কয়েকজন ব্লগার যেভাবে রাজাকার রাজাকার করতেছে,মনে হচ্ছে তাদের মননশীল কোন লেখা লেখার অভ্যাস নেই।ভালো কিছু লিখুন।রাজাকারদের বিচার করার সুযোগতো পেয়েছিলো আপনাদের বাবুদের পদলেহনকারীরা।করেনি কেন?করবে কেন,করলে যে থলের বিড়াল বেরিয়ে আসবে! জনগনের সামনে মিথ্যাচারীদের মূখোশ উম্মোচিত হয়ে যাবে! সততার সাথে যারা পাঁচ বছর দায়িত্ব পালন করলো পূর্ণ আমানতদারীতার সাথে,যাদের বিরুদ্ধে গত ৩৭ বছরে কোন ধরনের অপরাধ প্রমাণিত করতে পারেনি কেউ ,স্বাধীনতা এবং দেশের বিরুদ্ধে যাদের নেই কোন ষড়যন্ত্রের অভিযোগ,বরং যারাই তথাকথিত স্বাধীনতার রক্ষক- তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।বিভিন্ন দেশে গিয়ে তারা দেশের বদনাম করতে কুন্ঠাবোধ করেনি।তারা বাংলাদেশের অংশ পাদুয়া তুলে দিয়েছিলো বি এস এফ এর হাতে।তারা মূখ্যমন্ত্রীর খেতাব নেয় দাদাবাবুদের কাছে।এরপরও রীতিমত এরাই দেশ প্রেমিক।আসলে একজন খাঁটি মুক্তিযোদ্ধা যদি ইসলামপন্হী হয়- সে রাজাকার।আবার কেউ খাঁটি রাজাকার হয়েও- মুক্তিযোদ্ধা হয় ,বামপন্হী ও ইসলাম বিরুধী হওয়ার কারণে।এরা বিচার চাই।তবে রায় যেন তাদের বিপক্ষে না যায়। তারা -বিচার মানি তবে তাল গাছ আমার -নীতিতে বিশ্বাসী।সত্য -মিথ্যা বড় বিষয় নয়,কে আওয়ামলীগ করে সেটাই বড় বিষয়।তারা যত গণহত্যা আর দেশ বিরুধী কাজ করুক না কেন তারাই মুক্তিযোদ্ধা।আশ্চর্য লাগে -মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ও বিক্রয় হয়।সার্টিফিকেট বিক্রি এবং বিতরণ আসলে মুক্তিযোদ্ধাদের- অপমানের নামান্তর।তথাকথিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে।দেখা যাক কি হয় ।অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব মামলার মতো হবেনাতো ?হলেতো সমস্যা ।গালি দেয়ার মত আরেকটি অস্ত্র হারিয়ে তারা পাগল হয়ে যাবেনাতো ?নাকি কোন অদেখা ইশাঁরায় মামলা তার গতি হারাবে।আমার সন্দেহ-মামলা ফাইল বন্দী হয়ে জীবন কাটাবে নাতো?কারণ তারা জানে -এটা মীমাংসা হলে ইসলামীপন্হীরা চিরদিনের জন্য মিথ্যা অভিযোগের রাহুগ্রাস থেকে মুক্তি পাবে।।আর তারা যখন তখন গালি দেয়ার একটি মহাসূযোগ হারাবে।তারাতো জানেই যাদেরকে রাজাকার বলে গালি দেয়া হচ্ছে- ইসলামের পথিক হওয়ার কারণেই দেয়া হচ্ছে।অধ্যাপক গোলাম আযমতো তাদের মতে এদেশের নাগরিক ছিলনা।কিন্তু কই প্রমানতো করতে পারেনি, সবার সম্মিলিত চেষ্টার পরও।কারো অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাকে অপরাধী বলাটা এবং যাচ্ছেতাই গালি দেয়াটা জঘন্যতম অপরাধ এবং মানবতা বিরুধী। আসুন মিথ্যার কেতন ছুড়েঁ সত্যের কেতন উড়াই।সবাই মননশীল লেখায় অভ্যস্ত হয়।অপরাধ প্রমাণিত না হওয়ার আগে রাজাকার বলে গালি দেবনা,অমুক্তিযোদ্ধাদের নিকট মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ও বিক্রয় করবোনা।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।