মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

জাতীয় রাজনীতি ও ছাত্র ইউনিয়ন

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৪

শেয়ারঃ
0 0 0

জাতীয় রাজনীতি
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ক্ষমতার অপব্যবহারের রাজনীতি অথবা কোন রাজনৈতিক দল বা তাদের উপদলের লেজুড়বৃত্তি করে না। কিন্তু বাস্তবব জীবনের কঠোর অভিজ্ঞতায় ছাত্রসমাজ দেখতে পায় যে, তারা যে গণতান্ত্রিক, অসামপ্রদায়িক, প্রগতিশীল, অবারিত ও সমৃদ্ধশালী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা জীবন চায়, তার পথে পদে পদে অন্তরায় সৃষ্টি করে রাখছে দেশের প্রচলিত সাম্রাজ্যবাদ নির্ভর লুটপাটতন্ত্রের অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থা। আর সেই প্রতিক্রিয়াশীল আর্থ-সামাজিক ব্যবস্থাকে লালন-পালন করে চলেছে দেশের বর্তমান শাসক-শোষক শ্রেণী।
সামপ্রদায়িকতা, স্বৈরতান্ত্রিক প্রবণতা, মুক্তবাজারের নামে লুটপাটতন্ত্র, বিশ্বায়নের নামে সাম্রাজ্যবাদী শোষণ-আগ্রাসন ইত্যাদির ফলে ছাত্রসমাজের প্রত্যাশা ও সুন্দর স্বপ্নগুলো প্রতিনিয়ত নানাভাবে বিনষ্ট হচ্ছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা এই শিক্ষাই দিচ্ছে যে, প্রচলিত সমাজব্যবস্থার আমূল রূপান্তর ও বর্তমান শাসক-শোষক শ্রেণীকে পরাভূত না করতে পারলে ছাত্র সমাজ তার বহু আকাঙ্খিত শিক্ষা জীবন নিশ্চিত করতে পারবে না।
অন্যদিকে, দেশবাসীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছাত্র সমাজ জাতীয় সমস্যাবলী থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারে না। ছাত্র সমাজ সমগ্র জনগণেরই একটি সচেতন অংশ; তাই মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, অসামপ্রদায়িকতা, সমাজ ও অর্থনীতির প্রগতিশীল বিকাশ, সাম্রাজ্যবাদী বিশ্বায়নের আগ্রাসী আধিপত্য থেকে মুক্তি, বৈষম্য ও শোষণের অবসান, প্রকৃতি ও পরিবেশের বিপর্যয় রোধ, বিশ্ব শানি--জাতীয় মুক্তির স্বপক্ষে আন্তর্জাতিক সংহতি- এসব কোনো বিষয়ই ছাত্র সমাজের বিবেচনা বর্হিভূত বিষয় হতে পারে না। অনেকের মধ্যে এরকম ভুল ধারণা হতে পারে যে ছাত্ররা শুধু লেখাপড়া করবে। দেশ দুনিয়া নিয়ে ভাবার কোন প্রয়োজন তাদেও নেই, কেননা এগুলো তাদেও শিক্ষা জীবনের সাথে জড়িত নয়। কিন' এরকম ধারণা সঠিক নয়। একটা ছোট উদাহরণ দেয়া যাক। ধরা যাক, পাটকল বন্ধ হয়ে গেছে। তাই এর প্রতিবাদ করা এবং প্রতিবাদে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট করা ছাত্র হিসেবে অসি-ত্ব টিকিয়ে রাখার জন্যই যুক্তিসংগত হয়ে ওঠে। যেসব ছাত্রের পরিবার পাটকলের উপর নির্ভরশীল তাদের শিক্ষাজীবন তখন এর ফলে হুমকীর মধ্যে পড়ে। এভাবেই অর্থনীতি-রাজনীতিসহ জাতীয় আন-র্জাতিক ঘটনাবলী অবিচ্ছেদ্য ভাবে ছাত্রসমাজের সামগ্রীক স্বার্থ ও মননে জায়গা করে নেয়। এজন্যই আপনাকে আমাকে ও সমগ্র ছাত্র সমাজকে জাতীয়-আন-র্জাতিক নানা মৌলিক ও ছোট-বড় বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে পড়াটা স্বাভাবিক হয়ে ওঠে। কিন' এটা হলো ‘রাজনীতি’। এটা ‘দলবাজি’ বা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি নয়। ছাত্র সমাজের কোন ধরণের রাজনীতি করা উচিৎ সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক রকম রাজনীতি দেখতে পাই। লুটপাটের রাজনীতি, খুন-ধর্ষণের রাজনীতি, অস্ত্রবাজী-টেণ্ডারবাজী-চাঁদাবাজীর রাজনীতি, নেতা-নেত্রীর নামে স্লোগানের রাজনীতি, ধর্মান্ধ-মৌলবাদী রাজনীতি ইত্যাদি। ছাত্র ইউনিয়ন রাজনীতির নামে চলতি হাওয়ার এই অপরাজনীতির সাথে মোটেই সমপৃক্ত নয়। এসবকে সে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে।
আরেক ধরণের রাজনীতি হলো আদর্শ, দেশপ্রেম, ত্যাগের রাজনীতি। ছাত্র ইউনিয়ন সেই রাজনীতির সাথে যুক্ত- যেখানে বৃহত্তর ছাত্র সমাজের মৌলিক স্বার্থের পাশাপাশি এদেশের গরীব দুঃখী-মেহনতী মানুষের সার্বিক অধিকার ও মুক্তির পথনির্দেশ রয়েছে। শিক্ষা ব্যবস্থায় ছাত্র ইউনিয়ন যেমন অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন, গণমূখী ও একই ধারার শিক্ষানীতির বাস-বায়ন চায় তেমনি জাতীয় রাজনীতি ও অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থায় শোষণ-বৈষম্যহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে। ইতিহাসের অভিজ্ঞতা হল ঐক্যবদ্ধ সচেতন লড়াই-সংগ্রাম ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এ লড়াই সমগ্র ছাত্র সমাজের, আপনার আমার সকলের। সুন্দর সমাজের জন্য, মানুষ-মানবতা-মনুষ্যত্বের জন্য ও সাম্যের পৃথিবী গড়ার জন্য। এই ঐতিহাসিক দায়িত্ব-কর্তব্য এড়ানো কোনো সচেতন-যুক্তিবাদী ছাত্র-ছাত্রীর, কোন মানুষের কাজ নয়।

 

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১০
মেঘ দূত বলেছেন: শিক্ষা ব্যবস'ায় ছাত্র ইউনিয়ন যেমন অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন, গণমূখী ও একই ধারার শিক্ষানীতির বাস-বায়ন চায় তেমনি জাতীয় রাজনীতি ও অর্থনৈতিক-সামাজিক ব্যবস'ায় শোষণ-বৈষম্যহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে।
০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হ্যা।-------?

২. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৭
শারমিন রহমান বলেছেন: শিক্ষানীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বর্ধিত ফি প্রতিরোধ আন্দোলনে ছাত্র ইউনিয়ন কি করছে?
বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণকারী অনেকের মুখেই শুনেছিলাম ছাত্র ইউনিয়ন নাকি কোন আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায় না। যখন সাধারণ ছাত্ররা জঙ্গী হয়ে ওঠে তখন নাকি ছাত্র ইউনিয়ন প্রশাসনের সাথে আতাত করে আন্দোলনকে ভুল পথে পরিচালিত করে- অভিযোগগুলো কি সত্য? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাকি প্রগতিশীল জোট প্রশাসনের কাছে মুছলেকা দিয়েছে যে তারা কোন আন্দোলন করবে না!?
০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: অভিযোগগুলো সত্য নয়। প্রয়োজনে অন্য ছাত্র সংগঠনের কাছে হেল্প নিতে পারেন।

৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
শারমিন রহমান বলেছেন: শিক্ষানীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বর্ধিত ফি প্রতিরোধ আন্দোলনে ছাত্র ইউনিয়ন কি করছে? কোন রাজনৈতিক দল বা তাদের উপদলের লেজুড়বৃত্তি করে না। --------- সিপিবি'র সাথে তাহলে ছাত্র ইউনিয়নের সম্পর্ক কি?
০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আদর্শিক।

৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
গোল্ডেন বাংলাদেশ বলেছেন: বাংলাদেশের ৬৪ টি জেলার জনসাধারণ , গুনীজনের ডাটা ,ইতিহাস ,পরিসংখ্যান ,টেলিফোন ,ডাইয়েক্টরী এবং আপনার জেলার সমস্যাবলী তুলে ধরার জন্য ওয়েব পোটল http://www.goldenbangladesh.com দ্রুত কাজ করে যাচ্ছে ।আপনি আপনার জেলার তথ্য সমৃদ্বশালী করতে এগিয়ে আসুন এবং আপনার জেলায় নাম অর্ন্তভূক্ত করতে ক্লিক করুন ।

http://www.goldenbangladesh.com/signup.php
০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: সময় করে দেখব।

৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬
শারমিন রহমান বলেছেন: তাহলে বাসদ, ওয়ার্কার্স পার্টি, জাসদ ইত্যাদি প্রগতিশীল দলগুলোর সাথে আপনাদের কি আদর্শিক সম্পর্ক নেই? আমি শুধু জানার আগ্রহ থেকেই জিজ্ঞেস করছি। সমালোচনার উদ্দেশ্যে নয়।
০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: কোথাও আছে, কোথাও নেই।

৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫
ভিন্ন চিন্তা বলেছেন: শারমিন রহমান বলেছেন: শিক্ষানীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বর্ধিত ফি প্রতিরোধ আন্দোলনে ছাত্র ইউনিয়ন কি করছে? কোন রাজনৈতিক দল বা তাদের উপদলের লেজুড়বৃত্তি করে না। --------- সিপিবি'র সাথে তাহলে ছাত্র ইউনিয়নের সম্পর্ক কি?

লেখক বলেছেন: আদর্শিক।

***************************************

সে আদর্শ টি কি ?

আর সেটা যদি হয় অসাম্প্রদায়িকতা-হনতন্ত্র-শোষনহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের আদর্শিক দুষ্টি ভঙ্গি

তবে আর কি সিপিবি ব্যতিত আর কোন সংগঠনের সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আদর্শিক মিল নাই?

যদি থেকে থাকে................
তবে সেই সকল সংগঠনের কর্মকান্ডে কেন ছাত্র ইউনিয়নের অংশ গ্রহণ দেখা যায় না?
*************************************************

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ক্ষমতার অপব্যবহারের রাজনীতি অথবা কোন রাজনৈতিক দল বা তাদের উপদলের লেজুড়বৃত্তি করে না।

---------------------------------------------

পৃজিবাদী বিশ্বব্যবস্থার অন্যতম শক্তির উৎস হচ্ছে মানুষ থেকে মানুষ কে বিচ্ছিন্ন করে ফেলা। এটা শ্রমিকের দাবী এটা নিয়ে কথা বলবে শ্রমিকরা;
এটা কৃষকের সমস্যা এটা নিয়ে আবেদন নিবেদন করবে কৃষকরা
ছাত্ররা শুধু ছাত্রদের কথা বলবে . বড় জোড় শিক্ষা ব্যববস্থা নিয়ে মাথা ঘামাবে।

এটাই তো তারা চায়।আমরা কারো লেজ না .এ কথা বলবার মধ্য দিয়ে পুজিবাদ-সাম্রাজ্যবাদের কাঙ্খিত বাসনাই পূর্ণ করা হয়।

শ্রমিক- কৃষক- ছাত্র দেশ মায়ের দেহের এক এক অঙ্গ। শ্রমিক যদি দুই হাত হয়, কৃষক তবে দুই পা আর ছাত্ররা তার মাথা।আর এই হাত-পা- মাথার সম্মিলিত কর্মকান্ডই রাজনীতি।

এভাবে ছাত্র ইউনিয়ন ভাবতে হবে। সকল সংকোচ ঝেড়ে ফেরে বলতে হবে তারা সিপিবি একটি অপরিহার্য অঙ্গ।এতে হীনমন্যবতার কিছু নাই।

দরকার শ্রমিক-কৃষক-ছাত্র একই মঞ্চে থেকে একই শত্রুর বিরুদ্ধে একই মন্ত্রে দিক্ষিত হয়ে সম্মিলিত লড়াই।


০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: অনেক কিছু বুঝলাম।

ছাত্র ইনিয়ন সকল বামপন্থী ছাত্র সংগঠন ও দলের সাথে বেশ কিছু বিষয়ে একমত পোষণ করে। সকল ক্ষেত্রে নয়।

৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
পড়ুয়া_পড়ুয়া বলেছেন: আপনি বার বার বলছেন ছাত্র ইনিয়ন সকল বামপন্থী ছাত্র সংগঠন ও দলের সাথে বেশ কিছু বিষয়ে একমত পোষণ করে। সকল ক্ষেত্রে নয়। সেই বেশ কিছু বিষয় কী কী সেগুলো কিছুই বলছেন না কেন ? তথাকথিত লেজুরবৃত্তি সম্পর্কিত ভিন্ন চিন্তার বক্তব্য গ্রহনযোগ্য মনে হয়েছে । তাকে ধন্যবাদ । সেইসাথে লেখকের কাছে আবারও সবিনয়ে জানবার তাগিদ থাকলো ।
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ধর্ম নিরপেক্ষতা, বাঙ্গালী (জাতীয়তবাদ), বিজ্ঞানমনস্কতা, সমাজতন্ত্র----ইত্যাদি ক্ষেত্রে।

ভিন্নতা---হলো কৌশলগতভাবে, সংগঠন চর্চার ক্ষেত্রে।

৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
পড়ুয়া_পড়ুয়া বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বর্ধিত ফি প্রতিরোধ আন্দোলন সম্পর্কে ছাত্র ইউনিয়নের স্ট্যান্ড কী ?
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: প্রগতিশীল ছাত্র জোটের সাথে ছাত্র ইউনিয়ন যৌথভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৬
আউটসাইডার_আউটসাইডার বলেছেন: ভিন্ন চিন্তা বলেছেন:
"শ্রমিক- কৃষক- ছাত্র দেশ মায়ের দেহের এক এক অঙ্গ। শ্রমিক যদি দুই হাত হয়, কৃষক তবে দুই পা
আর ছাত্ররা তার মাথা।আর এই হাত-পা- মাথার সম্মিলিত কর্মকান্ডই রাজনীতি।

এভাবে ছাত্র ইউনিয়ন ভাবতে হবে। সকল সংকোচ ঝেড়ে ফেরে বলতে হবে তারা সিপিবি একটি অপরিহার্য অঙ্গ।এতে হীনমন্যবতার কিছু নাই।

দরকার শ্রমিক-কৃষক-ছাত্র একই মঞ্চে থেকে একই শত্রুর বিরুদ্ধে একই মন্ত্রে দিক্ষিত হয়ে সম্মিলিত লড়াই। "

সহমত
১০. ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৫
গৌতম রায় বলেছেন: জনাব রফিকের যথাযথ উত্তর দেবার ব্যর্থতার কারণে ছাত্র ইউনিয়ন সম্পর্কে মানুষজনের ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। তার আগের লেখাগুলোতেও তাই দেখেছি। রফিক যদি ছাত্র ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন এখানে, তাহলে বলতে হবে ছাত্র ইউনিয়নে আগের মতো মেধাবী, চৌকস ছাত্ররা আসে না। আবেগসর্বস্ব লেখা দিয়ে কিংবা দিনের পর দিন একই টাইপ কথা বলে কাউকে মোটিভেট করার দিন শেষ।

জনাব রফিক, যথাযথভাবে কমেন্টের উত্তর না দিতে পারলে প্রয়োজনে লিখবেন না। আপনার অনেকগুলো পোস্ট দেখে আমার এই অনুরোধ। আপনার ব্যাপারে এর আগে একদিন মানবেন্দ্র দেব (সভাপতি, ছাত্র ইউনিয়ন) -এর সাথে কথা বলেছিলাম। সে ঠিক মনে করতে পারলো না ব্লগে এই নামে কে লিখছে? প্লিজ মানবকে বলুন, যথাযথভাবে উত্তর দিতে পারে এমন কাউকে যেন ব্লগে পাঠায়।


---
যারা মন্তব্য করেছেন, তাদেরকে জানাচ্ছি, আপনারা কি এখনো আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর জানতে চান? আমি একসময় ছাত্র ইউনিয়ন করতাম। অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। ধন্যবাদ।
১১. ২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩১
গরিবের বন্ধু বলেছেন: আমরা চাই সকল শিশু থাকুক রাজনীতির বাইরে ।আমরা বাংলাদেশের সকল অবহেলিত শিশুদের http://www.poorchilds.com তুলে ধরতে চাই .সকলের সহযোগিতা পেলে মূসা ইব্রাহিমের মত সহজেই দেশটাকে জয় করতে পারবো ।

 

মোট সময় লেগেছে ১.০১০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সম্পাদকঃ বিপ্লবীদের কথা (মাসিক পত্রিকা), সম্পাদকঃ www.biplobiderkotha.com, সাধারণ সম্পাদকঃ বিপ্লবী গবেষণা সংসদ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই