্টটাকে আমি যদি উপুর করে আকাশের উপর ঢেলে দেই, তাহলে গোটা আকাশ জুড়ে থাকবে- কেবল কান্না আর কান্না। এই শোক, এই কষ্ট ধারণ করার জন্য গোটা একটা আকাশও যথেষ্ট নয়।
আজ রাষ্ট্রীয় শোক দিবস ছিলনা। প্রধানমন্ত্রীও যানটি বনানীর গোরস্থানে ফুল দিতে ....
আমি এখন আমার নিজস্ব কম্পিউটারে বসে, ব্যক্তিগত কী বোর্ডে লিখছি।
একটা কষ্ট কেবল গলার ভেতর দলা পাকিয়ে আছে -
( অসমাপ্ত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



