"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু

"ব্লগিং আর চ্যাটিং বাচ্চাদের লেখার ক্ষমতা বাড়ায়" B-)

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬

শেয়ারঃ
0 0



যেসব বাচ্চারা ইন্টারনেট ব্যবহার করে চ্যাট, টেক্সট মেসেজিং অথবা ব্লগ লিখে, তাদের লেখালেখির দক্ষতা তুলনামূলকভাবে ভালো হয়। এ তথ্য জানা গেছে বৃটেনের ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট কর্তৃক পরিচালিত এক জরিপে। খবর বিবিসি অনলাইনের।

ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট ৯ থেকে ১৬ বছর বয়সী ৩ হাজার ১ জন বাচ্চার উপর পরিচালিত এক জরিপের ফলাফলে দেখতে পায় যে, এদের মধ্যে ২৪ শতাংশ ব্লগ লিখে থাকে এবং ৮২ শতাংশ মাসে অন্তত একটি টেক্সট মেসেজ পাঠিয়ে থাকে। এছাড়াও এদের মধ্যে ৭৩ শতাংশ ইন্টারনেটে বন্ধু-বান্ধবের সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাট করে অভ্যস্ত।

ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের পরিচালক জোনাথন ডগলাস বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের এই গবেষণায় দেখা গেছে, যারা প্রচুর পরিমাণে বিভিন্ন বই পড়েন ও লিখেন, তাদের সঙ্গে বেশ মিল রয়েছে সেসব বাচ্চাদের যারা ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন প্রযুক্তি যেমন ব্লগিং, চ্যাটিং ইত্যাদি ব্যবহার করে থাকে।

তিনি আরো বলেন, ‘প্রযুক্তির সঙ্গে এসব বাচ্চাদের পরিচয় করিয়ে দিলে তারা ছোটগল্প, চিঠি-পত্র, কবিতা, ডায়েরি কিংবা গানের কথা লিখতে উৎসাহিত হয়ে থাকে।’

বর্তমান প্রজন্মে ইন্টারনেট চ্যাট ও ব্লগে অধিকাংশ মানুষই কথ্য ভাষাতেই লিখে থাকে যেখানে ব্যাকরণ ও বানানের প্রচুর ভুল থাকে। তবে ডগলাস এসব বিষয়ে সমালোচনা করা সমর্থন করেন না বলেই জানিয়েছে বিবিসি। কারণ তার মতে, বাচ্চারা যত বেশি যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারবে, তারা ততো বেশি শিক্ষিত হওয়ার সুযোগ পাবে এবং শিক্ষিত হয়ে গড়ে উঠবে।

অবশ্য শিক্ষকরা মনে করেন না যে বাচ্চাদের ক্লাসরুমে বসে ইন্টারনেটে বেশি সময় ব্যয় করা উচিৎ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্রাইমারি এডুকেশনের জেনারেল সেক্রেটারি জন এর মতে, অধিকাংশ প্রাইমারি স্কুলের শিক্ষকরা বাচ্চাদের অধিক সময় কম্পিউটার ব্যবহার করতে দেয়া ঠিক কি না এ ব্যাপারে অনিশ্চিত। তবে, তিনি বাচ্চাদের প্রযুক্তিগত সুবিধা দেয়ার পক্ষে মত দেন।
সূত্র: Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪০
লেখাজোকা শামীম বলেছেন: তাই তো হওয়া উচিত।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫
আবু সালেহ বলেছেন:
সেটাই হওয়া উচিত....তবে অলস করে তোলে....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: তাই নাকি!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: হি

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১
ক-খ-গ বলেছেন: জেলীদি যা কয় হেইডাই ঠিক :)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ভাই জেলীদি মানে???

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০
আমি ভাল আছি বলেছেন: সুন্দর সুন্দর
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: কি???

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: যাতে অলস না হয় সে ব্যবস্থা করুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
আমিনুল ইসলাম বলেছেন: সূত্র লিংকসহ দেয়াই ধন্যবাদ। :)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
আমিনুল ইসলাম বলেছেন: সূত্র লিংকসহ দেয়ায় ধন্যবাদ। :)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ৩.৩৫০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পখ সব কর রব রত পহল কনন কসম কল সকল ফটল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই