ড. ইউনূসের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির নানা তথ্য
রিভিউ কমিটির রিপোর্টে সংযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসের একক অনুমোদন নিয়ে ১টি মিতসুবিসি পাজেরো জিপ ২০০৮ সালে ২ মার্চ তারিখে ৪৫ লাখ টাকায়, ২৪ জুন ১টি মিতসুবিসি পাজেরো জিপ ও ১ জুলাই ৩১ লাখ ৪০ হাজার টাকায় ১টি মিতসুবিসি পাজেরো জিপ কেনা হয়। গ্রামীণ ব্যাংকের ক্রয় নীতিমালা অনুযায়ী ১০ লাখ টাকা মূল্যের বেশি দ্রব্যসামগ্রী কিনতে হলে বাস্তবায়ন কমিটির অনুমোদন নেয়ার বিধান থাকলেও তা মানা হয়নি। এছাড়া কম্পিউটার, ইউপিএস, প্রিন্টার ও অন্যান্য কম্পিউটারসামগ্রী সাধারণত উš§ুক্ত দরপত্র ছাড়াই দরপত্রের মাধ্যমে কেনা হয়েছে পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন ও গ্রামীণ কমিউনিকেশন থেকে। গ্রামীণ কমিউনিকেশনও ড. ইউনূসের নিজস্ব প্রতিষ্ঠান।
রিভিউ কমিটির রিপোর্টে বলা হয়, ড. ইউনূস তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনের ১৩৭ কোটি ৪১ লাখ টাকার গ্রামীণ ব্যাংকের ঋণ মওকুফ করেছেন। ড. ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠান ইউনূস সেন্টারকে মাত্র এক হাজার টাকায় ১১ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। নোবেল লরিয়েট ট্রাস্টকে বিনা ভাড়ায় গ্রামীণ ব্যাংক ভবনের ফ্লোর ভাড়া দেয়া হয়েছে। গ্রামীণ আইটি পার্কের বকেয়া ভাড়া দুই কোটি ৪৫ লাখ টাকা মওকুফ করা হয়েছে।
ড. ইউনূসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংক একক সিদ্ধান্ত পরিচালনার প্রতিটি স্তরে অনিয়ম পেয়েছে রিভিউ কমিটি। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ক্রয় ম্যানুয়াল, আমানত গাইড লাইন, ঋণ প্রভিসিং, বিনিয়োগসহ বিভিন্ন নীতিমালা প্রণযনে পরিচালনা পর্ষদের অনুমোদন নেননি।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের মতে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের বার্ষিক আয়, ব্যয় ও ব্যালেন্সসিট প্রতি বছর পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হলেও তা কার্যকর করা হয়নি। মহিলা পরিচারকদের পর্ষদের সভায় ভূমিকা রাখতে দেয়া হয়নি। ইংরেজিতে বার্ষিক রিপোর্টে নারী পরিচালক স্বাক্ষর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সহযোগী প্রতিষ্ঠানে ঋণ গ্রহণের ক্ষেত্রে জামিনদার হওয়ার গ্যারান্টি বৈধ ছিল না। ঋণ প্রদানে এমডি হিসেবে ড. ইউনূসের গ্যারান্টারের ক্ষমতা ছিল ১২ কোটি টাকা।
গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ তহবিল স্থানান্তরে আর্থিক অনিয়ম হয়েছে। ভূমিহীনদের জন্য সৃষ্ট গ্রামীণ ব্যাংকের অর্থ নিয়ম বহিবর্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। জমির মাালিকদের ভূমিহীন হিসেবে ঋণ গ্রহিতা করা হয়েছে।
রিভিউ কমিটির মতে, ড. ইউনূস পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মস্থলে প্রায়শ অনুপস্থিত, কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে বিদেশ ভ্রমণ, বিদেশ থেকে ব্যক্তিগত নামে তহবিল গ্রহণ, ৪০টি সহযোগী প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি বা পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন যা চাকরির শর্তাবলীর গুরুতর লঙঘন করেছেন।
ড. আজিজুর রহমান চৌধুরীসহ আইনজ্ঞদের অভিমত হচ্ছে, পেশা হিসেবে ব্যবসায়ী, অধ্যাপক পরিচয় প্রদান এবং ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের ঠিকানা ব্যবহার জালিয়াতি ও দুর্নীতির শামিল। এর শাস্তি জেল ও জরিমানার বিধান রয়েছে।
http://amadershomoy.com/
এপ্রিল ২৮, ২০১১, বৃহস্পতিবার : বৈশাখ ১৫, ১৪১৮ । আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।